Hakikat Books
English

Chapter 121 / 136

নামাজের ফজিলত

মুজাদ্দিদই আলফে সানী ইমাম রব্বানী রহমাতুল্লাহি আলাইহি তার “মাকতুবাত' নামক কিতাবের প্রথম খন্ডের দুইশ একষট্টিতম পত্রে বলেছেন যে এই বিষয়টি নিশ্চিতভাবেই জানা দরকার যে নামাজ ইসলামের পাঁচটি শর্তের দ্বিতীয়টি। সকল ধরনের ইবাদতকে নিজের মাঝে শামিল করেছে। ইসলামের এক পঞ্চমাংশ কিন্তু সবধরনের ইবাদতকে নিজের মাঝে একত্রিত করার মাধ্যমে নামাজ একাই মুসলমানিত্বের ধারক বাহক ও পরিচায়ক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। মানুষের জন্য আল্লাহ তায়ালার নৈকট্য অর্জনের যতগুলি মাধ্যম রয়েছে নামাজ তার মধ্যে প্রধানতম। সমস্ত নবী রাসূলের সর্দার প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিরাজ রজনীতে মহান আল্লাহ তায়ালার দর্শন লাভের সৌভাগ্য অর্জন করেছিলেন। তার এই দর্শন পার্থিব জীবনে ফিরে আসার পরে দুনিয়ার উপযোগী করে শুধুমাত্র নামাজের মাঝে সীমিত করে দেয়া হয়েছে। আর এজন্যই হাদিসে বর্নিত আছে যে, 'নামাজ, মুমিনের মিরাজস্বরূপ” অন্য এক হাদিসে বলা হয়েছে নামাজের সময়ই মানুষ মহান আল্লাহ তায়ালার সবচেয়ে বেশি নিকটবর্তী হয়”। যথার্থভাবে আল্লাহ্র রাসূল সাল্লাল্লাহ্নণ আলাইহি ওয়া সাল্লামের পদাঙ্ক অনুসারী আল্লাহ্র প্রিয় বান্দারা রাসূলের মহান মিরাজ থেকে এই দুনিয়াতেই আংশিকভাবে ভাগীদার হয়। আর তা শুধুমাত্র নামাজের দ্বারাই অর্জন করা সম্ভব। এটা সত্য যে এই দুনিয়াতে মহান আল্লাহ তায়ালার পবিত্র দর্শন অর্জন করা সম্ভব নয়। দুনিয়ার প্রেক্ষাপট এর জন্য উপযোগী নয়। তথাপি যারা নিষ্ঠার সাথে পরিপূর্নভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুসারী হলো.সেইসব বুজুর্গ ব্যাক্তিরা শুধুমাত্র নামাজ আদায়ের সময় নবীজীর মিরাজ থেকে কিছুটা বরকত অর্জন করে থাকে। যদি নামাজ আদায়ের জন্য আদেশ না দেয়া হত তবে চূড়ান্ত মাকসাদ্ এর সুন্দর রূপ থেকে পর্দা কে সরাত/:কি করে আশিকরা তার মাশুককে খুজে পেত, নামাজ দুঃখ ভারাক্রান্ত রূৃহকে স্বাদের যোগান দেয়। অসুস্থ হৃদয়ে প্রশান্তির নলীতল বাতাস বৈয়ে দেয়। নামাজ হলো রূহের খাবার, ক্কালবের শিফা বা আরোগ্যের মাধ্যম! নামাজের জন্য আযানের আদেশ দেয়ার ক্ষেত্রে “হে বিলাল আমাকে প্রশান্তি দাও এইভাবে বলার মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাই বুঝিয়েছেন আর “নামাজ আমার ক্বালবের আনন্দ ও চোখের মনি” এই হাদিস শরীফের দ্বারাও এই বিষয়ের প্রতি ইঙ্গিত করেছেন। স্বাদসমূহ প্রাপ্তিসমূহ জ্ঞান ও মারিফাত মাকামসমুহ নূর ও আলোসমুহ রংসমূহ ক্বালবের প্রশান্তি ও তণ্তি বুঝা না বুঝা তাজাল্লীসমূহ সিফাতসহ কিংবা সিফাতহীণ প্রকাশের যে কোনটি নামাজের বাইরে অর্জিত হলে এবং নামাজের স্থাকীকত থেকে কিছুই বুঝতে না পারলে যা কিছু অর্তিত হয়েছে তা কেবলই ছায়া প্রতিফলন ও প্রতিচ্ছবি হিসেবে অর্তিঁত হয়েছে। যা মূলত অবাস্তব ধারনা ও কল্পনা বৈ আর কিছু নয়। নামাজের হ্থাকীকতকে প্রকৃত অর্থেই বুঝতে পেরেছে এমন কামিল ব্যাক্তি যখন নামাজে দাঁড়ায় তখন সে যেন এই দুনিয়া থেকে বের হয়ে আখিরাতের জীবনে প্রবেশ করে এবং আখিরাতের জন্য খাঁচ এমন কিছু নিয়ামত থেকে কিছুটা অর্জন করতে সফল হয়। মাঝে কোন ধরনের প্রতিফলন কল্পনার মিশ্রণ ব্যাতীত সরাসরি মূল থেকে আধ্যাত্মিক স্বাদ অর্জন করে। কেননা দুনিয়ার যাবতীয় নিয়ামত ও পূর্নতা মূলত রূপকভাবে ও আসলে র দৃশ্যমান ছায়া হিসেবে অর্জিত হয়। মাঝে কোন ধরণের পর্দা কিংবা কৃত্রিমতার অবকাশ না দিয়ে সরাসরি মূল থেকে স্বাদ আস্বাদন করা আখিরাতের সাথে সম্পর্কিত। তাই দুনিয়ায় থাকা অবস্থায় মূলের থেকে স্বাদ পেতে হলে মিরাজ তথা উর্ধগমন (নাফসের পরিশোধন ও উন্নয়ন) করা আবশ্যক হয়। মুমিনের জন্য নামাজই মিরাজ। এই নিয়ামত শুধুমাত্র এই উম্মতের জন্যই বরাদ্ধ করা হয়েছে। এই উম্মত স্বীয় পয়গম্বরের অনুসরণের মাধ্যমে এই সৌভাগ্য অর্জন করতে পারে। কেননা তাদের পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রজনীতে দুনিয়ার জগতকে পিছনে ফেলে আখিরাতের জগতে ভ্রমণ করেছিলেন। জান্নাতে প্রবেশ করেছেন এবং মহান আল্লাহ্র দর্শনপ্রাপ্ত হয়ে সৌভাগ্যবান হয়েছিলেন। হে মহান প্রতিপালক! আমার রব! অনুগ্রহ করে তুমি এ মহান পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের পক্ষ থেকে তার মহানত্বের যথোপযুক্ত প্রতিদান ও পুণ্য ইহসান কর। একইসাথে সমস্ত নবী-রাসূল “আলাইহিমুস সালাম ওয়াস সালাওয়াত* কে অসংখ্য সওয়াব ও পুণ্য দান কর, যুগে যুগে যারা মানবজাতিকে তোমার পরিচয় বাতলে দিয়েছেন, তোমার সন্তুষ্টি অর্জনের জন্য আহবান করেছেন এবং তোমার পছন্দনীয় পথ প্রদর্শন করেছেন।

