এই ইতিক্কাদ নামা) পুস্তকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ঈমান ও ইসলাম সম্পর্কিত একটি হাদিস শরীফের ব্যাখ্যা দেয়া হবে। এই হাদিস শরীফের বরকতে মুসলমানদের ইতিক্কাদ পূর্ণতা পাবে আরো শক্তিশালী হবে) এবং এর দ্বারা তারা চূড়ান্ত সফলতা ও চির সৌভাগ্য অর্জন করতে পারবে। আর এ কারণে তা বহু গুনাহ ও ভূলক্রুটির অধিকারী এই খালেদের কেদ্দিসা সিররুহু) মুক্তি অর্জনের একটি মাধ্যম হবে, এই প্রত্যাশা করছি।
কোন কিছুর প্রতি মুখাপেক্ষী নন, সীমাহীন দয়া ও দানশীলতার মালিক এবং বান্দাদের প্রতি পরম সহানুভূতিশীল মহান আল্লাহ্ তা'আলার ব্যাপারে আমার উত্তম ইতিক্বাদ এই যে, কেবল মাত্র তিনিই স্বল্প পুঁজে ও অপরিচ্ছন্ন ক্কলবের অধিকারী এই ফকির খালেদের দ্রান্ত কথাবার্তাকে ক্ষমা করতে পারেন, ত্রুটিপূর্ণ ইবাদতসমূহ কবুল করতে পারেন। আল্লাহ তায়ালা আমাদের প্রতারক ও মিথ্যাবাদী শয়তানের অনিষ্ট থেকে (ও ইসলামের শত্রুদের ভ্রান্ত ও মিথ্যা কথাবার্তা ও লেখনীর দ্বারা প্রতারিত হওয়ার হাত থেকে) রক্ষা করুক ও আমাদের প্রশান্তি দিক। দয়াবানদের মাঝে শ্রেষ্ঠ দয়াময় ও দানশীলদের মাঝে শ্েষ্ঠ দানশীলও কেবল মাত্র মহান আল্লাহ্ তা'আলাই।
ইসলামের আলেমগণের মতানুযায়ী, মুকাল্লিফ তথা প্রাপ্ত বয়স্ক ও বুদ্ধি সম্পন্ন প্রত্যেক নর-নারী মুসলমানের জন্য আবশ্যকীয় কর্তব্য হল মেহান আল্লাহ্ তা'আলাকে যাথাযথভাবে চিনা ও জানা) মহান আল্লাহ্ তা'আলার সিফাত-ই-যাতিয়্যা ও সিফাত-ই-সুবুতিয়্যাকে সঠিকভাবে জানা ও তদনুযায়ী বিশ্বাস করা। এটাই প্রত্যেকের জন্য প্রথম ফরজ কর্তব্য। এ ব্যাপারে অজ্ঞতা কোন অজুহত হিসেবে গৃহীত হবে না, না জানাটা গুনাহ হিসেবে বিবেচিত হবে। খালেদ আল বাগদাদী 'কুদ্দিসা সিররুহু' এর এই বইটি নিজের শ্েেষ্ঠত্ব জাহির করা, ইলম বিক্রি করা কিংবা খ্যাতি অর্জন করার জন্য নয় বরং একটি স্মৃতি ও খেদমত রেখে যাওয়ার জন্য রচনা করেছে। মহান আল্লাহ্ তায়ালা এই অসহায় খালেদকে” ও সকল মুসলমানকে তাঁর শক্তির দ্বারা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মুবারক রূহের বরকতে মদদ করুন! আমীন!
