সমস্ত জগতসমুূহকে প্রতিটি মুহুর্তে অস্তিত্ব প্রদানকারী সত্ত্বা, যিনি নিজে প্রতিটি মুহুর্তে হাজির ও নাজির, যিনি সমস্ত মঙ্গল ও কল্যাণের উৎস এবং যাবতীয় নিয়ামত প্রদানকারী, সেই মহিমান্বিত আল্লাহ্ তা'আলার সাহায্য নিয়ে এখন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বরকতময় হাদিসটির ব্যাখ্যা শুরু করছি।
মুসলমানদের বীর পুরুষ, আসহাবে কিরামের মাঝে অন্যতম শেষ্ঠজন, সর্বদা সত্য বলার কারণে খ্যাতি অর্জনকারী, প্রিয় আমিরুল মোমেনিন হযরত উমর ইবনে খাত্যাব রাদিয়াল্লাহু তায়ালা আনহু বর্ণনা করেছেন:
“এ দিন এমন একদিন ছিল, যখন আসহাবে কিরামদের থেকে আমরা কয়েকজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সান্নিধ্যে তাঁর খেদমতে উপস্থিত ছিলাম"। এদিন ও এ মুহুর্ত এমন বরকতময় ও মহা মূল্যবান ছিল যে, অনুরূপ আরেকটি মুহুর্ত পুনরায় উপভোগ করার সুযোগ পাওয়া অসম্ভব। এদিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে উপস্থিত থাকার কারণে নিজেরা সম্মানিত হয়ে ছিল। রূহের রসদ সরবরাহকারী, জান সমূহে স্বাদ ও প্রশান্তি প্রদানকারী মুবারক চেহারার সৌন্দর্য অবলোকনের সৌভাগ্য অর্জন করেছিল। এমন একদিনের শ্রেষ্ঠত্ব ও মর্যাদা বুঝানোর জন্য তিনি বলেছেন, “এ দিন এমন একদিন ছিল...। হযরত জিবরাঈল আলাইহিস্ সালামকে মানবরূপে দেখার ও তাঁর কন্ঠস্বর শুনার, মানুষের জন্য খুবই প্রয়োজনীয় তথ্য অতি সুন্দর ও সুস্পষ্টভাবে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মুবারক মুখ থেকে সরাসরি শ্রবণ করার সৌভাগ্য যে দিনে অর্ডিত হয়েছে, এই দুনিয়ার জীবনে অনুরূপ আরেকটি মুল্যবান ও মর্যাদাবান মুহুর্তের সন্ধান পাওয়া সম্ভব কি?
“ঞ সময়ে, আমাদের নিকট এমন একজন আগমন করলেন যেন পূর্ণচাঁদের উদয় হল। তাঁর পোশাক ধবধবে সাদা আর কেশ কুচকুকে কালো ছিল। তার মাঝে ধুলাবালি কিংবা ঘামের মত ভ্রমণের কোন চিহ্ন বিদ্যমান ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবী তথা আমাদের মধ্য থেকে কেউই তাকে চিনতে পারিনি। অর্থাৎ তিনি আমাদের পূর্বপরিচিতদের কেউ ছিলেন না। