ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ্ আলাহির মতে, কেউ যদি নামাযের পাঁচটি জায়গায় ভৃলে নয় জেনে বুঝে তাদিল এ আরকান বজায় না রাখে তবে তার নামায ফাসিদ হয়ে যাবে। তারাফাইনের অর্থাৎ ইমাম আজম আবু হানিফা এবং ইমাম মুহাম্মদ এর মতানুসারে,নামায ফাসিদ হবেনা। তবে নামাযের অপূর্ণতা এবং ইছাকৃত ওয়াজিব আদায়ের ক্রুটি দূর করার জন্য নামায পুনরায় আদায় করতে হবে। ভুলে এটি করলে সাজদায়ে সাহু করা জরুরি।
তাদিলে আরকান পালন না করার ছাবিবিশটি ক্ষতিঃ
১। এটি দারিদ্রের কারণ, ২। পরকালে উলামারা আপনাকে ঘৃণা করবে, ৩। আদালাত হতে বিচ্যুত হবে এবং পরবর্তঁতে কোন সাক্ষি হিসাবে গ্রহণযোগ্যতা থাকবেনা, ৪। যে জায়গায় এরুপ অপুর্ণভাবে আদায় করা হবে বিচার দিবসে নামায তখন এ ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করবে, ৫। কেউ যদি অপরকে এরুপ করতে দেখে ও তাকে সংশোধন না করে তবে সে ও গুনাহগার হবে।
৬। নামায পুনরায় আদায় করতে হবে। যা তাদিল এ আরকান এর সাথে আদায় করা হয়নি।
৭। এটি ইমান ছাড়া মৃত্যুর কারণ, ৮। এটি ব্যক্তিকে নামায চোর হিসাবে প্রমান করে, ৯। এরুপভাবে আদায়কৃত নামায বিচার দিবসে দাতের সামনে ঝুলন্ত পুরান ময়লার মত আবির্ভূত হবে, ১০। আল্লাহ তায়ালার ক্ষমা হতে বঞ্চিত হবে, ১১। আল্লাহর দরবারে করা আবেদন অপরিপূর্ণ' হিসাবে গণ্য হবে, ১২। নামায এর অগনিত সওয়াব হতে বঞ্চিত হবে, ১৩। এতি অন্য আমলের মাধ্যমে করা সওয়াব ও ধ্বংস করে দেয়, ১৪। এটি ব্যক্তির জন্য জাহান্নাম প্রাপ্তির কারণ হয়, ১৫। অজ্ঞ ব্যক্তি যারা আপনাকে অনুসরণ করে তারাও একই ভুল জিনিস শিখবে। সুতরাং আরও বেশি জন্ত্রনা ও শাস্তির হয়েছে, ১৬। ব্যক্তি নিজের ঈমানের বিরুদ্ধাচরণ করবে, ১৭। ইন্তিকালাতের সুন্নাতসমুহ মুছে যাবে, ১৮। আপনি এরুপ করার মাধ্যমে আল্লহর গজবকে আরও বাড়িয়ে দিবেন, ১৯। শয়তানকে সন্তুষ্ট করা হবে, ২০। জান্নাত হতে দূরত্ব বাড়বে, ২১। ব্যক্তি জাহান্নমের নিকটবর্তা হবে, ২২। নিজের নফসের প্রতি আরও বেশি নিষ্ঠুর হবে, ২৩। নিজের নফসকে অপরিচ্ছন্ন করবে, ২৪। ডান এবং বামের ফেরেশতাদের অসন্তুষ্ট করা হবে, ২৫। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সালামকে কষ্ট দেওয়া হবে, ২৬। আপনি সমগ্র সৃষ্টিজগতের ক্ষতি সাধন করলেন। আপনার একটি গুনাহের জন্য বৃষ্টি এবং ফসল হবেনা, অথবা অসময়ে বৃষ্টি হবে, যা ফসলের উপকারের বিপরীতে ক্ষতি করবে।