১.জুতার উপরে মাসেহ করা প্রসংগে
আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত সব জ্বুতার উপরে মাসেহ করা যায় না। এমন জ্বৃতা যা পায়ের যে অংশ অজ্জুর সময় ধোয়া ফরজ তার সবতুকু আবৃত করে এবং যার ভিতর দিয়ে পানি প্রবেশ করতে পারে না। একে মাসত্ বলা হয়। জ্বুতা পায়ের সাথে আঁটসাঁট হতে হয়। যদি লম্বা বা প্রশস্ত হওয়ার কারণেপা ও জ্বুতার চামড়ার মাঝে খালি যায়গা থাকে তবে তাতে মাসেহ যায়েজ নয়।
নীতকালীন দেশে ব্যবহৃত চামড়ার মোজার উপরেও মাসেহ করা সম্ভব। চামড়া ছাড়াও অন্য কিছুর তৈরী মোটা মোজা যার ভিতরে পানি প্রবেশ করে না তার উপরেও মাসেহ করা সম্ভব।
অস্ভু অবস্থায় মাসত্ পরিধান করতে হয় অথবা প্রথমে পা ধুয়ে মাসত্ পরিধান করে পরে অভ্যু করে নিতে হয়। মাসত্ পরিহিত অবস্থায় অজ্যু ভেঙ্গে গেলে নতুন করে অ্তু্ করার সময় পা না ধুয়ে মাসতের উপর দিয়ে মাসেহ করলেই অভ্ু হয়া যায়।
মাসত্ এর উপরের অংশে মাসেহ্ করতে হয়। মাসত্ এর নিচের অংশে মাসেহ করতে হয় না'
মাসত্ এর উপরে মাসেহ করার সুন্নত পদ্ধতি হলো ডান হাতের পাঁচটি আঙ্গুল ভিজিয়ে ডান মাসত্ এর উপরে এবং বাম হাতের আঙ্গুল বাম মাসত্ এর উপরে রেখে পায়ের আঙ্গুলের দিক থাকে গোড়ালি পর্যন্ত মাসেহ করা। মাসেহ করার সময় হাতের তালু লাগানো উচিত নয়। মাসেহ এর ক্ষেত্রে নূন্যতম তিন আঙ্গুল পরিমান স্থান মুছা ফরজ।
হাতের উপরের পৃষ্ঠ দিয়ে মাসেহ করা যায়েজ হলেও ভিতরের দিক থেকে করা সুন্নত।
অজু অবস্থায় মাসত্ পরিধান করার পর মুকিম ব্যাক্তির জন্য চব্বিশ ঘন্টা পর্যন্ত নতুন অজু করার সময় পা ধোয়ার পরিবর্তে মাসত্ এর উপরে মাসেহ করা যথেষ্ঠ হবে। এই সময়টা যখন থেকে মাসত্ পরিধান করে তখন থেকে নয় বরং অজু ভঙ্গের পর থেকে শুরু হয়। মাসত্ পরিধানকারী ব্যাক্তি অজু ভঙ্গের চবিবশ ঘন্টার আগেই সফরে বের হলে তিন দিন তিন রাত পর্যন্ত এ মাসত্ এর উপর মাসেহ করতে পারবে। ঠিক একইভাবে মাসত্ পরিহিত মুসাফির যদি অজু ভঙ্গের চব্বিশ ঘন্টা পর মুকিম হয় তবে তাকে মাসত্ খুলে পা ধুয়ে অজু করতে হবে। মাসত্ এ পায়ের তিন আঙ্গুলের সমান বা তার বেশী পরিমান ছিদ্র থাকলে মাসেহ করা বৈধ নয় তবে এর চেয়ে অল্প পরিমান ছিদ্র থাকলে মাসেহ করতে পারবে। যদি মাসত্ এ একাধিক ছিদ্র থাকে আর সবগুলো একত্রে তিন আঙ্গুল পরিমান হয় সেক্ষেত্রেও মাসেহ করা যাবে না। কিন্তু যদি এক মাসত্ এ দুই আঙ্গুল পরিমান এবং অন্য মাসত্ এ দুই আঙ্গুল পরিমান ছিদ্র থাকে তবে মাসেহ করা যায়েজ। এখানে তিন আঙ্গুল পরিমান ছিদ্র বলতে আঙ্গুলের পুরোপুরি দেখা যায় এই পরিমান ছিদ্র বুঝানো হয়েছে।
২-ক্ষত ও ব্যান্ডেজের উপর মাসেহ করা প্রসংগে.
ক্ষতের উপর বাধা পট্টি বা ব্যান্ডেজ উঠিয়ে তার নিচে পানি দিতে গেলে যদি ক্ষতির সম্ভবনা থাকে তবে তার উপর দিয়ে মাসেহ করলেই ফরয আদায় হয়ে ষযায়।
অজু ধরে রাখতে অক্ষম ব্যাক্তি অজু করার পর যত ইচ্ছা ফরজ নফল নামাজ পড়তে পারে. কোর্আন তিলাওয়াত করতে পারে। কিন্তু যে ওয়াক্তে অজ্যু করল সে ওয়াক্ত শেষ হওয়ার সাথে সাথে তার অজ্নুও নষ্ট হয়ে যায়। একারণেপ্রত্যেক নামাজ ওয়াক্তের জন্য আলাদা আলাদা ভাবে অজু করতে হয় এবং এক অজু দিয়ে এ ওয়াক্তের মধ্যে যত খুশি তত ইবাদত করতে পারে।
শরিয়তের দৃষ্টিতে একজন ব্যাক্তি তখনি অজু ধরে রাখতে অপারগ হিসেবে বিবেচিত হবে যখন তার মাঝে অস্জু ভঙ্গের কারণসমূহ থেকে কোন একটি প্রতিনিয়ত প্রকাশ পেতে থাকে। কোন ওয়াক্তে অজু করে এ ওয়াক্তের শুধু ফরজ নামাজ আদায় করা পর্যন্তও যদি অস্যু ধরে রাখতে না পারে তবে সে অপারগ তথা মা'যুর হিসেবে বিবেচিত হবে।