Hakikat Books
English

Chapter 12 / 136

আখেরাতে ঈমান

আখেরাতে ঈমান

ওয়াল ইয়াওমিল আধখিরি. আখেরাতের উপর ঈমান আনলাম বলে সাক্ষ্য দেয়া। এই সময়ের সূচনা মানুষের মৃত্যুর সাথে সাথে শুরু হয়। কিয়ামতের শেষ পর্যন্ত চলতে থাকে। একে শেষ দিবস বলার কারণ হলো,এরপরে আর রাতের আগমন হবে না এজন্য অথবা দুনিয়ার সময়ের পরে আসার কারণে। কিয়ামত কখন সংঘটিত হবে এব্যপারে আমাদেরকে অবহিত করা হয়নি। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিয়ামতের আলামত সম্পর্কে আমাদের সংবাদ দিয়েছেন। হযরত মেহেদীর আগমন হবে, হযরত ঈসা আলাইহিস্ সালাম আসমান থেকে শাম নগরীতে অবতীর্ন হবেন। দাজ্জাল বের হবে। ইয়াজ্বুজ ও মাজ্ুবজ সব জায়গা তছনছ করে দিবে। সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। প্রচণ্ড ভূমিকম্প হবে। দ্বীনী ইলম্ বিলুপ্ত হবে। পাপাচার বৃদ্ধি পাবে। সর্বত্র হারাম সম্পাদিত হবে। ইয়েমেন থেকে আগুন বের হবে। আসমান ও পর্বতসমূহ চূর্নবিচুর্ন হবে। সূর্য ও চন্দ্র নিভে যাবে.ইত্যাদি।

ব্যক্তি কবরে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হবে। কবরে মুনকার ও নাকির নামক ফেরেশতাদ্বয়ের প্রশ্নের জবাব দেয়ার জন্য নিম্নলিখিত বিষয়গুলি নিজেদের মুখস্ত করা এবং শিশুদেরকেও মুখস্ত কোরানো উচিত। “আল্লাহ্ তা'আলা আমার রব, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার পয়গম্বর, ইসলাম আমার দ্বীন কুরআন করীম আমার কিতাব, কা'বা শরীফ আমার কিবলা ইতিক্বাদের ক্ষেত্রে আহলে সুন্নাহওয়াল জামায়াত আমার মাজহাব আর আমলের ক্ষেত্রে ইমামে আযম আবু হানিফার মাজহাব আমার মাজহাব'” 'কিয়ামতের দিনে সকলেরই পুনরুণ্থান হবে। সকলকে হাশরের ময়দানে একত্রিত করা হবে। সালিহ তথা পুণ্যবানদের আমল দফতর ডান হাতে আর মন্দদের আমলনামা পিছন থেকে কিংবা বাম দিক থেকে প্রদান করা হবে। শিরক ও কুফর ব্যতীত অন্য যে কোন গুনাহ আল্লাহ্ তা'আলা চাইলে ক্ষমা করে দিবেন। আবার চাইলে ছোট গুনাহের জন্যও অনেককে শাস্তি ভোগ করতে হবে।

আমল পরিমাপের জন্য মিজান থাকবে। মহান আল্লাহ্ তা'আলার আদেশে জাহান্নামের উপরে পুলসিরাত স্থাপন করা হবে। এছাড়াও সেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য বিশেষ 'হাওজে কাওসার”ও বিদ্যমান থাকবে।

শাফায়াত হক্ব। তওবাহীন অবস্থায় মৃত্যুবরণকারী মুমিনদের সগীরা ও কবীরা গুনাহ মাফের জন্য পয়গম্বরগণ. অলীগন, সালিহ তথা পুণ্যবানরা আলেমগণ,ফেরেশতাগণ শহীদগণ এবং মহান আল্লাহ্ তা'আলা যাদের অনুমতি দিবেন তারা শাফায়াত করতে পারবেন এবং ইনশাল্লাহ তা কবুল করাও হবে।

জান্নাত ও জাহান্নাম বর্তমানে বিদ্যমান। জান্নাত সাত আসমানের উপর অবস্থিত। জাহান্নাম সর্বনিশ্নে অবস্থিত। জান্নাতের আটটি দরোজা রয়েছে। প্রত্যেক দরোজা দিয়ে ভিন্ন ভিন্ন জান্নাতে প্রবেশ করা যায়। জাহান্নামের সাতটি স্তর রয়েছে। প্রথম স্তর থেকে সপ্তম স্তর পর্যন্ত যত নিচে যাওয়া হয় আজাবের তীব্রতা ততই বৃদ্ধি পায়।

Read this chapter in another language

Türkçe中文(普通话)中文(繁體)EnglishAzərbaycancaБългарски

Share

WhatsApp Telegram X Facebook E-mail