Hakikat Books
English

Chapter 110 / 136

জানাজার নামাজের সুন্নাতসমূহ

১:সুবহানাকা” পাঠ করা।

২ দুরুদ শরীফ পাঠ করা।

৩ নিজের মৃত ব্যক্তির ও সমস্ত মুসলমানদের ক্ষমা ও মাগফেরাতের উল্লেখ আছে এমন দোয়া পাঠ করা।

জানাজার নামাজ মসজিদের ভিতরে আদায় করা যায় না। শিশু জীবিত অবস্থায় জন্মগ্রহণ করে মারা গেলে তার নাম রাখতে হবে। পরে গোসল করিয়ে কাফন পরিয়ে জানাজার নামাজ আদায় করতে হবে।

জানাজা বহনের সময় খাটিয়ার চার কোণাকে ধরতে হয়। প্রথমে জানাজার মাথার দিক ডান কাঁধে পরে পায়ের দিক ডান কাঁধে এরপর মাথার দিক বাম কাঁধে ও পায়ের দিক বাম কাঁধে রেখে প্রত্যেকে দশ কদম বহন করবে ও এভাবে পরিবর্তন করে কবর পর্যন্ত চলবে। কবরে পৌঁছার পরে লাশ জমিনে না রাখা পর্যন্ত কেউ বসবে না। দাফনের সময় যাদের কাজ থাকবে না তারা বসতে পারবে।

Read this chapter in another language

Türkçe中文(普通话)中文(繁體)EnglishAzərbaycancaБългарски

Share

WhatsApp Telegram X Facebook E-mail