তাসাউফের পথে গমনকারীদের মধ্য থেকে অনেকেই, নিজেদেরকে নামাজের হার্বীকত সম্পর্কে যথাযথভাবে অবহিত না করার কারণে, নামাজের সাথে সম্পর্কিত সৌন্দর্য, পূর্নতা ও স্বাদের সাথে পরিচয় না করিয়ে দেয়ার কারণে, নিজেদের সমস্যা থেকে পরিত্রাণের জন্য বিভিন্ন উপায়ের সন্ধান করেছে। নিজেদের লক্ষ্যে পৌছানোর জন্য বিভিন্ন মাধ্যমকে আঁকড়ে ধরেছে। এমনকি এদের কেউ কেউ, নামাজকে এই পথের বাইরের কিছু ভেবেছে, মাকসাদের (মুল লক্ষ্যের) সাথে সম্পর্কহীন মনে করেছে। রোজাকে নামাজের চেয়ে উত্তম ধারণা করেছে। যারা নামাজের হাক্বীকতকে বুঝতে সক্ষম হয়নি তাদের মধ্য থেকে অনেকেই মনোযাতনাকে লাঘব করার জন্য, রূহকে তৃপ্ত করার জন্য সিমা” (তাসাউফী গান) ও সুরে অর্থাৎ সংগীতের মাঝে, আত্মহারা হওয়ার মাঝে সমাধান খুঁজে বেরিয়েছে। নিজেদের মাকসাদকে, মাশুককে সংগীতের পর্দার অন্তরালে মনে করেছে। একারণে গানবাজনায় লিপ্ত: হয়েছে। অথচ তারা “আল্লাহ্ তায়ালা হারামের মাঝে শিফা তথা আরোগ্যদানকারী কোন প্রভাব সৃষ্টি করেননি” হাদিসটি সম্ভবত শ্রবণ করেছে। আসলে, আনাড়ি সাঁতারু ডুবে যাওয়ার মুহূর্তে হাতের কাছে যা কিছু পায়, তা শুঁকনো খড় হলেও ধরে বাঁচতে চায়। ইশকৃ তথা প্রেম, আশিককে বধির ও অন্ধ করে দেয়। তাদেরকে যদি নামাজের সৌন্দর্য থেকে একটা কিছু আস্বাদন করানো যায়, তবে তারা সিমা' ও সুরের কথা মুখেও আনত না! আত্মহারা হওয়ার (তাসাউফী বিশেষ পদ্ধতিতে নিজেকে সম্পূর্নরূপে ভুলে যাওয়ার) কথা কল্পনাতেও আনত না।

