Hakikat Books
English

Chapter 117 / 136

ক্বাযা নামাজ আদায়ের পদ্ধতি

যতদ্রুত সম্ভব ক্বাযা নামাজ আদায় করে এবং আলাদাভাবে এর জন্য তওবা করে জাহান্নামের আজাব থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করা উচিত। আর এরজন্য সুন্নাতসমূহও ক্বাযার নিয়্যাতে আদায় করা উচিত। অলসতার কারণে যারা নামাজ আদায় করছে না বা যাদের বহ্ন বছরের নামাজ ক্বাযা হয়েছে তারা যেই ওয়াক্তে নামাজ পড়তে আরম্ভ করবে সেই ওয়াক্তের সুন্নাত পড়ার সময় এ ওয়াক্তের প্রথম যে নামাজ ক্বাযা হয়েছে তা আদায়ের নিয়্যাত করে পড়বে। তাদের জন্য সুন্নাতগুলিকে ক্বাযা নামাজের নিয়্যাতে আদায় করা, চার মাজহাব অনুযায়ীই আবশ্যক।

হানাফী মাজহাব অনুযায়ী বিনা উজরে নামাজ ক্বাযা করা কবীরা গুনাহ। একইসাথে এ নামাজ আদায়ের জন্য যতটুকু সময় প্রয়োজন ততটুকু খালি সময় অতিবাহিত হওয়ার পর তার দ্বিগুণ কবীরা গুনাহ হয়। এভাবে যতক্ষণ ক্বাযা আদায় না করা হবে ততগুণে গুনাহ বৃদ্ধি পেতে থাকবে। কেননা এ ক্বাযা নামাজ প্রথম সুযোগ পাওয়ার সাথে সাথে আদায় করাও ফরজ।

অতএব হিসাব মিলানো কঠিন এই ভয়াবহ কবীরা গুনাহ থেকে এবং যন্ত্রণাদায়ক আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য যোহরের নামাজের প্রথম চার রাকাত সুন্নাত আদায়ের সময় যোহরের প্রথম যে ফরজ নামাজ ক্বাযা হয়েছিল তা আদায়ের নিয়্যাত করে পড়বে। যোহরের শেষ দুই রাকাত সুন্নাত আদায়ের সময় ফজরের প্রথম যে ফরজ নামাজ ক্বাযা হয়েছিল তা আদায়ের নিয়্যাত করে পড়বে। আছরের চার রাকাত সুন্নাত আদায়ের সময় আছরের প্রথম যে ফরজ নামাজ ক্বাযা হয়েছিল তা আদায়ের নিয়্যাত করে পড়বে। মাগরিবের নামাজের দুই রাকাত সুন্নাতের বদলে মাগরিবের প্রথম যে ফরজ নামাজ ক্বাযা হয়েছিল তার নিয়্যাতে তিন রাকাত ক্বাযা নামাজ আদায় করবে। এশার ওয়াক্তের প্রথম চার রাকাত সুন্নাত আদায়ের সময় এশার প্রথম যে ফরজ নামাজ ক্বাযা হয়েছিল তার নিয়্যাত করে আদায় করবে আর শেষ সুন্নাতের সময় প্রথম বিতর নামাজের ক্বাযা করার নিয়্যাতে তিন রাকাত আদায় করবে। এভাবে প্রত্যেক দিন একেক দিনের ক্বাযা আদায় হবে। তারাবীহর নামাজ পড়ার সময়ও ক্বাযার নিয়্যাত করে ক্বাযা আদায় করতে হয়। যে কয় বছরের নামাজ ক্বাযা হয়েছে এভাবে ততবছর আদায় করে যেতে হবে। ক্বাযা আদায় শেষ হলে স্বাভাবিক নিয়মে সুন্নাত আদায় করা আরম্ভ করবে। সুন্নাত বাদেও যখনই অবসর সময় পাওয়া যায় তখনই পূর্বের ক্বাযা আদায় করে খণ শেষ করা দরকার। কেননা যত ক্বাযা নামাজ বাকী আছে তা আদায় না করা পর্যন্ত প্রতিদিন এর গুনাহ গুণে গুণে বৃদ্ধি পেতে থাকে।

Read this chapter in another language

Türkçe中文(普通话)中文(繁體)EnglishAzərbaycancaБългарски

Share

WhatsApp Telegram X Facebook E-mail