Hakikat Books
English

Chapter 35 / 73

নামায ভঙ্গের কারণ

হানাফি মাযহাব অনুযায়ি নামায ভঙ্গের ৫৫টি কারণ রয়েছে, যার একটির কারণেই নামায ভেঙ্গে যাবে।

১- দুনিয়াবি কিছু পাঠ করা, ২- উচ্চ স্বরে হাসা, ৩- এমন কিছু করা যাকে আমলে কাছির বলা হয়, 8৪- ওজর ব্যতীত কোন ফরয ছেড়ে দেওয়া, ৫- অসতর্কভাবে কোন ফরয ছুটে যাওয়া, ৬-দুনিয়াবি কিছুর জন্য উচ্চস্বরে কান্না করা, ৭- ওজর ব্যতীত কাশি দেওয়া বা গলা পরিস্কার করা, ৮- চুইংগাম চাবানো, ৯- শরীরের কোন স্থান এক হাত দিয়ে তিন বারের অধিক চুলকালে বা হাত ছেড়ে ক্লাপ দিলে, ১০- হ্যন্ডসেক করা।

১১- এমনভাবে তাকবিরে ইফতিতাহ উচ্চারণ না করা যাতে নিজে শুনতে পারে। ১২- এতটুকু উচ্চস্বরে তিলাওয়াত বা অন্যান্য দুয়াসমুহ পাঠ না করা যে নিজের কানে পৌঁছায়।

১৩- কারো ডাকের জবাবে লাহাওলা ওয়ালা কুয়্যাতা ইন্লা বিল্লাহিল আলিউল আজিম, সুবহানাল্লাহ অথবা লাইলাহা ইন্লাল্লাহু বলা। ব্যক্তির নামায ততক্ষণ পর্যন্ত ফাসিদ হবে না যদি ব্যক্তির উদ্দেশ্য হয় অপরকে বুঝিয়ে দেওয়া সে নামাযে আছে। যদি তার উদ্দেশ্য হয় নামাযের জবাব দেওয়া তবে নামায ফাসিদ হয়ে যাবে।

১৪-উদ্দেশ্য প্রনোদিতভাবে সালামের জবাব দেওয়া, ১৫-মুখে কোন মিস্টি বস্তুর স্বাদ গ্রহণ করা এবং এটির লালা গলোধকরণ করা। ১৬- বাহিরে নামাযরত অবস্থায় আকাশের দিকে মুখ করা। এবং বৃষ্টির পানি মুখ দিয়ে গ্রহণ করা।

১৭- আরোহন করা জন্তর দড়ি তিন বারের অধিক টানা, ১৮- তিনবারের বেশি হাত তোলা, কোন ধরনের পোকা- মাকড়, মাছি ইত্যাদি মারা অথবা হাত দিয়ে পিশে ফেলা।

১৯- এক রুকন এর মধ্যে তিন এর অধিক চুলতোলা।

২০- তিন অক্ষর এর শব্দ বিশিষ্ট কোন আওয়াজ করা।

২১-ঘোড়ার পিঠে নামাযরত অবস্থায় তিনবারের অধিক ঘোড়ার গায়ে পা দিয়ে আঘাত করা।

২২- একবার উভয় পা দিয়ে আঘাত করা।

২৩- ইমাম এর সামনে নামাযে দাঁড়ানো।

২৪- কোন ওজর ব্যতিত দুই রাকাতের মাঝখান দিয়ে হাটা।

২৫- দাড়ি অথবা চুল আঁচড়ানো, ২৬- নারী- পুরুষ একই কাতারে পাশাপাশি উভয়ে ইমাম এর পেছনে জামাতের সাথে নামায আদায় করা। নারী এবং যুবতী মেয়েদের পরিপুর্ণভাবে পদ ছাড়া কিংবা শরীরের কোন অংশ উন্মুক্ত রেখে বাহিরে কিংবা মসজিদে যাওয়া হারাম। এক্ষেত্রে এরুপ নামাযের কারণে তাদের সওয়াবের পরিবর্তে গুনাহ হবে।

