তিনি এক এবং অদ্বিতীয়
আল্লাহ তায়ালা সকল কিছু সৃষ্টি করেন। সূচনালগ্নে সবকিছুই ছিল অবর্তমান। শুধুমাত্র আল্লাহ তায়ালার অস্তিত্ব ছিল। তিনি সর্বদা বিদ্যমান। তিনি এমন সত্ত্বা নন যিনি অন্য কিছুর পরে এসেছেন। তিনি যদি প্রথমেই অস্তিত্বহীন থাকতেন তবে তাকে সৃষ্টি করার জন্য অন্য কোন শক্তির প্রয়োজন হতো। অস্তিত্বহীন কোন শক্তি হতে যদি কোন কিছু সৃষ্টি করতে হয় তবে সে সৃষ্টির ধারাও হয় অস্তিত্বহীন সুতরাং এটি বা এ সৃষ্টি কখনোই অস্তিত্ব প্রাপ্ত হয় না। ক্ষমতার মালিককে যদি এতে অস্তিত্ব প্রদান করতে হয় তবে আল্লাহ সুবহানা তায়ালা সেই শাশ্বত অস্তিত্ববান সত্ত্বা যিনি সকল ক্ষমতার অধিকারী।
অন্যভাবে, তর্কের খাতিরে যদি বলতে হয় সৃষ্টিশীল ক্ষমতা পরে তাহলে তারও কোন সৃষ্টিকর্তা থাকতে হবে, যা আমাদের অসীম সংখ্যার শ্রষ্টার দিকে নিয়ে যায়। যেটা প্রকৃতপক্ষে কোন সৃষ্টিকর্তার সুচনার অস্তিত্বীনতাকেই বোঝায়। আদি এবং পরম স্রষ্টার অস্তিত্বহীনতা।
যখন ম্রষ্টাই অস্তিত্বহীন তখন আমাদের চারপাশের বস্তুগত অবস্তুগত সত্ত্বা যা আমরা দেখতে পাই ও শুনতে পারি সেগুলোও অস্তিত্বহীন হয়ে পড়ে। যেহেতু বস্তুগত সত্ত্বা এবং আত্মা উভয়েই বিদ্যমান সুতরাং একক এবং অদ্বিতীয় সর্বদা বিদ্যমান শ্রষ্টারও অস্তিত্ব আছে।
আল্লাহ তায়ালা প্রথমে মৌলিক উপাদানসমুহ, মানব দেহের উপাদানসমুহ, আত্মা এবং ফেরেশতা তৈরি করেন। মৌলিক উপাদানসমুহ এবং বিভিন্ন উপাদানে রূপান্তরিত এখন পযন্ত ১০৫টি এরুপ উপাদানের সন্ধান পাওয়া গেছে। আল্লাহ তায়ালা এই মৌলিক উপাদানসমুহ থেকে সকল পদার্থ ও বস্তু তৈরি করেছেন এবং এখনও অব্যাহত রেখেছেন। আয়রন, সালফার, কার্বন, অক্সিজেন গ্যাস প্রত্যেকটি একেকটি মৌলিক উপাদান। তবে তিনি একথা বর্ণনা করেননি ঠিক কত মিলিয়ন বছর আগে তিনি এসব উপাদান তৈরি করছেন। তিনি একথাও জানতে দেননি কখন তিনি পৃথিবী, জান্নাত এবং সকল জীবিত সত্ত্বা সৃষ্টি করা শুরু করেছেন। যা সবই ছিল এসব মৌলিক উপাদানসমূহ থেকেই সৃষ্টি।
সকল জীবিত বা প্রাণহীন উপাদানেরই একটি নির্দিষ্ট জীবন আছে। সে সময় পর্যন্ত তার অস্তিত্ব বজায় থাকে। তিনি উপযুক্ত সময়েই তাকে সৃষ্টি করেন এবং ধংস করেন যখন তার জীবনকাল অতিবাহিত হয়ে যায়। তিনি যে শুধু শুন্য থেকে সবকিছু সৃষ্টি করেছেন তা নয়, তিনি এক বস্তু থেকেও অন্য বস্ত সৃষ্টি করেন। কখন দ্রুত আবার কখনও বা ধীর গতিতে। এবং নতুনের আগমনে সাবেক অস্তিত্বহীন হয়ে পড়ে।