হে আমার ভাই! নামাজে প্রাপ্ত আত্ম তৃপ্তি এবং গান শোনার তৃপ্তির মধ্যে পার্থক্য ঠিক ততোটা, যতটা নামাজ এবং গানের মধ্যে দুরত্ব। জ্ঞানী ব্যাক্তিরা সিদ্ধান্ত নেবেন কোনটি অধিক গুরুত্ব বা লাভজনক।

ইবাদাতের আনন্দ নেয়া এবং এটি পালনের সময় একঘেয়েমিতে না ভোগা আল্লাহ তায়ালার সবচেয়ে বড় রহমত। বিশেষ করে নামাজের আনন্দ উপভোগ করতে পারে না যতক্ষণ না শেষ পর্যন্ত যায়। ফরজ নামাজের স্বাদ আস্বাদনের আনন্দ তাদের যারা পরিপূর্ণ ভাবে নামাজ আদায় করে শেষ পর্যন্ত। যারা কাছাকাছি পর্যন্ত আসে তারা নফল নামাজের স্বাদ পায়। যাইহউক শেষ পর্যন্ত, শুধু মাত্র ফরজ নামাজের স্বাদ পাওয়া যায়। নাফল নামাজের স্বাদ পাওয়া যায় না, ফরজ নামাজের রয়েছে অশেষ রহমত।

[নফল নামাজ সেগুলো, যেগুলো ফরজ বা ওয়াজিব নয়। পাঁচ ওয়াক্ত নামাজের আগে এবং পরের নামাজ সুন্নাত, অন্যান্য ওয়াজিব নয় যেসব নামাজ সেগুলো নফল। সকল সুন্নাত নামাজ, মুয়াক্কাদা অথবা মুয়াক্কাদা নয় সব গুলোই নফল].

