মানুষের জন্য তিন ধরনের জীবন রয়েছে। এগুলো হলো দুনিয়া, কবর ও আখিরাতের জীবন। দুনিয়াতে রুহ ও শরীর একত্রে থাকে। এই রূহ মানুষকে জীবন্ত রাখে। রুহ বা আত্মা যখন শরীর থেকে আলাদা হয়ে যায় তখনই মানুষের মৃত্যু হয়। শরীর কবরে পঁচে যায়, মাটির সাথে মিশে যায় অথবা আগুনে পুড়ে ছাই হয় কিংবা হিংস্র কোন পশুর আহারে পরিণত হয় কিন্তু রূহ অক্ষত থাকে। এভাবে কবরের জীবন শুরু হয়। কবরের জীবন গতিহীন হলেও অনুভূতি পূর্ণমাত্রায় বিদ্যমান থাকে। কিয়ামত দিবসে একটি দেহ সৃষ্টি করা হবে, অতঃপর রূহ ও এই দেহ একত্রে জান্নাতে অথবা জাহান্নামে অনন্তকাল বসবাস করতে থাকবে।
দুনিয়া ও আখিরাতে সৌভাগ্য অর্জনের জন্য ব্যক্তিকে মুসলমান হতে হবে। দুনিয়ার সৌভাগ্য হলো চিন্তামুক্ত স্বস্তির জীবন আর পরকালের সৌভাগ্য হলো জান্নাত। মহান আল্লাহ্ তার বান্দাদের অনেক করুণা করেন তাই যুগে যুগে নবী- রাসূল প্রেরন করে বান্দাদেরকে সৌভাগ্যের পথ প্রদর্শন করেছেন। কেননা মানুষের পক্ষে শুধুমাত্র নিজের বিবেকের দ্বারা সা'আদাতের [সৌভাগ্যের] পথ খুজে পাওয়া সম্ভব নয়। কোন পয়গম্বরই ধর্মের নামে নিজ থেকে কিছু বলেন না, মহান আল্লাহ্ তায়ালা যা শিখিয়ে দেন তাই প্রচার করেন। পয়গম্বরদের প্রদর্শিত এই সৌভাগ্যের পথসমূহকেই দ্বীন বলে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর প্রদর্শিত দ্বীনের নাম ইসলাম। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যুগে যুগে হাজার হাজার পয়গম্বর এসেছেন। এই ধারাবাহিকতার সর্বশেষ পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। অন্যান্য পয়গম্বরদের প্রদর্শিত সব দ্বীনই কালের আবর্তনে বিকৃত ও পরিবর্তিত হয়েছে। অতএব বর্তমানে দোজাহানের সৌভাগ্য অর্জনের জন্য ইসলাম ব্যতীত অন্য কোন পথ অবশিষ্ট নাই। ইসলামিয়্যাত হলো ক্বালবের মাধ্যমে বিশ্বাসের (ঈমান) ও শরীরের মাধ্যমে পালনের (আহকাম-ই ইসলামিয়্যা) বিদ্যা, যা আহলে সুন্নাহ আলেমদের রচিত কিতাবসমূহ থেকে শেখা সম্ভব। জাহিল ও পথভ্রষ্টদের রচিত বিকৃত কিতাব থেকে শেখা অসম্ভব। হিজরী এক হাজার সনের পূর্বে মুসলিম রাজ্যগুলোতে বিপুল সংখ্যক আহলে সুন্নাহ মতাদর্শী আলেমদের বাস ছিল। এখন একজনও অবশিষ্ট নেই। এই সমস্ত আলেম দের রচিত আরবী ও ফারসী কিতাবসমূহ এবং এগুলোর অনুবাদসমুহ পৃথিবীর বিভিন্ন প্রান্তের বিভিন্ন গ্রন্থাগারে প্রচুর সংখ্যায় বিদ্যমান। “হাকিকত কিতাবেভি” এর প্রত্যেকটি কিতাব এই উৎস থেকে নেয়া হয়েছে। অতএব সা'আদাত (সৌভাগ্য) অর্জনের জন্য “হাকিকাত কিতাব প্রকাশনী” এর কিতাবসমূহ পাঠ করুন।
সতর্কতা: মিশনারিরা খ্রিষ্ট ধর্ম প্রচার করছে, ইহুদিরা তাল্মুদ ছড়ানোর কাজ করছে, ইস্তাম্বুলের হাকিকাত কিতাব প্রকাশনী মানুষের কাছে ইসলাম পৌছানোর কাজ করছে, আর ম্যাসনরা ধর্মসমূহকে ধ্বংস করার জন্য কাজ করে যাচ্ছে। একজন বুদ্ধিমান, জ্ঞানী এবং সচেতন মানুষ বুঝবেন কোনটি সঠিক এবং তা অনুধাবন করবেন এবং এর প্রসারে সাহায্য করে সমস্ত মানুষের দুনিয়া ও আখিরাতে সৌভাগ্য লাভের কারণ হবেন। এভাবে মানবতার সেবার চেয়ে ভালো আর কোন উপায় থাকতে পারে না। বর্তমানে খ্রিস্টান ও ইহুদিদের হাতে থাকা তওরাত ও ইঞ্জিল নামক ধর্মগ্রন্থগুলো যে মানুষের লেখা, তা তাদের নিজেদের লোকেরাও বলে থাকে। কুরআন করীম আল্লাহ্ তায়ালার পক্ষ থেকে যেভাবে প্রেরিত হয়েছিল সেভাবেই সম্পূর্ণ বিশুদ্ধ রয়েছে। সকল খ্রিষ্টান যাজক এবং ইহুদি রাব্বিদের মনোযোগ ও ন্যায়নিষ্ঠার সাথে হাকিকত কিতাবেভির কিতাব সমূহ পড়া উচিত। এগুলো বোঝার চেষ্টা করা উচিত তাদের।