Hakikat Books
English

Chapter 55 / 73

নারীর হিজাব সম্পর্কিত অধ্যায়

আশয়াতুল লোমআত নামক গ্রন্থের নিকাহ অধ্যায় থেকে নিন্মোক্ত আলোচনাগুলো নেয়া হয়েছে। পাশাপাশি এই বইয়েও বিবাহ সম্পর্কে পৃথক একটি অধ্যায় রয়েছে। নিন্মে নারীর আওরাত বা হিজাব সম্পর্কিত বিস্তারিত আলোচনা করা হয়েছে। ১। হযরত আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, কোন একজন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে বলল, আমি আনসারদের মধ্য থেকে এ মহিলাকে বিয়ে করতে চাই। রাসুল বললেন, ”তুমি এঁ নারীকে দেখে নাও কিংবা সাক্ষাৎ কর, কেননা আনসার গোত্র সম্পর্কে এখানে অনেক কথা বলা হয়”। অথবা দেখার মাধ্যমে যাতে করে কোন প্রকার সন্দেহ প্রবণতা বিরাজ না করে- সহিহ বুখারি বিবাহের ক্ষেত্রে নারীকে বিবাহের পূর্বে' দেখে নেয়া সুন্নাত।

২। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, তিনি বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন যে, স্ত্রীরা তাদের স্বামীদেরকে অন্য কোন নারীর রূপের মহত্ত, গুণাবলী ইত্যাদি বলা উচিৎ নয়। এঁ সকল নারীর ক্ষেত্রে যাদেরকে তারা দেখতে পাচ্ছে। তবে বলতে পারবে যদি স্বামী এ সকল নারীকে চিনে কিংবা জানে এ ক্ষেত্রে কোন সমস্যা হবে না”। বুখারি ও মুসলিম।

৩। হযরত আবু সাইদ খুদরি (রাঃ) হতে বর্ণিত, রাসূল ইরশাদ করেন যে, ”একজন পুরুষ অন্য কোন পুরুষের গোপনাঙ্গ বা আওরাত অংশ কিংবা একজন নারী অন্য কোন নারীর আওরাত বা গোপনাঙ্গের প্রতি নজর দিতে পারবে না। এমনিভাবে একজন পুরুষ অন্য একজন নারীর গোপনাঙ্গের দিকে তাকাবে না অনুরূপভাবে তা নারীর ক্ষেত্রে প্রযোজ্য হবে”। এটা সম্পূর্ণরূপে হারাম করা হয়েছে। পুরুষ অন্য কোন পুরুষের বা নারী অন্য কোন নারীর শরীরের কোন গোপনাঙ্গের দিকে তাকাতে পারবে না। একজন পুরুষের নাভি থেকে টাকনু পযন্ত হল আওরাত কিংবা গোপন রাখার অঙ্গ। যা তাকে সব সময় আবৃত করে রাখতে হবে। আর নারীর ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য হবে। নারীর আওরাত হল হাত কিংবা মুখ ব্যতীত পুরো শরীর আবৃত করে রাখা। এখানে আওরাত বলতে নারীকে বুঝানো হয়েছে। তাই সে মুসলিম কিংবা অমুসলিম হোক। নন মুহরিম এমন নারীর চেহারার দিকে কুনজরে তাকানোকে হারাম করা হয়েছে। এমন কি তার আওরাত অঙ্গের দিকে কুদৃষ্টি ব্যতীত তাকানোকে হারাম করা হয়েছে।

৪। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন রাসুল ইরশাদ করেন, ”কোন বেগানা নারীর বাড়িতে রাত যাপন করিও না”।

৫। হযরত আকাবা ইবনে আমের (রাঃ) থেকে বর্ণিত, রাসুল ইরশাদ করেন যে, ”বেগানা নারীর সাথে কোন গোপন কিংবা পৃথক রুমে অবস্থান কর না। যদি কোন নারী পৃথক কোন রুমে তার স্বামীর ভাই কিংবা অন্য কোন বেগানা পুরুষের সাথে অবস্থান করল সে যেন মৃত্যুর মত কোন কাজ সংগঠিত করল”- বুখারি ও মুসলিম।

৬। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) হতে বণিত, রাসুল বলেন, ”নারীর শরীর হচ্ছে আওরাত কিংবা গোপন রাখার বস্তু”। একে অবশ্যই আবৃত করে রাখতে হবে। ”যখন সে বাহিরে যায় শয়তান তাকে সব সময় অবলোকন করতে থাকে”। অর্থাৎ শয়তান তাকে মানুষের সামনে এমনভাবে উপস্থাপন করে যাতে করে মানুষ পাপ কাজ করতে বাধ্য হয়।

৭। হযরত বুরাইদা (রাঃ) হতে বর্ণিত, একদা রাসুল হযরত আলী (রাঃ) কে বললেন, ”হে আলী, যখন তুমি কোন বেগানা নারীকে দেখে ফেলবে তখন তোমার চক্ষুকে ফিরিয়ে ফেলবে। দ্বিতীয় বার তার দিকে তাকাবে না। যদি তাকাও তাহলে গুনাহগার হবে। কিন্তু প্রথম বার তোমার ভুলবশত হয়েছে তার জন্য তুমি দায়ী নও। কিন্তু দ্বিতীয়বার সাবধান হয়ে যাও”। আবু দাউদ ও দারিমি।