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সামনে বসলেন এমনভাবে যে, তার হাঁটুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাঁটু মুবারকের সংস্পর্শে রাখলেন”"। মানুষের অবয়বে আগত ব্যক্তি ছিলেন মহান ফেরেশতা হযরত জিবরাঈল আলাইহিস সালাম। হযরত জিবরাঈল আলাইহিস্ সালামের এভাবে বসাটা আদবের বরখেলাপ বলে মনে হলেও আসলে এ অবস্থার দ্বারা আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি ইঙ্গিত করছে। এর দ্বারা আমাদেরকে বুঝিয়ে দিলেন যে, দ্বীনি ইলম অর্জনের জন্য লভ্্িত হওয়া কিংবা অস্বস্থিবোধ করা উচিত নয়। একইভাবে, উজ্তাদের মাঝেও গর্ব-অহংকার, উদ্ধত্য থাকা উচিত নয়। হযরত জিবরাঈল আলাইহিস্্ সালাম উক্ত ঘটনার মাধ্যমে আসহাবে কিরামকে এই শিক্ষা দিয়েছেন, প্রত্যেকেরই ধর্মীয় বিষয়ে কিছু জানার ইচ্ছা হলে তা সাচ্ছন্দ্যের সাথে এ বিষয়ের অভিজ্ঞ মুয়াল্লিমের নিকট জিভ্ঞাসা করে জেনে নেয়া উচিত। এ বিষয়ে লজ্জা বোধ করা উচিত নয়।। কেননা দ্বীন শেখার ক্ষেত্রে লভিজিত হওয়া কিংবা মহান আল্লাহ্ তা'আলার হক্ব আদায়, তা শেখানো বা শেখার ক্ষেত্রে সন্কোচ বোধ করা গ্রহণীয় নয়।
“এ সম্ভ্রান্ত ব্যক্তি, তার হস্তদ্বয়লকে হযরত রাসূল-ই আকরাম সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়া সাল্লামের মুবারক হাঁটুর উপরে রেখে জিজ্ঞাসা করলেন, ইয়া মুহাম্মদ! আমাকে ইসলাম সম্পর্কে বলুন”। ইসলামের শান্দিক অর্থ, অবনত মস্তকে আত্মসমর্পন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম শব্দটিকে, ইসলামের মুল পাঁচটি স্তস্তের সামগ্রিক নাম হিসেবে নিম্নরূপে বর্ণনা করেছেন।
১. রাসূল সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম বলছেন, ইসলামের মূলনীতির প্রথমটি হল, "কালিমা-ই শাহাদাত পাঠ করা"। অর্থাৎ 'আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু' বলাকে বুঝায়। অন্য কথায়, কথা বলতে সক্ষম এমন প্রত্যেক আকেল ও বালেগ ব্যক্তির এই কথা মুখে স্বীকার করা যে, “আল্লাহ ব্যতীত আসমান ও জমিনে ইবাদত পাওয়ার হক্কদার বা উপাসনার যোগ্য কেউ নাই] শুধুমাত্র মহান আল্লাহ্ তা'আলাই প্রকৃত মাবুদ বা উপাস্য। তিনি ওয়াজিবুল উজ্জুদ। তিনিই সকল শ্রেষ্ঠত্বের অধিকারী। সকল ধরণের ব্রুটি বিচ্যুতি থেকে তিনি পাক ও পবিত্র। তাঁর নাম হল আল্লাহ্” এবং এ কথায় আন্তরিকভাবে বিশ্বাস করা। একই ভাবে মনেপ্রাণে এই সাক্ষ্য দেয়া যে, “হযরত আবদুল্লাহর পুত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামের সেই সুমহান ব্যক্তিত্ব, যিনি ছিলেন গোলাপের মত কোমল, শুভ্র ও রক্তিমের মাঝামঝি উজ্জ্বলবর্ণের, মায়াবী চেহারার অধিকারী, যার ছিল কাল চোখ ও ব্র, প্রশস্ত কপাল, যিনি ছিলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী, যার