নামাজের আনন্দ নাফস বুঝতে পারে না। যখন মানুষ নামাজের আনন্দ পেতে শুরু করে তখন তার নাফস বিলাপ এবং কান্না শুরু করে। হে আমাদের আল্লাহ! এটি কি ধরনের উত্তাপ! যেসকল মানুষের আমাদের মত দুর্বল আত্মা রয়েছে, এটি একটি রহমত এবং এই শোনাও সুখের।খুব ভালো করে জেনে রাখতে হবে, দুনিয়াতে নামাজ আদায় করা আল্লাহ তায়ালাকে দর্শনের মতই। এই পৃথিবীতে, মানুষ নামাজ আদায়ের সময় আল্লাহ তায়ালার সবচেয়ে কাছের মানুষ। অতঃপর এটি হচ্ছে সেই সময় যখন সে আল্লাহ তায়ালাকে দর্শন করে। পৃথিবীতে সকল ইবাদাত মানুষকে অন্য একটি মর্যাদায় উন্নীত করে যা নামাজ আদায়ের মাধ্যমে সম্পন্ন হয়। আসল কারণটি হচ্ছে নামাজ আদায় করা। নামাজ আদায়ের মাধ্যমে একজন অশেষ রহমত এবং চিরায়িত কল্যাণ লাভ করতে পারে।

নামাজ সমস্ত ইবাদতের থেকে অধিক মুল্যবান। নামাজ এমন হয় যে, ভগ্ন ক্বালবকে আনন্দের দ্বারা পূর্ণ করে। নামাজ এমন হয় যে, গুনাহসমূহকে বিলুপ্ত করে। মানুষকে পাপাচার ও অশ্লীলতা থেকে রক্ষা করে। হাদিস শরীফে বলা হয়েছে যে, “নামাজ হলো ক্বালবের আনন্দ ও উৎসুল্লতার উৎস”। নামাজ দুঃখ ভারাক্রান্ত রূহসমূহকে প্রশান্তি দেয়। নামাজ হলো রূহের খোরাক, ক্বালবের জন্য শিফা। প্রকৃত নামাজে এমন মুহূর্ত আসে যখন, আরিফের ভাষা মুসা আলাইহিস্ সালামের সাথে কথা বলা গাছের মত হয়।

ইমামে রাব্বানী মুজাদ্দিদ -ই আলফে সানী আহমদ বিন আবদুল আহাদ ফারুকী সেরহিনল্দী রাহমাতুল্লাহি আলাইহি তার মাকতুবাত কিতাবের প্রথম খণ্ডের তিন শত ছেষট্ি নম্বর মাকতুবাতের মধ্যে লিখেছেন:

ইমান এবং ইতিকাদের [যে মতবাদগুলো বিশ্বাস করতে হবে] সংশোধনের পর ফিকাহ [যে কাজ গুলোর নির্দেশ এবং নিষেধ করা হয়েছে আমাদের ধর্মে] শাস্ত্রের নিয়ম কানুন জানতে হবে। কোন ব্যাক্তির প্রয়োজন অনুযায়ী ফরজ,ওয়াজিব, হালাল এবং হারাম,সুন্নাত, মাকরুহ এবং সন্দীহান কাজ সমূহ সম্পর্কে জানতে হবে এবং সেই হকুম অনুযায়ী ইবাদাত করতে হবে। ফিকাহ কিতাব সমূহ পড়ে জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের জন্য অপরিহার্য এগুলো জানা ছাড়া কেউ মুসলিম হতে পারে না। প্রত্যেকের উচিত আল্লাহ তায়ালার নির্দেশ মেনে চলা এবং সে পথে চলা যে পথে তিনি খুশি হউন। আল্লাহ তায়ালা সবচেয়ে বেশী ভালোবাসেন এবং নির্দেশ দিয়েছেন সঠিক সময়ে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা। নামাজ ধর্মের খুঁটে, আমরা নামাজের গুরুত্ব এবং কিভাবে নামাজ আদায় করতে হবে তা বর্ণনা করবো। খুব মনোযোগ দিয়ে শুনুন, প্রথমেই সুন্নাত অনুযায়ী ওজ্বু করতে হবে, যেমনটা ফিকাহ কিতাবে লেখা রয়েছে। ওজ্ুর সময় অবশ্যই অঙ্গ প্রত্যঙ্গ গুলো তিনবার ভালভাবে সম্পূর্ণরূপে ধোত করতে হবে। এভাবে, সুন্নাতের মত করে ওজু সম্পন্ন করতে হবে। হাতে মাসেহ করার সময় সম্পূর্ণ হাত পরিষ্কার করতে হবে বা ধৌত হবে। কান এবং ঘাড় খুব ভালো করে মাসেহ করতে হবে। পায়ের আঙ্গুলের মধ্যে খিলাল করার সময়, বাম হাতের আঙ্গুল দিয়ে ফাকা স্থানগুলো পরিষ্কার করতে হবে ভালভাবে। এটিতে অবশ্যই গুরুত্ব দেয়া দরকার, এটিকে মুস্তাহাব বলে বাদ দেয়া উচিত নয়। মুস্তাহাব পরিত্যাগ করা যাবে না। এগুলো আল্লাহ তায়ালা পছন্দ করেন।

