Hakikat Books
Türkçe

Bölüm 22 / 73

অযুর মাকরুহসমূহ

অযুর মাকরুহ আঠারোটি, যেমনঃ ১- মুখের মধ্যে জোরে পানির ছিটা দেয়া।

২- অযুর পানির মধ্যে শ্বাস ফেলা।

৩- অযুর অঙ্গগুলো (যেগুলো তিন বার ধৌত করতে হয় ) তিন বারের কম ধোয়া।

৪- অযুর অঙ্গগুলো তিন বারের বেশি ধৌত করা।

৫- অযুর পানির মধ্যে থুথু ফেলা।

৬- অযুর পানির মধ্যে নাক ঝারা দেয়া।

৭- গরগরা করার সময় গলার ভিতরে পানি যাওয়া।

৮- দেহের পিছনের অংশকে কিবলামুখি করা (যখন অযু করা হয়)। ৯- শক্ত করে চোখ বন্ধ করে রাখা।

১০- বড় করে চোখ খুলে রাখা।

১১- বাম পাশ থেকে অযু শুরু করা।

১২- ডান হাতের সাহায্যে নাক ঝারা দেয়া।

১৩- মুখে পানি দেয়ার সময় বাম হাতে দেয়া।

১৪- নাকে পানি দেয়ার সময় বাম হাতে দেয়া।

১৫- পাকে মাটিতে (বা ফ্লোরে) গেঁথে রাখা।

১৬- সুর্য রশ্মিতে গরম পানি দ্বারা অযু করা।

১৭- মা-ই মুস্তামাল পানি ব্যবহার ত্যাগ না করা।

১৮- অযুর সময় জাগতিক বিষয়ে আলোচনা করা।

Bu bölümü başka dilde oku

Türkçe中文(普通话)中文(繁體)EnglishPortuguêsItalianoУкраїнськаNederlandsAzərbaycancaБългарскиNorskWolofEestiދިވެހި

Paylaş

WhatsApp Telegram X Facebook E-posta