আল্লাহ তায়ালা রাসূলগণ আলাইহিস সালামকে তার বান্দাদের কাছে এজন্য পাঠিয়েছেন যাতে করে তার বান্দারা পৃথিবীতে এবং তার পরবর্তী জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি লাভ করতে পারে, সকলে একসাথে মিলে মিশে বসবাস করে এবং বান্দা হিসেবে তাদের কর্তব্যসমূহ শিখতে পারে। এ সকল মানব শ্রেষ্ঠ নির্দিষ্ট মানুষদের মাধ্যমে আল্লাহ তায়ালা তার বান্দাদের বেঁচে থাকার উপায় শিখিয়েছেন। তিনি ঘোষণা করেছেন, সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিয়ামত পর্যন্ত সকল মানুষের নবী। তিনি তার বিধি নিষেধের পথ প্রদর্শক পবিত্র কিতাব কুরআনে কারিম যা ২৩ বছরে তার প্রিয় নবীর উপর ফেরশতার মাধ্যমে নাযিল করেছেন। যেহেতু কুরআনে কারিম আরবি ভাষায় এবং অত্যন্ত সুক্ষ মানব মনের উপলব্ধির বাইরের বিষয়ে তাই শুরু থেকে শেষ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবাদের কাছে ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, যারা কুরআনের ভূল ব্যাখ্যা দেয় তারা অবিশ্বাসীতে পরিণত হবে। ইসলামি চিন্তাবিদরা যারা আসহাবে কারিমদের কাছে শুনেছেন এই ব্যাখ্যাগুলো রাসুল সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম করেছেন, তারা পরিস্কারভাবে সেগুলো তাফসীরের মাধ্যমে তুলে ধরেছেন। এ সকল চিন্তাবিদ আলেমদেরকে আহলে সুন্নাহর আলেম বলা হয়। পবিত্র কুরআন এবং রাসুলের হাদিসসমুহকে ব্যাখ্যাকে সহজ করার জন্য আহলে সুন্নাহর আলেমরা যে কিতাব লিখেছেন তার নাম ইলমে হাল। যারা ইসলাম ধর্মের সত্য এবং সঠিক জ্ঞান অর্জন করতে চায় তাদের ইলমে হাল কিতাবটি পড়া উচিত।
বইটির মূল টাইটেল জান্নাতের রাস্তার পথ প্রদর্শক [ 8001060 01- ছ/37 00 ঢ3130156]। যা এখন আমরা মিফতাহুল জান্নাহ [দা াা- গা চার ১] নামে উপস্থাপন করছি। এর অর্থ জান্নাতের চাবি। এটি লিখেছেন মুহাম্মদ বিন কুতুব উদ্দিন ইযনিকি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি ৮৮৫হিজরি/ ১৪৮০২্রিস্টাব্দে ইনস্তানবুলের এদিরনেতে মুত্যুবরণ করেন।
বিখ্যাত ইসলামিক স্কলার আব্দুল হাকিম এফেন্দি রাহমাতুল্লাহ্ আলাইহি (১২৮১ হিঃ/ ১৮৬৫খ্রিঃ, বাশকালা ভান, ১৩৬২ হিঃ৪/ ১৯৪৩ খ্রিঃ আঙ্কারা, তুরস্ক) বলেছেন: “মিফাতাহুল জান্নাহ কিতাবের লেখক একজন বিখ্যাত আলেম, এটি পড়ে উপকৃত হবেন।” তারপর আমরা এই পুস্তকটি প্রকাশ করি। এই পুস্তক এবং এর ব্যাখ্যাগুলো যেগুলো বন্ধনীর মাঝে দেয়া হয়েছে, সেগুলো অন্যান্য পুস্তক থেকে নেয়া হয়েছে। এখানে কোন বাক্তিগত লেখা এবং ব্যাখ্যা দেয়া হইনি। আল্লাহ তায়ালা আমাদেরকে সকল প্রকার বিভক্তি এবং দ্বিধামুক্ত রাখুন। যা অবিশ্বাসী, লামাযহাবি, বুদ্ধিভ্রষ্ট, ইসলামের নামধারি ইসলামের শত্রুদের ফাঁদ। আমরা সবাই একত্রিত হই রাসুলুল্লাহর প্রদর্শিত একমাত্র আহলে সুন্নাহর পথে। আল্লাহ্ আমাদের সবাইকে সঠিক পথে থাকার, একে অপরকে সাহায্য করার তৌফিক দান করুন, আমিন।
