৭২টির মত প্রশংসনীয় নৈতিক গুণাবলী রয়েছে যা একজন মানুষকে পরিপূর্ণ করে তুলতে সহায়তা করে। আর সেগুলো হচ্ছে ঈমান, সুন্নতে বিশ্বাসী হওয়া, ইখলাস, ইহসান, বিনয়ীতা, যিকিরে মিন্নাত, উপদেশ, তাসফিয়া, গায়রাত, গিবত, শেখহা, ঈসার, মুরুওয়্যাত, ফুতুওয়্যাত, হিকমাত, শুকরিয়া, রেযা, সবর, খাওফ, রেযা বুগধি ফিল্লাহ, হুব্ ফিল্লাহ, হামুল, ইন্তিওয়ায়ে দমওমদ, মুজাহাদা, চেষ্টা, কাসদ, আমল, যিকরে মাউত, তাফওয়িদ, তাসলিম, তালাবুল ইলম, সালাহাত, ইনযাওয়াদ, হুসনে খুলক, জুহুদ, কানাআত, রুশদ, সাইয়ে ফিল খায়রাত, রিক্কাত, সাওক, লজ্জা, তাবাতি ফিআমরিল্লাহ, উনসু বিল্লাহ, আল্লাহ্র সাক্ষাতের আশা পোষণ করা, ওয়াকার, দেখাওয়াত, ইসতিকামাত, আদাব, ফিরাসাত, তাওয়াক্কুল, সিদক, মুরাবাতা, মুরাকাবা, মুহাসাবা, মুয়াতাবা, কাদামে গাইদ, হুব্বেতুল হায়াতুল ইবাদাতি, তাওবা, খুশু, ইয়াকিন, উবুদিয়াত, মুকাফাত, রিয়ায়াতে হুকুকি ইবাদাত।
তাওয়াদু বলতে বিনয় বা নম্রতাকে বুঝানো হয়েছে। যিকিরে মান্নত বলতে দুনিয়াতে সকল বস্তু তার নিয়ন্ত্রণাধীন এমনকি তার দয়া বা অনুগ্রহ ব্যতীত কেউ চলতে পারবে না। আর এই সকল কারণে তার কৃতজ্ঞতা প্রকাশ করা বাঞ্ছনীয়। নসিহত বলতে কোন মুমিন ভাইকে উপদেশ বা পরামর্শ প্রদান করা। তাসফিয়া বলতে কারো অন্তর থেকে খারাপ গুণাবলী বিতাড়িত করে ভাল গুণাবলী স্থাপিত করা। গায়রাত বলতে ঈমানকে মজবুত রাখার জন্য অধ্যাবসায় করা। আদর্শবাদী মতকে বাস্তবায়ন করার জন্য প্রবল আকাঙ্ক্ষা থাকা। সেখহাবা ফুতুওয়াত বলতে বদান্যতাকে বুঝানো হয়েছে। ইসরার বলতে কোন মুমিন ব্যক্তির সমস্যা সমাধানের পথ বাহির করা। মুরুওয়্যাত বলতে মানবীয় কাজে দায়িত্বশীল হওয়া। হিকমত বলতে জ্ঞান ও ইলমে হাল চর্চা বা জ্ঞানের অনুশীলন করা। শুকর বলতে ইসলামের পরিভাষায় কোন কাজের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা। রযা বলতে আল্লাহ্র সন্ভষ্টি লাভের জন্য যাবতীয় কাজ সম্পাদন করা। সবর বলতে সুখ-দুঃখ ও বিপদ -আপদে ধৈর্যধারণ করা।
রিওয়াতে হকুকি ইবাদ বলতে দাসীদের অধিকার সম্পর্কে সচেতন থাকা। সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে তাদের সহিত বাবা মায়ের মত আচরণ করা। হাসিমুখে ও মিষ্টিময় বাক্যলাপের মাধ্যমে আমাদের উচিৎ তাদের সাহায্য ও মন জয় করা। পরবর্তীতে আমরা আমাদের পাড়া প্রতিবেশী, শিক্ষক, পারিবারিক বা জৈবিক, বন্ধু-বান্ধব ও সর্বপরি সরকারের অধিকারসমুহ আদায় করা