আল্লাহ তায়ালা নির্জীব দেহ ও আত্মার সমন্বয়ে মানুষ সৃষ্টি করেছেন। প্রাণী, উদ্ভিদ, জিন, ফেরেশতা মানুষেরও পূর্বে সৃষ্টি করা হয়। প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাম। এবং তার হতে আল্লাহ তায়ালা হযরত হাওয়া আলাইহিস সালামকে তৈরি করেন। এবং তাদের থেকে সমগ্র মানব জাতি বৃদ্ধি পেতে থাকে। আমরা দেখতে পাই সকল জীবিত ও প্রাণহীন বস্তু পরিবর্তনশীল। চিরস্থায়ী কিছু কখনও পরিবর্তিত হয় না। আমাদের নিয়মিত শারীরিক ঘটনা, অবস্থান ও গঠন পরিবর্তিত হচ্ছে। তাছাড়া রাসায়নিক বিক্রিয়ার কারণে তাদের ভর ও স্বভাব/ ধর্ম পরিবর্তন হচ্ছে। কিছু পদার্থ নিঃশেষ হয়ে যাচ্ছে এবং নতুন পদার্থ অস্তিত্বপ্রাপ্ত হচ্ছে। অন্যভাবে পারমানবিক তত্ত্বের মতে পদার্থ শক্তিতে রুপান্তরিত হয়। এক অবস্থা থেকে অন্য অবস্থায় এই অস্তিত্ব প্রাপ্তির প্রক্রিয়া কোন শাশ্বত চিরস্থায়ী প্রক্রিয়া থেকে উদ্ভব না হয়ে পারে না। এসব কিছুর সুচনাই ওই সত্তা হতে উদ্ভব হতে হবে যা কোন কিছু হতে সৃষ্টি হয় নি। কারণ চিরস্থায়ী বলতে বুঝায় কোন সুচনা ছাড়াই যে অস্তিত্ব প্রাপ্ত ইসলামের শত্রুরা বিজ্ঞানীর ছদ্মবেশে দাবি করে মানুষ বানর হতে সৃষ্টি। তারা বলে চার্লস ডারউইন নামক একজন ইংরেজ ডক্টর এটা বলেছে। তারা মিথ্যাবাদী। ডারউইন কখনো এটা বলেননি। তিনি জীবিত সত্ত্বার মধ্যে বেঁচে থাকার সংগ্রামের উপর একটা প্রস্তাবনা দেন। তার বই ”দি অরিজিন অব স্পিসিস, এ তিনি লিখেন, জীব নিজেদের মধ্যে কিছু বৈশিষ্ট্য সমৃদ্ধ করে যা তাকে পারিপার্শ্বিক পরিবেশের সাথে মানিয়ে নিতে সাহায্য করে। এজন্য তারা সামান্য পরিবর্তন/ অভিযোজন এর মধ্য দিয়ে যায়। তিনি এটা বলেননি যে এক প্রজাতি অন্য প্রজাতিতে রুপান্তরিত হয়। বিজ্ঞানের উন্নয়নের উপর ব্রিটিশ এসোসিয়াসন কর্তৃক ১৯৮০ সালে আয়োজিত এক সম্মেলনে সাভাল্সিয়া ইউনিভার্সিটির প্রফেসর জন ডুরান্ট বলেন, ডারউইনের বিবর্তন মতবাদ এখন একটা বৈজ্ঞানিক পুরাকথায় রুপান্তরিত হয়েছে প্রফেসর ডুরান্ট ১ এর স্বদেশবাসী ডারউইনের উপর দেয়া এসব বিবৃতিসমুহ বিজ্ঞানের নামে ডারউইন মতবাদিদের জন্য এক আকর্ষনীয় জবাব। এই বিবর্তন তত্তের মাধ্যমে মানুষকে একটি নির্দিষ্ট সংস্কৃতির দিকে অনুপ্রাণিত করার পেছনের গভীর কারঙ্গুল শুধুই নিছক কল্পনা মাত্র। এর পেছনে কোন বৈজ্ঞানিক উদ্দেশ্য নেই। এই তথাকথিত মতবাদ জড়বাদী দর্শনের একটি হাতিয়ার হিসাবে কাজে লাগানো হচ্ছে। বানর থেকে মানুষ হওয়ার এই যুক্তির পেছনে