Hakikat Books
English

Chapter 8 / 136

সিফাত-ই যাতিয়্যা ও সিফাত-ই সুবুতিয়্যা

১উজ্জ্দ, আল্লাহ্ তা'আলা অস্তিত্ববান। তাঁর অস্তিত্ব চিরন্তন চিরস্থায়ী। তিনি 'ওয়াজিবুল উজ্জুদ' অর্থাৎ তাঁর অস্তিত্ব আবশ্যক।

২কিদাম, আল্লাহ্ তা'আলার অস্তিত্বের পূর্ব বা শুরু বলতে কিছু নাই। তিনি অনাদি।

৩বাকা'” আল্লাহ্ তায়ালায় অস্তিত্বের শেষ বলতেও কিছু নাই। তিনি চিরন্তন. চিরস্থায়ী। সর্বদা বিরাজমান। তাঁর শরীক বা অংশীদার থাকা যেমনিভাবে অসম্ভব ঠিক একইভাবে তাঁর জাত ও সিফাতের জন্য বিলুপ্তিও অসম্ভব '

৪ ওয়াহদানিয়্যাত, মহান আল্লাহ্ তায়ালার জাত সিফাত ও কর্মের সাথে কোন কিছুরই কোন ধরণের অংশীদারিত্ব সমকক্ষতা বা সাদৃশ্যতা নাই।

৫. মুখালাফাতুন লিল হাওয়াদিস্ মহান আল্লাহ্ তায়ালার জাত ও সেফাতসমূহের সাথে কোন মাখলুকের জাত বা সিফাতের কোন ধরণের সাদৃশ্যতা নাই।

৬. কিয়াম বিনাফসিহি. আল্লাহ্ তায়ালা তাঁর আপন জাতের উপর অধিষ্ঠিত। তাঁর অস্তিত্ব কোন স্থান কাল বা পাত্রের সাথে সম্পর্কিত নয়। বস্তুজগত ও স্থানের সৃষ্টির পূর্বেও তিনি বিদ্যমান ছিলেন। একইভাবে তিনি কোন বিষয়েই কারো প্রতি মুখাপেক্ষী নন। এই সৃষ্টিজগতকে শুন্য থেকে অস্তিত্ব দানের পূর্বে তাঁর জাত বা সত্ত্বা যেমন ছিল তেমনিভাবে অনন্তকাল বিদ্যমান থাকবে।

সিফাত_ই সুবুতিয়্যা

১হায়াত আল্লাহ্ তা'আলা হায়াতের অধিকারী। মাখলুক বা সৃষ্টির হায়াতের সাথে তাঁর হায়াতের কোন সাদৃশ্যতা নেই। তাঁর হায়াত তাঁর সত্ত্বার জন্য বিশেষায়িত ও উপযুক্ত এবং তা চিরন্তন ও চিরস্থায়ী।

২ইলম, আল্লাহ্ তা'আলা সবকিছু সম্পর্কে সম্যক অবগত। তাঁর কোন কিছু সম্পর্কিত জ্ঞান মাখলুকের জ্ঞানের মত নয়। তিনি অন্ধকার রাতে কোন কালো পাথরের উপর দিয়ে কোন কালো পিঁপড়ার চলাফেরাও দেখতে পান ও সে সম্পর্কে জ্ঞান রাখেন। আবার মানুষের মনের গোপন চিন্তাভাবনা ও নিয়্যাত সম্পর্কেও পূর্ণ জ্ঞান রাখেন। তাঁর জ্ঞানের কোন পরিবর্তন নাই। তা চিরন্তন ও চিরস্থায়ী।

৩সাম'” মহান আল্লাহ্ তা'আলা হলেন সর্বশ্রোতা। তিনি কোন ধরণের মাধ্যম বাষযন্ত্র ছাড়াই সরাসরি শ্রবণ করেন। বান্দার শ্রবণ করার সাথে তাঁর শ্রবণের কোন সামাগুঁষ্য নেই। এই সিফাতটিও অন্যান্য সিফাতের মত চিরন্তন ও চিরস্থায়ী।

৪. বাস্র মহান আল্লাহ্ তা'আলা সর্বদ্রষ্টা। তাঁর দেখাও শ্রবণের মতই কোন ধরণের মাধ্যম বা যন্ত্র ছাড়াই সম্পন্ন হয়। তিনি কোন চোখের দ্বারা দেখেন না। ৫.ইরাদা.মহান আল্লাহ্ তা'আলার ইরাদা বা ইচ্ছাশক্তি বিদ্যমান। তিনি যা ইচ্ছা করেন তাই সৃষ্টি করেন। সবকিছুই তাঁর ইচ্ছার দ্বারাই অস্তিত্ব অর্জন করে। তাঁর ইরাদার বাস্তবায়নের ক্ষেত্রে বাঁধা প্রদান করতে পারে এমন কোন কুদরত বা শক্তি নাই।

৬. কুদরত, মহান আল্লাহ্ তায়ালা সর্বক্ষমতাময় ও সর্বশক্তিমান। তাঁর সাধ্যাতীত বলতে কিছুই নাই। তাঁর পক্ষে সবকিছুই করা সম্ভব।

৭কালাম, আল্লাহ্ তায়ালা তাঁর মত প্রকাশ করেন। তবে তাঁর কথা বলা কোন মাধ্যমহরফ আওয়াজ কিংবা ভাষার মাধ্যমে নয়।

৮তাকতীন্্্ আল্লাহ্ তায়ালা হলেন সর্বশ্রষ্টা। তিনি ব্যতীত আর কোন স্রষ্টা নাই। সবকিছুই তিনি সৃষ্টি করেছেন। মহান আল্লাহ্ তায়ালা ব্যতীত আর কাউকেই স্রষ্টা বলা যায় না।

আল্লাহ্ তায়ালার এইসব সিফাতের প্রকৃত হাকিকাত বুঝতে পারাও অসম্ভব। কেউই কিংবা কোন কিছুই মহান আলাহ তায়ালার সিফাতসমুহের ক্ষেত্রে অংশীদার বা সাদৃশ্য হতে পারে না।

Read this chapter in another language

Türkçe中文(普通话)中文(繁體)EnglishAzərbaycancaБългарски

Share

WhatsApp Telegram X Facebook E-mail