Hakikat Books
Türkçe

Bölüm 28 / 73

আযান-ই মুহাম্মাদি

নিন্মোক্ত বিষয়গুলো দুররুল মুখতার এবং এর বর্ণনাকারী ইবনে আবেদীন থেকে অনুবাদকৃত। একজন বিচক্ষণ মুসলিমের ইসলামি শিক্ষাচচ্চা এবং ইসলামের উৎস থেকে নেওয়া কিছু নির্দিষ্ট বাক্য আবৃতই আজান-ই মুহাম্মদি। অন্য কথায় বাক্তিকে মিনারে আরোহণ করতে হবে এবং আরবিতে এটি পাঠ করতে হবে। একই অর্থ হলেও অন্য ভাষায় আযান দেওয়া জায়েয নেই। আযান সাধারনত দৈনিক পাঁচবার সালাতের আহবানকেই বোঝায়। পুরুষের জন্য শহরের উচু কোন স্থানে আরোহন করে আযান দেওয়া সুন্নাতে মুয়াক্কাদা। মেয়েদের আযান বা ইকামাত মাকরুহ। পুরুষদের (না- মাহরাম) মেয়েদের আওয়াজ শুনতে দেওয়া হারাম।

মুয়াজ্জিনকে উচু কোন স্থানে বা মিনারে দাঁড়িয়ে আযান দিতে হবে যাতে করে তার প্রতিবেশিরা শুনতে পারে। তবে খুব উচ্চস্বরে আযান দেওয়া জায়েয নেই। আযানে আকবর বলার সময় সে হয় জজমের নিয়ম অনুসারে একেবারে শেষে থাম্বে অথবা আরবি উচ্চারণ উস্তন করবে। সে অয়েত্রা উচ্চারণ করবে না। এটি জায়েয নয় যে এমন কোন স্বরবর্ণ যোগ করে প্রলম্বিত করা যাতে করে আযানকে গান বা সঙ্গিতের মত শোনা যায়। আযানে সালাহ এবং ফালাহ বলার সময় ভক্তিসহকারে মাথা ডানে এবং বামে ঘুরানো সুন্নাত। পায়ের পাতা এবং বুক কিবলাহ হতে না ঘুরানো। অথবা যদি মিনার হতে আজান দেওয়া হয় তবে মুয়াজ্জিনের মিনারের গ্যলারির দিকে ঘুরা।

প্রথম মিনার তৈরি হয় হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তায়ালার সময়। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সময় উচু জায়গা বানানো ছিল। বেলাল হাবসি রাদিয়াল্লাহ্ তায়ালা এর উপরে আরোহণ করতেন এবং আযান দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আযানের সময় তার আঙ্গুল কানের উপরে রাখতে আদেশ করেন। আযানের মাঝে কথা বললে পুনরায় আযান দেওয়া জরুরি। একের অধিক ব্যক্তি একত্রে আযান দেওয়াও জায়েজ। তবে কারো আযানের কোন শব্দ বাদ গেলে আযান শুদ্ধ হবে না। বসে আযান দেওয়া মাকরুহে তাহরিমি।

এটি সুন্নাত যে মুয়াজ্জিন একজন সালিহ মুসলিম হবেন, আযানের সুন্নাতসমূহ সমন্ধে অবগত হবেন, আযানের সময় সমন্ধে জানবেন, নিয়মিত আযান প্রদান করবেন এবং শুধুমাত্র আল্লাহর সন্তপ্তির জন্য আযান দিবেন, অর্থ উপার্জনের জন্য নয়। নাবালেগ বাচ্চার জন্য আযান দেওয়া সহিহ নয়। এর শব্দ পাখির ডাক বা কোন বাদ্যযন্ত্রের মত হতে পারবে না। এ কারণে লাউড স্পিকার ব্যবহারে আযান বা ইকামাত সহিহ নয়। একজন ফাসিক ব্যক্তির জন্য আযান দেওয়া উচিত নয় এক্ষেত্রে যদিও ইমামের পেছনে নামায আদায় করা হয় তবে ৯ ব্যক্তির আযানের কারণে নামাযের ক্ষতি হবে। এরুপ ব্যক্তির আযান দেওয়া মাকরুহ মুয়াজ্জিনের এটা জানা জরুরি যে কখন আযান দিলে মুসল্লিগণ প্রস্তুতি সম্পন্ন করে নামাযে আসতে পারবে। একজন ব্যক্তি যদি নামাযের সময়ের ক্ষেত্রে অনিশ্চিত থাকে অর্থাৎ নামাযের ওয়াক্ত হয়েছে কিনা। এরুপ ক্ষেত্রে তার নামায সহিহ হবেনা যদিও সে পরবর্তাঁতে জানতে পারে যে তার নামায এর সময় ঠিক ছিল। ফাসিক এবং অবিশ্বাসী ব্যক্তিদের দ্বারা তৈরিকৃত ক্যলেন্ডার দিয়ে নামায আদায় সহিহ নয়। দারুল হারবে ব্যবহৃত ক্যালেন্দারের সঠিক হওয়ার ক্ষেত্রে কেহ অবশ্যই কোন মুসলিমকে জিজ্ঞাস করবে যে বিশ্বাসে সালিহ এবং শিক্ষিত এবং তার কাছ থেকে সত্য জানা। যদি একত্রে অনেকগুলা সুন্নাত তরিকায় দেওয়ার আযান কানে আসে তবে শুধুমাত্র প্রথম শুনতে পাওয়া আযানের জবাব দিতে হবে। এটি যদি বসবাসের কাছাকাছি মসজিদ থেকে আসে তবে জামাতে শরিক হতে হবে।