৮। হযরত আলী (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন রাসুল ইরশাদ করেন, হে আলী, ”তুমি তোমার পাঁজর কিংবা রানকে মানুষের সামনে প্রকাশ করি ও না। এমন কি কোন জীবিত কিংবা মৃত্য ব্যক্তির পাঁজরের দিকে নজর দিবে না”। (আবু দাউদ ও ইবনে মাজাহ)। মৃত্য ব্যক্তির গোপন কোন অঙ্গের দিকে তাকানো হচ্ছে জীবিত কোন ব্যক্তির গোপন অঙ্গের দিকে তাকানো। তা সমান অপরাধ। তাই আমাদের উচিৎ খেলোয়াড় কিংবা সাঁতারু ব্যক্তিদের গোপন অঙ্গের দিকে না তাকান।

৯। হজরত আব্দুল্লাহ ইবনে ওমর (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন রাসুল ইরশাদ করেন, ”তুমি তোমার গোপন অঙ্গ প্রকাশ করিও না। একাকী অবস্থায় হলেও। এটা এ জন্যে যে, এমন অনেক ফেরেশতা আছে যারা সবসময় তোমার সাথে অবস্থান করে অর্থাৎ তোমাকে ত্যাগ করে না। তাই তাদের প্রতি সম্মান কিংবা উপস্থিতি থাকার কারণে লজ্জা প্রদর্শন করা উচিৎ”। এরা হল এমন ফেরেশতা যাদেরকে হাফাদা বলা হয়। যারা তোমাকে জিন থেকে রক্ষা করে। শুধুমাত্র বাথরুমে যাওয়া কিংবা শারীরিক মিলনের সময় তারা তোমাদেরকে ত্যাগ করে। ১০। হযরত উম্মে সালামা (রাঃ) হতে বর্নিত, তিনি বলেন, মায়মুনা (রাঃ) ও আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে এক সাথে ছিলাম। যখন ইবনে উম্মে মাখতুম (রাঃ) রাসুল এর কাছে অনুমতি চাইলেন ভিতরে প্রবেশ করার জন্য। রাসুল তাকে অনুমতি দিয়ে আমাদেরকে বললেন, ”তোমরা পর্দার ভিতরে অবস্থান কর'। তখন আমি বললাম সে কি অন্ধ নয়? সে আমাদেরকে দেখতে পারবে না। জবাবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, ”তুমি কি অন্ধ নাকি? তুমি কি তাকে দেখতে পাবে না? যার অর্থ হল, তার অন্ধত্ব তোমাকে অন্ধ করে রাখবে না” অর্থাৎ তুমি কিন্তু ঠিকই তাকে দেখাতে পাবে। (তিরমিজি, আহমদ ও আবু দাউদ)। এই হাদিসের আলোকে একজন পুরুষ অন্য কোন বেগানা (নন মুহরিম) নারীর দিকে তাকান কিংবা কোন নারীর কোন নন মুহরিম পুরুষের দিকে তাকান হারাম। ইমাম আবু হানিফা অন্য একটি হাদিস গ্রহণের মাধ্যমে মহিলাদেরকে নন মুহরিম পুরুষদের দিকে তাকানোকে হালাল হিসেবে বলেছেন। অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে একজন পর পুরুষের মাথা কিংবা চুলের দিকে না তাকানো অনেক কঠিন একটা বিষয়। যাকে শরীয়তের দিক থেকে এই কঠিন কাজকে আজমত বলা হয়েছে। একজন পুরুষের পর নারীর জন্য আওরাত অংশ হল তার নাভি থেকে টাকনু পর্যন্ত। এসব অঙ্গের দিকে না তাকান একজন নারীর জন্য অনেক সহজ কাজ শরীয়ত এই সহজ কাজ করাকে রুখসত বলা হয়েছে।

লিখক বলেন যে, হাদিসে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্ত্রীগণ মুসলিম জাহানের মাতা হিসেবে বলা হয়েছে ও সাহাবায়ে কিরাম (রাঃ) আনহুম সব সময় রুখসত পরিহার করে আজমত পালন করতেন। রাসুল এর কাছে এঁ মহিলার আরজুর বিষয়টি তখন ছিল যখন পর্দার বিধান নাজিল হয় নাই। আজকের দিনে এমন সব বস্তু আবিষ্কৃত হয়েছে যার মাধ্যমে নারী তাকে আবৃত করার পরও সব দেখা যায়। যা এ সময় কালে ছিল না। হযরত মা আয়েশা (রাঃ) এমনভাবে নিজেকে আবৃত করতেন কেউ তাকে চিনতে পারত না। বর্তমান সময়ে নারী নিজেকে আবৃত করার অর্থ হচ্ছে সে ধর্মান্ধ হয়ে গেছে। তাই ইসলাম বিপরীত শক্তি ইসলাম ও মুসলিম সমাজ ধবংস করার জন্য আমাদের নারীদের মাঝে নানা ধরণের কুধারণা প্রচার করতেছে। তার মানে পদ করা হচ্ছে গোঁড়ামি ধর্মান্ধ তার পথ বেঁচে নেওয়া। তবে এটা ঠিক ইসলামের প্রাথমিক যুগে পর্দার বিধান ছিল না। হিজরির তৃতীয় কিংবা পঞ্চম বছরে মহিলাদেরকে নিজেদের শরীর আবৃত করার হুকুম আসে। এই বিষয়ে টার্কিশ কিতাব তেরিদ-ই সারিহ্ তেরজুমেসি নামক কিতাবে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