[যখন কোন বাক্তি কোন কিছু করার চিন্তা করে, তার হৃদয়ে ধারনা আসে, এতে করে তার কাজটি করার ইচ্ছে জাগে। তার এই ইচ্ছেকে বলা হয় নিযৃত। এরপর এই বাক্তি তার অঙ্গ প্রত্যঙ্গকে নির্দেশ করে কাজটি করার জন্য। তার এই নির্দেশকে বলা হয় কাসদ। আর এই কাজটি হওয়াকে বলা হয় কেসব।
হৃদয়ের এই কাজকে বলা হয় আখলাক। এটি ৬ প্রকার, যা আল্লাহ্র পক্ষ থেকে আসে তা ওহী। ওহী শুধুমাত্র নবীদের কাছে আসে। ফেরশতাদের মাধ্যমে যা আসে তার নাম ইলহাম। ইলহাম যা নবীদের এবং সহিহ মুসলিমদের কাছে আসে এবং তারা বলেন এটির নাম নসিহত। ওহী, ইলহাম এবং নাসিহত সব সময় ভালো এবং উপকারী। শয়তানের পক্ষ থেকে যা আসে তার নাম ওয়াসওয়াসা, নিজের ভেতর থেকে যা আসে তার নাম নাফস। এটাকে বলা হয় হেওয়া। শয়তান সহচর থেকে যা আসে তা ইগফাল। নসিহত সবাইকে দেয়া যায়।
ওয়াসওয়াসা এবং হেওয়া, অবিশ্বাসী এবং ফাসিকদের কাছে আসে। এদের দুটাই খারাপ এবং ক্ষতিকর আল্লাহ তায়ালা যে সকল কাজ পছন্দ করেন সে সবই ভালো কাজ আর তিনি যা অপছন্দ করেন তা ফেনা বা খারাপ কাজ। আল্লাহ তায়ালা মহা পরাক্রমশালী। তিনি ভালো এবং খারাপ কাজের ঘোষণা পবিত্র কুরআনে দিয়েছেন। তিনি ভাল কাজ করা এবং শয়তান থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন। তার আদেশ নিষেধসমুহকে এক কথায় বলা হয় আহকাম ই ইসলামিয়া। যদি কোন হৃদয় ভালো সঙ্গের দ্বারা প্রভাবিত হয়ে আহকাম ই ইসলামিয়া অনুসরণ করে তবে তা পবিত্র এবং নূরে পরিপূর্ণ হবে। তারা এই পৃথিবীতে এবং পরবর্তী জীবনে সমৃদ্ধি লাভ করবে। কেউ যদি এটি অস্বীকার করে এবং শয়তানের প্রদর্শিত পথ অনুসরণ করে যা ভুল এবং শয়তান ও যিন্দিকদের দ্বারা রচিত তবে সে অন্ধকারে পতিত হবে। নুর দ্বারা পরিপূর্ণ হৃদয় সব সময় আহকাম ই ইসলামিয়া অনুসরণ করে। যে হৃদয় অন্ধকারে পরিপূর্ণ তারা অসৎ সঙ্গ, নাফস এবং শয়তানের রাস্তা খুব পছন্দ করে। পরাক্রমশালি আল্লাহ তায়ালা সকলের জন্য একটি পবিত্র হৃদয় তৈরি করেন নতুন জন্ম নেয়া সকল শিশুর জন্য পুরো পৃথিবী জুড়ে। এরপর বাবা মা এবং তাদের পরিবেশ তাদের হৃদয়কে কলুষিত করে দেয় তাদের মত করে ॥] মন্তব্য: মিশনারিরা খ্রিষ্ট ধর্ম প্রচার করছে, ইহুদিরা তাদের ইহুদি রাব্বিস এর ধারান ছড়ানোর জন্য কাজ করছে। ইনস্তানবুলের হাকিকাত কিতাবেভি মানুষের কাছে ইসলাম পৌঁছানোর কাজ করছে। আর ভন্ডরা ইসলামের ক্ষতি করার চেষ্টা করছে। একজন বিজ্ঞ, জ্ঞানী এবং সচেতন মানুষ বুঝতে পারবেন কোনটি সঠিক পথ এবং তা মানবতার কাছে পৌঁছানোর জন্য সাহায্য করবেন। এটির চেয়ে ভালো এবং মূল্যবান কোন উপায় নেই মানবতার সাহায্য করার জন্য।
মিলাদি হিজরি শামসি হিজরি কামরি ২০০১ ১৩৮০ ১৪২২
[১] মানুষের সহজাত ধর্ম হচ্ছে রিপু।
[২] পাপী, অবিশ্বাসী মুসলিম।
আলহামদুলিল্লা হিল্লাযি যিয়ালিনা মিনাত তালিবিনা ওয়া লিল ইলমি মিনার রাগিবিনা ওয়াস সালাওয়াতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিনিল লাজি আরসালুহু, রাহমাতাল্লিল আলামিনা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।