আমাদের কর্তব্য। কারো সাথে খারাপ আচরণ বা ধোঁকা দেয়া আমাদের উচিৎ হবে না। সবার সাথে সমান ব্যবহার ও মজদুরের প্রাপ্য পাওনা তার ঘাম শুকানোর আগেই পরিশোধ করতে হবে। খণ পরিশোধ না করা, বাস অথবা যে কোন ধরণের ভাড়া পরিশোধ না করে প্রতারণা করা কোনভাবে ঠিক হবে না। সরকারের কর পরিশোধ না করে হাজার মানুষের সাথে ধোঁকাবাজি করা ঠিক হবে না। হতে পারে এই ধরণের কুকর্মের কারণে সরকার জনগণের উপর নির্যাতন বাড়িয়ে দিল। যার ফলে জনগণ সরকারের বিরুদ্ধে আন্দোলন করা শুরু করেদিল, এই ধরণের পরিস্থিতিতে কোনভাবে জনগনের পাশে থেকে সরকারের বিরুদ্ধে যাওয়া যাবে না। এই সম্পর্কে বিস্তারিত ফাতোয়ায়ে হিন্দিয়াহ, বারিকা ও দুররুল মুখতার নামক গ্রন্থে বিস্তারিত আলোচনা করা হয়েছে। হাদিস শরীফে এভাবে বর্ণিত আছে, ”যে কোন ব্যক্তি সরকারের বিরুদ্ধে শেরীয়তের বিষয় ছাড়া) অবস্থান করল আল্লাহ্ তার বিরুদ্ধে অবস্থান করবে”। তিনি প্রতীবাদকে ভঙ্গ করে দিয়ে তাকে অপমানিত বা ঘৃনিত করবেন (নিবরাস)। এই কারণে মুসলমানদেরকে সরকারের বিরুদ্ধে অবস্থান করার জন্য উদ্দীপক নাশকতামূলক এবং ধবংসাত্নক প্রকাশনা প্রত্যয় ধার থেকে দূরে থাকতে হবে। সাইয়্যেদ কুত্ব ও আবুল আলা মওদুদি একই চিন্তা ব্যক্ত করেছেন। জালিম সরকারের বিরুদ্ধে বিদ্রোহ কখনও সমর্থনীয় আন্দোলন হতে পারে না। ইবনে আবেদিন (রাঃ) মতে, পুরুষের জন্য রেশমি কাপড় পরিধান করা হারাম। ঈদের দিন অথবা বিবাহের মত অনুষ্ঠানে নিছক সরকারের আদেশ পালনের জন্য স্বর্ণ' বা রূপা ব্যবহার করা ব্যতীত সাধা মাটের রেশমি কাপড় পরিধান করা যাবে তবে তা হতে হবে জাঁকজমকবিহীন। বিবাহের মত দিনে লাইটিং, মোমবাতি সজ্বালানোর মত অযথা অপ্রয়োজনীয় ব্যয় করা হালাল হবে না। তবে যদি সরকারের আদেশ থাকে তাহলে উপরোক্ত কাজ করা যাবে। কিন্তু এ সকল স্থানে কোনভাবে করা যাবে না, যেখানে নারীপুরুষ একসাথে উৎযাপন করলে পদ্দার মারাত্নক সমস্যা হতে পারে। ইবনে আবেদিনের মতে, কাফির কর্তৃক প্রণীত আইনের বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না। কোন কোন ইসলামিক স্কলারের মতে, আল্লাহ্র জন্য যাবতীয় ইবাদাত পালন করার নিমিত্তে রাজপথে বিদ্রোহ করা কোনভাবে গ্রহণযোগ্য না। এমনকি জান্নাতে প্রবেশের ক্ষেত্রে এ ধরণের আমল কোন কাজে আসবে না। আমরা সকলের সাথে ভাল আচরণ করব। এবং কোনভাবে শয়তানের ফাঁদে পা দিব না। একজন সত্যিকারের মুসলিম আল্লাহ্ তায়ালা ও সরকারের প্রণীত আইন মেনে চলবে।