Hakikat Books
English

Chapter 13 / 136

কদরে ঈমান

কদরে ঈমান

ওয়া বিল কাদরি, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তা'আলা, কদরে বিশ্বাস বলতে ভাল ও মন্দ যা কিছুই হয় তার সবই আল্লাহ্ তা'আলার পক্ষ থেকেই হয় এই বলে সাক্ষ্য দেয়াকে বুঝায়। মানুষের জীবনে ভাল ও মন্দ. লাভ ও ক্ষতি অর্জন ও হরণ এর সবই আল্লাহ্ তা'আলার তাকদীর অনুযায়ীই হয়।

আল্লাহ্ তা'আলার কোন কিছুকে অস্তিত্ব প্রদানের ইরাদা করাকে কদর বলা হয়। এই কদরের অর্থাৎ যার জন্য অস্তিত্বপ্রাপ্তির ইচ্ছা করা হয়েছে তার অস্তিত্ব লাভ করাকে '্বাযা” বলা হয়। কদর ও ক্বাযা শব্দ দুইটি একে অপরের স্থানেও ব্যবহৃত হয়।

মহান আল্লাহ্ তা'আলা তাঁর বান্দাদেরকে ইরাদা করার ক্ষমতা দিয়েছেন। বান্দার এই ইরাদা বা ইচ্ছা পোষণ করাকে যা ইরাদা করা হয়েছে তার বাস্তবায়নের জন্য সবব বা কারণ করা হয়েছে। কোন বান্দা একটা কিছু করতে ইচ্ছা করলে এবং আল্লাহ্ তা'আলাও তা ইরাদা করলে এ কর্মাট সৃষ্টি করেন। বান্দা না চাইলে এবং আল্লাহ্ তা'আলাও না চাইলে কোন কিছু বাস্তবায়িত হয় না।

এপর্যন্ত সংক্ষিপ্তভাবে আলোচিত আহলে সুন্নাহওয়াল জামায়াতের ইতিক্বাদকে বিস্তারিতভাবে জানতে চাইলে হাকিকাত কিতাবেভি কর্তৃক প্রকাশিত ইসলামী আলেমদের শিরোমণি ও মহান ওলী হযরত মওলানা খালিদ বাগদাদী র) এর ফারসী ভাষায় রচিত “ইতিক্কাদনামা” কিতাবটি এবং কামাহলি ফয়জ্ুল্লাহ এফেন্দির রচিত “প্রত্যেকের জন্য প্রয়োজনীয় ঈমান” নামক কিতাবটি পড়তে পারে। এগুলো খুবই উপকারী ও মনোমুগ্ধকর এগুলো র ফাইজ ও বরকত দোজাহানের সা”দাত অর্জনের জন্য যথেষ্ঠ।

আল্লাহ্ তা'আলা প্রত্যেককেই তাওয়াকৃকুল করার জন্য আদেশ দিয়েছেন। 'তাওয়াকৃকুল ঈমানের জন্য শর্ত' এই মর্মের আয়াতটি এর একটি দলীল। “সূরা মায়দা'র “তোমাদের যদি ঈমান থেকে থাকে তবে আল্লাহ্ তা'আলার উপর তাওয়াকৃকুল কর” সুরা আলে ইমরান”এর “আল্লাহ্ তা'আলা অবশ্যই যারা তাওয়াকৃকুল করল তাদের পছন্দ করেন'.'সূুরা তা'য়ালাক'এর, কেউ যদি আল্লাহ্ তা'আলার উপর তাওয়াকুল করে তবে আল্লাহ্ তা'আলাই তার জন্য যথেষ্ঠ হন”. সুরা যুমার'এর “আল্লাহ্ তা'আলা তার বান্দার জন্য যথেষ্ঠ নন কি” এর মত আরো বহ্ণ আয়াতে এ ব্যাপারে আদেশ দেয়া হয়েছে?

রাসূলুল্লাহ সাল্লালাহুণ আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে আমাকে আমার উম্মতের মধ্য থেকে এক দল লোককে যার দ্বারা পাহাড়পর্বত ও মরুভূমি পূর্ণ হয়ে গেছিল। তাদের সংখ্যাধিক্য দেখে অবাক হয়েছি. আনন্দিতও হয়েছি। আমাকে বলা হলো খুশি হয়েছেন কি:আমি বললাম হ্যাঁ। তখন বলা হলো. এদের মাঝ থেকে মাত্র সত্তর হাজার জন বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে? জিজ্ঞাসা করলাম.তারা কারা:বলা হলো যারা কোন কাজ করার সময় যাদুকর ও গণকের দ্বারস্থ হয় না এবং আল্লাহ্ ব্যতীত আর কারো উপর তাওয়াকৃকুল বা ভরসা করে না তারা”। সাহাবীদের মধ্য থেকে যারা তখন উপস্থিত ছিলেন তাদের মধ্য থেকে হযরত উকাশা রাদিয়াল্লাহু আনহথ দাঁড়িয়ে বললেন যে.“ইয়া রাসূলুল্লাহ, দোয়া করুন যেন আমি তাদের মাঝ থেকে একজন হই”। রাসূলুল্লাহ সাল্লাল্লাহ্ন আলাইহি ওয়া সাল্লাম তখন বললেন “ইয়া রাবিবি। একে তাদের মাঝে অন্তর্ভুক্ত কর”। তখন অপর আরেকজন সাহাবী দাঁড়িয়ে তার জন্যও একই দোয়া করার আবেদন করল। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তখন বললেন. “উকাশা তোমার চেয়ে দ্ুত আচরণ করেছে”'

তাওয়াকৃকুল হলো. কোন কাজ সম্পাদনের জন্য জাগতিক যে সবব বা কারণ রয়েছে সেগুলিকে যথাযথভাবে আঁকড়ে ধরে পরিণতির ব্যাপারে দুশ্টিন্তাগ্রস্থ না হওয়াকে বুঝায়।

Read this chapter in another language

Türkçe中文(普通话)中文(繁體)EnglishAzərbaycancaБългарски

Share

WhatsApp Telegram X Facebook E-mail