১১। বেহেজ ইবনে হাকিম, তিনি একজন প্রসিদ্ধ তাবেঈ ছিলেন। তিনি তার পিতা ও দাদা থেকে বর্ণনা করেন, রাসুল ইরশাদ করেন, ”তুমি তোমার গোপন অঙ্গ আবৃত কর। তোমার স্ত্রী কিংবা জারিয়া ব্যতীত কাউকে তা দেখতে দিওনা। এবং আল্লাহ্ তায়ালার উপস্থিতিতে নিজের প্রতি লজ্জা প্রদর্শন কর”। (তিরমিজি, আবু দাউদ ও ইবনে মাজাহ)।

১২। হযরত ওমর ফারুক (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন রাসুল ইরশাদ করেন, ”যদি কোন নন মুহরিম নারী অন্য কোন নন মুহরিম পুরুষের সাথে পৃথক কোন রুমে অবস্থান করে তাহলে শয়তান সেখানে তৃতীয় ব্যক্তি হিসেবে উপস্থিত হয়”। অর্থাৎ তাদের মাঝে খারাপ কাজ সংগঠিত হওয়ার আশঙ্কা থাকে। (তিরমিজি)। এটি হারাম কোন প্রাইভেট রুমে নন মুহরিম নারীর সাথে নন মুহরিম ব্যক্তির নির্জন বাস করা। ইবনে আবেদিনের মতে, যদি এঁ রুমে পুরুষ ব্যক্তিটির কোন মুহরিম আকরাবা অবস্থান করে তাহলে তা হারাম হিসেবে গন্য হবে না। অর্থাৎ হালওয়াত বা নির্জন বাস হবে না।

১৩। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ হতে বর্ণিত, রাসুল ইরশাদ করেন যে, ”যে নারীর স্বামী মারা গিয়েছে তাকে বেশী বেশী পরিদর্শন কর না। এরূপ করলে শয়তান তোমার শিরার মাঝে রক্ত সঞ্চালন করবে খারাপ কাজ করার জন্য”। সে বলতে থাকবে তুমি যা ইচ্ছা তাই করতে পারবে।”আল্লাহ্ তায়ালা বলেন শয়তান তার মনেও কুমন্ত্রণা সৃষ্টি রফায় তারা করতে থাকবে। যথক্ষন পর্যন্ত না আল্লাহ্ তাকে শয়তানের বিরুদ্ধে সাহায্য না করবেন কেননা আল্লাহ্ তাকে মুসলমান বানিয়েছেন। আর এ কারণে সে আল্লাহ্র নিকট নিজেকে আত্মসমর্পণ করবে”। তিরমিজি শরীফ।

১৪। হযরত উম্মে সালামা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন রাসুল আমার সাথে একসাথে ছিলেন। আমার ভাই আব্দুল্লাহ ইবনে উভাইয়ার গোলাম ও আমাদের সাথে একই রুমে ছিলেন। দাসটি ছিল মুখান্নাত (মেয়েলী স্বভাবের)। রাসুল তাকে দেখতে পেলেন এবং বললেন, তোমার বাড়িতে ওর মত অন্য কোন মানুষকে প্রবেশের অনুমতি দিবে না। সে কিন্তু রাসূলের কথা শুনতে ছিল। (বুখারি ও মুসলিম শরীফ)। মুখান্নাত বলে এমন পুরুষকে যার কথা বার্তা, আচার আচরণ ইত্যাদি পুরুষের মত হয়ে থাকে। এমন পুরুষ যারা এরূপ করবে তাদেরকে অভিশপ্ত করা হয়েছে। হাদিসে এসেছে যে, ”আল্লাহ্ তায়ালা এ সকল পুরুষের নিন্দা করেছেন যে কিনা নারীর জীবনের মত জীবন যাপন করে এবং এঁ সকল নারীর নিন্দা করেছেন যারা পুরুষের মত নিজেদের জীবন পরিচালনা করে”। অর্থাৎ কোন প্রকার ওজর ব্যতীত কোন নারী যদি পুরুষের মত কাপড় পরিধান করে, তাদের চুলের মত চুল রাখে এবং পুরুষ যেভাবে চলা ফিরা করে ওভাবে জীবন পরিচালনা করে, অন্য দিকে কোন পুরুষ যদি নারীর মত চুল লম্বা রাখে, নারীর মত আচরণ করে বা নারীর জীবন সদৃশ জীবন পরিচালনা করে তা হলে উক্ত হাদিসের আলোকে আল্লাহ্ তায়ালা তাদের প্রতি নিন্দা করেছেন।

