হানাফী মাজহাব অনুযায়ী গোসলের ফরজ তিনটি।
১মুখ ধৌত করা। মুখের ভিতরের বিন্দুমাত্র যায়গায় পানি না পৌছলে গোসল শুদ্ধ হয় না। এমনকি দাতের ফাকেও পানি পৌছাতে হয়।
২ নাক পরিষ্কার করা। নাকের ভিতরের হাডিউ পর্যন্ত পানি পৌছাতে হয়। হানবলী মাজহাব অনুযায়ী নাক ও মুখ ধোয়া গোসলেও ফরজ অজুর জন্যও ফরজ। শাফেঈ মাজহাব অনুযায়ী গোসলের জন্য নিয়্যাত করাও ফরজ।
৩ সমস্ত শরীর ধৌত করা। নাভী দাড়ি. গোঁফ ভ্রু চুল ইত্যাদি এবং এগুলোর নিচের চামড়াতেও পানি পৌছাতে হবে। নখ ঠোট চোখের পাতায় কিংবা শরীরের অন্য যে কোন স্থানে যদি এমন কিছু থাকে যার ভিতর দিয়ে পানি চামড়ায় পৌছায় না তবে গোসলের ফরজ আদায় হবে না। যেমন নখ পালিশ লিপষ্টিক রঙ ইত্যাদি।
গোসলের সুন্নতসমূহ.
১প্রথমে দুই হাত ধুয়ে নেয়া।
২লজ্জাস্থান পরিষ্কার করা।
৩ সমস্ত শরীর থেকে ময়লা পরিষ্কার করা।
৪. গোসলের পূর্বে অজু করা মুখ ধোয়ার সময় গোসলের নিয়্যাত করা। শাফেঈ মাজহাব অনুযায়ী নিয়্যাত করা ফরজ।
৫ সমস্ত শরীর ডলে ডলে তিনবার ধৌত করা।
৬ শরীর ধোয়া হয়ে যাওয়ার পর সর্বশেষে দুই পা ধৌত করা।