ছায়া কখনো মাটিতে পড়ত না, যিনি ছিলেন মৃদু ও মিষ্টভাষী, মক্কার হাশেমী গোত্রে জন্মগ্রহণ করেছিলেন বিধায় আরব বলা হত, তিনি মহান আল্লাহ্ তা'আলার বান্দা ও রাসূল বা পয়গম্বর"। ওহাব এর কন্যা হযরত আমেনা তাঁর মাতা ছিলেন। তিনি (৫৭১ থ্রিস্টাব্দের এপ্রিল মাসের ২০ তারিখ রোজ সোমবার ফজরের সময়) পবিত্র মক্কা নগরীতে দুনিয়ায় আগমন করে ছিলেন। চল্লিশ বছর বয়সে হযরত জিবরাঈল আলাইহিস্ সালাম মারফৎ তাঁকে তাঁর নবুয়্যতের সুসংবাদ দেয়া হয়েছিল [সোমবার, ১৭ রমযান, ৬১০]। এই বছরকে এ কারণে আবির্ভাবের বছর বলা হয়। এরপরে তের বছর পবিত্র মক্কা নগরীতে নিরলসভাবে মানুষদের নিকট দ্বীনের দাওয়াত পৌছে দিয়েছেন। তারপর মহান আল্লাহ্ তা'আলার নির্দেশে সেখান থেকে পবিত্র মদিনা নগরীতে হিজরত করেন। এখান থেকেই তিনি ইসলামকে জগতের চতুর্দিকে ছড়িয়ে দিয়েছেন। হিজরতের দশ বছর পরে অর্থাৎ ৬৩২ থ্রিস্টাব্দের জ্বলাই মাসে, (হিজরী রবিউল আউয়াল মাসের বার তারিখ রোজ সোমবার) পবিত্র মদিনা নগরীতে ইনতিকাল করেন। ইতিহাস বেত্তাদের মতে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মক্কা-ই মুকাররমা থেকে মদিনা-ই সমুনাওয়ারাতে হিজরতের সময়, ৬২২ খুস্টাব্দে, সফর মাসের সাতাশ তারিখ রোজ বৃহস্পতিবার সন্ধ্যার নিকটবর্তী সময়ে 'সাওর 'পর্বতের একটি গুহায় আশ্রয় নিয়েছিলেন। সেখান থেকে সোমবার রাতে বের হয়েছিলেন। হিজরী রবিউল আউয়াল মাসের আট তারিখ রোজ সোমবার (খ্রিস্টীয় পঞ্জিকার হিসাব অনুযায়ী সেপ্টেম্বর মাসের বিশ তারিখে, রূমী পঞ্জিকার হিসাব অনুযায়ী সেপ্টেম্বরের সাত তারিখে) পবিত্র মদিনা নগরীর নিকটবর্তী 'কুবা' নামক গ্রামে উপস্থিত হন। এই আনন্দের দিবসটি মুসলমানদের 'হিজরী শামছী' বছরের সূচনা লগ্ন হিসেবে গৃহীত হয়েছে। শিয়াদের হিজরী শামছি বছরের সূচনা এর ছয় মাস পূর্বে অর্থাৎ, অগ্নি পুূজারি মাজুসী কাফিরদের নওরোজ উৎসব হিসেবে পালিত মার্চ মাসের বিশ তারিখকে বছরের প্রথম দিন হিসেবে গণ্য করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ সপ্তাহের বৃহস্পতিবার পর্যন্ত কুবায় রাত্রি যাপন করেছিলেন, যখন সর্বত্র বছরের এ দিন রাত ও দিন সমান ছিল। তিনি পরের দিন অর্থাৎ জুমার দিনে কুবা ত্যাগ করে পবিত্র মদিনায় উপনীত হয়েছিলেন। এ বছরের পয়লা মুহাররমকে (জুমাবার, ১৬ জুলাই) হিজরী কামরী বর্ষ পঞ্জিকার প্রথম দিন হিসেবে গ্রহণ করা হয়েছিল। এ কারণে যেকোন খুৃস্টায় পঞ্জিকা থেকে এই হিজরী সামছী পঞ্জিকা ৬২২ বছর কম হয়। একইভাবে হিজরী শামছী পঞ্জিকা থেকে খৃস্টীয় পঞ্জিকা ৬২১ বছর বেশি হয়।)