১৫। হিজরির দ্বিতীয় সনে মিসয়ার ইবনে মাহরামা (রাঃ) জন্ম গ্রহণ করেন। তিনি ছিলেন হযরত আব্দুর রহমান ইবনে আউফ কন্যার সুযোগ্য সন্তান। তিনি বর্ণনা করেন যে, একদা আমি একটি পাথর বহন করতে ছিলাম। তখন আমার কাপড় খুলে পড়ে গিয়েছিল, কিন্তু আমি তাকে পুনরায় পরিধান করতে ব্যর্থ হলাম। এ অবস্থায় রাসূল আমাকে দেখতে পেলেন এবং বললেন, ”তুমি তোমার কাপড় পরিধান কর। শরীরকে আবৃত করা ব্যতীত বাহিরে যেও না”। (সহিহ মুসলিম)। এই হাদিস থেকে প্রমাণিত হয় যে নারী কিংবা পুরুষ যে হোক না কেন শরীর আবৃত করা ব্যতীত কোনভাবে রাস্তা, বীচ ও খেলার মাঠে যেতে পারবে না।

১৬। হযরত আবু উমামা (রাঃ) থেকে বণিত, রাসুল ইরশাদ করেন, ”কোন ব্যক্তি যদি কোন বেগানা নারীকে দেখার সাথে সাথে তার চক্ষুকে ফিরিয়ে নেয়, আল্লাহ্ তায়ালা তাকে এমন সাওয়াব দান করবেন যেন সে এই মাত্র কোন ইবাদত সম্পাদন করল। এবং সে এর স্বাদ অতি শিগ্রই তা আস্বাদন করবে”। (আহমদ)। ১৭। হাসান বসরি (রাঃ) হতে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, ”যে ব্যক্তি নিজের আওরাত কিংবা গোপন অঙ্গ প্রদর্শন করে বা অন্য কারো গোপনাঙ্গের প্রতি দৃষ্টিপাত করে আল্লাহ্ তায়ালা তাকে শাস্তি প্রদান করবেন”। উপরোক্ত হাদিসটি মুরসাল হাদিস। (ইমাম বায়হাকি)

১৮। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর (রাঃ) থেকে বণিত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, ”যদি কোন ব্যক্তি নিজেকে কোন সম্প্রদায়ের সাদৃশ্য অনুসরণ করল তাহলে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে গেল”। ( ইমাম আহমদ ও আবু দাউদ)। যার অর্থ হল কোন ব্যক্তি ইসলাম বিপরীত কোন ধর্মের মত করে জীবন যাপন পরিচালনা করে তাহলে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে গেল। কিয়ামতে তাদের সাথে তার হিসাব নিকাস করা হবে। তাই আমাদের উচিৎ মুসলমান নয় এমন কারো সাথে সম্পর্ক করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা। যারা কিনা ইসলামের কোন হারাম বিষয়কে হালাল হিসেবে গ্রহণ করে থাকে।

১৯। হযরত আমর শুয়াইব (রাঃ) তার পিতা ও দাদা থেকে বর্ণনা করেন, রাসুল ইরশাদ করেন যে, ”আল্লাহ্ তায়ালা এমন হাদিয়াকে দেখতে পছন্দ করেন যা কিনা সে তার বান্দাকে হাদিয়া হিসেবে প্রদান করেছেন ”। (তিরমিজি শরীফ) অর্থাৎ আল্লাহ্ তায়ালা কোন ব্যক্তির জামা কাপড় পরিষ্কার হওয়াকে পছন্দ করেন। তিনি এ ব্যক্তিকে পছন্দ করেন যে অন্য কোন ব্যক্তিকে হাদিয়া হিসেবে কাপড় দেন কিংবা পরিধান করান। আবার তিনি এঁ সকল ব্যক্তিদেরকে অপছন্দ করেন যারা কিনা নিজের সুনামের জন্য কাউকে কোন কিছু উপহার দেন। আল্লাহ্ তায়ালার দান করা কোন বস্তু নিজের সুনামের জন্য কাউকে হাদিয়া হেসেবে দান করা বৈধ নয়। জ্ঞান ও আল্লাহ্ তায়ালার দানকৃত এক প্রকারের বস্ত।

২০। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত, রাসুল আমাদের নিকট আসলেন। আমাদের মধ্য থেকে অপরিচ্ছন্ন চুলের অধিকারী একজনকে দেখতে পেয়ে বললেন, ”সেকি এমন কোন বস্ত খুঁজে পায়না যার মাধ্যমে তার চুল পরিষ্কার করতে পারবে”। আবার তিনি যখন ময়লা কাপড়ের অধিকারী একজনকে দেখতে পেলেন এবং বললেন, ”তার কাছে কি এঁ কাপড়গুলো পরিষ্কার করার মত কোন বস্ত নাই নাকি”?