এটি জানা উচিত, তিনি যা ভালবাসেন তা করার জন্য পুরো পৃথিবী দিয়ে দেয়া যেতে পারে, যারা এটি পালন করে তারা অনেক সওয়াব পায়, এটি ঠিক এরকম সামান্য পাত্রের ভাঙ্গা টুকরোর জন্য হীরের টুকরো লাভ করা কিংবা কিছু নুড়ি পাথরের বদলে মৃত প্রিয় মানুষের জীবন ফেরত পাওয়ার মতন। নামাজ মুমিনদের জন্য মিরাজ স্বরূপ। এটি একটি রহমত যা শুধুমাত্র রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মতদের দেয়া হয়েছে মেরাজের রজনীতে। ফরজ নামাজ জামাতের সাথে আদায় করতে হবে এমনকি ইমামের সাথে প্রথম তাকবির ছাড়া যাবে না। নারী পুরুষ একসাথে জামাতে মসজিদে নামাজ আদায় করা, বা কুরআনে কারিম শোনা বা জুম্মার নামাজের জন্য মসজিদে যাওয়া সওয়াব হাসিলের পরিবর্তে পাপের কারণ হতে পারে।

নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করা প্রয়োজন এবং জানা প্রয়োজন এটি নির্ধারিত সময়ে আদায় করা হয়েছে। যখন মানুষ একাকী থাকে তখন নামাজের সময় হলে সাথে সাথে নামাজ আদায় করবেন, বিকেল এবং সন্ধ্যার নামাজ ইমাম ই ইজমা অনুযায়ী আদায় করতে হবে। নামাজ যত দেরিতে আদায় করা হয় তার সওয়াব ততো কমতে থাকে। নামাজ আদায়ের জন্য মুস্তাহাব সময় জামাতের জন্য এবং মসজিদে জাওয়ার জন্য। যদি কোন নামাজের সময় পার হয়ে যায় তবে একজন মানুষকে খুনের পাপের সমান পাপী হবেন। এটির ক্বাযা আদায়ের পরেও এই পাপ ক্ষমা করা হয় না, তাকে তওবা ই নাসুহা অথবা হাজ্জে মাব্রুর করতে হবে ইবনে আবেদিন)।

নামাজের মধ্যে ঠিক ততটুকু কুরআন কারিম থেকে পাঠ করতে হবে, ঠিক যতটা সুন্নাত। সকল শর্তের অধীনে রুকু এবং সিজদায় নড়া চড়া থেকে বিরত থাকবে। কেননা এটি ফরজ অথবা ওয়াজিব। রুকু থেকে দাঁড়ানোর সময় এমন ভাবে দাঁড়াতে হবে যাতে শরীরের সকল হাড় স্বাভাবিক অবস্থায় আসে। এরপরে কিছুক্ষণ এভাবে থাকা ফরজ অথবা ওয়াজিব অথবা সুন্নাত।

