Hakikat Books
English

Chapter 66 / 136

নামাজের ওয়াক্ত সমূহ

শ্রষ্ঠনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহ্ন আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফে বলেছেন যে“হযরত জিবরাঈল আলাইহিস্ সালাম পবিত্র কা'বা শরীফের দরজার পাশে দুইদিন আমার ইমাম হয়ে নামাজ পড়িয়েছেন। আমরা দুজন প্রথম দিনে সুবহে সাদিকের সময় ফজরের নামাজ সূর্যের ঠিক মাথা বরাবর থেকে সামান্য পশ্চিমে হেলে যাওয়ার পরে যোহরের নামাজ বস্তুর ছায়া নিজ উচ্চতার সমান হওয়ার পরে আছরের নামাজ, সূর্যাস্থের পরপরি মাগরিবের নামাজ এবং পশ্চিম আকাশে আভা মিলিয়ে যাওয়ার পরে এশার নামাজ আদায় করলাম। দ্বিতীয় দিনে চারিদিক পরিষ্কার হওয়ার পরে ফজরের নামাজ বস্তুর ছায়া নিজ উচ্চতার দ্বিগুণ হওয়ার সময়ে যোহরের নামাজ এর পরপরি আছরের নামাজ ইফতারের সময় মাগরিবের নামাজ আর রাতের একতূৃতীয়াংশ পার হওয়ার সময়ে এশার নামাজ আদায় করলাম। এরপর হযরত জিবরাঈল আলাইহিস্ সালাম বলল,.এই মুহাম্মদ!/এ গুলিই আপনার এবং আপনার পূর্ববর্তী পয়গম্বরদের নামাজের সময়সূচী। আপনার উম্মতও যেন পাঁচ ওয়াক্ত নামাজের প্রতিটিই এই দুদিনের সময়ের মাঝেই আদায় করে”। দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের ফরজ হওয়ার বিষয়টি এ হাদিস থেকেও প্রমাণিত হয়।

ফজর নামাজের ওয়াক্ত সুব্হে সাদিক অর্থাৎ পূর্বাকাশ যখন আলোকিত হতে শুরু করে তখন ফজরের ওয়াক্ত শুরু হয় এবং সূর্যোদয়ের আগ মুহূর্তে শেষ হয়।

যোহরের নামাজের ওয়াক্ত সূর্য যখন মধ্য আকাশ থেকে পশ্চিমে হেলতে শুরু করে অর্থাৎ যখন ছায়া দিবসের সবচেয়ে ক্ষুদ্রতম হয়ে পুনরায় প্রলম্বিত হতে থাকে তখন জোহরের ওয়াক্ত শুরু হয়। জোহরের ওয়াক্তের শেষ সময়ের ব্যাপারে দুইটি মত রয়েছে। ইমাম আবু ইউছুফ ও ইমাম মুহাম্মদের (র)মতে ছায়া যখন বস্তুর দৈর্ঘের সমান হয় তখন যোহরের ওয়াক্ত শেষ হয় আর ইমাম আবু হানিফার র)এর মতে ছায়া বস্তুর দৈর্ঘের দ্বিগুণ পরিমান পর্যন্ত অতিক্রম করলে ওয়াক্ত শেষ হয়।

আছরের নামাজের ওয়াক্ত যোহরের নামাজের ওয়াক্ত শেষ হওয়ার সাথে সাথে আছরের নামাজের ওয়াক্ত শুরু হয়।

ইমাম আবু ইউছুফ ও ইমাম মুহাম্মদ (র)এর মতে কোন বস্তুর ছায়া যখন নিজ দৈর্ঘের চেয়ে বেশী প্রলম্বিত হয় তখন আছরের ওয়াক্ত শুরু হয় এবং সূর্যাস্ত পর্যন্ত স্থায়ী হয়।

ইমাম আজম আবু হানিফা (র)এর মতে বস্তুর ছায়া যখন নিজ দৈর্ঘের দ্বিগুনের চেয়ে বেশী প্রলম্বিত হয় তখন আছরের ওয়াক্ত শুরু হয় এবং সূর্যাস্তের সময় শেষ হয়।