২১। বিশিষ্ট তাবেঈ হযরত আবু ওয়াহাব (রাঃ) হতে বর্ণিত, তিনি তার পিতা থেকে বর্ণনা করেছেন, একদা আমি রাসুল এর কাছে গিয়েছিলাম। আমার কাপড় ছিল পুরাতন। তিনি জিজ্ঞেস করলেন, ”তোমার কাছে কি কোন সম্পত্তি নাই”? আমি বললাম, আমার সম্পত্তি ছিল। তিনি পুনরায় জিজ্ঞেস করলেন, তোমার কাছে কোন ধরনের সম্পদ বিদ্যমান আছে”? আমার কাছে সব ধরণের সম্পদ আছে জবাবে আমি বললাম। অতঃপর রাসুল বললেন, যেহেতু ”আল্লাহ্ তায়ালা তোমাকে সম্পদ দান করেছেন সেহেতু তার নিদর্শন তোমার কাছে বিদ্যমান থাকা উচিৎ”। (ইমাম আহমদ ও নাসায়ি)।

২২। ইসলামে হালাল ও হারামের বিধান নামক কিতাবে ইউসুফ আল কারজাবি উল্লেখ করেন, ”ইসলাম কোন নারীকে এমন সব কাপড় পরিধান করতে নিষেধ করেছেন যা পরিধান করলে তার ভিতরে কি আছে তা সহজেই অনুধাবন করা যায়। হাদিসে এসেছে, যে নারী কাপড় পরিধান করল কিন্তু সব দেখা যাচ্ছে এবং এ নারী যার মাথার সামনের অংশ দেখতে উটের সিনার মত দেখা যাচ্ছে, এ সকল নারী জান্নাতে প্রবেশ করতে পারবে না। এমনকি তারা জান্নাতের ঘান পর্যন্ত নিতে পারবে না। অন্য জায়গায় বলা আছে যে জান্নাতের স্বাণ খুব কাছ থেকে পাওয়া যায়”। ( মুসলিম ও মুয়াত্তা)। উক্ত হাদিসের আলোকে একজন নারীকে পাতলা, আলকভেদ্য কিংবা টাইট কাপড় পরিধান করেত নিষেধ করা হয়েছে। এবং তাদের মাথাসহ চুলকে ভাল করে কাপড় দিয়ে আবৃত করতে বলা হয়েছে। এই ধরণের কাপড় পরিধানের চেয়ে পরিধান করা ভাল। যার দ্বারা গুনাহ অর্জিত হয়। মুসলিম নারী কিংবা মেয়েদেরকে সকল ধরণের পাতলা ও টাইট কাপড় পরিধান করা থেকে বিরত থাকতে হবে ও মাথার চুলসহ মাথাকে এমনভাবে আবৃত করতে হবে যাতে করে উটের সিনার মতনে দেখা যায়। তাদেরকে অবশ্যই জানতে হবে যে, এধরণের গুনাহের কাজ একজন মানুষকে জাহান্নামে নেয়ার জন্য একাই যথেষ্ট। কারজাবি হলেন কোন মাযহাবকে অনুসরণ করে না এমন এক ব্যক্তি যার সম্পর্কে আগে আলোচনা করা হয়েছে। ইসলাম নারীদেরকে ভাল করে তাদের শরীর আবৃত করার আদেশ (ফরয) করেছে। এবং আবৃত করার শব্দটি ব্যবহার করেছেন। কিন্তু এটি ভাল করে বর্ণনা করেন নি যে কোন প্রকারের বস্তু দিয়ে, কোন ধরণের পোশাক, স্কার্ফ বা কোট ব্যবহার করতে হবে অথবা পরিধান করতে হবে। ফিকহের কিতাবে লিখা আছে যে, মহিলাদের জন্য ফরয হচ্ছে তাদের নিজেদেরকে ভাল করে আবৃত করা, ও যে সমস্ত কাপড় কিংবা পোশাক পরিধান বাব্যবহার করলে সুন্নতে জেওয়াইদের আলোকে হবে সেভাবে পরিধান করতে হবে। যাহা এঁ এলাকার সংস্কৃতির সাথে সম্পর্কিত না বা ইবাদত করতে করতে কোন সমস্যা হবে না অর্থাৎ যা সুন্নতের মধ্যে অন্তর্ভুক্ত। এটা এ জন্য যে, এ কাপড় দিয়ে নিজেকে আবৃত করতে হবে যা এঁ এলাকার সংস্কৃতির সাথে খাপ খায়। তবে এ এলাকার কালচার কিংবা পোশাক ইসলাম বিরোধী হলে তা পরিধান করা মাকরুহ ও ইবাদত করতে বাধা প্রদান করতে পারে। এটাকে হারাম করা হয়েছে যদি তার দ্বারা ফিতনা ছড়ার আশঙ্কা থাকে। ফতওয়ায়ে হিনদিয়ার মতে, সাবলীল বা ভাল মানের পোশাক পরিহিত নারীর দিকে