২৭- নিজের ইমাম ব্যতিত অন্য ইমামের সমস্যার সমাধান করা।

২৮-যেমন কোন ফাকা স্থানে কোন মহিলা ইমামের অনুসরণে নামাযে দাড়িয়ে গেল। এরপর অন্য লোকরা এসে তার সাথে জামাতে যোগ দিল। এতে করে লাইনটি লম্বা হওয়ায় মহিলার অবস্থান ঢেকে গেল। এরুপ অবস্থায় তিন জনের নামাজ অর্থাৎ মহিলার ঠিক ডানের ব্যক্তি ঠিক বামের ব্যক্তি এবং ঠিক পিছনে দাঁড়ানো ব্যক্তির নামাজ ফাসিদ হয়ে যাবে।

২৯- কারো বাচ্চাকে আলিঙ্গন করা, ৩০- কিছু খেলে বা পান করলে।

৩১- ছলার দানার সমপরিমান কিছু চাবালে এবং তা দাতের ভিতর আটকে থাকলে।

৩২-দুই হাত দিয়ে শাটের কলার ঠিক করলে বা এরুপ কিছু করলে।

৩৩- কোন খারাপ সংবাদ শুনে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন বলা। ৩৪- কোন ভালো খবর শুনে আলহামদু লিল্লাহ্ বলা।

৩৫- নামাযের মাঝে কফ বা হাটির পরে আলহামদু লিল্লাহ বলা।

৩৬- কোন ব্যক্তির হাচির জবাব শুনে ইয়ারহামু কাল্লাহ্ পাঠ করা।

৩৭- অপর ব্যক্তির জবাব ইয়াহদি কুমুল্লাহ্ বলা, ৩৮- কোন ব্যক্তি এসে যদি নামাযরত কোন মহিলাকে চুম্বন করে।

৩৯- নামাযরত অবস্থায় দুনিয়াবি কোন কিছু চাওয়া, ৪০- কাবার দিক হতে সিনা ঘুরিয়ে ফেলা,

কিবলাহ দিক নির্ণয়ের দুইটি উপায় রয়েছে- ১- কৌনিকভাবে কিবলার দিক নির্নয় করা, ২- সময়ের ভিত্তিতে কিবলার নির্নয়, ৪১- সেজদার সময় উভয় পা মাটি হতে তোলা, ৪২- এমন অশুদ্ধভাবে কুরানের আয়াত তিলাওয়াত করা যে তা অর্থ পরিবর্তন করে দেয়।

৪৩- মহিলাদের জন্য নামযের মাঝে বাচ্চাকে স্তন পান করানো।

৪৪- অন্যের জায়গায় নিজের জায়গা পরিবর্তন করা, 8৫- আরোহনরত প্রাণীকে তিনবার আঘাত করা।

৪৬- বন্ধ দরজা খোলা।

৪৭- নূন্যতম তিন অক্ষর বিশিষ্ট কোন লাইন লিখা, 8৪৯- কাযা নামাযসমুহ স্মরণ করা যদি তা ছয় এর কম হয়।

৫০- জাহাজে বা কোন বাহনের পিঠে ওজরসহ নামাযরত অবস্থায় কেবলার দিক হতে মুখ ঘুরে যাওয়া।

৫১- জন্তকে এমনভাবে ভার না দেওয়া যেন ব্যক্তি জন্তর উপরে উপবিষ্ট।

৫২-অন্তর থেকে মুরতাদ হয়ে যাওয়া।

৫৩- জুন্দুব হয়ে যাওয়া।

৫৪- ইমাম এর এমন কাউকে তার প্রতিনিধি হিসাবে নিয়োগ দেওয়া এবং মনে করা যে তার নিজেরও যুবি নষ্ট হয়ে গেছে।

