Hakikat Books
English

Chapter 127 / 136

বত্রিশ ও চুয়ান্ন ফরজ

বত্রিশ ও চুয়ান্ন ফরজ

শিশু যখন বালিগ হয় এবং কোন কাফির যখন কালিমা ই তাওহীদ বলে অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে এবং এর অর্থ বুঝে মনে প্রাণে বিশ্বাস করে তখন সে মুসলমান হয়ে যায়। মুসলমান হওয়ার সাথে সাথে কাফির ব্যাক্তির পূর্বেকার সমস্ত গুনাহ মাফ করে দেয়া হয়। কিন্তু অন্য মুসলমানদের মত তাদেরও সামর্থ্য অনুযায়ী সুযোগ পাওয়ার সাথেসাথে ঈমানের ছয়টি শর্ত তথা 'আমানতু' মুখস্ত করা এবং এর অর্থ শিখে পূর্নাঙ্গরূপে বিশ্বাস করা আবশ্যক। তাদের বলা উচিত আমরা বিশ্বাস করলাম যে ইসলামের সবকিছুই অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহ্নু আলাইহি ওয়া সাল্লাম কর্তৃক যা কিছু করতে আদেশ দেয়া হয়েছে আর যা কিছু করতে নিষেধ করা হয়েছে তার সবই মহান আল্লাহ্ তায়ালার পক্ষ থেকেই তার হাবীবের মাধ্যমে মানুষদের জানানো হয়েছে। এরপর পর্যায়ক্রমে সময় সুযোগ অনুযায়ী দৈনন্দিন জীবনের ফরজ তথা যা করতে আদেশ দেয়া হয়েছে এবং হারাম তথা যা করতে নিষেধ করা হয়েছে তা জানতে হবে শিখতে হবে এবং সে অনুযায়ী জীবন যাপন করতে হবে। দৈনন্দিন জীবনে সম্মুখীন হতে হয় এমন ফরজ ও হারাম সম্পর্কে শিক্ষা গ্রহণ করা সবার উপরে ফরজ। এগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজসমূহ পালন করা এবং হারামসমূহ থেকে বিরত থাকা যে ফরজ তা অস্বীকার করলে অর্থাৎ অবিশ্বাস করলে ঈমান চলে যায়। এই ফরজ ও হারামসমূহ থেকে কোন একটিকেও যদি অপছন্দ করে গ্রহণ না করে তবে সে মুরতাদৃ্ হয়ে যায়। মুরতাদ ব্যাক্তি “লা ইলাহা ইল্লাল্লাহ” বলার মাধ্যমে এবং ইসলামের কিছু আদেশ পালনের মাধ্যমে যেমন নামাজ আদায় করে. রোজা রেখে হজ্জে যেয়ে দান সদকা করার মাধ্যমে মুসলমান হতে পারে না। এইসব সতকর্মগুলি আখিরাতে তার কোন উপকারে আসবে না। এ অবস্থা থেকে মুক্তি পেতে হলে শরীয়তের যে ফরজ কিংবা হারামকে অস্বীকার করেছে তার জন্য অনুশোচিত হতে হবে তওবা করে পুনরায় বিশ্বাস করে পালন করতে হবে।

মুসলিম আলেমগণ প্রত্যেক মুসলমানের শিখে বিশ্বাস করে পালন করা আবশ্যক এমন বত্রিশটি ফরজ নির্ধারন করে দিয়েছেন। এছাড়া আলাদাভাবে আরো চুয়ান্নটি ফরজের ব্যাপারেও উল্লেখ করেছেন।

Read this chapter in another language

Türkçe中文(普通话)中文(繁體)EnglishAzərbaycancaБългарски

Share

WhatsApp Telegram X Facebook E-mail