Hakikat Books
Türkçe

Bölüm 17 / 73

অযু সংক্রান্ত

হানাফী মাযহাব অনুযায়ী অযুর ফরজ 8৪টি, শাফেয়ী মাযহাব অনুয়ায়ী ৭টি এবং মালেকী ও হাম্বলি মাযহাব অনুযায়ী ৬টি। হানাফী মাযহাব অনুযায়ী অযুর ফরযগুলো হলোঃ ১- মুখমন্ডল ধৌত করা, ২- উভয় হাত কনুইসহ ধৌত করা, ৩- মাথার চার ভাগের এক ভাগ মাসেহ করা, ৪- উভয় পা টাখনুসহ ধৌত করা।

চার ধরনের অযু রয়েছেঃ প্রথম ধরন হলো ফরয, দ্বিতীয় ধরনের অযু ওয়াজিব, তৃতীয় ধরনের হলো সুন্নত এবং চতুর্থ ধরন হলো মানদুব।

ফরয অযুঃ কুরআনে কারিম ধরার জন্য, পা ওয়াক্ত নামাজের জন্য, জানাযার নামাযের জন্য সৌমাহীন করুণার পনেরোতম অধ্যায়ের পঞ্চম ধাপ বিস্তারিত আলোচনা করা হয়েছে), তিলাওয়াতে সিজদা করার জন্য সীমাহীন করুণা.র ষোলতম অধ্যায়ের চতুর্থ ধাপে বিস্তারিত আলোচনা করা হয়েছে)।

ওয়াজিব অযুঃ তাওয়াফ -ই জিয়ারাতের সময়ের অযু। (সীমাহীন করুণা,র সপ্তম অধ্যায়ের পঞ্চম ধাপে বিস্তারিত আলোচনা করা হয়েছে )

সুন্নত অযুঃ কুরআন পড়ার (না ধরে) পূর্বে: অযু করা, অথবা মুসলিমদের কবরস্থানে যাওয়ার আগে, অথবা গোসলের আগে অযু করা।

মানদুব অযুঃ ঘুমতে যাওয়ার আগে অথবা ঘুম থেকে উঠে অযু করা। যদি আপনি মিথ্যা বলেন বা কারো ব্যাপারে গীবত করেন অথবা যৌণ উত্তেজনা তৈরী করেন এমন মিউজিক শুনেন তাহলে উক্ত পাপের জন্য তাওবা ও ইনস্তিগফার করা এবং তখন অযু করা মানদুব। ইলম (জ্ঞান) অর্জনের জন্য যাওয়ার আগে অযু করা ও মানদুব অথবা অযু থাকা সত্ত্বেও নতুন করে অযু করা কিন্তু পূর্বের অযু দ্বারা এমন একটি ইবাদাত সম্পন্ন করা হয়েছে যেটা অযুহীন অবস্থায় করার অনুমতি নাই (যেমন, আগের অযু করার পর নামাজ পড়া হয়েছে)। যদি সেই ইবাদতটি সম্পন্ন করা না হয় (যেটার জন্য অযু করা হয়ে ছিল) তবে অযু অবস্থায় পুনরায় অযু করা মাকরুহ।

Bu bölümü başka dilde oku

Türkçe中文(普通话)中文(繁體)EnglishPortuguêsItalianoУкраїнськаNederlandsAzərbaycancaБългарскиNorskWolofEestiދިވެހި

Paylaş

WhatsApp Telegram X Facebook E-posta