Hakikat Books
English

Chapter 115 / 136

ক্বাযা নামাজ

নামাজ একটি শারীরিক ইবাদত হওয়ার কারণে. কেউই অন্য কারো বদলে আদায় করতে পারে না। প্রত্যেককেই নিজের নামাজ আদায় করতে হয়, এটা সকলের জন্যই ফরজ। ওয়াক্ত অনুযায়ী নামাজ পড়াকে “আদা” বলা হয়। যে কোন সময় তা পুনরায় পড়াকে “ইয়াদা” বলা হয়। যেমন কোন নামাজ আদায় করা হয়েছে কিন্তু মাকরুহ হয়েছে এমতাবস্থায় এ নামাজ এ ওয়াক্তের মধ্যেই সম্ভব না হলে যে কোন সময় তার “ইয়াদা' করা ওয়াজিব। ফরজ ও ওয়াজিব নামাজ এর জন্য নির্ধারিত ওয়াক্ত অতিবাহিত হওয়ার পরে আদায় করাকে 'ব্কাযা” বলা হয়।

একদিনের পাঁচ ওয়াক্ত ফরজ ও বিতিরের ওয়াজিব নামাজ আদায়ের সময় যেমন ধারাবাহিকতা বজায় রাখতে হয় একইভাবে এর ক্বাযা নামাজ আদায়ের সময়ও তারতীব বজায় রাখতে হয়। অর্থাৎ নামাজের ওয়াক্তের ক্রমধারা অনুসরণ করে আদায় করতে হবে। যার পাঁচ ওয়াক্তের বেশী ক্বাযা হয় নাই তাকে “সাহিবুত তার্তীব” বলা হয়। জুমার ফরজ ক্বাযা হলে যোহরের নামাজের ক্রম অনুযায়ী আদায় করতে হবে। জুমার দিনে ফজরের নামাজ ক্বাযা হলে আর খুৎবার সময় তা স্মরণ হলে তৎক্ষণাৎ এর ক্বাযা আদায় করে নিতে হবে। এক ওয়াক্তের ক্বাযা না আদায় করা পর্যন্ত পরের পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা জায়েজ নয়। হাদিস শরীফে বলা হয়েছে “কোন ওয়াক্তের নামাজ ঘুমিয়ে থাকার কারণে কিংবা ভুলে যাওয়ার কারণে ক্বাযা হওয়ার পর.পরের ওয়াক্তের নামাজ জামাতের সাথে আদায়ের সময় তা স্যরণে আসলে.ইমামের সাথে এ নামাজ শেষ করে প্রথমে আগের ওয়াক্তের ক্বাযা আদায় করবে। তারপর ইমামের সাথে যে নামাজ আদায় করেছিল তা পুনরায় পড়বে”'

ফরজের ক্বাযা করা ফরজ একইভাবে ওয়াজিবের ক্বাযা করা ওয়াজিব। তবে সুন্নাতের ক্বাযা করার জন্য বলা হয়নি। হানাফী মাজহাবের আলেমগণ এ ব্যাপারে একমত যে সুন্নাত নামাজ কেবলমাত্র নিজ ওয়াক্তের মধ্যেই আদায় করার জন্য আদেশ দেয়া হয়েছে। ওয়াক্তমত সুন্নাত নামাজ আদায় না করলে তা আর খুণ হিসেবে বিবেচিত হয় না। একারণেই ওয়াক্ত অতিবাহিত হওয়ার পরে সুন্নাতের ক্বাযা করতে হয় না। তবে ফজরের সুন্নাত ওয়াজিবের কাছাকাছি হওয়ায় এ দিন যোহরের পূর্বে ফরজের সাথে ক্বাযা করতে হয়। ফজরের সুন্নাত এ দিনের যোহর ওয়াক্তের পরে আর অন্য সুন্নাতগুলি নিজ ওয়াক্তের পরে কখনোই ক্বাযা করতে হয় না। কেউ ক্বাযা হিসেবে আদায় করলে তাতে সুন্নাতের সওয়াব অর্জিত হবে না. নফল হিসেবে বিবেচিত হবে।

