Hakikat Books
English

Chapter 59 / 136

অজু গোসল ও তায়াম্মুমের উপকারিতা

ইবাদতের নিয়্যাতে অজু ও গোসল করা হলেও আমাদের শারীরিক সুস্থতার জন্য এ ধরনের পরিচ্ছন্নতার প্রচুর উপকারিতা রয়েছে। এর মাঝে শারীরিক উপকারের পাশাপাশি মানসিক প্রশান্তি ও আধ্যাত্মিক পরিশুদ্বির ক্ষেত্রেও ব্যাপক ফায়দা বিদ্যমান রয়েছে। প্রতিষ্ঠিত অসংখ্য উপকারের মধ্য থেকে কয়েকটি নিম্নে বর্নিত হলো. ১আমাদের দৈনন্দিন জীবনে চলতে ফিরতে কত ধরনের বস্তুর সাথে হাতের স্পর্শ লাগে। যা থেকে বিভিন্ন ধরনের রোগজীবাণু দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। অজ্ধুর সময়ে হাত মুখ ও পা ধোয়ার মাধ্যমে এ ধরনের রোগজীবাণুর দ্বারা আক্রান্ত হওয়ার হাত থেকে বাঁচতে পারি। কেননা এমন অনেক জীবাণু আছে যারা চামড়া দিয়েও শরীরের মাঝে প্রবেশ করতে পারে।

২ শ্বাসতন্ত্রের দ্বাররক্ষকের দ্বায়িত্ব পালনকারী নাকের ছিদ্রকে অজ্যুর সময় ধোঁয়ার মাধ্যমে আমাদের শরীরকে ধুলাবালি ও রোগজীবাণুর প্রবেশের হাত থেকে রক্ষা করতে পারি।

৩ মুখমণ্ডল ধৌত করলে ত্বক সজীব থাকে মাথার ভার ও ক্লান্তি হ্রাস পায়। শিরা ধমনী ও স্বায়ুতস্ত্র উজ্জীবিত হয়। আর একারণেই নিয়মিত অজু আদায়কারী ব্যাক্তি যখন বৃদ্ধ হয়ে যায় তখনও তার চেহারা থেকে গুজ্জ্বল্য লোপ পায় না।

৪.গোসল ফরজ হওয়ার অন্যতম কারণ তথা যৌনমিলনের সময় বিপুল পরিমাণ শক্তি খরচ হয়। এ সময় হৃদস্পন্দন ও রক্তচাপ বৃদ্ধি পায়। শ্বাসপ্রশ্বাস দ্রুত হয়। অতিরিক্ত শারীরিক পরিশ্রমের কারণে ক্লান্তি দুর্বলতা অবসাদ অনুভূত হয়। এমতাবস্থায় সাধারণত মস্তিষ্কের কার্যক্ষমতা কমে আসে। গোসল করার মাধ্যমে শরীর তখন পূর্বের স্বাভাবিক অবস্থা ফিরে পায়। নির্দিষ্ট সময় পরপর নিয়মিতভাবে গোসল করা শারীরিক সুস্থতার জন্য অতীব গুরুত্বপূর্ন একটি বিষয়।

৫ আমাদের দেহে ইলেকট্রনের একটি স্বাভাবিক ভারসাম্য রয়েছে। দেহের সুস্থতা এই ইলেকট্রনের ভারসাম্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই ভারসাম্য মানসিক টানাপোড়ন, পরিবেশ পরিস্থিতি পোশাক পরিচ্ছদ জীবন যাপনের ধরণ কাজের পরিবেশ ইত্যাদিতে সমস্যা হলে নষ্ট হয়। একইসাথে যে সব অবস্থায় গোসল ফরজ হয় সেসব অবস্থায়ও ভারসাম্য নষ্ট হয়। এই ইলেকট্রন প্রবাহের চাপ রাগান্বিত অবস্থায় স্বাভাবিকের চেয়ে চারগুণ বৃদ্ধি পায়। আর যৌনমিলনের সময় তা বারগুণ পর্যন্ত বৃদ্ধি পায়। বর্তমানে ইনফ্রারেড রশ্মির মাধ্যমে মানুষের চামড়ার বিশেষ ছবি তোলা হয়েছে। এই ছবিগুলির দ্বারা প্রমাণ পাওয়া গেছে যে. যৌন মিলনের পরে মানুষের শরীরের সম্পূর্ন ত্বকে অতিরিক্ত পরিমাণে ইলেকট্রন জড়ো হয়ে আবরণের সৃষ্টি করে। এই আবরণ ত্বকের দ্বারা অক্সিজেন আদান. প্রদাণের ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি করে। একইসাথে তা ত্বককে মলিন করে ও দ্রুত কুঁচকে যাওয়ার কারণ হয়। এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার জন্য,তিল পরিমাণ স্থানও যেন বাদ না পড়ে এমনভাবে সম্পূর্ন শরীর ধৌত করা আবশ্যক। এভাবে গোসল করলে পানির কণাগুলি খণাত্মক বৈদ্যুতিক প্রবাহকে প্রতিরোধ করে এবং দেহকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনে। এই দৃষ্টিকোণ থেকে গোসল চিকিৎসা শাস্ত্র অনুযায়ীও অবশ্য পালনীয় একটি পরিচ্ছন্নতার মাধ্যম হিসেবে বিবেচিত হয়।

৬. দেহের সংবহন তন্ত্রের উপরও অজু ও গোসলের ইতিবাচক প্রভাব বিদ্যমান রয়েছে। শিরা উপশিরা ও ধমনীকে অনমনীয় ও সংকুচিত হওয়া থেকে বিরত রাখে। অজ্জুতে এক ধরণের স্থানীয় উদ্দীপন রয়েছে। লসিকাতন্ত্রের গুরুত্বপূর্ন কেন্দ্রের মধ্য থেকে নাকের ছিদ্র ও গলার টনসিলের দুই পাশকে অস্জুর সময় ধৌত করার মাধ্যমে একধরণের উদ্দীপনার সৃষ্টি হয়। এছাড়া ঘাড় ও তার পার্শ্ববর্তী স্থানকে ধৌত করলেও লসিকাতন্ত্রে উদ্দীপনের সৃষ্টি হয়। অজু ও গোসলের মাধ্যমে লসিকাতন্ত্রের সংবহন সহজতর হয় এর দ্বারা লসিকায় শ্বেতকনিকার কার্যক্ষমতা বৃদ্ধি পায় যা শরীরকে ক্ষতিকারক রোগজীবাণুর আক্রমণ থেকে রক্ষা করে এবং দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।

৭ পানি ব্যবহারে অপারগ হওয়ার কারণে মাটি দিয়ে যে তায়াম্মুম করা হয় তার দ্বারাও শরীরে উৎপাদিত অতিরিক্ত ইলেকট্রন বহ্ণ অংশে ত্বাস পায়।

Read this chapter in another language

Türkçe中文(普通话)中文(繁體)EnglishAzərbaycancaБългарски

Share

WhatsApp Telegram X Facebook E-mail