খাবার গ্রহণেরউপকারিতাঃ খাবার গ্রহণের পূর্বে হাত পরিষ্কার করার দশটি উপকারিতা রয়েছে। পাশাপাশি তা এক প্রকারের সুন্নত। আর তা হল।
১। একজন ফেরেশতা আরশের নিচে খাবারের জন্য হাত পরিষ্কার করা ব্যক্তিটির ছগীরা গুনাহ মাফের জন্য এই দোওয়া করতে থাকবে।
২। হাত পরিষ্কার করলে নফল নামাযের সওয়াব অর্জন করা হয়।
৩। দারিদ্রতা তাকে স্পর্শ করতে পারবে না।
8৪। সে সিদ্দীকদের জন্য গৃহীত সওয়াব অর্জন করবে।
৫। ফেরেশতারা তার জন্য ইস্তিগফার করবে।
৬। হাত পরিষ্কারের পর যে খাবার সে ভক্ষণ করবে এ সকল খাবার মিসকিনদের দান করলে যে সওয়াব পাওয়া যাবে তার সমতুল্য সওয়াব তাকে প্রদান করা হবে।
৭। হাত পরিষ্কারের পর সে যদি বিসমিল্লাহ্ দিয়ে খাবার গ্রহন শুরু করে তাহলে তার সকল গুনাহ থেকে মুক্ত করে দেয়া হয়।
৮। তার এঁ খাবার মহান আল্লাহ্ তায়ালা কর্তৃক কবুল করা হয়।
৯। যদি সে এঁ রাতে মৃত্যুবরণ করে তাহলে তাকে শহীদ কর্তৃক অর্জিত সওয়াব প্রদান করা হবে।
১০। আর যদি তার এ দিনে মৃত্যু হয় তাহলে তাকে শহীদদের অন্তর্ভুক্ত করা হবে।
সুন্নতের আলোকে খাবারের পূর্বে হাত পরিষ্কার করার ছয়টি উপকারিতা রয়েছে। ১। একজন ফেরেশতা আরশের নিচে বলতে থাকবে, হে ঈমানদারগণ রাসুল তোমাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন।
২। রাসূলের সুন্নত পালনের জন্য অনেক সওয়াবের অধিকারী হবে।
৩। তার শরীরের পশম পরিমান সমতুল্য সওয়াব প্রদান করা হবে।
৪। মহান আল্লাহ্ তায়ালার রহমতের অধিকারী হবে।
৫। প্রচুর পরিমান সওয়াবের অর্জন করবে যা গুনাহের কারণে তোমার হাত থেকে ফসকে গিয়েছে।
৬। একজন শহীদ হিসেবে মৃত্যুর সৌভাগ্য অর্জন করবে।
আল্লাহ তায়ালার আদেশকে দুইভাগে ভাগ করা হয়েছে। আমরে তাকউঈনি ও আমরে তাকলিফি।
আমরে তাকউঈনিঃ আমরে তাকউঈনি অর্থ হল এই কথা বলা ”হও”। সাথে সাথে এ বস্তু হয়ে যাবে। অর্থাৎ আল্লাহ্ যখন কোন কিছু হওয়ার জন্য আদেশ করবেন হও, সাথে সাথে হয়ে যাবে। কারো পক্ষে তার প্রতিরোধ করার কোন ক্ষমতা নেই বরং তা হয়ে যাবে। তিনি কোন কিছু সৃষ্টি করেন অন্য কিছুর জন্য অর্থাৎ তিনি যে সকল বস্ত সৃষ্টি করেন তার একটি অপরটির পরিপূরক। তার সৃষ্টির মধ্যে কোন অযথা সৃষ্টি নেই। সব কিছুরই উপকারিতা আছে। যেমন মানুষকে তিনি বস্তু গত বা আধ্যাত্মিকতার ক্ষমতা দিয়েছেন তার এমন অনেক সৃষ্টি রয়েছে যার একটির পিছনে অন্যটির সৃষ্টির কারণ রয়েছে।