তাকালে কোন সমস্যা হবে না বরং তা বৈধ। অন্যদিকে টাইট কিংবা পাতলা পোশাক পরিহিত কোন নারীর দিকে তাকান জায়েজ নয়। বরং তা হারাম। খারাপ নিয়তে সাবলীল পোশাক পরিধানকারী কোন নারীরদিকে তাকান হারাম। এমন কি কুনজর ব্যতীত ও কোন কারণ ছাড়া তার দিকে তাকান মাকরুহ বলা হয়েছে। একই হুকুম অমুসলিম নারীর ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তবে কোন কোন স্কলারের মতে শুধুমাত্র তাদের চুলের দিকে তাকালে কোন সমস্যা হবে না। হালাবি ই কাবির নামক গ্রন্থে সাবলীল, গাড় কিংবা কালো রঙের কোট পরিধান করা যা হাতের গোড়ালি থেকে শুরু করে বাহু ও হাতের কজন্জি পর্যন্ত প্রসারিত হয় এমন কাপড় সারশাফ নামক কাপড় থেকে অনেক ভাল যাকে দুইটি ভাবে তৈরি করা হয়। ওলামাদের সর্ব সম্মতিক্রমে একজন স্বাধীন নারীর চুলের যে অংশ তার কান পযযন্ত ঝুলে থাকে তা তার আওযাতের অন্তর্ভুক্ত। কিছু কিছু ওলামাদের মতে নামাযের সময় ঝুলন্ত চুলের এ অংশ টুকু আওরাতের অংশ হিসেবে গণ্য হবেনা। যাই হোক কোন পুরুষের ক্ষেত্রে নন মুহরিম নারীর এ ঝুলন্ত অংশের দিকে তাকান বৈধ নয়। সে অবশ্যই তার চুলকে সম্পূর্ণ রূপে পাগড়ী দিয়ে ভাল করে ঢেকে রাখবে। পাগড়ী কিংবা আবৃত করার কাপড়ের মধ্য ভাগের সামনের অংশ দিয়ে সম্পূর্ণ মাথাকে অবশ্যই ঢাকার পর তাকে ক্রু পর্যন্ত প্রসারিত করতে হবে। এমনভাবে প্রসারিত করতে হবে যা তার ক্রু পর্যন্ত পৌঁছাতে হবে। নিচের দিকে তার থুতনি পযন্ত প্রসারিত করতে হবে। এবং নিচের ঝুলন্ত অংশকে তার বক্ষ ও থুতনির মাঝামাঝি স্থানে রেখে পিন দিয়ে লাগিয়ে দিতে হবে। আর এ কাপড়ের পেছন ভাগের মধ্যাংশ দিয়ে তার শরীরের পিছনের ভাগ আবৃত করে দিতে হবে। আর যদি এভাবে না করা হয় তাহলে ফিতনা হওয়ার আশংকা থাকবে। তাকে অবশ্যই ঢালু ও কালো রঙের মুজা পরিধান করতে হবে। যদি নারীর ঝুলন্ত চুলের চার ভাগের এক অংশ আবৃত অবস্থায় না থাকে তাহলে তার আদায়কৃত নামায সহিহ হবে না। এবং ঝুলন্ত চুলের ক্ষুদ্র একটা অংশও যদি খোলা অবস্থায় থাকে তাহলেও মাকরুহ হবে। নারীর বয়সের ক্ষেত্রে যুবতী নারী কিংবা বয়স্ক নারীর ইসলামী বইগুলোর মধ্যে কোন বৈষম্য পার্থক্য দেখা যায় নাই। কোন কোন ইসলামী স্কলারের মতে বয়স্ক নারীর সাথে হ্যান্ড স্যাক করা বা তাকে অভ্যর্থনা জানানো যাবে (হ্যান্ড শেক এই বিষয়ে বিস্তারিত ইন্দলেস ব্লিস নামক কিতাবের ৬২ তম অধ্যায়ে বিস্তারিত উল্লেখ করা হয়েছে)। তার সাথে খালয়াত ( নির্জন রুমে অবস্থান) করা যাবে। তবে সকল আলেমার মতে বয়স্ক মুসলিম নারী সে তার চুল প্রদর্শন করতে পাবে না এমন কি তার চুলের দিকে নন মুহরিম ব্যক্তিরা তাকাতে পারবে না। কিছু আলেমের মতে নন মুসলিমদের চুলের দিকে তাকানো যাবে। কিন্তু তাদের কেউ একথা বলে নি যে বয়স্ক মুসলিম নারীর চুলের দিকে তাকানো যাবে। যে সকল স্কলাররা নারীদের মসজিদে প্রবেশ বা কবর স্থান পরিদর্শন করতে পারবে বলে তাদেরকে অবশ্যই সম্পূর্ণভাবে তাদের চুল আবৃত করার শর্তকে সামনে রেখে তা সম্পন্ন করতে হবে।