একইভাবে দুই সিজদার মাঝখানে বসতে হবে। এই বিষয়গুলোতে অত্যন্ত মনোযোগ দেয়া উচিত। রুকু এবং সিজদায় কমপক্ষে তিনবার তাসবিহ পাঠ করতে হবে। সবচেয়ে বেশি সাত অথবা এগারো বার পাঠ করতে হবে। ইমামের জন্য, এটি নির্ভর করে জামাতের উপর। কোন মানুষের জন্য একাকী নামাজ আদায়ের সময়, সে শক্তিশালী এবং কঠিন সময় না হওয়া সত্ত্বেও তিনবারের কম তাসবিহ পাঠ করা লজ্জা জনক। অন্তত পাঁচ বার এটি বলা উচিত। সিজদায় সিজদায় যাওয়ার সময় প্রথমে পায়ের কাছের অঙ্গ মাটিতে রাখতে হবে, এরপর প্রথমে হাঁটু তারপরে হাত, অতপর নাক এবং সবশেষে কপাল জমিনে রাখতে হবে। হাঁটু থেকে হাতে প্রথমে ডানদিকে রাখতে হবে। সিজদা থেকে ওঠার সময় শরীরের উপরের অংশ প্রথমে তুলতে হবে। প্রথমে কপাল তুলতে হবে অতঃপর হাত এরপর হাঁটু উঠাতে হবে। দাঁড়ানো থাকা অবস্থায় সিজদার স্থানে তাকাতে হবে, রুকুতে থাকা অবস্থায় পায়ের দিকে তাকাতে হবে, সিজদায় থাকা অবস্থায় নাকের উপরে তাকাতে হবে না, বসা অবস্থায় হাত অথবা পেটের দিকে তাকাতে হবে।

যদি কেউ উল্লেখিত জায়গা গুলোতে এবং যদি চোখে আফছা দেখা যায় না, তবে জামাতে নামাজ আদায় করা যেতে পারে। এতে করে হৃদয় দুনিয়াবি চিন্তা থেকে মুক্ত থাকবে। গভীর মনোযোগ এবং নম্ ভাবে নামাজ আদায় করতে হবে। রাসুল সাল্লাহি আলাইহিস সালাম ও এমনটি বলেছেন। রুকুর সময় আঙ্গুল সমূহ খোলা রাখা এবং সিজদার সময় একসাথে রাখা সুন্নাত। এই বিষয়গুলোতেও মনোযোগ রাখতে হবে। আঙ্গুল সমূহ খলা রাখা বা বন্ধ রাখা এমনিতেই নয়, এর জন কারণ রয়েছে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহ্ন আলাইহি ওয়া সাল্লাম এমনটি করেছেন। আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহ্ন আলাইহি ওয়া সাল্লাম কে অনুসরনের চেয়ে আমলের আর কিছু হতে পারে না। আপানাদের এই কথা গুলো বলার কারণ আপনাদের এই কাজ গুলো করতে উৎসাহিত করা যা ফিকাহ কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। আল্লাহ আমাদের রাসুলের দেখানো কাজ গুলো করার তৌফিক দান করুন। আমীন। আল্লাহ্র নামে এবং রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিমিত্ত, আল্লাহ্নম্মা সাল্লি আলাইহি ওয়ালা আলিহি কুল্লিন মিনাস সালাওয়াতি আফদালুহা ওয়া মিনাত তাসলিমাতি আকমালুহা, আল্লাহ আমাদের দোয়া কবুল করুন। আমীন।

ইমামে রাব্বানি রাহমাতুল্লাহ আলাইহি তার মাকতুবাত কিতাবের দ্বিতীয় সংস্করণের উনসত্তর তম চিঠিতে লিখেছেন:

“আমার সমস্ত হামদ আল্লাহ তায়ালার জন্য এবং সালাম তার বান্দাদেরকে যাদেরকে আল্লাহ তায়ালা মনোনীত করেছেন এবং ভালবেসেছেন। আপনার চিঠি পৌছেছে। এটি বোঝা যায় যে আমাদের বন্ধু সঠিক পথ পরিহার করেন নি এবং আমরা খুশি। আল্লাহ তায়ালা আপনাকে সঠিক পথে সফল করুন এবং সঠিক পথেই রাখুন।

