Hakikat Books
English

Chapter 30 / 73

নামাযের সুন্নাতসমূহ

হানাফি মাযহাব অনুযায়ী নামাযের সুন্নাতসমূহ- তাকবীরে ইফতিতাহ এবং বিতরের নামাযে তাকবীরে কুনুতের সময় পুরুষদের কানের লতি পর্যন্ত দুই হাত তোলা এবং মেয়েদের স্কন্ধ বরাবর দুই হাত তোলা এবং দুই হাত কিবলার দিকে মুখ করে রাখা। কিয়ামরত অবস্থায় বাম হাতের তালু ডান হাতের তর্জনী এবং বৃধাঙ্গুলি দিয়ে উপর করে বেষ্টিত থাকবে মেয়েরা শুধু ডান হাত বাম হাতের উপরে রাখবে। পুরুষেরা নাভির নিচে হাত বাধবে অপর দিকে মেয়েরা তাদের বক্ষের উপরে হাত বাধবে। নামাযের শুরুতে প্রথম রাকআতে ইমাম এবং মুসল্লি সকলেরই ছানা পড়া সুন্নাত। ছানার পরে ইমাম এবং মুসল্লি সকলেই আউজু বিল্লাহ এবং বিসমিল্লাহ পাঠ সুন্নাত। নামাযে ইমাম মুসল্লি এবং একাকি আদায়কারী সকলেরই প্রতি রাকআতে সুরা ফাতিহার পূর্বে বিসমিল্লাহ শরিফ, এবং ফাতিহার শেষে ওয়ালাদ্দয়াষ্লিন এর পরে অনুচ্চস্বরে আমীন বলা সুন্নাত। কিয়াম অবস্থা থেকে রুকুতে যাওয়ার সময় তাকবির বলা, রুকুতে থাকা অবস্থায় হাঁটুর উপরে হাতের আঙ্গুলগুলো সুন্দরভাবে ছড়িয়ে রাখা এবং তিন বার সুবহানা রাব্রিয়াল আফিম বলা।

[১] একা নামায পড়া বলতে বোঝায় যখন কোন মুসলিম নিজে নিজে নামায আদায় করে।

[২] এটা আবশ্যক যে কিছু নিয়ম শুধুমাত্র পুরুষদের জন্য।

মহিলাদের জন্য অফুরন্ত নিয়ামত নামক কিতাবের চতুর্থ খণ্ডের চৌদ্দতম অধ্যায়ের সর্বশেষ পরিচ্ছেদে মেয়েদের নামাযের বিস্তারিত রয়েছে।

দাঁড়ানোর সময় মেরুদণ্ড এবং মাথা একই সমান্তরালে থাকবে। ইমাম এবং একাকি নামায রত ব্যাক্তি রুকু থেকে উঠার সময় সামিআল্লাহু লিমান হামিদা বলবে। জামাতে এবং একাকি নামায রত ব্যক্তি রুকু হতে সোজা হয়ে দাঁড়ানোর পর রব্বানা লাকাল হামদ পড়বে। কিয়াম হতে সেজদায় যাওয়ার সময় আল্লাহু আকবর বলা। প্রথম সেজদা হহতে উঠে বসার সময় এবং দ্বিতীয় সেজদাতে যাওয়ার সময় আল্লাহু আকবর বলা। সেজদায় হাতের আঙ্গুলসমুহ একত্রে রাখা। সেজদারত অবস্থায় পুরুষেরা হাঁটু মাটিতে রাখবে, এবং তলপেট উরু হতে আলাদা থাকবে। অপর পক্ষে মহিলারা তাদের তলপেট এবং উরু একত্রে আড়ষ্ট করে রাখবে দ্বিতীয় সেজদাহ হতে ওঠার সময় আল্লাহু আকবর বলা। সেজদাহ তে ওঠার পর পুরুষেরা বসার ক্ষেত্রে বাম পায়ের উপরে বসা এবং ডান পা ছড়িয়ে রাখা। দুয়া এ সালাওয়াত এবং শেষ বৈঠকে শেষ বৈঠকের দুয়াসমুহ পড়া। এরপর ডান এবং বামে মাথা ঘুরিয়ে সালামের মাধ্যমে নামায শেষ করা। তেহইয়্যাত অর্থাৎ নামাযে বসা অবস্থায় দুই হাত কোলের উপরে রাখা এবং হাতের কজ্জিও আঙ্গুল হাঁটুর উপরে রাখা। সেজদায় হাত এবং পায়ের পাতা কিবলামুখি রাখা এবং হাত কানের সাথে একই সমান্তরালে থাকবে। ৭টি অঙ্গের সমন্বয়ে সেজদা পরিপূর্ণ করা। চার রাকায়াত ফরয নামাযের শেষ দুই রাকআতে শুধুমাত্র সুরা ফাতিহা তিলাওয়াত করা। সুন্নাতে শরিফার সাথে আযানে মুহাম্মদি দেওয়া। এবং ফরয নামযের আগে জামাত কিংবা একাকি উভয় ক্ষেত্রে ইকামাত দেওয়া।

Read this chapter in another language

Türkçe中文(普通话)中文(繁體)EnglishPortuguêsItalianoУкраїнськаNederlandsAzərbaycancaБългарскиNorskWolofEestiދިވެހި

Share

WhatsApp Telegram X Facebook E-mail