(আল্লাহ্ তা'আলার সিফাত-ই যাতিয়্যা সেত্বাগত গুনাবলী) ছয়টি। এগুলি হল: উজ্জুদ, কিদাম, বাকা, ওয়াহদানিয়্যাত, মুখালাফাতুন লিল হাওয়াদিস্ এবং কিয়াম-উ বিনাফসিহি। উদ্জুদ মানে নিজ থেকেই অস্তিত্বলীল হওয়া। কিদামের অর্থ হল, তাঁর অস্তিত্বের পূর্ব বলতে কিছু না থাকা অর্থাৎ যার অস্তিত্ব অনাদি। বাকা বলতে চিরন্তন অস্তিত্ব বুঝায়, যার কোন শেষ নাই। ওয়াহদানিয়্যাত বলতে, কোন দিক থেকেই শরীক, সমকক্ষতা কিংবা সাদৃশ্যতা না থাকা বুঝায়। মুখালাফাতুন লিল হাওয়াদিস্ হল, কোন ক্ষেত্রেই কোন সৃষ্টির সাথে কোন দিক থেকই সামগুঁস্য না থাকা বুঝায়। কিয়াম বি নাফসিহি হল, আত্মনির্ভরশীল অস্তিত্ব অর্থাৎ অস্তিত্বের স্থায়িত্বের জন্য কোন কিছুর মুখাপেক্ষী না হওয়া। এই ছয়টি সিফাতের কোনটিই কোন মাখলুকের মাঝে বিদ্যমান নয়। এই সিফাতগুলির কোন সৃষ্টির সাথে কোন রূপেই ন্যুনতম সম্পৃক্ততা বা সংশ্লিষ্টতা নেই। কোন কোন আলেম, ওয়াহদানিয়্যাত ও মুখালাফাতুন লিল হাওয়াদিস্ এই দুইটি সিফাতকে এক মনে করেছেন। তাই তাদের হিসেবে সিফাত-ই যাতিয়্যা পাঁচটি।
আল্লাহ্ তায়ালা ব্যতীত যা কিছু আছে তার সবকিছুকে 'মাসিওয়া' বা আলম বলা হয়। কেউ কেউ একে প্রকৃতিও বলে থাকে। জগতের সবগুলিই অস্তিত্বহীন ছিল। সব গুলিকেই আল্লাহ্ তায়ালা সৃষ্টি করেছেন। সবগুলি জগতই মুমকিন ও হাদিস। অর্থাৎ, শুন্য থেকে অস্তিত্ব পেতে পারে, অস্তিত্ব হারিয়ে বিলীন হয়ে যেতে পারে। যখন কিছুই ছিল না তখনও আল্লাহ্ তায়ালা ছিলেন' এই হাদিস শরীফটি এই বিষয়টিই ব্যক্ত করে।
সৃষ্টিজগত যে হাদিস অর্থাৎ পরবর্তীতে সৃষ্টি করা হয়েছে তার আরেকটি প্রমাণ হল, এই জগত প্রতিটি মুহুর্তেই পরিবর্তিত হচ্ছে, ধ্বংস ও গঠন হচ্ছে। জগতের সব কিছুই পরিবর্তিত হচ্ছে। (জগতে সর্বদাই ভৌত পরিবর্তনের মাধ্যমে বস্তুর অবস্থার রূপান্তর হচ্ছে আর রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে বস্তুর অণুর গঠনের পরিবর্তন হয়। এই প্রক্রিয়ায় এক বা একাধিক পদার্থ পরিবর্তিত হয়ে সম্পূর্ন ভিন্ন ধর্ম বিশিষ্ট নতুন পদার্থে পরিণত হয়। পরবর্তাতে আবিষ্কৃত নিউক্লিয়ার বিক্রিয়ার মাধ্যমে বস্তু ও অণু পরমাণুও বিলীন হয়ে শক্তিতে রূপান্তরিত হয়। কাদিম তথা অনাদি কোন কিছু পরিবর্তনশীল নয়। কেবল মাত্র মহান আল্লাহ্ তা'আলার যাত ্বীয়সত্ত্বা) ও সিফাতসমূহ কাদিম। এগুলি অপরিবর্তনশীল। জগতের এরূপ পরিবর্তনশীলতা, একে অপরের থেকে অস্তিত্ব অর্জন অনাদি হতে পারেনা। অবশ্যই এর সূচনা আছে। শনন্য থেকে অস্তিত্ব পাওয়া প্রথম বস্তু বা উপাদান থেকে উৎপত্তি হওয়া আবশ্যক
* খালিদ-ই বাগদাদী, ১২৪২ হিজরীতে (১৮২৬ খৃস্টাব্দে) শাম নগরীতে ইনতিকাল করেছেন!