২. ইসলামের পাঁচটি মূলনীতির দ্বিতীয়টি হল, যাবতীয় শর্ত ও রুকন মেনে প্রতিদিন পাঁচবার" ওয়াক্ত মত নামাজ আদায় করা"। প্রত্যেক মুসলমানের উপরই প্রতিদিন ওয়াক্ত অনুযায়ী পাঁচ বার নামাজ আদায় করা এবং নামাজগুলি যে ওয়াক্ত মত আদায় করেছে তা জানা ফরজ। জাহিল ও লা-মাজহাবিদের প্রস্তুতকৃত ভ্রান্ত সময় পঞ্জিকার অনুসরণ করে, ওয়াক্ত হওয়ার পূর্বেই নামাজ আদায় করলে তা সহীহ হয় না, বরং গুনাহ হয়। এ সময়সূচী অনুসরণ করার ফলে, যোহরের ফরজের পূর্বের চার রাকাত সুন্নত ও মাগরিবের ফরজ নামাজকে 'কারাহাত ওয়াক্তে' আদায় করা হয়। কারাহাতের সময়ের ব্যাখ্যা করা হয়েছে অশেষ রহমত কিতাবের চতুর্থ অধ্যায়ে এবং মিফতাহুল জান্নাহ কিতাবের শুরুর পুৃষ্ঠায়। মুয়াভ্িজনের দেয়া আযানের দ্বারা বুঝা যায় যে নামাজের ওয়াক্ত শুরু হয়েছে। (কাফের, বিদয়াতি এবং মাইকের দ্বারা দেয়া যাত্ত্রিক আওয়াজকে 'আযান-ই মুহাম্মদী' বলা যায় না।] সমস্ত ফরজ, ওয়াজিব ও সুন্নাতকে বিশেষ সতর্কতার সাথে পালন করে, আল্লাহ্ তা'আলার প্রতি হৃদয় ও মনকে পুরোপুরি সঁপে দিয়ে ওয়াক্তের সমাপ্তির পূর্বেই নামাজসমূহ আদায় করা উচিত। পবিত্র কুরআন করীমে নামাজকে সালাত বলা হয়েছে। সালাতের অর্থ হল, মানুষের ক্ষেত্রে দোয়া করা, ফেরেশতাদের ক্ষেত্রে ইসতিগফার করা এবং আল্লাহ্ তা'আলার ক্ষেত্রে হলে দয়া করা, রহমত করা। ইসলামের পরিভাষায়, সালাত বলতে, ফিকাহের কিতাবসমুহে যেভাবে বর্ণিত হয়েছে ঠিক সেভাবে নির্দিষ্ট কিছু কাজ করা ও সুনির্দিষ্ট কিছু পাঠ করাকে বুঝায়। 'ইফতিতাহ তাকবীর 'এর মাধ্যমে নামাজ পড়া শুরু করা হয়। অর্থাৎ, আল্লাহু আকবর বলে পুরুষদের ক্ষেত্রে দুই হাত কান পর্যন্ত তুলে নাভির নিচে হাতবাঁধা আর নারীদের ক্ষেত্রে দুই হাত কাঁধ পর্যন্ত হাত তুলে বুকের উপরে হাত বাঁধার মাধ্যমে নামাজ শুরু করা হয়। আর শেষ বৈঠকে, মাথাকে প্রথমে ডান কাঁধে ও পরে বাম কাঁধের দিকে ফিরিয়ে সালামের মাধ্যমে নামাজ শেষ করা হয়।