কোন ব্যাবহারিক পটভূমি নেই। তথাপি এটি বিজ্ঞান হতেও অনেক দূরে। এমনকি প্রকৃতপক্ষে এটি ডারউইনের মতবাদও নয়। এটি জ্ঞান ও বিজ্ঞান সম্পর্কে অনবগত কিছু অজ্ঞ ইসলামের দুশমনের বানোয়াট কাহিনী। একজন বিজ্ঞানমনস্ক মানুষ কখন এধরনের অজ্ঞ ও হাস্যকর যুক্তি মানতে পারে না। একজন বিশ্ববিদ্যালয় হতে স্নাতক যদি চরিত্রহীন জীবনের দিকে পরিচালিত হয় এবং সে যদি তার বিশ্ববিদ্যালয়ের বিষয়গুলো অধ্যয়নের বদলে স্কুল জীবনের শিক্ষাগুলো ভূলে যায়, তাহলে সে কখনোই ভাল বিজ্ঞানী হতে পারবে না। এটা আরও ভয়ঙ্কর যে, সে ইসলামের বিরুদ্ধে তার ঘৃণাগুলোকে পুষে রাখছে এবং মিথ্যা ও বানোয়াট কথাগুলোকে জ্ঞান ও বিজ্ঞানের নামে ছড়িয়ে দিচ্ছে। যার পরিনতি সমাজে অবিশ্বাসের বিষাক্ত ভিত্তি তৈরি হওয়া। এক্ষেত্রে এই ডিপ্লোমা, টাইটেল এবং পদ সবই যুবকদেরকে শিকার করবার এক আকর্ষণীয় ফাঁদ। যেসব বিজ্ঞানীরা নিজেদের মিথ্যা এবং কুৎসা জ্ঞান বিজ্ঞানের নামে প্রচার করে তাদের ভণ্ড বিজ্ঞানী বলা হয়।
আল্লাহ সুবহানাহু তায়ালা চান মানুষ সুখে শান্তিতে পৃথিবীতে বসবাস করবে এবং পরকালের অসীম নেয়ামত অর্জন করবে। এজন্য তিনি আমাদের দরকারি কিছু বিষয় করতে আদেশ করেছেন যা সফলতা ও সুখের কারণ হবে। এবং কিছু ক্ষতিকর বিষয়ের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন যা আমাদের নরকের দিকে ধাবিত করে।
[১] ডক্টর ডুরান্ট (ইউনিভার্সিটি অফ সায়েল ইম ওয়ালেস) উল্লেখ করেছেন, কিভাবে ইভাউলিউশন একটি বৈজ্ঞানিক রুপকথা, নিউ সায়েন্টিস্ট, ১১ সেপ্টেম্বর ১৯৮০, প- ৭৬৫)
একজন ব্যক্তি যদি তার ধার্মিক হওয়া না হওয়া, বিশ্বাসী কিংবা অবিশ্বাসী হওয়া, নিজেকে আহকামে ইসলামের পথে পরিচালিত করা, আল্লাহ তায়ালার আদেশ ও নিষেধসমুহ মেনে চলা ইত্যাদি বিষয়াবলীর উপর জেনে বা অজ্ঞাতে অমনোযোগী হয় তবে তা হবে তার জন্য খুবই ক্ষতিকর তার পরকালীন দুনিয়ার সুখ- শান্তি দীর্ঘ হবে তবেই দুনিয়ায় জীবন বিধানের প্রতি আনুগত্যের সমানুপাতিক। এটা নিশ্চিত, যে তার অসুখের জন্য সঠিক ওঁষধটি সনাক্ত করতে পারবে কেবল সে রোগ থেকে সহজে মুক্তি পাবে। অধার্মিক ও নাস্তিকরা দুনিয়াবী যে সাফল্য ও সুখ ভোগ করে পারতপনক্ষে কুরআনে বর্ণিত পন্থা অনুসরণের ফলেই। কিন্তু পরকালীন সফলতা তখনই অর্জন করা সম্ভব যখন সে কুরআনের বিধানগুলো একজন বিশ্বাসী হিসাবে জেনে পালন করবে।