“আমরা এবং আমাদের বন্ধুরা আপনার আরোপিত কাজ অব্যাহত রেখেছি। আমরা প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করছি, পঞ্চাশ অথবা ষাট জনের জামাতে।,” আপনি বলেন। এই জন্য আল্লাহ তায়ালার হামদ জ্ঞাপন করছি। এটি কত বড় রহমত, যখন হৃদয় আল্লাহ তায়ালার হয়ে যায়, এবং শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ তার নির্দেশ শারিয়াত পালন করে। এই সময়ে, অধিকাংশ মানুষ নামাজ আদায় করতে চায় না। সেই কারণেআমার প্রিয়, আপনাকে সতর্ক করতে চাই এই বিষয়ে। ভালো করে শোনেন আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “সবচেয়ে বড় চোর সে যে নিজের নামাজে চুরি করে।” তারা জিজ্ঞেস করলেন, “ হে রাসূলুল্লাহ! একজন মানুষ কিভাবে তার নিজের নামাজ থেকে চুরি করে?” তিনি বললেন, “ রুকু এবং সিজদা সঠিকভাবে আদায় না করা।” অন্য একটি সময়ে তিনি বলেছেন: “ আল্লাহ তায়ালা ওই বাক্তির নামাজ কবুল করেন না, যে সঠিক ভাবে কোমর রাখে না রুকু এবং সেজদার সময়।” একবার এক ব্যাক্তিকে সঠিকভাবে রুকু এবং সিজদা না করতে দেখে তিনি বললেন, “তুমি কি মুহাম্মাদের ধর্ম ছাড়া অন্য কোন ধর্মের হয়ে মৃত্যুর ভয় করো না কেননা তুমি এভাবে তোমার নামাজ আদায় করো?” তিনি আবার বলেন, “নামাজ আদায়ের সময়, রুকুর পড়ে যদি তুমি পুরোপুরি সোজা হয়ে না দাড়াও, যদি তোমার দাঁড়ানোর ফলে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ স্বাভাবিক না হয়, তোমার নামাজ সম্পন্ন হবে না।” তিনি আবার একদিন একজনকে সঠিকভাবে নামাজ আদায় না করতে দেখে বলেন, “যদি তুমি সঠিকভাবে দুই সিজদার মাঝখানে না বস তবে নামাজ সম্পন্ন হবে না।” তিনি পুনরায় একজনকে নামাজের নিয়ম ফরজ এবং রুকুন সমূহ সম্পূর্ণ রুপে আদায় না করতে দেখে, সঠিক ভাবে রুকুর পরে না দাঁড়াতে দেখে এবং দুই সিজদার মাঝ খানে সঠিক ভাবে বসতে না দেখে বললেন,“তুমি যদি এই ভাবে নামাজ আদায় করতে থাকো, কেয়ামাতের দিন তোমাকে আমার উম্মত বলা হবে না।” অন্য একটি হাদিসে তিনি বলেছেন, “যদি তুমি এটি অব্যাহত রাখ এবং মারা যাও, তুমি মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর ধর্ম অনুযায়ী মারা যাবে না।” আবু হ্বরাইরা রাদিয়াল্লাহ্নণ আনহু বলেন, “যে বাক্তি ষাট বছর নামাজ আদায় করেছে কিন্তু তার নামাজ কবুল হয় নি কেননা সে রুকু এবং সিজদা সঠিক ভাবে করে নি।” যাইদ ইবনে ওয়াহাব রাহমাতুল্লাহি আলাইহি একজন ব্যাক্তিকে নামাজ আদায় করতে দেখলেন যে কিনা রুকু সিজদা সঠিকভাবে করছে না। তিনি তাকে ডাকলেন, “কতদিন যাবৎ তুমি এইভাবে নামাজ আদায় করছো?” যখন বাক্তিটি উত্তর দিল, চল্লিশ বছর, তখন তিনি বললেন, “তুমি চল্লিশ বছর ধরে নামাজ আদায় করো নি। তুমি যদি এখন মারা যাও তবে রাসুলের সুন্নাতের অনুসারী হিসেবে মারা যাবে না।”.”