সুরা আহজাবের উনষাট নং আয়াতে বলা হয়েছে, মুসলিম নারীরা নিজেদেরকে অবশ্যই জিলবা দ্বারা আবৃত করবে। এই কথা বলা মোটেও ঠিক হবে না যে, উপরোক্ত আয়াতে আল্লাহ্ তায়ালা মুসলিম নারীদেরকে ছারশাফ পরিধান করার নির্দেশ দিয়েছেন। যদি আয়াতে ছারশাফ পরিধান করার নির্দেশ দিত তাহলে রাসুল এর সম্মানিত স্ত্রীলণ ও সাহাবায়ে কিরামের স্ত্রীগণ ছারশাফ পরিধান করতেন। কিন্তু ইসলামের কোন বইয়ে তাদের ছারশাফ পরিধান করার কোন প্রমান আমরা পাই নাই। টার্কিশ তাফসীর গ্রন্থ তিবইয়ানে বলা হয়েছে, উক্ত আয়াতে আল্লাহ্ তায়ালা মহিলাদেরেক তাদের মাথা আবৃত করতে বলেছেন। তাফসীরে জালালাইনে বলা হয়েছে, জিলবাবের মাধ্যমে নারী তার মাথা আবৃত করার পাশাপাশি চেহারাকেও ঢেকে রাখবে। সাওয়ির মতে, জিলবাব বলতে পাগড়ী বা এ জাতীয় কোন কাপড় যা দ্বারা কোন কিছুকে ভালভাবে আচ্ছাদান করা যায়। তাফসিরে রুহুল বয়ান ও আবুস সুদের মতে, জিলবাব হল এমন এক কাপড় বা পাগড়ী যা সম্পূর্ণ মাথার চারপাশ এমনভাবে জড়িয়ে রাখে যাতে করে চুলকে যাবতীয় অপরিষ্কার থেকে রক্ষা করতে পারে। জিলবাব গাজ থেকে অনেক প্রশস্থ। এটি এমনভাবে প্রসারিত করা হয় যা তার শরীরের বক্ষ ও পিছনের অংশকে পুরোপুরি আবৃত করে রাখে। উক্ত আয়াতে আল্লাহ্ তায়ালা নারীদেরকে তাদের মাথা ও সম্পূর্ণ শরীর আবৃত করতে নির্দেশ দিয়েছেন। জেওহার এবং আল ফিকাহ আলাল মাযহাবিল আরবা নামক গ্রন্থ দ্বয়ে হাদিসের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে যে, জিলবাব পুরুষের কাপড় হিসেবে বলা হয়েছে। অর্থাৎ জিলবাব হচ্ছে পুরুষদের জন্য তৈরি লম্বা এক ধরনের কাপড় যার অপর নাম কামিস। নারীদের জন্য বাড়ির বাহিরের পোশাক হচ্ছে লম্বা জামা, পাগড়ী বা ছারশাফ জাতীয় কোন কাপড় যার দুইটা অংশ থাকে। যেগুলোর মাধ্যমে নারীকে তার মাথা কিংবা শরীর আবৃত করার যে নির্দেশ দেয়া হয়েছে তার সমান এই সব কাপড় দিয়ে করা যাবে। যে সম্পর্কে বিস্তারিত আলোচনা উপরে আলোক পাত করা হয়েছে। নারীকে তার নিজস্ব সংস্কৃতির মধ্য থেকে ইসলামের আলোকে পোশাক পরিধান করলে কোন প্রকার ফিতনার আশংকা থাকবে না। সহীহ বুখারির ষষ্ট তম অধ্যায়ের ছাব্বিশ তম পৃষ্ঠায় বলা হয়েছে যে, কুরআনে কারিমের যে অংশটা নারীর আওরাত সম্পর্কে বলা হয়েছে তা এঁ দিন নাযিল করা হয়েছে যখন জয়নাব (রাঃ) বিবাহ সম্পন্ন হয়েছিল। এঁ বিবাহ হিজরির তৃতীয় বর্ষে সম্পাদন হয়ে ছিল। যে ব্যক্তি নিজেকে পরিপূর্ণ মুসলমান হওয়ার দাবি করে তাহলে তাকে অবশ্যই ইসলামের বিধান অনুযায়ী করে তবে যা সে করতে চায়। অর্থাৎ জেনে শুনে ইসলাম পালন করতে হবে। দোদুল্যমান অবস্থায় থাকা যাবে না। আর সে যদি না জানে, তাহলে তাকে কোন ইসলামী স্কলারকে জিজ্ঞেস করতে হবে অথবা ইসলামের সঠিক বই পড়ে তা জানতে হবে। কোন কাজ করার সময় সে যদি না জানে এটি ইসলামে বৈধ কিনা তাহলে সে পাপ কাজ থেকে পবিত্র হতে পারবে না। প্রতিদিন তাওবা করা উচিত। তাওবা করার মাধ্যমে আল্লাহ্ তায়ালা সকল ধরনের পাপ কাজের গুনাহ মাফ করে দেন। আর যদি তাওবা না করা হয় তাহলে দুনিয়া ও আখিরাতে উভয়ই স্থানে আল্লাহ্ তায়ালা তাকে শাস্তি প্রদান করবেন নির্যাতনের প্রকার কিংবা ধরন সম্পর্কে এই বিভিন্ন স্থানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। নারী ও পুরুষের নামায আদায় করার সময় তাদের শরীরকে অবশ্যই আবৃত করে রাখতে হবে। ”আওরাত অংশ বলতে শরীরের এমন সব স্থানগুলোকে বুঝায় যাহা প্রদর্শন করা কিংবা কারো এ সকল অঙ্গের দিকে তাকান সম্পূর্ণ রপে হারাম করা হয়েছে”। পুরুষ নামায আদায়ের সময় তার পায়ের তালুতে মুজা পরিধান করে আদায় করাকে সুন্নত বলা হয়েছে। কোন ব্যক্তি যদি বলে ইসলামে আওরাত পার্ট বলতে কোন কিছু নাই তাহলে সে কাফির হয়ে যাবে। ইসলাম ধর্ম' আমাদেরকে আওরাত অংশগুলোকে আবৃত করার নির্দেশ দিয়েছে। যে সব স্থানে নারী পুরুষ এক সাথে উলঙ্গ হয়ে নাচ গান করে, যেখানে উলঙ্গ নারীর গান শ্রবণ করা হয়, যেখানে এলকোহল কিংবা মদ পান করা হয় অথবা যেখানে নারী বা পুরুষের গোপন অঙ্গ প্রকাশ পাওয়ার আশঙ্কা থাকে এ সকল স্থানকে ফিসকের স্থান বলা হয়। এ সকল স্থানে যাওয়া একজন মুসলমানের জন্য হারাম। আমাদের অন্তরকে আরও বেশী করে পবিত্র করতে হবে। অন্তর পবিত্র করার অর্থ হল আধ্যাত্মিকতায় পরিপূর্ণ করা। ইসলামের অনুসরণের মাধ্যমে তাকে বিশোধিত করতে হবে। যে ব্যক্তি ইসলামের যথার্থ অনুসরণ করে না সে তার অন্তরকে পবিত্র করতে পারবে না। যেমন কেউ বলল, শরীরের কোন অঙ্গ প্রদর্শন করা হালাল যা ইজমা কিংবা সকল মাযহাবের মতে শরীরের গোপন অঙ্গ বলা হয়েছে। কোন ব্যক্তি যদি পাপ কাজের জন্য শাস্তিকে ভয় না পায় তাহলে সে কাফির হয়ে যাবে। নারীর ক্ষেত্রে একই হুকুম প্রযোজ্য হবে। যদি সে কোথাও গান পরিবেশন করে কিংবা গোপন অঙ্গ প্রদর্শন করে। ইমাম আহমদ ইবনে হাম্বলের মতে, পুরুষের হাঁটু থেকে রানের মধ্যবর্তী স্থান আওরাতের অন্তর্ভুক্ত নয়।