জগত যে মুমকিন অর্থাৎ শুন্য থেকে অস্তিত্ব প্রাপ্ত হয়েছে তার অপর একটি প্রমাণ হল, জগতের হাদিস হওয়া। অর্থাৎ, সব কিছুরই অস্তিত্বহীন অবস্থা থেকে অস্তিত্ব পাওয়া।
মওজ্বূদ তথা অস্তিত্বশীল কিছু দুই ধরণের হয়। এর একটি মুমকিন আর দ্বিতীয়টি উজ্জুদ। উৈজ্ুদ শব্দের অর্থ অস্তিত্ব প্রাপ্ত হওয়া। তিন ধরণের উজ্জুদ রয়েছে। প্রথমটি হল, ওয়াজিবুল উজ্ুদ। অর্থাৎ, অস্তিত্বের বিদ্যমান থাকা আবশ্যক এমন উজ্জুদ। যা সর্বদাই বিদ্যমান। যার কোন শুরু নাই, কোন শেষ নাই। যা অনাদি ও অনন্ত। কেবলমাত্র আল্লাহ্ তা'আলাই ওয়াজিবুল উজ্জুদ। দ্বিতীয়টি হল, মুমতানিয়ূল উজ্জুদ। অর্থাৎ যার অস্তিত্ব অসম্ভব। কোন অবস্থাতেই যার অস্তিত্ব কল্পনা করা যায় না। সর্বদাই অস্তিত্বহীন। আল্লাহ্র তা'আলার শরিক অনুরূপ। অর্থাৎ, আল্লাহ্ তাআলার কোন অংশীদার বা তাঁর মত কোন কিছুর অস্তিত্ব অসম্ভব। তৃতীয় প্রকারের অস্তিত্ব হল মুমকিনুল উজুদ। অর্থাৎ, যা অস্তিত্বলীলও হতে পারে আবার অস্তিত্বহীনও হতে পারে। সমস্ত সৃষ্টি ও জগত সমূহ এরূপ। উজ্জুদের বিপরীত হল আদম। আদম অর্থ শূন্যতা। সৃষ্টি জগত তথা সবকিছুই অস্তিত্ব লাভের পূর্বে শুন্য ছিল। অর্থাৎ অস্তিত্বহীন ছিল।) যদি মওজ্বুদ শুধুমাত্র মুমকিন হত অথবা যদি ওয়াজিবুল উজ্জুদ না হত তবে কোন কিছুই অস্তিত্ব প্রাপ্ত হত না। (কেননা, শুন্য থেকে অস্তিত্ব লাভ করা এক ধরণের পরিবর্তন, একটি ক্রিয়া) পদার্থ বিজ্ঞানের সুত্রানুযায়ী, যে কোন বস্তুতে কোন ক্রিয়া সংঘটিত হওয়ার জন্য, এ বস্তুতে বাইরের কোন শক্তি প্রয়োগ করতে হয় এবং এ শক্তির উৎসের অস্তিত্ব এ বস্তুর পূর্ব থেকেই বিদ্যমান থাকা আবশ্যক।) এ কারণে, মুমকিন মওণজ্্দ, আপনা আপনি অস্তিত্ব পেতে পারেনা ও অস্তিত্বে অধিষ্ঠিতও থাকতে পারে না। কোন শক্তি যদি তাকে প্রভাবিত না করত, তবে তা সর্বদা অস্তিত্বহীনই থাকত, কখনো অস্তিত্বের অধিকারী হতনা। যা নিজেকেই অস্তিত্ব দিতে পারে না তা আবশ্যিক ভাবেই অন্য কোন মুমকিনকেও অস্তিত্ব দিতে পারেনা, সৃষ্টি করতে পারেনা ওয়াজিবুল উজু্দই কেবল মুমকিনকে সৃষ্টি করতে পারে। জগতের অস্তিত্ব, একে শুন্য থেকে অস্তিত্বদানকারী এক স্রষ্টার অস্তিত্বের প্রতি নির্দেশ করে। অতএব, দেখা যাচ্ছে যে হাদিস ও মুমকিন নয় এমন একমাত্র উজ্জুদ হল 'ওয়াজিবুল উজ্জুদ' যিনি