জানাজার নামাজ চার তাকবীরের দ্বারা আদায় কোয়া হয়। এর প্রত্যেক তাকবীর এক রাকাতের ন্যায়। চার তাকবীরের মধ্যে শুধুমাত্র প্রথম তাকবীরের সময় কান পর্যন্ত হাত তুলতে হয়। পরবর্তী তিন তাকবীরের সময় হাত তুলতে হয় না।
১প্রথম তাকবীরের পরে হাত বেঁধে “সুবহানাকা” পাঠ করতে হয় ও এর সাথে “ওয়া যাল্লা ছানাউকা” যোগ করতে হয়। এর সাথে সূরা ফাতিহা পাঠ করা যায় না।
২ দ্বিতীয় তাকবীরের পরে নামাজের শেষ বৈঠকে যে দুরুদ পড়া হয় তা পড়তে হয়। একে দুরুদে ইবরাহীম বলা হয়। অর্থাৎ “আল্লাহুম্মা সাল্লি” ও “বারিক'” এই দুরুদটি পাঠ করতে হয়।
৩ তৃতীয় তাকবীরের পরে জানাজার দোয়া পড়তে হয়। জানাজার দোয়ার বদলে “রব্বানা আতিনা” অথবা শুধু “আল্লাহ্ুম্মাগফিরলাহ' বললে কিংবা দোয়ার নিয়্যাতে সুরা ফাতিহা পাঠ করলেও হবে ৪ চতুর্থ তাকবীরের পরে সাথে সাথে ডানে বামে সালাম ফিরিয়ে নামাজ শেষ করতে হয়। সালাম ফিরানোর সময় মুর্দার ও জামাতের প্রতি নিয়্যাত করতে হয়। ইমাম শুধুমাত্র চার তাকবীর ও দুই দিকে দেয়া সালামকে উঁচুষ্বরে বলবে বাকী সবকিছু নিচুষ্কবরে বলবে।