আমরে তাকলিফিঃ এটি হচ্ছে এমন সব বিধি বা আদেশ, যা আল্লাহ্ তায়ালা তার বান্দাদের সম্পর্কে উপভোগ করেন যে তার বান্দারা কি কি করে আর কি কি করা থেকে নিজেদেরকে বিরত রাখে। তার এ আদেশ বান্দার ইচ্ছা ও পছন্দের উপর নির্ভর করে। তিনি মানুষকে ইচ্ছা ও পছন্দ করার ক্ষমতা দিয়েছেন। যা হোক, এটি হচ্ছে তিনি, যিনি বান্দা যা সংকল্প কিংবা পছন্দ করে তা সৃষ্টি করে থাকেন। যখন মানুষ কোন কিছু করার ইচ্ছা করে তখন তিনি তা সৃষ্টি করেন যদি তিনি তা ইচ্ছে পোষণ করেন। যদি তিনি তা ইচ্ছা না করেন তাহলে তা তিনি সৃষ্টি করেন না। তিনি সকল কিছু সৃষ্টি করেন এবং সকল পদার্থকে কার্যকরভাবে বিভিন্নভাবে সরবরাহ করে থাকেন। তার সাথে অন্য কোন ইলাহ নাই। তিনিই একমাত্র ইলাহ। তার সাথে কাউকে শরীক করা মানে হচ্ছে তার বিশেষণের (উলুহিয়্যাত) সাথে কাউকে যোগ করা। তিনি ঘোষণা করলেন যে, যে ব্যক্তি তার সাথে কাউকে শরীক করল তিনি তাকে কখনো ক্ষমা করবেন না। এবং তাকে চিরস্থায়ী কঠিন শাস্তি প্রদান করবেন। যখন মানুষ আল্লাহ্র আদেশ অনুযায়ী কোন ভাল কাজ করার ইচ্ছা পোষণ করে তখন আল্লাহ্ তায়ালা তার দয়া অনুযায়ী তার সে কাজ সম্পাদন করে দেন। অর্থাৎ বান্দার ভাল কাজ করার ইচ্ছাটাকে তিনি বাস্তব রুপদান করেন। আর যখন মানুষ কোন খারাপ কাজ করার সংকল্প করে আল্লাহ্ তায়ালা তার ইচ্ছা অনুযায়ী এ খারাপ কাজ সম্পাদন করে দেন। অর্থাৎ তিনি তা তার জন্য সৃষ্টি করেন। যখন কোন ব্যক্তি আল্লাহ্কে বিশ্বাস করে কিন্তু সে খারাপ কাজ করার জন্য তার নিকট প্রার্থনা করল। সেক্ষেত্রে আল্লাহ্ তায়ালা তার প্রতি দয়া করল। তিনি তার খারাপ ইচ্ছাকে তার জন্য সৃষ্টি করবেন না। কারণ সকল কিছুর চাবি কাঠি একমাত্র তার হাতে। শয়তান যত চেষ্টা করুক না কেন সে কখনো সফল হতে পারবে না দয়াময় আল্লাহ্র নিকট।
আল্লাহ্ তায়ালা আমরে তাকলিফিসমূহকে তাদের প্রয়োজনের আলোকে শেণি ভাগ করে থাকেন। নিন্মে উল্লেখ করা হল।
১। আল্লাহ্ তায়ালা মানব জাতিকে তার প্রতি ঈমান ও পরিপূর্ণ' মুসলমান হওয়ার নিদেশ দিয়েছেন।
২। যারা ঈমান এনেছেন তারা যাতে কোন প্রকার হারাম কাজ ও পাপ কাজ সম্পাদন না করে তার আদেশ দিয়েছেন।
৩। ইমানদারদেরকে ফরজ কাজসমুহ সম্পাদন করার আদেশ রয়েছে।