হযরত ইবনে আবেদীন রহমতূল্লাহি আলাইহি তার “তারগীবুস্ সালাত” নামক কিতাবের ১৬২তম পৃষ্ঠায় বলেছেন যে.“বিনা উজরে সুন্নাত নামাজ বসে বসে আদায় করা জায়েজ। একদম আদায় না করলে গুনাহ হবে। ফরজের ক্ষেত্রে শুধুমাত্র উজর থাকলে বসে আদায় করা জায়েজ হবে”'

ফরজ নামাজসমূহ বিনা উজরে,ইচ্ছাকৃতভাবে ত্যাগ করা কবীরা গুনাহ। ওয়াক্তমত এরূপ যত নামাজ আদায় করা হয়নি তার ক্বাযা করা আবশ্যক। ফরজ ও ওয়াজিব নামাজ দুই ধরণের উজরের ক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে ক্বাযা করা যায়। তার একটি হলো শত্রুর মুখোমুখি থাকা অবস্থায় আর দ্বিতীয়টি হলো সফরে থাকা অবস্থায় এক্ষেত্রে তিন দিনের অধিক দুরত্ব অতিক্রমের নিয়্যাত না থাকলেও পথে চোর. ডাকাত হিংস্র পশু. ঝড় বন্যা ইত্যাদির আশঙ্কা থাকলে নামাজ ক্বাযা করা যায়। তবে শর্ত হলো উপরোক্ত অবস্থাগুলিতে বসে বা যেকোন দিকে ফিরে কিংবা পশুর পিঠে চলন্ত অবস্থায় ইঙ্গিতের দ্বারাও যদি নামাজ আদায়ে সক্ষম না হয়, সেক্ষেত্রে ক্কাযা করতে পারবে। এই দুই অবস্থায় এবং ঘুম ও ভুলের কারণে নামাজ ক্বাযা হলে গুনাহ হবে না।

“আশবাহ্” কিতাবের ব্যাখ্যায়।বলা হয়েছে যে. কারো ডুবে বা অন্য কোন কারণে মৃত্যুর আশঙ্কা থাকলে. তাকে সেই অবস্থা থেকে উদ্ধারের চেষ্টা করতে যেয়ে এঁ ওয়াক্তের নামাজ ক্বাযা হিসেবে আদায় করলে সহীহ হবে। তবে এ অবস্থা থেকে অব্যাহতি পাওয়ার সাথে সাথেই ক্বাযা করা ফরজ।

নামাজ পড়া হারাম দিনের এমন তিন ওয়াক্ত বাদে অন্য সময়ে আদায় করবে এই শর্তে বৌ সন্তানদের অতি জরুরী রিজিক অন্বেষণের জন্য যতটুকু সময় প্রয়োজন ততটুকু সময় বিলম্ব করে নামাজ আদায় করা জায়েজ। তবে এর চেয়ে বেশী বিলম্ব করলে গুনাহ হবে। কেননা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহ্ন আলাইহি ওয়া সাল্লাম খন্দকের যুদ্ধের তীতব্রতার জন্য যে চার ওয়াক্ত নামাজ আদায় করতে পারেননি তা যুদ্ধের তীব্রতা কমার সাথে সাথে এ রাতেই সাহাবীদের নিয়ে জামাতে ক্বাযা আদায় করেছিলেন। যদিও এ সময়ে সাহাবীগণের প্রত্যেকেই খুব ক্লান্ত ছিলেন এমনকি অধিকাংশই আহত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে “দুই ফরজ নামাজকে একত্রিত করা কবীরা গুনাহ”। অর্থাৎ এক ওয়াক্তের নামাজকে সময়মত আদায় না করে এ ওয়াক্ত অতিবাহিত হওয়ার পরে আদায় করা কবীরা গুনাহ। অপর আরেকটি হাদিস শরীফে বলা হয়েছে যেকোন নামাজকে যদি কেউ এর ওয়াক্ত অতিবাহিত হওয়ার পরে আদায় করে. আল্লাহ্ তায়ালা তাকে আশি “হুকবা' জাহান্নামের আযাব দিবেন”। এক “হকবা” হলো আখেরাতের আশি বছর আর আখিরাতের একদিন হলো দুনিয়ার হাজার বছরের সমান। এক ওয়াক্ত নামাজ ক্বাযা করার শাস্তি যদি এরূপ ভয়াবহ হয় তবে যে নামাজ আদায়ই করল না তার কি শাস্তি হতে পারে তা চিন্তা করা উচিত।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে. নামাজ হলো দ্বীনের স্তম্ত। যে নামাজ আদায় করল সে দ্বীনকে প্রতিষ্ঠা করল আর যে নামাজ আদায় করল না সে দ্বীনকে ধ্বংস করল”। আরেকটি হাদিস শরীফে বলা হয়েছে যে. কিয়ামতের দিন. ঈমানের পরে সর্বপ্রথম নামাজ সম্পর্কেই জিজ্ঞাসাবাদ করা হবে”। কিয়ামতের দিন আল্লাহ্ তায়ালা বলবেন যে.“হে আমার বান্দা যদি নামাজের হিসাব ঠিকমত দিতে পার তবে মুক্তি তোমার হবে। কেননা অন্যান্য হিসাবগুলি আমি সহজ করে দিব”। সুরা আনকাবুতের পরঁয়তাল্লিশতম আয়াতে বলা হয়েছে যে “ত্রুটিহীনভাবে আদায়কৃত নামাজ মানুষকে অনিষ্ঠ ও অশ্লীল কাজকর্ম করা থেকে বিরত রাখে”। রাসূলুল্লাহ সাল্লাল্লাহ্ন আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে. “মানুষ তার রবের সবচেয়ে বেশী নিকতবর্তী তখনই হতে পারে যখন সে নামাজ আদায় করে”'