৫৫- এমনভাবে কুরআন তিলাওয়াত করা যে অর্থ পরিবর্তন হয়ে যায়। ইবনে আবিদিন থেকে বর্ণিত, কোন নামাযের বাইরে থাকা ব্যক্তিকে অনুসরন করে আদায়কৃত নামায সহি হবে না। ইমাম এবং মুয়াজ্জিনের স্বর অধিক উচ্চ করা মাকরুহ। ইমাম যখন তাকবীরে তাহায়্যা করবে তখন নামাযের নিয়্যাত করা। তাদের নামায সহিহ হবে না যদি তারা শুধু মাত্র জামাতকে তাদের আওয়াজ শোনানোর জন্য নিয়্যাত করে। ইমাম এর আওয়াজ যথেষ্ট হওয়া সত্ত্বেও মুয়াজ্জিনের উচ্চ স্বরে তাকবীর বলা মাকরুহ।

নামায ভঙ্গের কারণ নয়ঃ

নামাযের সামনের কাতার যদি অপুর্ণণ থাকে তবে এক বা দুইপা এগিয়ে গিয়ে কাতার পুর্ণ' করলে অথবা কারও জাবাব হিসাবে ছাড়া আমিন বললে, কারও সালাম বা সম্ভাষণের জবাবে চোখ দিয়ে অথবা চোখের পাতা দিয়ে ইশারা করলে অথবা কোন ব্যক্তির কত রাকাত নামায হয়েছে এই প্রশ্নের জবাবে হাতের আঙ্গুল দেখিয়ে বুঝিয়ে দিলে নামায ভঙ্গ হবে না।

সালাতের আভিধানিক অর্থ, আল্লাহু আজিমুসশান এর দয়া এবং রহমত, ফেরেশতাদের পক্ষ হতে ইস্তিগফার এবং মুমিনদের দুয়া কামনা। এর পারিভাষিক অর্থ, ইফালে মা. লুমা, এরকান এ মাহসুসা। বাংলায় নামায আদায় করা। ইফালে মা লুমা অর্থ নামাযের বাহিরের কাজ এবং এরকান এ মাহসুসা অর্থ নামাজের অভ্যন্তরীণ রুকনসমূহ। এগুলোর সমন্বয়ই নামায।

একদা আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় সাহাবি আলী কারামুল্লাহ ওয়াজয়াহু ওয়া রাদিয়াল্লাহকে বলেন, হে আলী, তুমি অবশ্যই নামাযে ফরয, ওয়াজিব, সুন্নাত এবং মুস্তাহাবসমুহ পরিপূর্ণ' ভাবে পালন করবে।এরপর আনসারদের মাঝের একজন প্রসিদ্ধ সাহাবি রাসুলকে লক্ষ করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী ইতিমধ্যে এসব বিষয়ে অবগত। আমাদেরকে এই নামাযের ফরয সুন্নাত ওয়াজিব এবং মুস্তাহাবসমুহের মহিমা বর্ণনা করুন যেন আমরা এগুলা আরো পরিপুর্ণ' ও সুন্দরভাবে পালন করতে পারি। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালাম বলেন, ”হে আমার উম্মত এবং সাহাবাগণ, নামায এমন একটি ইবাদত যার উপর আল্লাহ সুবহানা তায়ালা সন্তুষ্ট এটা ফেরেশতাদের পছন্দ। এটি নবীজির সুন্নাত। এটি মারিফাতের নুর স্বরূপ, আমলসমুহের মধ্যে শেষ্ঠ আমল। শরীরের জন্য এনার্জি স্বরপ। রিজিকের জন্য বরকত। আত্মার নুর, দুয়া কবুলের শর্ত। এটি মৃত্যুর ফেরেশতার ভয়াভহতার লোপকারি। কবরের আলো, মুঙ্কার এবং নাকিরের প্রশ্নের জবাব, কেয়ামত দিবসে শামীয়ানা স্বরূপ, এটি জাহান্নাম এবং আমাদের মাঝের প্রাচীর স্বরূপ বিদ্যুৎ গতিতে পুলসিরাত পেরুতে সহায়তা করবে। জান্নাতে মাথার তাজ। এবং নামায জান্নাতের চাবি।

Read this chapter in another language

Türkçe中文(普通话)中文(繁體)EnglishPortuguêsItalianoУкраїнськаNederlandsAzərbaycancaБългарскиNorskWolofEestiދިވެހި

Share

WhatsApp Telegram X Facebook E-mail