আল্লাহ তায়ালার প্রাথমিক আদেশ হল ঈমান। কুফরকে তিনি সব কিছুর পূর্বে নিষেধ করেছেন। ঈমান হল এই বিশ্বাস যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ তায়ালার প্রেরিত সর্বশেষ নবী। তাঁর উপরে আল্লাহ তায়ালা নিজ আদেশসমুহ ওহি হিসাবে নাজিল করেছেন। অন্যভাবে তিনি ফেরেশতার মাধ্যমে তাঁর আহকাম ই- ইসলাম, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে প্রকাশ করেছেন এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তা সকল মানবজাতিকে ব্যাখ্যা করেছেন। আল্লাহ তায়ালা ফেরেশতার মাধ্যমে যে বানি প্রকাশ করেছেন তাই-ই কুরআন আল কারিম। যে বই বা কিতাব কুরাআনের সকল লিখিত বানীগুলোকে ধারন করে তা মুসহাফ (কুরআনে কারিমের লিখিত কপি)। কুরআন আল কারিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিজস্ব বক্তব্য নয়। এটি আল্লাহ তায়ালার বানী। কোন মানুষেরই পক্ষে কুরানের আয়াতের মত একটি আয়াতও তৈরি করা সম্ভব নয়। কুরআন আল কারিমে যেসব বিধান শিক্ষা দেওয়া হয়েছে তাঁর সম্মিলিত রুপই ইসলাম। যে বাক্তি অন্তর থেকে এ সকল বিধানসমুহ বিশ্বাস করে সে একজন মুমিন এবং মুসলমান। যে কোন একটি বিধানকে অস্বীকার করাই কুফর। মৃত্যুর পর পুনরুখানে বিশ্বাস, জিন ও ফেরেশতার প্রতি বিশ্বাস, আদম আলাইহিস সালাম সমগ্র মানজাতির আদিপিতা এবং প্রথম নবী এ বিষয়গুলো সব অন্তরের বিষয়। এগুলোকে বলা হয় ঈমান, ইতিকাদ এবং আকাইদ। যেহেতু আদেশবলি ও নিষেধসমুহ মেনে চলা অবশ্যই শারিরিক ও মানসিকভাবে সম্পন্ন হয় সুতরাং এটা খুবই প্রয়োজন প্রথমে বিশ্বাস আনা এবং পরে আদেশসমুহ ও নিষেধাবলি মেনে চলা। এগুলো আহকাম-ই- ইসলাম এর শিক্ষা। এগুলো বিশ্বাস করাও ঈমানের অঙ্গ। মেনে চলা ও পরিহার করা হলো ইবাদত।
আল্লাহ তায়ালার আদেশ ও নিষেধাজ্ঞাসমুহ আহকামে ইসলামিয়া তথা আহকামে ইলাহিয়া। আদেশসমুহকে বলা হয় ফরয এবং নিষেধসমুহকে হারাম। যে ব্যক্তি এগুলোর কোন একটি বিধানকে অস্বীকার করবে বা অবজ্ঞা করবে সে কাফির হিসাবে বিবেচিত হবে। যে বিধানসমূহ বিশ্বাস করে কিন্তু অবিহেলা করে, সে কাফির নয় কিন্তু ফাসিক হয়ে যাবে। একজন মুমিন যে ইসলামের বিধানসমুহকে বিশ্বাস করবে এবং এগুলো যথাসম্ভব মেনে চলবে সে একজন সালিহ মুসলিম। একজন মুসলিম যে ইসলামকে মেনে চলবে এবং শুধুমাত্র আল্লাহ তায়ালার সন্তুষ্টি ও ভালবাসা অর্জনের জন্য কোন মুর্শিদকে ভালবাসবে তাকে বলা হয় সালিহ ব্যক্তি। একজন মুসলিম যিনি আল্লাহ তায়ালার অনুগ্রহ ও ভালবাসা অর্জন করেছেন তাকে বলা হয় 'আরিফ, বা ওয়ালী।
