Hakikat Books
English

Chapter 45 / 136

মিসওয়াক ব্যবহার করা

অজু করার সময় মিসওয়াক ব্যবহার করা সুন্নত_ই মুয়াক্কাদা। পবিত্র হাদিস শরিফে বলা হয়েছে যে.“মিসওয়াক ব্যবহার করে আদায় করা নামাজ মিসওয়াক ব্যবহার না করে আদায় করা নামাজের চেয়ে সত্তরগুন বেশী মর্যাদাবান” '

'সিরাজ্্বল ওহহাজ' নামক গ্রন্থে মিসওয়াক ব্যবহারের পনেরটি উপকারিতা বর্ণনা করা হয়েছে। এগুলো হলো. ১মৃত্যুর সময় কালিমা-ই শাহাদাত বলার সৌভাগ্য হবে।

২ মাড়ি শক্ত ও মজবুত করে।

৩.কফ পরিষ্কার করে।

৪. কিডনীর সুরক্ষা করে।

৫ দাঁতের ব্যাথা কমায়।

৬. মুখের গন্ধ দুর করে।

৭ মহান আল্লাহ তার উপর সন্তুষ্ট হবেন।

৮ রক্ত চলাচলের ধমনীকে শক্তিশালী করে।

৯ শয়তান অধথুশী হয়।

১০. চোখের জ্যোতি বৃদ্ধি পায়।

১১অনেক পুন্য ও সওয়াব অর্জন করে।

১২ সুন্নতের অনুসরণ করা হয়।

১৩ মুখ পবিত্র থাকে।

১৪ ফাসিহ্থল লিসান অর্থাৎ শুদ্ধভাষী ও উত্তম বক্তা হয়।

১৫ মিসওয়াক ব্যবহার করে আদায় করা নামাজ মিসওয়াক ব্যবহার না করে আদায় করা নামাজের চেয়ে সত্তরগুন বেলী মর্যাদাবান হয়।

মিসওয়াক আরব দেশে উৎপন্ন হওয়া এরাক নামক গাছের ডাল থেকে বানানো হয়। ডালের এক দিকের মাথা থেকে কিছু অংশের ছাল তুলে কয়েক ঘন্টার জন্য একটি ছোট পাত্রে পানি নিয়ে তাতে ভিজিয়ে রাখতে হয়। নরম হওয়ার পর এ ভিজানো অংশকে থেতলে ব্রাশের মত করে নিতে হয়। এরাক গাছ না পাওয়া গেলে জয়তুন গাছের ডাল দিয়েও মিসওয়াক করা যায়।

Read this chapter in another language

Türkçe中文(普通话)中文(繁體)EnglishAzərbaycancaБългарски

Share

WhatsApp Telegram X Facebook E-mail