Hakikat Books
English

Chapter 52 / 136

গোসল করার পদ্ধতি

সুন্নত অনুসারে ফরজ গোসল আদায়ের পদ্ধতি নিম্নে বর্ণীত হলো, ১সর্ব প্রথম দুই হাত ভাল করে ধুয়ে নিতে হয়। হাত পরিষ্কার থাকলেও ধুয়ে নেয়া উত্তম। অতঃপর লজ্জাস্থান ও শরীরের কোন স্থানে নাপাকী লেগে থাকলে তা উত্তমভাবে পরিষ্কার করতে হয়।

২ এরপর অজু করে নিতে হয়। মুখ ধোয়ার সময় গোসলের নিয়্যাত করতে হয়। গোসলের স্থানে নিচে যদি পানি না জমে তবে পাও ধুয়ে নিতে হয়।

৩. তারপর পুরো শরীরে তিনবার পানি দিয়ে ধুতে হয়। প্রথমে তিন বার মাথায় তারপর তিনবার ডান কাধে ও পরে তিনবার বাম কাধে পানি দিতে হয়। শরীরের সব জায়গা ভিজে এমনভাবে পানি দেয়া দরকার। প্রথম পানি দেয়ার সময় শরীর ডলে ডলে ধোয়া দরকার।

গোসলের সময় এক অঙ্গে ব্যবহৃত পানি অন্য অঙ্গে লাগলে উভয়ই পাক হয়। কারণ গোসলের ক্ষেত্রে পুরো শরীর এক অঙ্গ হিসেবে বিবেচিত হয়। কিন্তু অভ্ুর ক্ষেত্রে এক অঙ্গে ব্যবহৃত পানি দিয়ে অন্য অঙ্গ ধুলে এ অঙ্গটি নাপাক অবস্থায় থেকে যায়। গোসল শেষ হওয়ার পর পুনরায় অজু করা মাকরুহ। কিন্তু যদি গোসল করার সময় অজু ভেঙ্গে যায় তবে পুনরায় অজু করা আবশ্যক।

Read this chapter in another language

Türkçe中文(普通话)中文(繁體)EnglishAzərbaycancaБългарски

Share

WhatsApp Telegram X Facebook E-mail