৩. ইসলামের পাঁচটি মূলনীতির তৃতীয়টি হল, "সম্পদের যাকাত প্রদান করা"। যাকাতের শাব্দিক অর্থ হল পরিষ্কার করা, সংশোধন করা, পরিশুদ্ধ করা, প্রশংসা করা, সুন্দর ও উত্তম হওয়া। ইসলামের পরিভাষায়, প্রয়োজনের অতিরিক্ত ও নিসাব হিসেবে বিবেচিত সম্পদের অতিরিক্ত হলে মালিক ব্যক্তি তা থেকে নির্দিষ্ট পরিমাণ সম্পদ আলাদা করে, পবিত্র কুরআন মজিদে বর্ণিত মুসলমানদেরকে তা বিনীতভাবে প্রদান করাকে যাকাত বলা হয়। সাত শ্রেণীর মানুষকে যাকাত প্রদান করা যায়। চার মাজহাবেই, চার ধরণের সম্পদের জন্য যাকাতের বিধান রয়েছে। এগুলি হল: স্বর্গ ও রৌপ্যের যাকাত, ব্যবসায়িক মালের যাকাত, বছরের অর্ধেকেরও বেশি সময় তৃণভূমিতে বিচরণকারী চতুষ্পদ প্রাণীর যাকাত এবং মাটিতে উৎপাদিত ফসলের যাকাত] চতুর্থ প্রকারের যাকাতকে 'উশর্' বলা হয় যা জমি থেকে ফসল সংগ্রহের সাথে সাথেই প্রদান করতে হয়। অন্য তিন ধরণের সম্পদের ক্ষেত্রে, নিসাব পরিমাণ হওয়ার পর এক বছর অতিবাহিত হলে যাকাত দিতে হয়।
৪. ইসলামের চতুর্থ মূলনীতি হল, "পবিত্র রমজান মাসের প্রতিদিন রোজা রাখা"। রোজা রাখাকে আরবীতে 'সাওুম' বলা হয়। সাওমের আভিধানিক অর্থ হল, এক জিনিসকে অপর জিনিস থেকে রক্ষা করা। ইসলামের পরিভাষায়, সাওম বলতে, যথাযথ শর্ত মেনে পবিত্র রমজান মাসে, আল্লাহ্ তায়ালার আদেশ পালন করে প্রত্যেকদিন তিনটি বিষয় থেকে নিজেকে রক্ষা করা বা সংবরণ করা বুঝায়। এই তিনটি বিষয় হল: পান করা, আহার করা ও যৌনক্রিয়া করা। রমজান মাস আকাশে হেলাল (নতুন চাঁদ) দেখার মাধ্যমে শুরু হয়। আগে থেকে হিসাব করা পঞ্জিকার সময় অনুযায়ী শুরু হয় না।
৫. ইসলামের পঞ্চম মূলনীতিটি হল, “সামর্থ্যবান ব্যক্তি জীবনে একবার হঙ্জ পালন করা"। যার মক্কা-ই মুকাররমায় যাওয়ার মত পাথেয়, শারীরিক সুস্থতা ও পথের নিরাপত্তা আছে এবং সেখানে গিয়ে ফিরে আসা পর্যন্ত পরিবারের যাদের ভরণ পোষণের দ্বায়িত্ব তার উপর রয়েছে তাদের জন্য প্রয়োজনীয় পরিমাণ অর্থ -সম্পদের ব্যবস্থা করতে পারে, তার উপর জীবনে একবার কা'বা শরীফ তওয়াফ করা ও আরাফাতের ময়দানে অবস্থান করা ফরজ।
“আগত ব্যক্তি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে উপরোক্ত জবাব শোনার পরে বললেন, 'ইয়া রাসুলাল্লাহ! আপনি যথার্থই বলেছেন'!” হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তায়ালা আনহু বলেছেন, সম্মানিত সাহাবীদের মধ্য থেকে সেখানে যারা উপস্থিত ছিলেন তাঁরা ওই ব্যাক্তির এই আচরণে অবাক হয়েছিলেন যে তিনিই প্রশ্ন করেছেন, আবার প্রদত্ত জবাবের সঠিক হওয়ার ব্যাপারে তিনিই সত্যায়ন করেছেন। কোন কিছুর ব্যাপারে জিজ্ঞাসা করার অর্থ হল, অজানা বিষয়কে জানার ইচ্ছা পোষণ করা। কিন্তু “আপনি যথার্থই বলেছেন", এই কথাটির দ্বারা জিজ্ঞাসাকারী যে বিষয়টি জানতেন তাই প্রতীয়মান হয়।