কুরআন শরীফ তিলাওয়াত অবস্থায় থাকলেও আজানের জবাব দিতে হবে। তবে নামাযে থাকা অবস্থায়, বাথরুমে বা খাওয়ার সময় অথবা কোন ধর্মীয় শিক্ষার সময় জবাব দিতে হবেনা। আরবি ছাড়া অন্য কোন ভাষায় বা কোন মিউজিক এর মত করে আজান দেওয়া সুন্নাতের বরখেলাপ। আযান শোনার সাথে সাথে কাজ ফেলে বসা থাকলে দাঁড়িয়ে যাওয়া অথবা হাটা অবস্থায় থাকলে হাটা বন্ধ করে দেওয়া মুস্তাহাব। বর্নিত রয়েছে মুসলিম গভর্নরের জন্য প্রতি মহল্লায় একটি মসজিদ করে দেওয়া ওয়াজিব। মসজিদগুলো বায়তুল মালের অর্থের মাধ্যমে সম্পন্ন হবে। গভর্নর তৈরি করে না দিলে জনগনের নিজেদের উদ্যোগে মসজিদ করা ওয়াজিব। যদি ইসলামের আনুগত্ব্বের মাধ্যমে প্রতি মহল্লায় একটা করে মসজিদ থাকে এবং প্রতিটা মসজিদ থেকে আজান দেওয়া হয় তবে প্রত্যেকটা মুসলিম আযানের শব্দ শুনতে পারবে। তখন মুয়াচজ্জিনের খুব জোরে আওয়াজ করে অথবা লাউড স্পিকার ব্যাবহার করে আযান দিতে হবে না। লাউড স্পিকার ব্যাবহার বিদাত এবং সুন্নাতের বরখেলাপ। এটি সুন্নাতের সৌন্দর্য হারানোর কারণ। এ কারণে তুরস্কের ধর্ম বিষয়ক পরিচালকের নির্দেশে ধর্মশিক্ষা পর্যালোচনায় গঠিত কমিশনের ১-১২-১৯৫৪ সালের পনেরো নম্বর আট্টিকেলের ৭৩৭ নম্বর রেজুলেশনে উল্লেখিত রয়েছে- মিম্বারের উপরে লাউড স্পিকার ব্যাবহার নিষিদ্ধ। যদি জামাত এত বিশাল হয় যে ইমামের বা মুয়াচ্জিনের আওয়াজ সকলের কানে না পৌছায় তখন দুরের অন্য কেউ আওয়াজ পৌছিয়ে দেওয়ার দায়িত্ব পালন করতে পারে, আলফিকাহ আলাল মাযহাবিল আরবা নামক কিতাবের সাজদায়ে তিলাওয়াত নামক পরিচ্ছেদে এবং অপরিসিম নেয়ামত নামক কিতাবের যোল অধ্যায়ের চতুর্থ পরিচ্ছেদে উল্লেখ রয়েছে, কুরআনে কারিম তিলাওয়াত, অথবা আযান কোন রেডিও বা টেপরেকর্ডারে অথবা লাউড স্পিকারে উচ্চস্বরে করার এই প্রক্রিয়া মানুষের প্রকৃত কণ্ঠ নয়। এটি একটি ইন্সট্ররমেন্টের শব্দ যা ম্যপ্নেটিক বা ইলেকট্রিক প্রক্রিয়ার মাধ্যমে গঠিত। যদিও একে পারফর্মারের স্বর হিসাবে ধরে নেওয়া হয় তার পরেও এটি প্রকৃত মানুষের স্বর নয়। আযান এ মুহাম্মাদী একজন সালিহ মুসলিমের প্রকৃত কণ্ঠ হতে হবে। কোন নলের বা পাইপের মধ্য দিয়ে আসা শব্দ আযান নয়। বিশিষ্ট ইসলামিক স্কলার হজরত হামিদি রহমাতুল্লাহ তার তাফসির গ্রন্থের তৃতীয় খণ্ডের ২৩৬১ পৃষ্ঠায় উল্লেখ করেছেন, পরিলক্ষিত হয় যে, কিরাতে শোনা এবং নিরবতার বিষয়ে যে আদেশ রয়েছে এক্ষেত্রে এটি পালাক্রমে একটি এঁচ্ছিক কার্যকলাপ যা ভাষাগত বা বাচ্য দ্বারা সঞ্চালিত হয় এবং স্পষ্ট উচ্চারণে নির্ধারিত স্থান নিরীক্ষক বাচ্য উদ্দেশ্য এবং ধিরে ধিরে পঠিত হয়। পারতপক্ষে কোরআন অবতরণের সময় জিবরীল আলাইহিস সালাম আমাদের নবীজিকে দিয়ে কিরাত পড়িয়ে ছিলেন নিজে নিজে না পড়ে। অর্থাৎ নবীজির মাধ্যমে কিরাত সম্পন্ন করে ছিলেন। এ স্বর্গীয় কাজ অপর পক্ষে ছিল এক ধরনের তেনজিল বা অবতরণ এবং কিরাতের সৃষ্টি। সুতরাং কোন মনস্তিস্কবিহীন কিছু হতে আগত শব্দকে কিরাত বলা যায় না এবং কোন শব্দের প্রতিফলনকেও কিরাত বলা যায় না। এই বিষয়ে তাই ফিকহ শাস্ত্রের আলেমগণ বলেন কিরাতের কোন রেকর্ড বা ইকোকে কিরাত বলা উচিত নয় এবং এর জন্য তিলাওয়াতের সেজদাও প্রয়োজন নেই। আয়াতের সেজদা হল যা কোন মুসলিম কুরআনে আয়াতে সেজদার আয়াত শুনলে বা পড়লে যে সেজদা দিতে হয়। একইভাবে কোন বই পড়াকেও কিরাত বলা যাবে না এবং কোন ধরনের সাউন্ড ইকো বা মিউজিকাল কিছুর শব্দ বাজলে তাও কিরাত হিসাবে গণ্য নয়। সুতরাং কোন রেকর্ড প্লেয়ার রেডিও বা টেলিভিশন থেকে আসা কিরাতের শব্দ বা এর প্রতিফলন নিজে কিরাত নয় তাই এক্ষেত্রে শবণকারী মুসলিমের উপর নিরবতা এবং শোনা এর এই বিধান কার্যকর নয়।

