Hakikat Books
English

Chapter 46 / 136

অজু করার সময় যেসব বিষয়ে খেয়াল রাখতে হয়

জরারী অবস্থায় কিংবা বাধ্য না হলে নিম্নোক্ত দশটি বিষয় পালন করতে সচেষ্ট হওয়া উচিত।

১কারো যদি হাত বা পা না থাকে তবে স্বাভাবিকভাবেই তার এ ফরজগুলো আদায় করতে হয় না।

২ অসুস্থ ও অক্ষম ব্যাক্তিকে তার মা. স্ত্রী সন্তান. ভাই অজু করিয়ে দিতে পারে।

৩ পানির পরিবর্তে শুকনো মাটি পাথর ইত্যাদি দিয়েও টয়লেটের পর পবিত্রতা অর্জন সম্ভব।

৪.কেউ যদি চব্বিশ ঘন্টার চেয়ে বেশী সময় পাগল কিংবা অত্ঞান অবস্থায় থাকে তবে সুস্থ হওয়ার পর এ সময়ের নামাজের কাজা আদায় করতে হয় না। কিন্তু যদি সে মদ. ওষুধ বা নেশা জাতীয় পদার্থের কারণেঅভ্তান হয় তবে এ অবস্থার প্রত্যেক ওয়াক্তের নামাজ কাজা আদায় করতে হয়। কেউ যদি শোয়া অবস্থায় ইশারার মাধ্যমেও নামাজ আদায়ে অক্ষম হয় এবং এ অবস্থায় চব্বিশ ঘন্টার বেশী পার করে তবে তার জ্ঞান থাকা স্বত্বেও নামাজ কাজা করতে হয় না। ৫ টয়লেটে যাওয়ার জন্য নির্দিষ্ট কোন পোষাক ব্যবহার করা এবং মাথা ঢাকা মুস্তাহাব।

৬ টয়লেট প্রবেশের সময় সাথে আল্লাহর নাম কিংবা পবিত্র কোরআনের অংশ বিশেষ রাখা উচিত নয়। অবশ্য কিছু দ্বারা মোড়ানো হলে সমস্যা নেই।

৭ টয়লেটে প্রবেশের সময় বাম পা আর বের হওয়ার সময় ডান পা ব্যবহার করতে হয়।

৮.টয়লেটে থাকা অবস্থায়ও পুরোপুরি উলঙ্গ হওয়া উচিত না। এসময় কথা বলাও ঠিক না।

৯ নিজের লজ্জাস্থানের ও নাজাসাতের দিকে তাকানো উচিত না।

১০.পানিতে মসজিদের দেয়ালে কবরস্থানে এবং পথের উপরে মলমুত্র ত্যাগ থেকে বিরত থাকা আবশ্যক।

Read this chapter in another language

Türkçe中文(普通话)中文(繁體)EnglishAzərbaycancaБългарски

Share

WhatsApp Telegram X Facebook E-mail