একজন ওয়ালী যিনি অন্যদের জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে কাজ করে যান তিনি একজন মুরশিদ। এই সকল নির্বাচিত মানুষদের একত্রে সাদিক বলা হয়। তাদের সকলেই সালিহ ব্যক্তি। একজন সালিহ বিশ্বাসী কখনোই দোযখে যাবে না। একজন কাফির অবশ্যই জাহান্নামে যাবে। সে কখনোই জাহান্নাম হতে মুক্তি লাভ করতে পারবে না। এবং ভোগ করতে থাকবে অন্তহীন শাস্তি। একজন কাফির যদি ঈমান আনে তাহলে তাঁর পাপসমুহকে সাথে সাথে মাফ করে দেওয়া হয়। একজন ফাসিক যদি তওবা এবং ইবাদাতসমুহ পালন করে চলে তবে সেও কখন জাহান্নামে যাবে না। বিশ্বাসী মুমিনদের মত সরাসরি জান্নাতে যাবে। যদি সে তওবা না করে তা হলে হয় তাকে কারো শাফায়াতের মাধ্যমে ক্ষমা করে জান্নাতে প্রেরণ করা হবে অথবা তাঁর পাপসমুহ অনুপাতে শাস্তি প্রদান করে তাকে আবার জান্নাতে প্রেরণ করা হবে।
কুরআন আল কারিম যখন অবতরণ করা হল, এর ব্যাকরণ ছিল সেই সময়ের আরবি ভাষাভাষী মানুষদের জন্য উপযুক্ত। এটা ছিল একটি কাব্যিক ভাষা। অন্যভাবে বলা যায় এটি কবিতার ছন্দময় ছিল। এটি ছিল আরবি ভাষায় সুক্ষ তনিমায় প্রাচুর্যপূর্ণ। এটি বেদি, বেয়ান, মেয়ানি কিংবা বেলামাটের মত কাব্য চিঠিসমূহের সীমা ছাড়িয়ে গিয়েছিল। যদিও এটি বুঝা অনেক কঠিন। একজন ব্যক্তি যদি আরবি ভাষার মাধুর্য্য /গাম্ভীর্ষ' / মার্জিততা বুঝতে না পারে তাহলে সে কখনোই কুরআনকে ভালভাবে বুঝতে পারবে না যদিও সে আরবি জেনে থাকে। এমনকি এ যুগের অনেক মানুষও কুরআনকে ভালোভাবে বুঝতে পারেনি যদিও আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটির ব্যাখ্যা করেছিলেন। কুরআন আল কারিমের ব্যাখ্যাকেই হাদিস শরিফ বলা হয়। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তায়ালা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছ থেকে প্রাপ্ত শিক্ষাসমুহ অন্যদের কাছে পৌঁছে দিতেন। সময়ের পরিবর্তনের সাথে সাথে কলবও পরিবর্তিত এবং আঁধারে আচ্ছাদিত হয়ে যায়। তাই ইসলাম গ্রহণকারী নও মুসলিমরা নিজেদের সংকীর্ণ মনোভাব এবং দৃষ্টিভঙ্গি ও জ্ঞানের স্বল্পতার কারণে নিজেরা কুরআনের বিভিন্ন ব্যখ্যা করেছে যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দেওয়া কুরআনের মুল শিক্ষার থেকে সম্পূর্ণ ভিন্ন। ইসলামের শত্রুদের দ্বারা এই সব ভুল ব্যাখাসমুহকে বুঝতে হবে। তাকে ইসলামের আদেশসমূহ অর্থাৎ ফরয এবং নিষেধসমূহ অর্থাৎ হারাম জানতে হবে এবং যখন সে এগুলো পালন করার মত অবস্থায় পৌছাবে তখন পালন করতে