তাবারানির আগওুসাত কিতাবের মধ্যে লিখা রয়েছে, বিশ্বাসীরা যারা সঠিকভাবে নামাজ আদায় করে, রুকু এবং সিজদা করে, তাদের নামাজ খুশি হয় এবং দিপ্তিমান হয়। ফেরেশতারা তার নামাজ জান্নাতে নিয়ে যায়। এই নামাজ এ নামাজী বাক্তির জন্য দোয়া করবে এবং বলবে, “যেহেতু তুমি আমাকে নষ্টের হাত থেকে রক্ষা করেছ, আল্লহ তায়ালা তোমাকে রক্ষা করবেন।” যদি নামাজ সঠিকভাবে আদায় না করা হয়, এটি কাল হয়ে যাবে। ফেরেশতারা এটি ঘৃণা করবে এবং জান্নাতে নিয়ে যাবে না। এ নামাজ আদায় কারি বাক্তিকে নামাজ অভিশাপ দেবে এবং বলবে, “ যেহেতু তুমি আমাকে ধ্বংস করেছ এবং খারাপ ভাবে আদায় করেছ, আল্লাহ তায়ালা তোমাকে ধ্বংস করবেন।.” আমরা অবশ্যই তাদিল ই আরকান অনুযায়ী নামাজ আদায়ের চেষ্টা করবো, রুকু, সেজদা, কিয়াম, জালসা সঠিক ভাবে আদায় করবো। এছাড়াও আমারা অন্যান্যদের সতর্ক করবো যদি তাদেরকে ভুলভাবে আদায় করতে দেখি। আমরা আমাদের ইসলামের ভাইদেরকে সঠিকভাবে নামাজ আদায়ে সাহায্য করবো। আমরা তাদিল ই আরকান [ রুকুন সমূহ সঠিক ভাবে আদায় করা ] এবং ইতমিনান/ প্রশান্তির সাথে নামায আদায় করা[ র পদ্ধতি শিক্ষা দেব] বেশিরভাগ মুসলিম এই কাজটির সম্মান থেকে বঞ্চিত। এই রহমতটি ইতিমধ্যে হারিয়ে গেছে। এই ভালো কাজটি পুনরায় সক্রিয় করা প্রয়োজন। আমাদের রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “কেউ যদি আমার হারিয়ে যাওয়া কোন সুন্নাত সক্রিয় করতে পারে তাকে একশত শহিদের মর্যাদা দেয়া হবে।” জামাতে নামাজ আদায়ের সময় আমরা অবশ্যই সতর্ক হব। কাতার তৈরি করার বিষয়ে, আমরা যে সারির অংশ তার থেকে সামনে বা পেছনে দাঁড়াবো না। সবাইকে সোজা কাতারে দাঁড়াতে হবে। আমাদের রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রথমে সারি সোজা করতেন তারপর নামাজ শুরু করতেন। তিনি বলেতেন “কাতার সোজা করা নামাজের অংশ”। হে আল্লাহ! তোমার অফুরন্ত করুনা আমাদের উপর বর্ষণ করুন। আমাদের কাউকে সঠিক পথ থেকে বিচ্যুত করবেন না।

যদি কোন ব্যাক্তি পৃথিবীতে সমৃদ্ধি এবং আখিরাতে সুখি হতে চায়, তাকে এই তিনটি গুনে গুণার্বিত হতে হবে, কোন জীবের কাছ থেকে কিছু গ্রহণ না করা, কোন মুসলিমের দুর্নাম না করা [ অবিশ্বাসীদের জিম্মি না করা, যদিও তারা মৃত হয়]। অন্নের অধিকারের কিছু ভোগদখল না করা।

Read this chapter in another language

Türkçe中文(普通话)中文(繁體)EnglishAzərbaycancaБългарски

Share

WhatsApp Telegram X Facebook E-mail