Hakikat Books
English

Chapter 68 / 73

তৃতীয় খণ্ড নবম চিঠি

মাকতুবাত গ্রছ্ছের তৃতীয় খণ্ডের নবমতম চিঠিটি ইমাম রাব্বানী মুজাদ্দিদে আলফে সানী আহমদ ফারুকী (রাঃ) কর্তৃক মুহাম্মদ নুমানের জন্য লিখা হয়েছে। কুরআনুল কারিমে এর সারমর্ম এভাবে বলা হয়েছে, ”রাসুল যাহা নিয়ে এসেছেন তা আঁকড়ে ধর”। চিঠি আরবী ভাষায় লিখা ছিল। পরে ইংরেজিতে অনুবাদ করা হয়। নিন্মে বাংলায় অনুবাদ করা হল।- বিসমিল্লাহির -রাহমানির রাহিম! সুরা হাশরের সপ্তম আয়াতের সারমর্ম হল, ”রাসুল যা কিছু নিয়ে এসেছে তা গ্রহণ কর, আর যাহা তিনি নিষেধ করেছেন তা থেকে দূরে থাক ও আল্লাহ্কে ভয় কর”। তার নিষেধাজ্ঞা থেকে দূরে অবস্থান করো বলার পর, আল্লাহ্ তায়ালাকে ভয় কর এই বাক্যটি তিনি যোগ করেছেন। তার অর্থ হল, আল্লাহর নিষেধাজ্ঞা থেকে দূরে থাকা আমাদের কর্তব্য। অর্থাৎ আল্লাহকে ভয় করা। তাক্বওয়া, যার অর্থ হল নিষেধ করা বস্তু (হারাম) থেকে দূরে অবস্থান করা। তাক্বওয়া হল ইসলামের ভিত্তি। যাকে ওয়ারা বলা হয়, সন্দেহমূলক কাজ থেকে বিরত থাকা। রাসুল ইরশাদ করেন, ”ওয়ারা হল আমাদের ধর্মের প্রধান বস্তু”। তিনি অপর এক হাদিসে বলেন, ওয়ারার মত কোন কাজ সম্পাদন করনা। ইসলাম ধর্মে' হারাম কাজ থেকে দূরে থাকার জন্য অধিক গুরুত্ব দেয়া হয়েছে। যার অর্থ হল, হারাম কাজগুলোকে পরিহার করতে বলা হয়েছে। যখন কোন আদেশ পালন করা হয় তখন তার আনন্দ নফস বা অন্তর শেয়ার করে নেয়। প্রশ্রয় দেয়া মানে আত্মা বা নফসকে কোন কাজ করতে সহায়তা করা। যা হারাম কাজের ক্ষেত্রে না করা উত্তম, আর হালাল কাজের ক্ষেত্রে অবশ্যই কার্যকরা। অন্যভাবে বলা যায়, এটা তোমাকে দ্রুতগতিতে আল্লাহ্র নিকটবর্ত! করতে সহায়ক হবে। ইসলামী আহকামের মতে, ইসলামের আদেশ বা নিষেধসমূহ নফসের উপর এক ধরণের নির্যাতন করার মত। নফস হল আল্লাহ্ তায়লার শত্রু। হাদিসে কুদসিতে বলা হয়েছে, "নফসের বিপরীত দিকে অবস্থান কর, কেননা সে আমার শত্রু”। এই জন্যে সকল তরীকায়ে আলিয়্যার মতে, যে ব্যক্তি ইসলামের মধ্যে নফসকে গুরু হিসেবে গ্রহণ করবে সে ব্যক্তি আল্লাহর অধিক নিকটবর্তাঁ হয়ে যাবে। আর তা হল নফসের বিপরীতে অবস্থান করা। আর এই পথকে আমাদের নাজাতের পথ হিসেবে গ্রহণ করতে হবে। এটা এই কারণ যে, আমাদের পূর্ববর্তী পথ প্রদর্শক বিশিষ্ট আলেমে দ্বীন বাহাউদ্দিন বুখারী বলেন, আল্লাহ্র নিকটবর্তা! হওয়ার একমাত্র সহজ মাধ্যম বা পথ হল নফসের উপর প্রধান্য বিস্তার করা। আর এই পথের উপর বিজয়ী হতে পারলেই ইসলামের সঠিক অনুগত হওয়া সম্ভব। এটা এঁ সকল বুদ্ধিমান ও যুক্তিবাদী লোকদের পক্ষে অনেক সহজতর হবে যারা আমাদের তরীকার আলোকে লিখিত বইগুলো অধ্যয়ন করবে। এ সকল ব্যক্তিরা সঠিক বিষয় কি তা ভালভাবে দেখতে ও বুঝতে পারবে। এটাই তার প্রকৃত স্বরপ। আমি এ সকল বিষয়ে আমার চিরঠিপত্রে বিস্তারিত আলোকপাত করেছি। আল্লাহ্ তায়ালা সকল কিছুর বিষয়ে ভাল জানেন। তার সহযোগিতা আমাদের জন্য যথেষ্ট। তিনি হচ্ছে একমাত্র অভিভাবক। সালাত এবং সালাম আমাদের নবী সাল্লাল্লহ আলাইহি ওয়া সাল্লাম, তার পরিবার, সাহাবীদের এবং যারা সঠিক পথে আছে তাদের উপর।

Read this chapter in another language

Türkçe中文(普通话)中文(繁體)EnglishPortuguêsItalianoУкраїнськаNederlandsAzərbaycancaБългарскиNorskWolofEestiދިވެހި

Share

WhatsApp Telegram X Facebook E-mail