সর্বদাই বিদ্যমান ও সমস্ত মুমকিনের অস্তিত্ব প্রাপ্তির একমাত্র কারণ। তিনি কাদিম অর্থাৎ যার কোন শুরু নাই, সর্বদাই অস্তিত্ববান। ওয়াজিবুল উজ্জুদের অর্থ হল, যার অস্তিত্ব কোন ভাবেই পরনির্ভরশীল নয় বরং আত্মনির্ভরশীল।। অর্থাৎ আপনা আপনিই সর্বদা অস্তিত্ববান। যার অস্তিত্বের ক্ষেত্রে কারো ন্যূনতম অবদান নেই। অস্তিত্বে অধিষ্ঠিত থাকার জন্য ও কোন কিছুর প্রতিই নূন্যতম মুখাপেক্ষী নন। এরূপ না হলে মুমকিনও হাদিস হতে হবে, সেক্ষেত্রে অন্যের দ্বারা সৃষ্ট হতে হবে। যা সম্পূর্ণরূপে বাস্তবতা বিবর্জিত। ফারসী ভাষার খোদা শব্দের অর্থও আপনা আপনিই অস্তিত্ববান তথা কাদিম অর্থাৎ, যার কোন শুরু নেই, সর্বদাই বর্তমান। ("আল্লাহ আছেন ও একক" অধ্যায়টি দেখুন)
আমরা দেখতে পাই, সমগ্র জগতই আশ্চর্যজনক এক শৃঙ্খলা মেনে চলছে। প্রতি বছরই বিজ্ঞান এর নতুন নতুন দিক আবিষ্কার করছে। এই শৃঙ্খলা বা নিয়ম কানুনের যিনি স্রষ্টা তার মাঝে চিরঞ্জীব(হাই), সর্বজ্ঞানী আলিম), সর্বময় ক্ষমতার অধিকারী কাদির), সর্ব ইচ্ছার অধিকারী মুরীদ), সর্বশ্রোতা সোমি'), সর্বদ্রষ্টা বোসীর), বক্তা মেতাকাল্লিম) ও সৃষ্টিকর্তার (খালেক) মত গুণাবলী থাকা আবশ্যক।
কেননা, মরণশীল ও অত হওয়া, সীমিত ক্ষমতার অধিকারী হওয়া, অন্ধ, বধির ও বোবা হওয়া ইত্যাদির প্রতিটিই ত্রুটি ও ঘাটতি হিসেবে বিবেচিত। এই জগতকে এতটা নিখুঁতভাবে যিনি সৃষ্টি করেছেন, এতটা সুশৃঙ্খলভাবে যিনি পরিচালনা করছেন এবং বিলুপ্তি ও ধ্বংসের হাত থেকে যিনি রক্ষা করছেন তাঁর মাঝে এই ধরণের দোষ ব্রুটি থাকা অসম্ভব।
উপরিউক্ত মহৎ গুনাবলীসমূহ সৃষ্টির মাঝেও দেখা যায়। এগুলিকে মহান আল্লাহ্ তা'আলাই সৃষ্টির মাঝে এসব নিহিত করেছেন। এই সিফাতগুলি যদি আপন সত্ত্বায় বিদ্যমান না থাকত, তবে মাখলুকের মাঝে কিভাবে তিনি সৃষ্টি করতেন? সৃষ্টির মাঝে বিদ্যমান উত্তম সিফাতসমুহ যদি স্রষ্টার মাঝে না থাকত, তবেতো সৃষ্টিই তাঁর উপর শ্রেষ্ঠত্ব অর্জন করত! যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। অণু পরমাণু থেকে শুরু করে আকাশের নক্ষত্ররাজি পর্যন্ত প্রতিটি জিনিসই বিশেষ হিসাব ও বিশেষ কানুনের দ্বারা সৃষ্টি করা হয়েছে। পদার্থ বিজ্ঞান, রসায়ন, মহাকাশ বিজ্ঞান ও জীব বিজ্ঞানে যত সূত্র বা নিয়ম কানুন এখন পর্যন্ত আবিষ্কার করা হয়েছে