উপরে বর্ণিত ইসলামের পাঁচটি মূলনীতির মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ হল, 'কালিমা-ই শাহাদাত' পড়া ও এর অর্থকে বিশ্বাস করা। এর পরেরটি হল, নামাজ আদায় করা। তারপর রোজা রাখা, এরপর হজ্জব্রত পালন করা। সর্বশেষটি হল, যাকাত প্রদান করা। কালিমা-ই শাহাদাতের সর্বাধিক গুরুত্বপূর্ণ হওয়ার ব্যাপারে সকলেই একমত পোষণ করেছেন। অবশিষ্ট চারটির গুরুত্বের ক্রম ধারা, অধিকাংশ আলেমের মতে উপরে প্রদত্ত ক্রমের অনুরূপ। কালিমা-ই শাহাদাত, ইসলামের শুরুতেই ফরজ হয়েছে। এই বিবেচনায় এটিই সর্ব প্রথম ফরজ। দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ, নবুয়্যত প্রকাশের দ্বাদশ বছরে ও হিজরতের বছর খানেক পূর্বে মিরাজের রজনীতে ফরজ হয়েছে। পবিত্র রমজান মাসের রোজা হিজরতের দ্বিতীয় বছরের শা'বান মাসে ফরজ হয়েছে। যে বছর রমজান মাসের রোজা ফরজ, সেই বছরের রমজান মাসেই যাকাত ফরজ হয়েছে। আর হজ্জ হিজরতের নবম বছরে ফরজ হয়েছে।
কোন ব্যক্তি যদি ইসলামের এই পাঁচটি ভিত্তির কোন একটিকে অস্বীকার করে অর্থাৎ ফরজ হিসেবে মেনে না নেয়, অবিশ্বাস করে অথবা অমর্যাদা করে, তাচ্ছিল্য করে তবে নোউজ্জুবিল্লাহ্) সে কাফির হয়ে যাবে। একই ভাবে, অন্য সব কিছুর ক্ষেত্রেও যেগুলির হালাল কিংবা হারাম হওয়ার বিষয়টি স্পষ্টভাবে ও এক্যমতের ভিত্তিতে অবহিত করা হয়েছে, তার কোন একটিকে মেনে না নিলে অর্থাৎ কোন হালালকে হারাম কিংবা হারামকে হালাল হিসেবে বিবেচনা করলে সে ব্যক্তিও কাফির হয়ে যায়। দ্বীনের আবশ্যকীয় ইলম অর্থাৎ যা জানা সকলের জন্যই ফরজ এবং যা সম্পর্কে মুসলিম রাজ্যে বসবাসকারী সকলেই অবগত এমনকি কোনো অত পর্যন্ত যেসব বিষয়ে শুনেছে, জেনেছে এমন দ্বীনী ইলমের কোন একটিকে অস্বীকার করলে, অপছন্দ করলেও সে ব্যক্তি কাফিরে পরিণত হবে।
উেদাহরণ স্বরূপ: শুকরের গোশত খাওয়া, মদ পান করা, ভ্য়া খেলা, নারীদের জন্য মাথা, চুল, হাত-পা উম্মুক্ত রেখে ও পুরুষের জন্য নাভি থেকে হাঁটুর মধ্যবর্তী স্থান অনাবৃত করে অন্যকে প্রদর্শন করানো হারাম। অর্থাৎ, এগুলি মহান আল্লাহ্ তায়ালা এসব করতে নিষেধ করেছেন। আল্লাহ্ তাআলার আদেশ ও নিষেধ সমূহের ব্যাপারে আমাদেরকে অবহিত করেছে এমন চারটি হক্ব মাজহাবে, পুরুষের সতরের ব্যাপারে অর্থাৎ অন্যের দেহের যেসব স্থান দেখা ও নিজের দেহের যেসব স্থান অন্যকে দেখানো হারাম করা হয়েছে সেসব স্থানের ব্যাপারে ভিন্ন মত দেয়া হয়েছে। প্রত্যেক মুসলমানেরই নিজ মাজহাবের মতানুযায়ী সতর ঢাকা সকলের উপরই ফরজ।। কারো যদি এসব স্থান উম্মুক্ত থাকে, তবে সে দিকে দৃষ্টি দেয়া অন্যদের জন্য হারাম। 