হবে। তারা যদি এগুলো না শিখে অথবা শিখেও কোনটি অবহেলা করে তবে তারা যেন আল্লাহ্ তায়ালার দীনকে অবহেলা করল। তারা ঈমান হারাবে। যারা তাদের ঈমান হারায় তাদের মুরতাদ বলা হয়। যারা ধার্মিকদের ছদ্মবেশে থেকে মুসলিমদের বিভ্রান্ত করে তাদের জিন্দিক বলা হয়। আমাদের জিন্দিকদের এবং তাদের মিথ্যাকে বিশ্বাস করা উচিত নয়। এটি উল্লেখ রয়েছে, সিয়ার ই কাবির [১] গ্রন্থের তুর্কিশ ভার্শনে একশত যোল পৃষ্ঠায় এবং দুররুল মুখতার গ্রন্থের শেষ অধ্যায়ে অবিশ্বাসীদের নিকাহ নামক অধ্যায়ে। কোন ব্যক্তি বালেগ হওয়ার পরও যদি তার প্রয়োজনীয় ইসলামি জ্ঞান না থাকে এবং সে যদি মনস্থির করতে না পারে যে সে মুসলিম এবং তার কর্মকাণ্ড যদি হয় ইসলাম না জানার কারণে তবে সে একজন মুরতাদ হিসাবে সাব্যস্ত হবে। দুররুল মুখতার গ্রহ্থের শেষ অধ্যায়ে -অবিশ্বাসিদের নিকাহ নামক অধ্যায়ে রয়েছে, যখন কোন নিকাহ হওয়া বা বিবাহিতা মেয়ে বালেগ হওয়ার বয়সে পৌছায় কোন ইসলামি জ্ঞান ছাড়া তখন তার নিকাহ ভেঙ্গে যায় এবং অবৈধ হয়ে যায়। অন্য কথায় সে মুরতাদ হয়ে যায়। আল্লাহ্ তায়ালার নিদর্শনসমুহ তার কাছে পৌছাতে হবে। তার যে শুনবে তাকে অনুকরণ করতে হবে এবং বলতে হবে, আমি এগুলো বিশ্বাস করি। ইবনে আবিদিন রাহিমুনল্লাহ তায়ালা বিষয়টি এভাবে বর্ণনা করেছে, যখন কোন মেয়ে ছোট থাকে তখন সে মুসলিম, এ সময় তার পিতামাতার ধর্মই তার ধর্ম হিসাবে বিবেচিত হবে।
[১] এই বইটির লিখক মুহাম্মাদ বিন হাসান বিন আব্দুল্লাহ্ বিন তাওয়াস বিন হুরমুজ শেয়বানি (ইমাম মুহাম্মাদ) রহমাতুল্লাহ তায়ালা, (১৩৫,৭৫২ থি, অয়াসিত- ১৮৯, ৮০৫৪্রি,), একজন বিখ্যাত ইসলামিক স্কলার ইমাম আবু হানিফা কর্তৃক শিক্ষা প্রাপ্ত। সামস উল আইসম্মা আবু বকর
মুহাম্মাদ বিন আহমদ রাহমাতুল্লাহ্ু আলাইহি (হিঃ ৪৮৩/ ১০৯০ থ্রি) বইয়ের একটি ব্যাখ্যা লিখেন যা তুর্কিতে প্রকাশ করা হয় খাজা মুহাম্মাদ মুনিব এফেন্দি এর আইয়াস্তাবে।
যখন সে বালেগ হবে তখন সে আর তার পিতামাতার উপর নির্ভরশীল থাকবে না। যখন সে ইসলামের বিষয়ে অজ্ঞ অবস্থায় বালেগ হয় তখন সে মুরতাদ হয়ে যায়। যে ব্যক্তি ইসলামের বিধিবিধানে বিশ্বাস করে না যদিও তাকে কালিমা তাওহিদ পড়তে শোনা যায়, সে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তবুও সে মুসলিম হবে না। যে ইসলামের ছয়টি ভিত্তির উপর যা আমানতু বিল্লাহতে বর্ণিত রয়েছে এবং বলে যে আমি আল্লাহ্ তায়ালার আদেশ এবং নিষেধসমুহকে মেনে নিয়েছি সে একজন মুসলিম। প্রত্যেক মুসলিমকে তাদের সন্তানদের নিম্নোক্ত মুখস্ত করাতে হবে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসুলিহি ওয়াল ইয়াওমিল আখিরি ওয়া বিল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তায়ালা ওয়াল বা.