ফেরেশতাদের উপর বিশ্বাস করা
ওয়া মালাইকাতিহি,. মহান আল্লাহ্ তায়ালার ফেরেশতাদের উপর ঈমান আনলাম বলে সাক্ষ্য দেয়া। তারা আল্লাহ্ তায়ালার এক ধরণের সৃষ্টি। তাদের প্রত্যেকেই সর্বাবস্থায় আল্লাহ্ তায়ালার আদেশের আনুগত্য করে থাকেন। তাদের দ্বারা কোন ধরণের গুনাহ সম্পাদিত হয় না। তারা পুরুষ বা নারী নন। একারণে তাদের মাঝে বিবাহ বলেও কিছু নাই। তাদের হায়াত আছে। তারা পানাহার করেন না ঘুমান না। তারা নূরানী দেহের অধিকারী ও আকেল তথা বিবেকবান। তাদের মাঝে চারজন শ্রেষ্ঠ ফেরেশতা রয়েছেন।
১হযরত জিবরাঈল আলাইহিস্ সালাম তাঁর দ্বায়িত্ব হলো নবী রাসূলদের প্রতি আল্লাহ্ তায়ালার ওহী বহন করে নিয়া আসা। তাঁদেরকে আল্লাহ্ তায়ালার আদেশ ও নিষেধ সম্পর্কে অবহিত করা।
২হযরত ইসরাফিল আলাইহিস্ সালাম,'সূর' বা শৃঙঘায় ফকুৎকারের জন্য দ্বায়িত্ব প্রাপ্ত ফেরেশতা। তাঁর প্রথম ফলুৎকারের আওয়াজ যারা শুনতে পাবে আল্লাহ্ ব্যতীত জীবন্ত যা কিছু আছে তাদের সবাই মৃত্যুবরণ করবে। দ্বিতীয় ফুৎকারের আওয়াজ শুনে সমস্ত জীবের পুনর্জাগরণ হবে।
৩ হযরত মিকাঈল আলাইহিস্ সালাম রিজিক সরবরাহ করা প্রাচুর্য কিংবা দুর্ভিক্ষের ব্যবস্থা করা প্রতিটি বস্তুর মাঝে গতির সঞ্চার করা ইত্যাদি তাঁর দ্বায়িত্বের অন্তর্ভুক্ত।
৪. হযরত আজনরাঈল আলাইহিস্ সালাম. মানুষের জান কবজের জন্য দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা।
উনাদের পরে আরো চার শ্রেণীর ফেরেশতা রয়েছেন। 'হামালা'ই আরশ' বা আরশ বহনকারী চারজন ফেরেশতা রয়েছেন। হজ্বর'ই ইলাহী বা আল্লাহ্ তা'আলার সান্নিধ্যে অবস্থানকারী ফেরেশতাদেরকে “মুকাররাবুন” বলা হয়। আজাব প্রদানকারী ফেরেশতাদের বড়দেরকে “কারুবিয়ান' আর রহমতের ফেরেশতাদের 'রুহানিয়ান” বলা হয়। জান্নাতে দ্বায়িত্ব পালনকারী ফেরেশতাদের সর্দারের নাম রিদণ্য়ান আর জাহান্নামের দ্বায়িত্ব পালনকারী ফেরেশতাদের প্রধানের নাম মালিক। জাহান্নামের ফেরেশতাদেরকে “জাবানী'” বলা হয়। বিভিন্ন শ্রেণীর মাখলুকের মাঝে ফেরেশতাদের সংখ্যা সর্বাধিক। আসমানে এমন কোন শনন্য স্থান নেই যেখানে ফেরেশতাদের দ্বারা আল্লাহ্ তায়ালার ইবাদত করা হয়নি।