৪। যারা ঈমান এনেছেন তাদেরকে ফরজ, নফল ও সুন্নত পালন করার আদেশের পাশাপাশি হারাম কাজ সম্পাদন, মাকরুহ কাজ বর্জন এমন কি যাবতীয় পাপ কাজ থেকে নিজেদেরকে বিরত থাকতে আদেশ করেছেন। উপরোক্ত প্রকারভেদ থেকে আমাদেরকে সবগুলোর উপর ঈমান আনতে হবে। অর্থাৎ সবগুলো একসাথে পালন করতে হবে। একটি পালন করলাম অন্যটি করলাম না তাহলে কোন উপকারে আসবে না। সিরিয়াল অনুযায়ী সবগুলোর উপর আমল বা বিশ্বাস করতে হবে। উদাহারণ স্বরূপ বলা যেতে পারে- কোন ব্যক্তি যদি আল্লাহ্র উপর ঈমান আনলো কিন্তু হারাম কাজ ছাড়তে পারে নাই, ইসলামের ফরযগুলো পালন করার সাথে সাথে পাপ কাজও সম্পাদন করল, কিংবা সুন্নত ও নফলের করল কিন্তু ফরয পালন করল না আসলে তার কোন আমল কাজে আসবে না। তার কোন আমল কবুল করা হবে না। কারণ একটি ব্যতীত অন্যটি পরিপূর্ণ হবে না। একইভাবে কোন ব্যক্তি তার ফরয নামায ও যাকাত আদায় করল না এবং তার পরিবার, স্ত্রী ও সন্তানদের অধিকারসমুহ আদায় করল না তাহলে আল্লাহ্ তায়ালা তার সকল ধরণের ভাল কাজসমূহ যেমন বদান্যতা, দান খয়রাত, মসজিদ নির্মাণ, কাউকে সাহায্য করা এমন কি খাবারের পূর্বে' হাত পরিষ্কার কিংবা ওমরা পালনসহ কোন কাজই তিনি কবুল করবেন না। তাই আমাদের সকলকে সিরিয়াল অনুযায়ী আমরে তাকলিফিসমূহকে পালন করা উচিৎ যার অবস্থান যেখানে তাকে সেখানে রেখে আমল করতে হবে। অন্যভাবে বলা যায় যে, কোন ব্যক্তি যদি কম গুরুত্বপূর্ণ কাজ করে তার উপরের কাজগুলো রেখে এবং সে যদি বলে এগুলো উপরেরগুলো থেকে অনেক গুরুত্বপূর্ণ বা কোন হারাম কাজ সম্পাদন করে তাহলে এ কাজ গ্রহণ করা হবে না। কিন্তু তাকে অবশ্যই উপরের ভাল কাজগুলো সম্পাদন করতে হবে। এই বিষয়ে তাফসিরে রুহুল বয়ানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। নিয়মিতভাবে ভাল কোন কাজ করা বরকতকে বৃদ্ধি করে। আশার বিষয় হচ্ছে, আল্লাহর আদেশগুলো থেকে গুরুত্বপূর্ণগুলো পালনের মাধ্যমে তার সন্তুষ্টি অর্জন অধিকতর সহজ।
খাবারের মধ্যে ৪ টি ফরয রয়েছেঃ ১। যখন খাবার গ্রহণ করবে তখন ইহা সামনে রাখতে হবে যে সন্তোষ ও তৃপ্ততা আল্লাহ্ তায়ালা কর্তৃক গৃহীত হবে।
২। হালাল খাদ্য গ্রহণ করা।
৩। খাবার গ্রহণের মাধ্যমে যে শক্তি অর্জিত হয় তার সবটুকু আল্লাহ্ তায়ালার ইবাদতের জন্য ব্যয় করতে হবে।
৪। যা তোমার কাছে আছে তা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। খাবার যা হোক না কেন তার উপর সন্তুষ্ট থাকতে হবে।
খাবার গ্রহণের শুরুতে এই নিয়্যত করতে হবে যে, আমার এই খাবারের মাধ্যমে যে শক্তি উপার্জিত হবে তা আল্লাহ্ তায়ালার ইবাদত ও গোলামীর জন্য ব্যয় করব, তার ধর্মকে তথা ইসলামকে সেবা করার জন্য ও চিরস্থায়ী পাওয়ার জন্য। অনাবৃত মস্তকে খাবার গ্রহণ করা বৈধ।