তাদের মাঝের পারস্পরিক শৃঙ্খলা বিবেককে হতবাক করে দেয়। এমনকি ডারউইন পর্যন্ত এরূপ পর্যবেক্ষন করে বলেছে, চোখের গঠনের মাঝে যে নিখুঁত শৃঙ্খলা ও সূস্মম কাজ রয়েছে তা নিয়ে যতই গবেষণা করি ততই অবাক হই। বাতাসে আটাত্তর শতাংশ নাইট্রোজেন, একুশ শতাংশ অসক্পলিজেন ও একভাগ হাইড্রোজেন, কার্বনডাই ওক্সাইড ইত্যাদি গ্যাসের মিশ্রণ রয়েছে। এখন বাতাসে এই অক্পিজেনের পরিমাণ একুশ শতাংশের বেশি হলে আমাদের ফুসফুসে দহন হত, আবার একুশ শতাংশের চেয়ে কম হলে আমাদের রক্তে অবস্থিত খাদ্য কণাকে ভাঙ্গতে অক্ষম হতা।এর অর্থ হল বাতাসে অক্পগিজেনের এই পরিমাণের তারতম্য হলে মানুষ ও প্রাণীরা জীবন ধারণ করতে পারত না। আশ্চর্যের ব্যাপার হল বাতাসের এই অনুপাত ভূপৃষ্ঠের সর্বত্রই প্রায় অপরিবর্তনশীল। এটি আমাদের জন্য এক বড় নিয়ামত। এটি মহান আল্লাহ্ তা'আলার অস্তিত্ব, ক্ষমতা ও পরম দয়ার প্রতি নির্দেশ করে, তাই নয় কি? চোখের গঠন ত এই বিস্ময়ের কাছেই কিছু না। বিজ্ঞানের আবিষ্কৃত সকল সুত্র ও নিয়ম কানুন, সূম্মমাতিসূম্মম কার্য প্রণালীর যিনি সৃষ্টিকর্তা তাঁর মাঝে কোন ধরণের ঘাটতি বা ত্রুটি থাকা সম্ভব কি?)
একারণেই আমরা বলি যে, জগতের স্রষ্টার মাঝে, সমস্ত উত্তম ও মহান সিফাতসমুহ বিদ্যমান থাকা আবশ্যক, একইভাবে সকল ধরণের ক্রুটি বিচ্যুতি ও মন্দ সিফাত থেকেও তাঁর মুক্ত থাকা জরুরী। কেননা ত্রুটিপূর্ণ কেউ খোদা বা সৃষ্টিকর্তা হতে পারেনা
যুক্তি দ্বারা প্রমাণিত এই সব দলিল তো আছেই, একই সাথে বহু আয়াতে করীমা ও হাদিস শরীফে আল্লাহ্ তা'আলার এ সব উত্তম সিফাতের প্রকৃত অধিকারী হওয়ার ব্যাপারে আমাদেরকে স্পষ্টভাবে অবহিত করা হয়েছে। অতএব এ বিষয়ে সন্দেহ পোষণ করা জায়েজ নয়। সন্দেহ করলে তা কুফরের কারণ হবে। উপরে বর্নিত এই আটটি পরিপূর্ণ সিফাতকে 'সিফাত-ই সুবুতিয়্যা' বলা হয়। অর্থাৎ আল্লাহ্ তা'আলার সিফাত-ই সুবুতিয়্যা আটটি। সমস্ত কামাল সিফাতের অধিকারী একমাত্র আল্লাহ্ তা'আলা। তাঁর যাত, সিফাত ও কাজের মাঝে কোন ধরণের ব্রুটি-বিচ্যুতি, গোঁজামিল ও পরিবর্তনের অবকাশ নেই। 'সিফাত-ই জাতিয়্যা' ও ' সিফাত-ই সুবুতিয়্যা'কে একত্রে 'সিফাত- ই উলুহিয়্যা' বলা হয়। কেউ যদি কোন সৃষ্টির মাঝে এই সিফাত-ই উলুহিয়্যার বিদ্যমান থাকার বিষয়ে বিশ্বাস করে, তবে সে মুশরিকে পরিণত হবে।