Hakikat Books
English

Chapter 27 / 136

নামাজ আদায় করা

নামাজ আদায় করা

আমাদের ধর্মে ঈমানের পরে সর্বাধিক মূল্যবান ও সর্বোত্তম ইবাদত হলো নামাজ। নামাজ দ্বীনের স্তম্ভ ও ইসলামের দ্বিতীয় প্রধান শর্ত। আরবী ভাষায় নামাজকে সালাত বলা হয়। সালাতের আভিধানিক অর্থ হলো দোয়া রহমত ও ইস্তিগফার। নামাজে এই তিনটি অর্থের প্রত্যেকটিই বিদ্যমান তাই একে সালাত বলা হয়েছে।

মহান আল্লাহ্ তা'আলার সর্বাধিক প্রিয় আমল যা বারংবার আদায়ের জন্য আদেশ করা হয়েছে তা হলো পাঁচ ওয়াক্ত নামাজ। মুসলমানদের জন্য ঈমানের পরে আল্লাহ্র পক্ষ থেকে দেয়া সর্বাধিক গুরুত্বপূর্ণ আদেশ হলো নামাজ আদায় কর। আমাদের ধর্মে নামাজকেই সর্ব প্রথম ফরজ করা হয়েছে। হাশরের ময়দানেও ঈমানের পরে সর্ব প্রথম নামাজের ব্যাপারে প্রশ্ন করা হবে। যে ব্যাক্তি পাঁচ ওয়াক্ত নামাজের হিসাব সঠিকভাবে দিতে পারবে সে সব ধরনের কষ্ট ও পরীক্ষা থেকে মুক্তি পেয়ে চিরকালীন সৌভাগ্য অর্জন করবে। জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া ও জান্নাতের সৌভাগ্য অর্জন করা যথাযথভাবে নামাজ আদায়ের সাথে সম্পৃক্ত। আর যথাযথভাবে নামাজ আদায়ের জন্য প্রথমে সঠিকভাবে অজু করে পবিত্র হতে হবে তারপর কোন ধরনের আলসেমি না করে পূর্ণ মনোযোগের সাথে নামাজে দাঁড়াতে হবে। নামাজের মাঝের প্রত্যেকটি হরকত সর্বোত্তম পন্থায় আদায়ের চেষ্টা কয়া উচিত।

সবধরনের ইবাদতকে নিজের মাঝে অন্তর্তুক্তকারী ও মানুষকে মহান আল্লাহ্ তা'আলার সর্বাধিক নৈকট্য প্রদানকারী পবিত্র ইবাদত হলো নামাজ। প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে. নামাজ হলো দ্বীনের স্তম্ভ। যে নামাজ আদায় করল সে দ্বীনকে শক্তিশালী করল আর যে নামাজ পরিত্যাগ করল সে অবশ্যই দ্বীনকে ধ্বংস করল”। যে ব্যাক্তি সঠিকভাবে আন্তরিকতার সাথে নামাজ আদায় করল সে অনিষ্ট পাপ ও মন্দ কাজ করা থেকে সংরক্ষিত হলো। এব্যাপারে সুরা আনকাবুত্ এর পরঁয়তাল্লিশতম আয়াতে বলা হয়েছে যে “নিশ্চয়ই নামাজ মানুষকে মন্দ. কুৎসিত ও নিষিদ্ধ কাজ করা থেকে বিরত রাখে” '

