Hakikat Books
English

Chapter 65 / 136

ইস্তিকবাল-ই কিবলা (কিবলামুখী হওয়া)

কিবলামুখী হওয়া;

কা'বা শরীফের দিকে ফিরে নামাজ আদায় করা ফরজ। মক্কা ই মুকাররমা শহরে অবস্থিত কা'বা শরীফের দিককে কিবলা বলা হয়। এর আগে 'কুদুসৃ' কিবলা ছিল। রাসূল সাল্লাল্লাহ্ন আলাইহি ওয়া সাল্লামের মদিনায় হিজরতের সতের মাস পরে শাবান মাসের মাঝের মঙ্গলবারে কা'বা শরীফের দিকে মুখ ফিরানোর আদেশ দেয়া হয়েছে।

কিবলা মূলত কাবার দেয়াল নয় বরং এ স্থান। অর্থাৎ কা'বার জমিন থেকে আরশ পর্যন্ত সবটুকুই কিবলার অন্তর্ভুক্ত। একারণেই সাগর কিংবা কুয়ার তলদেশ থেকে সুউচ্চ পর্বতমালা থেকে এবং বিমান থেকে কা'বার দিক বরাবর ফিরে নামাজ আদায় করা হয়। চোখের দৃষ্টিসীমার কৌশিক প্রান্তদ্বয়ের মধ্যবর্তী স্থানে কা'বা অবস্থিত হলে নামাজ সহীহ হয়।

তবে,১.অসুস্থতার কারণে, ২. মালসম্পদ চুরি যাওয়ার আশঙ্কা থাকলে. ৩. হিংস্র প্রাণীর আক্রমণের আশঙ্কা থাকলে.৪. শত্রুর আক্রমণের আশঙ্কা থাকলে ৫.পশুর উপর থেকে নামলে অন্যের সাহায্য ছাড়া পুনরায় আরোহণে অপারগ হলে এবং দুই ওয়াক্তের নামাজকে জাম” অর্থাৎ যোহর ও আছর ওয়াক্তকে অথবা মাগরিব ও এশার ওয়াক্তকে মালিকী কিংবা শাফিঈ মাজহাবের তাকলিদ করে একত্রে আদায়।করা সম্ভব না হলে উপরোক্ত অবস্থাগুলিতে যেদিকে ফিরে নামাজ আদায় করা সম্ভব হয় সেদিকে ফিরেই আদায় করবে। জাহাজে ট্রেনে ও বিমানে কিবলার দিকে ফিরে নামাজ আদায় করা শর্ত।

Read this chapter in another language

Türkçe中文(普通话)中文(繁體)EnglishAzərbaycancaБългарски

Share

WhatsApp Telegram X Facebook E-mail