সু বাদাল মাওত। হাক্কুন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আশ্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবং এর অর্থ ভালো করে শিক্ষা দেওয়া। বালেগ হওয়ার পর কোন বাচ্চা যদি বলে সে এই ছয়টির যে কোন একটি মানে না অথবা ইসলামের আদেশ নিষেধ মানে না তবে সে মুরতাদ হয়ে যাবে। এই ছয়টি বিশ্বাসের বিষয়ে বিস্তারিত হাকিকাত কিতাবের ঈমান এবং ইসলাম (0391196 3110 15131) নামক কিতাবে রয়েছে। প্রত্যেক মুসলিমের এটি পড়া উচিত এবং বাচ্চাদের পড়ে শোনানো উচিত যাতে তাদের ঈমান মজবুত হয় এবং তার অধিন সকলকে পড়ে শোনানো উচিত। কার্যত আমাদের সকলের সন্তানকে এমনভাবে গড়ে তোলা উচিৎ যাতে করে তারা মুরতাদ হিসাবে বড় না হয়। তাদের শৈশবের প্রথম সময়ে ঈমান, ইসলাম, ওযু, গোসল, নামায এই বিষয়গুলোর শিক্ষা দিতে হবে। [১] পিতামাতার প্রথম কর্তব্য তার সন্তানকে মুসলিম হিসাবে গড়ে তোলা। এটি দুরের ওয়া ঘুরের [২] কিতাবে উল্লেখ রয়েছে, ”একজন মুসলিম যে মুরতাদ হয়েছে তাকে অবশ্যই মুসলিম হতে বলতে হবে। তার সন্দেহ দূর করতে হবে। সে যদি কোন অবকাশ চায় তাকে তিন দিনের জেলখানায় রাখতে হবে। সে তওবা করলে তার তওবা কবুল করা হবে। সে তওবা না করলে তাকে মুসলিম বিচারকের অধীনে মৃত্যুদণ্ড প্রদান করা হবে। কোন নারী মুরতাদ হয়ে গেলে তাকে হত্যা করা হবে না। তাকে পুনরায় মুসলিম হওয়ার আগ পযন্ত বন্দি রাখতে হবে।
[১] হাকিকাত কিতাবেভি প্রকাশিত অফুরন্ত নিয়ামত বা 17101০93 131153 কিতাবের চতুর্থ খণ্ডে এটি বর্ণিত রয়েছে। [২] তৃতীয় উসমানী শাইখ উল ইসলাম মুহাম্মদ মনল্লা হাসরাও রহমাতুল্লাহ কর্তৃক লিখিত।
সে যদি দারুল হারবে পালিয়ে যায় তবে পুনরায় দারুল ইসলামে ফিরে আসার আগ পযন্ত তার কোন জারিয়া থাকবে না। সে মুরতাদ হয়ে গেলে তার নিকাহ ভেঙ্গে যাবে এবং অবৈধ হয়ে যাবে। তার সকল সম্পত্তি তার অধীন হতে চলে যাবে। সে পুনরায় মুসলিম হলে সে আবার সম্পত্তি ফিরে পাবে। সে মারা গেলে বা দারুল হারবে পালিয়ে গেলে তার সম্পত্তি তার ওয়ারিশরা পাবে। তার কোন ওয়ারিশ না থাকলে বায়তুল মালের হকদার ব্যক্তিরা তা পাবে।
