Hakikat Books
English

Chapter 36 / 136

পাঁচ ওয়াক্ত নামাজ

নামাজ হলো মহান আল্লাহ তায়ালার একটি আদেশ। পবিত্র কুর্আনের শতাধিক স্থানে মহান আল্লাহ “নামাজ আদায় কর” বলে আদেশ জারি করেছেন।পবিত্র কুরআনে ও হাদিস শরীফে প্রাপ্তবয়স্কবালিগ। এবং বোধ শক্তিসম্পন্নআকিল'। প্রত্যেক মুসলমানকে প্রত্যেক দিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের জন্য আদেশ করা হয়েছে।

সূরা রূম্ এর সতের ও আঠার নম্বর আয়াতে বলা হচ্ছে যে.“মাগরিবের সময় ও ভোরে এবং এশার সময়ে ও দৃপুরে আল্লাহর পবিত্রতা ঘোষনা তাসবীহ।কর আর আসমান ও জমিনের সমস্ত প্রশংসা শুধুমাত্র তারই প্রাপ্য”। সুরা বাকারার দুইশত উনচল্লিশ নম্বর আয়াতে বলা হয়েছে যে. “নামাজসমূহ হেফাজত কর বিশেষ করে আছরের নামাজ” অর্থাৎ নামাজসমুহ নিয়মিতভাবে আদায় কর।পবিত্র আয়াতসমূহে তাসবীহ ও হামদ শব্দদ্বয়ের দ্বারা নামাজকে বুঝানো হয়েছে এ ব্যাপারে তাফসীরগ্রন্থগুলোতে বর্ণনা রয়েছে। সূরা হ্বদ্ এর একশত চৌদ্দ নম্বর আয়াতে বলা হচ্ছে যে.“ দিনের দুই প্রান্তে যোহর ও আছরের ওয়াক্তে।এবং রাতের নিকটবর্তী তিন সময়ে মাগরিব এশা ৩ ফজরের ওয়াক্তে। নামাজ কায়েম কর। নিশ্চয়ই (এই পাঁচ ওয়াক্ত নামাজের/সওয়াব সগীরা।গুনাহসমূহকে মুছে দেয়। এর মাঝে চিন্তালীলদের জন্য নসীহত রয়েছে।

প্রিয়নবী হযরত মুহাম্মদ সঃ)বলেছেন যে.আল্লাহ তায়ালা তার বান্দাদের জন্য প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করাকে ফরজ করেছেন। যে ব্যাক্তি সুন্দরভাবে ওজ্মু করে এই পাঁচ ওয়াক্ত নামাজ সময়মত পড়বে এবং রুকু ও সেজদা পরিপূুর্নরূপে আদায় করবে আল্লাহ তায়ালা তার গুনাহসমূহ ক্ষমা করবেন।

দৈনিক পাঁচ ওয়াক্তে চল্লিশ রাকআত নামাজ রয়েছে। এগুলোর মাঝে সতের রাকআত ফরজ, তিন রাকআত ওয়াজিব এবং বাকী বিশ রাকআত সুন্নত নামাজ। এগুলো হলো, ১ফজর নামাজ চার রাকআত। প্রথমে দুই রাকআত সুন্নত এবং পরবর্তী দুই রাকআত ফরজ নামাজ। ফজর ওয়াক্তের সুন্নত খুবই গুরুত্বপূর্ন। কারো কারো মতে ইহা ওয়াজিব।

২ যোহর নামাজ বারোরাকআত। প্রথমে চার রাকআত সুন্নত অতঃপর চার রাকআত ফরজ ও ফরজের পর দুই রাকআত সুন্নত আদায় করতে হয়।এরপরদুই রাকআতনফল ঠ ৩ আছরের নামাজ আট রাকআত। প্রথমে চার রাকআত সুন্নত এবং পরে চার রাকআত ফরজ নামাজ।

৪. মাগরিবের নামাজ .সাত রাকআত। প্রথমে তিন রাকআত ফরজ এবং পরে দুই রাকআত সুন্নত। এরপরদুইরাকআত নফল ৫ এশার নামাজ পনেরোরাকআত। প্রথমে চার রাকআত সুন্নত তারপর চার রাকআত ফরজ ও দুই রাকআত সুন্নতদুই রাকআত নফল এবং সবশেষে তিন রাকআত বেতেরের নামাজ আদায় করতে হয়।

আছর ও এশার ওয়াক্তে ফরজ নামাজের পূর্বে যে সুন্নত আদায় করা হয় তা মুয়াক্কাদা নয়। তাই এই নামাজ আদায়ের সময় দ্বিতীয় রাকআতের বৈঠকে আত্যাহিয়্যাতুর পরে “আল্লাহুম্মা সাল্লি ও আল্লাহুম্মা বারিক” এই দুরুদ পাঠ করতে হয় অতঃপর দাঁড়িয়ে তৃতীয় রাকআতের শুরুতে বিসমিল্লাহ এর পূর্বে সুব্হানাকা পাঠ করতে হয়। কিন্তু যোহরের ওয়াক্তের প্রথম চার রাকআত নামাজ সুন্নত ই মুয়াক্কাদা অর্থাৎ আদায়ের জন্য দৃঢ় আদেশ রয়েছে এবং প্রচুর সওয়াব আছে। এই নামাজের প্রথম বৈঠকে ফরজ নামাজের মত শুধুমাত্র আত্তাহিয়্যাতু পরে তৃতীয় রাকআতের জন্য দাঁড়াতে হয় অতঃপর সরাসরি বিস্মিল্লাহ ও সূরা ফাতিহা পাঠ করতে হয়।

যোহর ও এশার ফরজের পর চার রাকআত এবং মাগরিবের ফরজের পর ছয় রাকআত অতিরিক্ত নামাজ আদায় করা মুস্তাহাব। এরজন্য প্রচুর সওয়াব রয়েছে। কেউ চাইলে সবগুলো রাকআত এক সালামের দ্বারা আদায় করতে পারে অথবা প্রত্যেক দুই রাকআত পরপর সালাম ফিরিয়েও আদায় করতে পারে। দুই অবস্থাতেই প্রথম দুই রাকআত এ ওয়াক্তের শেষ সুন্নত হিসেবে পরিগণিত হবে। কেউ চাইলে এই মুস্তাহাব নামাজগুলি আলাদাভাবেও আদায় করতে পারে।

নামাজ শুরুর সাথে সাথে প্রথম রাকআত শুরু হয়. পরবর্তী রাকআতগুলি পায়ে দাড়ানোর দ্বারা শুরু হয় ও পরের রাকআতের জন্য পুনরায় পায়ে দাঁড়ানো পর্যন্ত চলতে থাকে। শেষ রাকআতের সমাপ্তি সালাম ফিরানোর মাধ্যমে হয়। প্রত্যেক জোড় রাকআতে দ্বিতীয় সেজদার পরে বসতে হয়।

প্রত্যেক নামাজের মাঝে ফরজ ওয়াজিব সুন্নত মুফছিদ্নামাজ ভঙ্গকারী। এবং মাকরূহ সমূহ রয়েছে। এগুলো হানাফী মাজহাব অনুসারে পরবর্তাঁতে অবহিত করা হবে।

Read this chapter in another language

Türkçe中文(普通话)中文(繁體)EnglishAzərbaycancaБългарски

Share

WhatsApp Telegram X Facebook E-mail