Hakikat Books
English

Chapter 105 / 136

মৃত্যুর জন্য প্রস্তুতি

মৃত্যুকে স্মরণ করা সবচেয়ে বড় উপদেশ। প্রত্যেক বিশ্বাসীদের জন্য মৃত্যুকে স্মরণ করা সুন্নাত। এটি বিধি নিষেধ মেনে চলতে এবং পাপ থেকে দূরে থাকতে সাহায্য করে। এটি মানুষকে নিষিদ্ধ কাজ থেকে দূরে রাখে। আমাদের রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “ মাঝে মাঝে মৃত্যুকে স্মরণ করো, এটি আমোদ প্রমোদ থেকে দূরে রাখে!” তাসাউফের কিছু মানুষ প্রতিদিন মৃত্যুকে স্মরণ করা অভ্যাসে পরিণত করেছিলেন। মুহাম্মদ বাহাউদ্দিন বুখারি নিজেকে মৃত মনে করতেন এবং দিনে বিশবার নিজেকে প্রোথিত মনে করতেন।

পৃথিবীর মোহের কারণে মানুষ অনেকদিন বাঁচতে চায়। ইবাদাতের এবং ইসলামের খেদমতের জন্য বেঁচে থাকার আকাঙ্ক্ষা দুনিয়াবি মোহ নয়। যাদের এই মোহ রয়েছে তারা নির্ধারিত সময়ে ইবাদাত করবে না। তারা তাওবা করবে না পাপ থেকে বাঁচার জন্য, পুনরায় পাপ না করার জন্য, কিংবা আল্লাহ তায়ালার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করার জন্য। তাদের হৃদয় অভেদ্য। তারা মৃত্যুকে স্মরণ করে না। উৎসাহ এবং উপদেশ তাদের কোন কাজেই আসবে না।

যে বাক্তি শুধু পৃথিবীর চিন্তা করে, সে শুধুমাত্র পদ এবং মর্যাদার পেছনে দৌড়ায় এবং সেগুলো অর্জনের জন্য পুরো জীবন কাজ করে যায়। সে তার পদ মর্যাদা এবং প্রাচুর্যের মধ্যে নিজেকে হারিয়ে ফেলে এবং পরবর্তী জীবনের কথা ভুলে যায়। এক হাদিসে বলা হয়েছে:

( মৃত্যুর আগে মর। নিজের হিসেব নিজে নাও, তোমার হিসেব নেয়ার আগে) (আপনি যা জানেন প্রানিরা তা যদি জানতো মৃত্যুর পরের জীবন সম্পর্কে, আপনি কোন প্রানিকে ভালোভাবে প্রতিপালিত করতে পারতেন না।)

(যিনি নিয়মিত মৃত্যুকে স্মরণ করেন, সকাল সন্ধ্যা, তারা কিয়ামাতের দিন শহীদদের সাথে থাকবেন।)

পৃথিবীর মোহ সমূহ হচ্ছে, ভালোবাসা এবং প্রমোদে নিজেকে জড়িয়ে ফেলা, মৃত্যুর চিন্তা থেকে দূরে থাকা, নিজের অল্প স্থায়ী তারুণ্য এবং শরীরে বিশ্বাস করা। এই সকল কারণ থেকে আমাদের দূরে থাকা উচিত পৃথিবীর মোহ থেকে বাঁচার জন্য।

সকলের জানা উচিত এই সকল মোহের ভয়াবহতা এবং মৃত্যুকে স্মরণ করার সুফল। হাদিস শারিফে বলা হয়েছে: মাঝে মাঝে মৃত্যুকে স্মরণ করো। মৃত্যুকে স্মরণ করা আপনাকে পাপ থেকে দূরে রাখবে এবং খারাপ কাজ থেকে দূরে রেখে মৃত্যুর পরের আজাব থেকে রক্ষা করে।

Read this chapter in another language

Türkçe中文(普通话)中文(繁體)EnglishAzərbaycancaБългарски

Share

WhatsApp Telegram X Facebook E-mail