পাঁচটি কারণে গোসল ফরজ হয়। এগুলোর মধ্যে দুটি কারণ হলো মহিলাদের হায়েজ ও নিফাস অবস্থার সমাপ্তি।
ইবনে আবিদীন মানহালুল ওয়ারিদিন নামক গ্রন্থে বলেছেন যে প্রত্যেক মুসলমান নরননারীর জন্য দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় যাবতীয় মাসলা. মাসায়েল সম্পর্কে জ্ঞান রাখা ফরজ। এ ব্যাপারে সকল ফিকাহবিদ ঞক্যমত পোষণকরেছেন। মুসলমান নারীদেরও তাই হায়েজ ও নিফাস সম্পর্কে জ্ঞান রাখা জরুরী। বিয়ের সময় পুরুষদের এ বিষয়ে ধারনা রাখা আবশ্যক।
হায়েজনারীদের নয় বছর বয়স থেকে শুরু করে লজ্জাস্থান থেকে
কমপক্ষে পনের দিন অন্তর অন্তর ও নূন্যতম তিনদিন ধরে যে রক্ত বের হয় তাকে বলে। একে মাসিক ও বলা হয়। সাদা ব্যাতীত অন্য যে কোন রঙের পানিই বের হোক না কেন তা হায়েজ হিসেবে বিবেচিত হবে। কোন মেয়ের যখন প্রথম হায়েজ হয় তখন সে বালিগা অর্থাৎ প্রাপ্তবয়ঙ্ক হয় এবং দ্বীনের যাবতীয় আদেশ ও নিষেধসমূহ পালনের দ্বায়িত্ব তার উপর ন্যাস্ত হয়। মাসিক শুরু হওয়ার দিন থেকে বন্ধ হওয়ার দিন পর্যন্ত সময়কে 'আদত'” বলা হয়। আদতের সময় কমপক্ষে তিন ও সর্বোচ্চ দশ দিন হয়। প্রত্যেক নারীর নিজের আদতের দিন সংখ্যা ও সময় জানা জরুরী। আট নয় বছরের মেয়েদেরকে মাসিক শুরু হওয়ার পূর্বেই এ ব্যাপারে ধারনা দেয়া দরকার। ইহা মেয়ের মা না থাকলে নানী দাদী বোন খালা ও ফুপুদের উপর ফরজ।
নিফাস বাচ্চা প্রসবের পর মায়েদের থেকে যে রক্ত বের হয় তাকে বলে।
এর নূন্যতম সময় নির্দিষ্ট নয়। যখনি রক্ত আসা বন্ধ হবে তখনি গোসল করে পবিত্র হয়ে নিতে হয়। সর্বোচ্চ সময় চল্লিশ দিন। এরপরও যদি রক্ত পরা বন্ধ না হয় তবে গোসল করে নামজ পড়া শুরু করতে হবে। চল্লিশ দিন পর যে রক্ত বের হয় তা ইস্তিহাজা অর্থাৎ অসুস্থতার রক্তু হিসেবে বিবেচিত হবে।
ইস্তিহাজা. অসুস্থতার কারণেযে রক্ত বের হয়)হিসেবে বিবেচিত হওয়ার
জন্য নিম্নলিখিত শর্তাবলী রয়েছে। তিন দিনের চেয়ে কিছু সময় কম হলে প্রথম মাসিকের ক্ষেত্রে দশ দিনের বেশি হলে, যাদের নিয়মিত মাসিক দশ দিনের কম তাদের ক্ষেত্রে দশ দিনের পরে যে রক্ত আসে তা ইস্তিহাজার রক্ত হিসেবে বিবেচিত হবে। এছাড়াও নয় বছরের ছোট মেয়েদের থেকে গর্ভবতীদের থেকে ও পঞ্চানন বছরের অধিক বয়ঙ্কা মহিলাদের থেকে যদি রক্ত বের হয় তাও ইস্তিহাজা হিসেবে গন্য হবে। উপরোক্ত অবস্থাগুলিতে যে রক্ত আসে তা অসুস্থতার আলামত। এমতাবস্থায়চিকিৎসকের পরামর্শ নেয়া প্রয়োজন।
মহিলাদের এই ইস্তিহাজার হকুম নাক দিয়ে কিংবা ক্ষত দিয়ে অবিরাম রক্ত বের হওয়া ব্যাক্তির মত অর্থাৎ সে এ অবস্থায় নামাজ আদায় করতে পারে এবং রোষযাও রাখতে পারে।
হায়েজ ও নিফাসের সময় মহিলারা নামাজ পড়তে পারেনা রোযা রাখতে পারেনা। তিলাওয়াত ই সেজদা অথবা শুকুর সেজদা আদায় করতে পারেনা। কুরআন শরিফ স্পর্শ করতে পারেনা। মসজিদে প্রবেশ করতে পারেনা। কা'বা শরিফ তাওয়াফ করতে পারেনা। যৌনমিলন করতে পারেনা। এই অবস্থা থেকে পবিত্র হওয়ার পর এ সময়ের ফরজ রোযা থাকলে কাজা করতে হবে কিন্তু এ অবস্থার ফরজ নামাজগুলির কাজা আদায় করতে হয়না। স্ত্রীদের জন্য নিজের স্বামীকে হায়েজের শুরু ও শেষের সময় সম্পর্কে অবগত করা আবশ্যক। এব্যাপারে মহানবী সঃ) বলেছেন, “যে মহিলা নিজের হায়েজের শুরুর ও শেষের সময় নিজ স্বামী থেকে গোপন রাখে সে অভিশপ্ত”। হায়েজ ও নিফাস শেষ হওয়ার সাথে সাথে গোসল করে পবিত্র হয়ে নেয়া ফরজ। এটি মহান আল্লাহ তায়ালার আদেশ।
তা'য়ালাকের ক্ষেত্রে অনেকগুলো মতবাদ রয়েছে। কেউ তা'য়ালাক সম্পাদন করলো যেন সে ইমান হারালো। তাম ইলমে হাল কিতাবের ৫৮৫ নম্বর পৃষ্ঠা দেখুন।