তবে সূর্য যখন রক্তিম হয়ে যায় তখন নামাজ পড়া মাকরুহে তাহরিমী। এ কারণেআছ্রের নামাজকে ওঁ মুহূর্ত পর্যন্ত বিলম্বিত করাও মাকরুহে তাহরিসী। কিন্তু কোন কারণেযষদি এ দিনের আছরের নামাজ আদায় না করা হয়ে থাকে সেক্ষেত্রে সূর্যের পুরোপুরি অস্তমিত হওয়া আগেই তা আদায় করা নেয়া আবশ্যক।

মাগরিবের নামাজের ওয়াক্ত সূর্যের পুরোপুরি অস্তমিত হওয়ার পরে শুরু হয় এবং পশ্চিম আকাশে আভা মিলিয়ে যাওয়া পর্যন্ত স্থায়ী হয়। পশ্চিম আকাশের রক্তিম আভাকে শাফাক বলা হয়।

এশার নামাজের ওয়াক্ত মাগরিবের ওয়াক্ত শেষ হওয়ার সাথে সাথেই এশার নামাজের ওয়াক্ত শুরু হয় সুবৃহে সাদিক পর্যন্ত স্থায়ী হয়। ইমাম আবু হানিফার মতে পশ্চিম আকাশের আভা মিলিয়ে যাওয়ার পরে এশার ওয়াক্ত শুরু হয় কিন্তু ইমাম আবু ইউছুফ ও ইমাম মুহাম্মদের মতে পশ্চিম আকাশের রক্তিম আভা মিলিয়ে গেলেই মাগরিবের ওয়াক্ত শেষ হয় ও এশার ওয়াক্ত শুরু হয়।

এজন্য এ ক্ষেত্রে রক্তিম আভা মিলিয়ে যাওয়ার পরে আরো কিছুক্ষণঅপেক্ষা করলে আকাশের শেষ আভাটুকুও বিলীন হয়ে যাওয়ায় প্রত্যেক ইমামের মতকেই অনুসরণ করা সম্ভব। বিনা কারণেইচ্ছাকৃতভাবে এশার নামাজকে মধ্যরাত পর্যন্ত বিলম্বিত করা মাকরুহ।

যে কোন নামাজই তার নির্ধারিত সময়ের পূর্বে অথবা পরে আদায় করা হারাম। এটি একটি কবিরা গুনাহ। তুর্কি সংবাদ পত্রের প্রকাশিত নামাজ এবং ইমসাক সময় সীমা পরিপূর্ণ ভাবে বর্ণীত হয়েছে।

তিন সময়ে নামাজ পড়া মাকরুহে তাহরিমী 'এই সময়গুলোতে ফরজ নামাজ পড়তে শুরু করলেতাসহীহহয়না। এগুলো হলো সূর্যোদয়ের সময় সূর্যাস্তের সময় এবং দিনের বেলায় সূর্য যখন ঠিক মধ্য আকাশে থাকে সেই সময় ' এই তিন ওয়াক্তে আগে থেকেই প্রস্তুত হওয়া জানাজার নামাজ, তিলাওয়াত ই সিজদা সাহন সিজদা ইত্যাদি আদায় করাও জায়েজ নয়। সূর্যাস্তের সময় কেবলমাত্র এঁ দিনের আছরের নামাজ আদায় করা যার।

শুধুমাত্র নফল নামাজ আদায় করা মাকরুহ এমন দুইটি ওয়াক্ত রয়েছে যার একটি হলো ফজরের ওয়াক্তে ফরজ নামাজ আদায়ের পর থেকে সূর্যোদয় পর্যন্ত। অপরটি হলো আছরের ফরজ নামাজ আদায়ের পর থেকে মাগরিবের ফরজের আগ পর্যন্ত। এসময়ে নফল নামাজ আদায় করা মাকরুহ।

Read this chapter in another language

Türkçe中文(普通话)中文(繁體)EnglishAzərbaycancaБългарски

Share

WhatsApp Telegram X Facebook E-mail