[১] পরবর্তাঁ অংশ অফুরন্ত নিয়ামাত কিতাবের চতুর্থ খণ্ডের যোল পরিছেদে দ্রষ্টব্য।

অন্যভাবে বলা যায়, কুরআনে কারিম তিলাওয়াতের সময় নিরবে শোনা ওয়াজিব হওয়ার যে বিধান আছে এটি কোন ব্যাক্তির কুরআন সামনা-সামনি তিলাওয়াত বা এরুপের জন্য কোন কিরাতের প্রতিফলন বা রেকর্ডিংয়ের জন্য এটি প্রযোজ্য নয়। তথাপি যেহেতু কিরাতের রেকর্ডিং বা প্রতিফলন শোনা ওয়াজিব বা মুস্তাহাব নয় এর মানে এই নয় যে এটি শোনা যাবে না কোরআনে কারিমের আয়াতসমূহ প্লে করার এবং এটি শোনা দুইটি ভিন্ন কাজ। এটা অবশ্যই যে কোন মিউজিকাল ইস্সট্রমেন্টের সাহায্যে কুরআনে কারিমের আয়াত তিলাওয়াত বা বাজানো জায়েজ নেই। এরুপ করা গুনাহ তাছাড়া এরুপ কিছু শোনাও অন্যায়। একইভাবে পাবলিক বাসে কুরআন তিলাওয়াত গহিত কাজ। এবং এরুপ শোনার মধ্যেও কোন সওয়াব নেই। তাছাড়া এরুপ কোথাও কোরআনের কিরাতের ইকো বা সাউন্ডরেকর্ড' বা রেডিওতে প্রচারিত কুরআনের কিরাত শোনার কোন বাধ্যবাধকতা নেই। কুরআনের কিরাতের সাদৃশ কিছুও স্বয়ং কিরাত নয়। এগুলো কালামের নফসের অন্তর্ভুক্ত। কাজেই যদিও এটা অর্থাৎ কুরআন তিলাওয়াত মনযোগ দিয়ে শোনা ওয়াজিব বা মুস্তাহাব নয় তথাপি এটি শুধুমাত্র অনুমতি প্রাপ্ত নয় এটি একটি আদেশ স্বরূপ যেভাবেই একে বিচার করা হোক না কেন। এটিও মুসলিমের একিনের একটি অংশ যে, সে কোথাও কোন কুরআনের আয়াত সংবলিত পৃষ্টা দেখলে তাকে অতিক্রম করে না গিয়ে পৃষ্ঠাটি যত্ন সহকারে তুলে কোন পবিত্র বা যথার্থ স্থানে রেখে দিবে। ফিকাহের অনেক বইয়ে যেমন কাষীখাঁতে উল্লেখিত রয়েছে যে, আজান দেওয়া একটি সুন্নাত। এটি ইসলাম ধর্মের একটি বৈশিষ্ট বা নিরর্শন। কোন মহল্লার লোকজন যদি আজান বন্ধ করে দেয় তবে সরকারের অবশ্যই জোর পূর্বক হলেও তা আবার পুনর্বহাল করতে হবে। একজন মুয়াজ্জিনের কিবলার দিক এবং পাঁচ ওয়াক্ত নামাযের সময় জানা বাঞ্ছনীয়। আযানের শুরু হতে শেষ পযন্ত কিবলার দিকে মুখ করে আযান দেওয়া সুন্নাত। সাধারণত মুসল্লিদের দৈনিক পাঁচ ওয়াক্ত