'কিমিয়া- ই সা'আদাত 'নামক কিতাবে বলা হয়েছে, মেয়েদের ও নারীদের মাথা, চুল, হাত-পা ইত্যাদি খোলা রেখে রাস্তায় চলাফেরা করা যেমন হারাম, একই ভাবে পাতলা বা আঁটসাঁট পোশাক পরিধান করে, সেঁজে গুজে সুগন্ধি মেখে বাইরে বের হওয়াও হারাম।
তাদের এইভাবে বাইরে চলাচলের ব্যাপারে যারা অনুমতি কিংবা সম্মতি দিল ও পছন্দ করল সেই সব মা, বাবা, স্বামী ও ভাইও তাদের দ্বারা কৃত গুনাহের ভাগীদার হবে এবং একই সাথে জাহান্নামের আযাব ভোগ করবে। তবে তওবা করলে হয়ত ক্ষমা প্রাপ্ত হবে ও জাহান্নামের আযাব থেকে মুক্তি পাবে। কেননা আল্লাহ্ তায়ালা তওবাকারীদের পছন্দ করেন। আকিল ও বালিগ মেয়েদের ও নারীদের উপর পর পুরুষদের থেকে নিজেদের পর্দা করার ব্যাপারে হিজরতের তৃতীয় বছরে আদেশ দেয়া হয়েছে। ইংরেজ গুপ্তচরদের ও তাদের ফাঁদে পা দেয়া জাহিলদের কথায় বিভ্রান্ত হওয়া উচিত নয়। তারা হিজাবের আয়াত অবতীর্ণ হওয়ার পূর্বের বেপর্দার চলাফেরাকে উদাহরণ হিসেবে উপস্থাপন করে বলে যে, পর্দার বিষয়টি পরবর্তী কালের ফ কিহূদের দ্বারা প্রবর্তিত হয়েছে।।
নিজেকে মুসলমান দাবী করে এমন প্রত্যেকেরই, নিজের কাজ কর্ম, চাল-চলন ইত্যাদি ইসলামী শরীয়ত অনুযায়ী হচ্ছে কিনা সে ব্যাপারে পর্যাপ্ত জ্ঞান থাকা আবশ্যক। না জানা থাকলে, কোন আহলে সুন্নাতের অনুসারী আলেমকে জিজ্ঞাসা করে অধবা এ আলেমদের রচিত কিতাবসমূহ পড়ে শিখে নেয়া জরুরী। কৃতকর্ম যদি শরীয়ত অনুযায়ী না হয়, তবে গুনাহ ও আযাব থেকে মুক্তি পাবে না। এজন্য সকলেরই উচিত প্রতি দিন আন্তরিকতার সাথে তওবা করা। তওবা করলে অবশ্যই গুনাহ ও কুষফ্কুরী আচরণ মাফ করে দেয়া হবে। তওবা না করলে, দুনিয়া ও জাহান্নাম সর্বত্রই পাপের শাস্তি ভোগ করতে হবে। এই আযাবের ব্যাপারে, আমাদের কিতাবের বিভিন্ন স্থানে উল্লেখ করা হয়েছে। দোয়া করে অশেষ রহমত কিতাবের ষষ্ঠ অধ্যায় দেখুন। মুসলমান যদি কবীরা গুনাহ করে তবে এ গুনাহ অনুযায়ী আযাব ভোগের পরে জাহান্নাম থেকে মুক্তি পাবে। আর যারা আল্লাহ্ তা'আলাকে অবিশ্বাস করে ও ইসলামকে নিশ্চিহ্ন করার চেষ্টায় লিপ্ত এ সব কাফির ও খোদাদ্রোহীরা জাহান্নামের আগুনে চিরকাল জ্বলতে থাকবে।