[১] একজন মুরতাদ অন্য মুরতাদের সম্পত্তির অধিকারী হতে পারে না। মুরতাদ হিসাবে অর্জিত সম্পত্তি তার সম্পত্তি নয়। এটি মুসলিমদের জন্য ফেইস হিসাবে গন্য হবে। (ফেইস এর সংজ্ঞা অফুরন্ত নিয়ামত নামক কিতাবের পঞ্চম খণ্ডের উপ পরিছেদ অবিশ্বাসীদের বিবাহে বর্ণিত রয়েছে)। তার সকল সামাজিক আদান প্রদান যেমন কেনা বেচা, ভাড়ার চুক্তি, উপহার দেওয়া বাতিল হয়ে যাবে। (দয়া করে অফুরন্ত নিয়ামত কিতাবের পঞ্চম খণ্ডের একত্রিশ নম্বর অনুচ্ছেদ এ বাতিল নামক পরিচ্ছেদ দেখুন)।
সে যদি পুনরায় মুসলিম হয় তবে এগুলো তার কাছে আগের অবস্থায় ফিরে আসবে। তাকে তার আগের ইবাদাতের কাযা করতে হবে না একমাত্র হজ ব্যতীত, হজ তাকে পুনরায় আদায় করতে হবে। প্রথম তিনটি বিষয় যা একজন নতুন বিশ্বাসীর জানতে হবে, ওযু করতে, গোসল করতে এবং নামায আদায় করতে। ঈমানের ছয়টি স্তম্ভ হল, বিশ্বাস করা যে আল্লাহ্তায়ালা এক এবং অদ্বিতীয় এবং তার নিদর্শনসমুহে ঈমান আনা, ফেরেশতাদের উপর, আসমানি কিতাবের উপর, নবীদের উপর, পরকালের জিবনের উপর, কাযা এবং কাদার এর উপর। এরপরে তার এগুলো আলাদা আলাদাভাবে প্রত্যেকটি বলতে হবে। সংক্ষেপে, আমাদের ইসলামের আদেশ এবং নিসেধসমুহ অন্তর এবং শারীরিক উভয়ভাবে পালন করতে হবে এবং অন্তর সবসময় সচেতন রাখতে হবে নতুবা তা গাফেলতে ডুবে যাবে। কোন ব্যক্তির অন্তর যদি স্থায়ী না হয়। অর্থাৎ সে যদি মনে রাখতে না পারে আল্লাহ্ তায়ালার মহত্ত্ব এবং তার করুণাসমুহকে, জাহান্নামের আযাবকে, ইসলামকে নিজের উপর আরোপিত করা তার জন্য অনেক কঠিন হবে। ফিকহের স্কলারগণ এই মর্মে ফতওয়া দিয়েছেন, যে এটি বান্দাকে ইসলাম পালনে সহজ করে দেয়। শরীরের ইসলামের সাথে মানায় নেওয়ার সহজতা, ইচ্ছা এগুলো নির্ভর করে অন্তরের বিশুদ্ধতার উপরে। তথাপি কোন ব্যক্তির আচরণ যদি তার শুধু অন্তরের বিশুদ্ধতাকে গুরুত্ব দেয় এবং ভালো আচরণ করে তবে শারীরিকভাবে ইসলাম মেনে না চলে তবে সে একজন মুলহিদ। এ ধরনের ব্যক্তিদের শিক্ষাকে ইস্তিদরাজ বলে। এই শিক্ষার অধিকারী এবং দানকারী উভয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। অন্তরের বিশুদ্ধতা এবং নাফসে মুতমাইন্না নির্ভর করে কতটা শারীরিক ও ইচ্ছাকৃতভাবে সে ইসলামের সাথে নিজেকে মানিয়ে নিয়েছে। এধরনের মন্তব্য, আমার অন্তর পরিশুদ্ধ, আমার অন্তরের দিকে দেখ, তারাই বলে যারা ইসলামকে তাদের বিবেক বিবেচনা এবং শরীরের সাথে মানিয়ে নেই নি। এগুলো বলে তারা নিজেদের এবং তার আশেপাশের মানুষকে প্রতারিত করছে।