জমিনের উপর দস্তর খান বিছানো। খাবারের গ্রহণের জন্য নতুন কাপড় পরিধান করা। নিজ হাঁটুর উপর বসা। খাবার গ্রহণের পূর্বে হাত ও মুখ ভাল করে ধুয়ে নেয়া। বিসমিল্লাহ বলে শুরু করা। লবণের মাধ্যমে খাবার গ্রহণ শুরু করা। অর্থাৎ লবণের স্বাদ নিয়ে শুরু করা। যবের ময়দা দিয়ে তৈরি রুটি খাওয়া। হাতে দিয়ে রুটিকে ভাঙ্গা। রুটির ক্ষুদ্র অংশ যাতে অপচয় না হয় সে দিকে খেয়াল রাখা। বাসনের যে অংশ তোমার নিকটে তার থেকে খাবার গ্রহণ শুরু করা। সামান্য পরিমান টক ব্যবহার করা। রুটিকে ছোট ছোট করে ভক্ষণ করা। খাবারকে ভাল করে চিবিয়ে ভক্ষণ করা। আঙ্গুল দিয়ে খাবার গ্রহণ করা। আঙ্গুল দিয়ে বাসনকে ভাল করে পরিষ্কার করে খেয়ে নেওয়া। আঙ্গুলসমূহকে তিন বার ছেঁটে নেওয়া। খাবারের শেষে আল্লাহ্র প্রশংসা করা। দাঁত পরিষ্কার করে নেয়া। খাবারের মাকরুহসমূহঃ বাম হাত দিয়ে খাবার নেওয়া। খাবার গ্রহণের পূর্বে তার সঘ্বান নেওয়া। বিসমিল্লাহ বলতে অবহেলা বা অবজ্ঞা করা।
খাবারের হারাম কাজসমূহঃ তৃপ্ত হওয়ার পরেও খাবার গ্রহণ চালু রাখা। (যদি তোমার নিকট মেহমান থাকে তাহলে তার তৃপ্তি হওয়া পর্যন্ত তাকে খাবার পরিবেশন করতে হবে)। খাবার নষ্ট বা অপচয় করা। কোন কোন স্কলারের মতে, খাবার যখন সামনে চলে আসে তখন বিসমিল্লাহ পড়ে নিতে হবে। কোন প্রকার দাওয়াত ব্যতীত ভোজে অংশ গ্রহণ করা। কারো অনুমতি ব্যতীত তার খাবার গ্রহণ করা। এমন কোন খাবার খাওয়া যা শরীর খারাপ হওয়ার আশংকা রয়েছে। এমন খাবার যাহা দাস্তিকতার সহিত তৈরি করা হয়েছে। এমন ধরণের খাবার গ্রহণ যার শপথ পূর্বে' দেয়া
হয়েছিল।
গরম খাবার গ্রহণঃ গরম খাবার বধিরতার কারণ হতে পারে। চেহারা বিবর্ণ' হওয়ার আশংকা রয়েছে। এটি চোখ দিয়ে ভাল করে না দেখার কারণ হতে পারে। এটি দাঁতের রঙ পরিবর্তন করে ফেলতে পারে অর্থাৎ হলুদ বর্ণ' ধারণ করতে পারে। মুখের স্বাদ নষ্ট করে দিবে। যার ফলে স্বাদহীনতায় ভুগতে হবে। এটি বোধশক্তিকে দুর্বল করে দেয়। এটি মনের ক্ষতি সাধন করে। এর কারণে শারীরিক রোগ ব্যাধি হতে পারে।
অল্প খাবারের উপকারিতাঃ শক্তিশালী শরীরের অধিকারী হবে। তোমার অন্তরকে নুর দ্বারা পরিপূর্ণ করে দেওয়া হবে। শক্তিশালী স্মৃতিশক্তির অধিকারী হবে। স্বাভাবিক জীবন যাপন করতে পারবে। কাজ করতে আনন্দ পাবে। আল্লাহ্ তায়ালার জন্য আনন্দের সহিত ভাল করে জিকির করতে পারবে। তুমি তার জন্য গভীরভাবে ধ্যান করতে পারবে। এমনকি তার ইবাদত করা থেকে নিজেকে অনেক সুখী অনুভব করবে। এর মাধ্যমে সকল কাজে সুক্ষদৃষ্টি ও গভীর মনোযোগ দিতে পারবে। কিয়ামতের দিন হিসাব প্রদানের ক্ষেত্রে সহজতর হবে।