পুরুষ ও নারীদের নামাজে ও নামাজের বাইরে সব সময় শরীরের যেসব স্থান ঢেকে রাখতে হয় সেসব স্থানকে সতর বা আওরাত বলা হয়। সতরের স্থানকে উম্মুক্ত রাখা ও অন্যের সতরের স্থানের প্রতি দৃষ্টি দেয়া হারাম। যারা বলে, ইসলামে সতর বলে কিছু নাই তারা কাফির হয়ে যায়। ইজমা'র দ্বারা প্রতিষ্ঠিত অর্থাৎ চার মাজহাব অনুযায়ীই যে সব স্থান সতর হিসেবে বিবেচিত সেসব স্থানকে উম্মুক্ত রাখা ও অন্যের সতরের স্থানের প্রতি দৃষ্টি দেয়াকে যারা হালাল বলে এবং এ ব্যাপারে অবহেলা করে অর্থাৎ এর আযাবের ভয়ে ভীত না হয় তারাও কাফিরে পরিণত হয়। নারীদের জন্য নিজের দেহকে উম্মুক্ত করা ও পুরুষদের সামনে গান পরিবেশন করা, এমনকি হামদ-নাত গাওয়া ইত্যাদি হারাম। পুরুষদের হাঁটু ও রান হাম্বলী মাজহাব অনুযায়ী সতরের অন্তর্ভুক্ত নয়।
নিজেকে মুসলমান দাবী করে এমন ব্যক্তির জন্য ঈমান ও ইসলামের শর্তসমূহ এবং চার মাজহাবের ইজমা হয়েছে অর্থাৎ এঞক্যমত পোষণ করা হয়েছে এমন ফরজ ও হারামের বিষয়কে যথাযথভাবে জানা ও গুরুত্ব সহকারে মানা আবশ্যক। না জেনে থাকাটা কোন অ্জুহাত হিসেবে গৃহীত হবে না এবং তা কুফরের সমপর্যায়ের হবে। নারীদের জন্য মুখমণ্ডল, হাত ও পায়ের তালু ব্যতীত পুরো শরীর চার মাজহাব অনুযায়ীই সতরের অন্তর্ভুক্ত। যেসব স্থান সতর হওয়ার ব্যাপারে ইজমা হয়নি, অর্থাৎ চার মাজহাবের কোনটির মতে সতরের অন্তর্ভুক্ত নয় এমন কোন স্থানকে অবহেলা করে অন্যের সামনে প্রকাশ করলে ব্যক্তি কাফির না হলেগ, নিজ মাজহাব অনুযায়ী তা সতরের অন্তর্ভুক্ত হলে কবীরা গুনাহ সম্পাদনকারী হিসেবে বিবেচিত হবে। পুরুষের জন্য হাঁটুর উপরের রান উম্মুক্ত রাখার হুকুম এরূপ।
শরীয়তের এরূপ আবশ্যকীয় বিষয় না জানা থাকলে, দ্রুত শিখে নেয়াটাও ফরজ।
শিখার সাথে সাথে তওবা করতে হবে ও সতর মেনে চলতে হবে। মিথ্যা বলা, চোগলখোরী করা, গীবত করা, অপবাদ দেয়া, চুরি করা, ভেজাল দেয়া, খেয়ানত করা, হৃদয় ভাঙ্গা, ফিতনার উদ্রেক করা, বিনা অনুমতিতে অপরের সম্পদ ব্যবহার করা, শ্রমিকের কিংবা কুলির পারিশ্রমিক প্রদান না করা, রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করা অর্থাৎ আইন- কানুন অমান্য করা, রাষ্ট্রীয় বিধি বিধান না মানা এবং কর বা শুল্ক প্রদান না করা এসব গুনাহের কাজ। এসব কাজ কাফিরদের সাথে করা বা অমুসলিম দেশে করাও হারাম। অজ্ঞ ব্যক্তিরা জানেনা ও দ্বীনের অতি জরুরী নয় এমন বিষয় না জানাটা কুফরের কারণ নয়, তবে 'ফিসকৃ' তথা গুনাহের কাজ।