Hakikat Books
English

Chapter 31 / 73

নামাযের মুস্তাহাবসমূহ

হানাফি মাযহাব অনুযায়ী নামাযের মুস্তাহাবসমুহ হল- জামায়াতে নামাযের ক্ষেত্রে মুয়াযযিন ইকামাতে হাইয়া আলাস সালাহ বলার পরও বসে না থাকা এবং সাথে সাথে দাড়িয়ে যাওয়া। তাকবিরে ইফতিতাহ এবং বিতরের নামাযের তাকবির কুনুতের সময় হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে কানের লতি স্পর্শ করা। তারা যখন নামাযে হাত বাঁধবে, হাত শক্ত করে বাধাঁ। কিয়ামরত অবস্থায় সেজদার জায়গায় নযর রাখা। রুকু এবং সেজদায় রুকুর তাসবিহ এবং সেজদার তাসবিহ যথাযথভাবে পাঁচ থেকে সাতবার পাঠ করা (রাব্বিয়াল আযিম এবং রাব্বিয়াল আলা)। রুকুর সময় পায়ের পাতার দিকে নযর রাখা। রুকুতে শরীর বাঁকানোর সময় দুইপা একত্রে রাখা। পুনরায় কিয়াম করার জন্য ওঠার পর বাম পায়ের পাতা ডান পা হতে আলাদা করা। সেজদায় মাটিতে বা মেঝেতে কপাল ঠেকানোর পূর্বে নাক স্পর্শ করানো। সেজদার সময় নাকের উভয় পাশে দেখা। সালাম ফিরানোর সময় উভয় কাধের দিকে তাকানো। সালামের সময় জামায়াতে নামাযের ক্ষেত্রে ইমামের বাম পার্শের মুসল্লিরা এই নিয়ত করবে যে সে ইমাম সাহেব, হাফাযার ফেরেশতাসমুহকে এবং জামাতের মুসলিমদের সালাম দিচ্ছে। ইমামের ডান পার্শে অবস্থানকারী মুসল্লিরা এই নিয়ত করবে যে হাফাযার ফেরেশতাসমুূহ এবং জামাতের মুসল্লিদের সালাম দিচ্ছে। কোন ব্যক্তির দুই পার্শে যদি কোন মুসল্লি না থাকে তবে সে নিয়ত করবে যে হাফাযার (১) ফেরেশতাসমুূহকে সালাম দিচ্ছে। নামাযের সময় শরীরের ঘাম না মোছা। কাশি এবং গোঙ্গানি জাতীয় শব্দ এড়িয়ে যাওয়া। তাহিয়্যাআত অর্থাৎ নামাযের বৈঠকে বসা অবস্থায় উরুর উপর নযর রাখা। এবং ইমামের ক্ষেত্রে নামাযের শেষে জামায়াতের মুসল্লিদের দিকে মুখ ফিরানো।

[১] অনুগ্রহপূর্বক হাফাযা বা কিরামান কাতেবিন সম্পর্কে বিস্তারিত জানতে হাকিকাত কিতাবের প্রকাশিত বিশ্বাস এবং ইসলাম নামক কিতাবের ঈমানের মৌলিকত্ব নামক অধ্যায়ের একুশ নম্বর পরিছেদ দেখুন।

Read this chapter in another language

Türkçe中文(普通话)中文(繁體)EnglishPortuguêsItalianoУкраїнськаNederlandsAzərbaycancaБългарскиNorskWolofEestiދިވެހި

Share

WhatsApp Telegram X Facebook E-mail