ইজমা ও সকল মাযহাবের এক্যমতের ভিত্তিতে যে ব্যক্তি নিজেকে মুসলিম হিসেবে দাবি করে তার উচিৎ ইসলামের গুরুত্বপূর্ণ বিধানসমূহ থেকে যেমন ঈমান, হালাল, হারাম ও ফরয জ্ঞান অর্জন করা। এক্ষেত্রে এ সকল বিষয় না জানার জন্য কোন অজুহাত প্রকাশ করা যাবে না। ইসলামের এসকল বিষয় জানার পাশাপাশি তা মেনে চলতে হবে। "সকল মাযহাবের আলোকে একজন নারীর তার মাথা ও হাত ব্যতীত সমস্ত শরীর আওরাত”। যদি কোন নারী কিংবা পুরুষ অনিচ্ছাকৃতভাবে তার কোন গোপন অঙ্গ প্রকাশ পায়, (যেখানে ইজমা নেই) আর তা যদি তার মাযহাবের আলোকে আওরাত না হয় তাহলেও সে তার মাযহাবের আলোকে গুনাহের কাজ সম্পাদন করল। যদিও সে কাফির হিসেবে গণ্য হবে না। উদাহারণ স্বরপ একজন পুরুষের রান থেকে হাঁটু পর্যন্ত আওরাত অংশ। যার সম্পর্কে মতবিরোধ রয়েছে আলেমদের মাঝে। একজন মুসলিমের উচিৎ নাজানা কোন বিষয়কে জেনে নেওয়া। এমন একদিন আসবে যখন তারা জানতে পারবে এবং তাড়াতাড়ি করে তাওবা করে নিবে। এমন কি সকল বিষয়কে ইসলামের বিধান অনুযায়ী পালন করতে থাকবে।

Read this chapter in another language

Türkçe中文(普通话)中文(繁體)EnglishPortuguêsItalianoУкраїнськаNederlandsAzərbaycancaБългарскиNorskWolofEestiދިވެހި

Share

WhatsApp Telegram X Facebook E-mail