Hakikat Books
English

Chapter 104 / 136

তাশরীক তাকবীর

ছেড়ে দিতে হবে। চতুর্থ তাকবিরে হাত না ছেড়ে আপনাকে রুঞ্চুতে যেতে হবে। এই নয় তাকবীর ভুলে না যাওয়ার জন্য মনে রাখতে হবে এভাবে : “দুইবার হাত ছেড়ে রাখতে হবে এবং একবার বাঁধতে হবে, দ্বিতীয় রাকাতে তিনবার ছেড়ে রাখতে হবে অতঃপর একবার বাধতে হবে।”

কুরবানীর ঈদের আরাফা'র দিন ফজরের নামাজ থেকে চতুর্থ দিন আছরের নামাজ পর্যন্ত হাজী হোক বা না হোক,জামাতের সাথে আদায় করুক কিংবা একাকী আদায় করুক প্রত্যেক নারী পুরুষের উপর প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরানোর সাথে সাথে একবার “তাশরীক তাকবীর” পাঠ করা ওয়াজিব। এ সময় যদি কোন জানাজার নামাজ আদায় করা হয় তবে তার পরে তাশরীক তাকবীর পড়তে হয় না। মসজিদ থেকে বের হয়ে গেলে কিংবা নামাজের পরে কথা বলার পরে এই তাকবীর পাঠ করা ওয়াজিব নয়।

ইমাম যদি এই তাকবীর দিতে ভুলে যায়, জামাতের মনে থাকলে তারা তা ত্যাগ করবে না। পুরুষগণ উঁচুষ্বরে আর নারীরা নিচুষ্বরে তাকবীর বলবে।

তাশরীক তাকবীর: “আল্লাহু আকবর, আল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাল্লাহ্, ওয়াল্লাহু্ আকবর, আল্লাহ্ আকবর ওয়া লিল্লাহিল হামদ”।

Read this chapter in another language

Türkçe中文(普通话)中文(繁體)EnglishAzərbaycancaБългарски

Share

WhatsApp Telegram X Facebook E-mail