Hakikat Books
English

Chapter 60 / 136

নাজাসাত থেকে পবিত্রতা

শরীর পোশাক ও নামাজের স্থান সকল ধরনের নাপাকী থেকে পবিত্র হতে হবে। মাথার কাপড় ওড়না টুপি.পাগড়ী মুজা এবং মাসৃত্শীতের দেশের মানুষদের পরিহিত চামড়ার মুজা)ইত্যাদি পোশাক হিসেবে গণ্য হওয়ায় এগুলো ও পবিত্র হতে হবে। নামাজের সময় শরীরের সাথে নড়ে এমন কিছু পরিহিত থাকলে তাও পোশাক হিসেবে বিবেচিত হয়। যেমন. মাফলার। জায়নামাজের যে স্থানে সেজদা দেয়া হয় এবং যেখানে দাঁড়ানো হয় সেসব স্থান পবিত্র হলে এবং অন্য কোন অংশে নাজাসাত থাকলেও নামাজ কবুল হয়। কেননা জায়নামাজ পোশাকের মত নয়। নামাজ আদায়ের সময় পোশাকের পকেটে বোতলে বদ্ধ অবস্থায় কিংবা প্ল্যাস্টিক কাগজ ইত্যাদি দ্বারা আবৃত কোন কিছুর মাঝে নাপাকী থাকলে নামাজ কবুল হয় না। নামাজের সময় যে স্থানে দাঁড়িয়ে নামাজ আদায় করা হয় এবং যেখানে সেজদা দেয়া হয় সেসব স্থান অবশ্যই পবিত্র হতে হবে। অপবিত্র কোন বস্তুর উপরে চাঁদর গ্লাস কাঠ প্ল্যাস্টিক ইত্যাদি জাতীয় কিছু বিছিয়ে নামাজ আদায় করা জায়েজ। সেজদার সময় পোশাকের ঝুলন্ত অংশে শুকনো নাপাকীর স্পর্শ লাগলেও নামাজের ক্ষতি হয় না।

শরীরে,পোশাকে ও নামাজের স্থানে এক দিরহাম পরিমানের সমান বা তার চেয়ে কম নাজাসাতে গালিজা থাকলে নামাজ কবুল হয়। তবে এক্ষেত্রে নাপাকীর পরিমান এক দিরহামের সমান হলে এ অবস্থায় নামাজ আদায় করা মাকরুহে তাহরিমী হয় এবং এ থেকে পবিত্রতা অর্জন করা ওয়াজিব হয়। নাপাকীর পরিমান এক দিরহামের চেয়ে বেশি হলে এ অবস্থায় নামাজ কবুল হয় না এবং এ থেকে পবিত্রতা অর্জন করা ফরজ। দিরহামের চেয়ে কম পরিমানে নাপাকী থাকলে তা থেকে পবিত্রতা অর্জন করা সুন্নত। মদের ক্ষেত্রে বিন্দু পরিমাণে লাগলেও ধুয়ে নেয়া ফরজ। ইমামাইন ইমাম আবু ইউসুফ ও ইমাম মুহাম্মদ র)৩ও অপর তিন মাজহাবের মতে বিন্দু পরিমাণে হলেও সবধরনের নাজাসাতে গালিজার ক্ষেত্রেই ধোত করে পবিত্র হওয়া ফরজ। নামাজে দাঁড়ানোর সময় কি পরিমাণে নাজাসাত রয়েছে তার উপর ভিত্তি করে হকুম প্রয়োগ করা হয় নাজাসাত লাগার সময়ের পরিমাণকে বিবেচনা করা হয় না।