একজন মুসলমানের কোন ওয়াক্তের ফরজ নামাজ ত্যাগ করা দুইভাবে হতে পারে। ১ শরয়ী কোন উজরের কারণে ক্বাযা করতে পারে। ২ নামাজকে ফরজ হিসেবে জানা সত্ত্বেও গুরুত্ব দেয়া সত্ত্বেও অলসতার কারণে ত্যাগ করতে পারে।

কোন ফরজ নামাজকে বিনা উজরে তার ওয়াক্ত অতিবাহিত হওয়ার পরে আদায় করা অর্থাৎ ক্বাযা করা হারাম ও কবীরা গুনাহ। এ নামাজের ক্বাযা আদায়ের দ্বারা গুনাহ থেকে মাফ পাওয়া যায় না। তবে ক্বাযা আদায় করলে, শুধুমাত্র নামাজ আদায় না করার গুনাহ থেকে মাফ পেতে পারে। কেউ যদি নামাজের ক্বাযা আদায় না করে শুধুমাত্র তওবা করে তবে মাফ পাবে না। ক্বাযা আদায়ের পরে তওবা করলে ক্ষমা পাওয়ার আশা করা যায়। তওবা করার সময় ক্বাষা নামাজগুলি আদায় করা আবশ্যক। ক্বাযা আদায়ের সামর্থ্য থাকা সত্ত্বেও আদায় না করলে তা আলাদাভাবে আরেকটি কবীরা গুনাহ হিসেবে বিবেচিত হবে। এই কবীরা গুনাহ প্রত্যেক ওয়াক্ত নামাজ আদায়ের জন্য প্রয়োজনীয় সময় প্রতি ছয় মিনিট। অতিবাহিত হওয়ার সাথসাথে ধাপে ধাপে বৃদ্ধি হতে থাকে। কেননা ক্বাযা নামাজ খালি সময় পাওয়ার সাথে সাথে আদায় করা ফরজ। ক্বাযা আদায়ের ব্যাপারে অবহেলা করলে জাহান্নামের আজাব ভোগ করতে হবে।

“উমদাতুল ইসলাম” ও 'জামিউল ফাতাওয়া” কিতাবে বলা হয়েছে যে. “শত্রুর মুখোমুখি থাকা অবস্থায়ও যদি কোন ওয়াক্ত ফরজ নামাজ আদায় করার সুযোগ থাকে আর তা ত্যাগ করা হয় তবে সাতশ কবীরা গুনাহ করার মত পাপ হবে”। ক্বাযা আদায়ের ক্ষেত্রে বিলম্ব করাও নামাজ ওয়াক্ত মত আদায় না করার অনুরূপ কবীরা গুনাহ। কোন নামাজের প্রথম ক্বাযা আদায়ের নিয়্যাত করে একটির ক্বাযা আদায়ের সাথে সাথে এই সমস্ত গুনাহ থেকে মুক্তি পাবে।

Read this chapter in another language

Türkçe中文(普通话)中文(繁體)EnglishAzərbaycancaБългарски

Share

WhatsApp Telegram X Facebook E-mail