যে নামাজ মানুষকে মন্দ ও পাপ করা থেকে বিরত রাখতে পারে না তা যথাযথভাবে আদায়কৃত নামাজ হতে পারে না। বাহ্যিক দৃষ্টিতে তা নামাজ হলেও যথার্থ নয়। এতদসত্ত্বেও যথার্থ নামাজ আদায় করার পর্যায়ে উন্নীত না হওয়া পর্যন্ত এই বাহ্যিক নামাজ পরিত্যাগ করা উচিত নয়। কেননা ইসলামের আলেম দের মতে কোন কিছু পুরোপুরি অর্জন করতে না পারলেও যতটুকু সম্ভব অর্জন করা উচিত সম্পূুর্নটুকুই হাতছাড়া করা উচিত নয়। সীমাহীন দয়া ও অনুগ্রহের মালিক মহান আল্লাহ্ তা'আলা হয়তবা এ বাহ্যিক নামাজকেও হাকর্বীকত হিসেবে কবুল করে নিতে পারেন। এজন্য কাউকেই লোক দেখানো নামাজ পড়ার চেয়ে না পড়াই ভাল বলা উচিত নয়। বরং এভাবে বলা উচিত যে. লোক দেখানো নামাজ না পড়ে সত্যিকার অর্থেই আন্তরিকতার সাথে নামাজ আদায় কর। সর্বদাই ভুলত্রুটি সংশোধনের ঘাটতি পুরণের চেষ্টা করা উচিত। তা না করে সমূলে নষ্ট করা উচিত নয়। এই সুক্ষ তাৎপর্যাট সকলের বুঝা উচিত।

নামাজসমূহ জামাতের সাথে আদায় করা উচিত। কেননা জামাতের সাথে আদায় করা নামাজে একাকী আদায় করা নামাজের তুলনায় অনেক বেশি সওয়াব অর্জিত হয়। নামাজের সময়ে শরীরের প্রত্যেকটি অঙ্গের বিনয়ী হওয়া উচিত। আর অন্তরের আল্লাহ্ তা'আলার ভয় ও ভালবাসায় পূর্ণ থাকা উচিত। মানুষকে দুনিয়া ও আখিরাতের বিপদআপদ ও বালা মুসিবত থেকে একমাত্র নামাজই পরিত্রান করতে পারে। মহান আল্লাহ্ তা'আলা সুরা মুমিন্ুন এর শুরুর দিকে বলেছেন যে “মুমিনরা অবশ্যই মুক্তি পাবে। তারা খুশু সহকারে নামাজ আদায় করে”'

বিপদের আশঙ্কা রয়েছে এমন স্থানে, এমন সময়ে কিংবা এমন অবস্থায় আদায়কৃত ইবাদতের মুল্য বহগুণে বৃদ্ধি পায়। যখন দুশমন আক্রমন করে তখন তা মোকাবিলায় সৈনিকের সামান্য কাজও মুল্যবান হয়ে যায়। একারণেই যৌবনকালে আদায়কৃত ইবাদতের মুল্য অনেক বেশি হয়। কেননা এই সময়ই মানুষ সচেয়ে বেশি নাফসের মন্দ খায়েশের ও ইবাদতের প্রতি অনীহার শিকার হয়।

এমন তিনটি কারণ রয়েছে যা যৌবনকালে মানুষের উপর ভর করে তাকে ইবাদত করা থেকে বিরত রাখে। এগুলো হলোশয়তান নাফস ও মন্দ সঙ্গী। সমস্ত মন্দ ও পাপকাজের মূলে অসৎসঙ্গ রয়েছে। যৌবনকালে কেউ যদি উক্ত মাধ্যমগুলি থেকে আসা মন্দ খায়েশের আনুগত্য না করে যথাযথভাবে নামাজ আদায় করে এবং অন্যান্য ফরজ ইবাদতসমুূহও পালন করে তবে সে আল্লাহ্র অধিক প্রিয় হয়। কোন বৃদ্ধের আদায়কৃত একই ইবাদতের তুলনায় বহ্ুগুন বেশি সওয়াব অর্জন করে। অল্প ইবাদতের বিনিময়ে বহ্গুন বেশি পুরষ্কার অর্জন করে।

Read this chapter in another language

Türkçe中文(普通话)中文(繁體)EnglishAzərbaycancaБългарски

Share

WhatsApp Telegram X Facebook E-mail