নাজাসাতে গালিজার ক্ষেত্রে এক দিরহাম বলতে এক মিসকাল পরিমাণকে বুঝায় যা চার গ্রাম চুরাশি সেন্টিগ্রামের সমান। আর তরল নাজাসাতের ক্ষেত্রে খোলা হাতের তালুতে যে পরিমাণ পানি ধরে তা সমতল পৃষ্ঠে যে পরিমাণ স্থান দখল করে তার সমান হয়। এক মিসকালের চেয়ে কম পরিমাণ নাজাসাতে গালিজা যদি পোশাকে লাগে এবং হাতের তালুর চেয়েও বেশী পরিমাণ স্থানে ছড়িয়ে যায় তবুও তা নামাজ আদায়ের ক্ষেত্রে প্রতিবন্ধক হিসেবে গণ্য হয় না। নাজাসাত দুই প্রকার।

১ নাজাসাতে গালিজা. মানুষের শরীর থেকে যা কিছু বের হলে অস্ু গোসল ভঙ্গ হয় তার সবকিছু প্যাঁচা ব্যাতীত যে সমস্ত প্রাণীর গোশত খাওয়া হারাম তাদের গোশত অপ্রক্ক্রিয়াজাত চামড়া মল মুত্র মানুষ সহ সকল প্রাণীর রক্ত মদ মৃত জন্তর ও শুকরের গোশত খাঁচায় পালিত প্রাণীর মল মুত্র এবং ভার বহনকারী পশুর ছাগল ও ভেড়ার মল মূত্র নাজাসাতে গালিজার অন্তর্ভুক্ত। অর্থাৎ এগুলো ভারী নাপাকি।

২ নাজাসাতে খফীফা নাজাসাতে খফীফা থেকে শরীরের কোন অঙ্গে কিংবা পোশাকের কোন অংশে লাগলেআর তা যদি এ অঙ্গের কিংবা পোশাকের এক চতুর্থাংশের চেয়ে কম হয় তবে তা নামাজের কোন ক্ষতি হয় না। যে সমস্ত চতুম্পদ প্রাণীর গোশত খাওয়া হালাল সে সব প্রাণীর প্রস্রাব এবং যে সমস্ত পাখির গোশত খাওয়া হারাম সে সব পাখির মল মূত্র নাজাসাতে খফীফা হিসেবে গণ্য হয়। কবুতর চড়ুই এবং এদের মত যে সমস্ত পাখির গোশত খাওয়া হালাল সে সব পাখির মলমুত্র নাজাসাত হিসেবে গণ্য নয়। মদ থেকে পাতন প্রক্রিয়ার মাধ্যমে যে রাকী আ্যালকোহলো ইত্যাদি উৎপন্ন করা হয় তা নাজাসাতে গালিজা হিসেবে বিবেচিত হয় মদের মতই ওগুলি পান করাও হারাম। নামাজ আদায় করার সময় শরীরের চামড়া ও পোশাক থেকে লেগে থাকা রক্ত মদ ও আ্যালকোহলো পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করা দরকার। কেননা এগুলো শুকিয়ে গেলেও অপবিত্র হিসেবে গণ্য হয়। এগুলো যদি বোতল কিংবা কোন পাত্রে আবদ্ধ অবস্থায়ও থাকে, তবুও নামাজ আদায়ের সময় তা পকেটে রাখা উচিত নয়।

সব ধরণের পরিষ্কার পানি ও অজু গোসলে ব্যবহৃত হয়েছে এমন পানি দিয়ে এবং শিরকা ও গোলাপ জলের মত অঘনীভূত তরল দ্বারা পরিষ্কার করা যায়। অস্ু ও গোসলের জন্য যে পানি ব্যবহৃত হয়েছে তাকে “মা”উ মুসৃতা'মাল” বলা হয়। এ ধরণের পানি পবিত্র কিন্তু এর দ্বারা অজু গোসল করে পবিত্রতা অর্জন করা সম্ভব নয়। তবে এর দ্বারা নাজাসাত পরিষ্কার করা সম্ভব। কেননা এ ধরণের পানি নিজে পবিত্র কিন্তু মানুষের অপবিত্র অবস্থাকে পবিত্র করতে পারে না।

Read this chapter in another language

Türkçe中文(普通话)中文(繁體)EnglishAzərbaycancaБългарски

Share

WhatsApp Telegram X Facebook E-mail