নামাযের সময় এবং ইফতারের সময় জানিয়ে দিতে আযান দিতে হয়। নামাযের সময় জানে না বা ফাসিক এরুপ ব্যক্তির দ্বারা আযান দেওয়া ফিতনা স্বরূপ। অদূরদর্শী শিশু, মাতাল, মানসিক ভারসাম্যহীন, জুনুব ব্যক্তি অথবা নারী দ্বারা আযান দেওয়া মাকরুহ। এরুপ ক্ষেত্রে মুয়াজ্জিনের পুনরায় আযান দিতে হবে। তাছাড়া মাওলিদ করা অথবা এরুপ স্থানে যাওয়া যেখানে মাওলিদ করা হয় এটা অনেক সওয়াবের কাজ। তবে নারীদের তাদের কণ্ঠ মাওলিদ, আযান বা গান গাওয়ার মাধ্যমে পর পুরুষকে শোনানো হারাম। একজন নারী শুধুমাত্র নারীদের মাঝেই এগুলো করতে পারবে এবং সে এগুলো রেকর্ড: করতে পারবে না এবং পরে এগুলো প্রচার করতে পারবে না। তবে বসে থাকা বা ওযু ছাড়া কোন ব্যক্তি বা কোন জন্তর বাহনে আরহিত কেউ আযান দিলে তা মাকরুহ হবে তবে এদের দেওয়া আযান পরে আবার পুনরায় দিতে হবে না। আযান মিনারে বা বাহিরে দিতে হবে মসজিদের ভেতরে দেওয়া যাবে না। তালহিনের মত করে আযান দেওয়া মাকরুহ অর্থাৎ এমনভাবে আযানের শব্দগুলোকে প্রলম্বিত করা যে এটি অর্থ পরিবর্তন করে ফেলে। আযান আরবি ছাড়া অন্য কোন ভাষায় হতে পারবে না। ফাতওয়ায়ে হিন্দিয়্যা নামক কিতাবে উল্লেখ রয়েছে, মুয়াজ্জিনের চিৎকার দিয়ে আযান দেওয়া মাকরুহ। ইবনে আবেদীন রাহমাত্ল্লাহ আলাহির মতে, কোন উচু স্থানে দাঁড়িয়ে আযান দেওয়া সুন্নাত যাতে করে অনেকে এটি শুনতে পায়। একের অধিক মুয়াজ্জিনের একত্রে আযান দেওয়া জায়েয তাছাড়া লাউড স্পিকারের সাহায্যে আজান বা ইকামত দেওয়া ঠিক নই। হাদিস শরিফের মধ্যে উল্লেখ আছে, যদি কেউ বিদয়াত করে, তার কোন ইবাদাতই কবুল হবে না। যদিও লাউড স্পীকার থেকে আসা শব্দ মানুষের স্বরের মতই তবুও এটি প্রকৃত স্বর নয়।

(একদল বিশেষজ্ঞ উলামার মতে) এটি ম্যপ্নেটিসম এর মাধ্যমে তৈরি শব্দ। যখন কেউ লাউড স্পীকারগুলো কাবার দিকে না ফিরিয়ে অন্য দিকে ফিরিয়ে রাখে তখন গুনাহ দ্বিগুণ হয়ে যায়। এজন্য প্রতি মহল্লায় একটি মসজিদ থাকা উচিত। এতে করে প্রতি মহল্লায় আজান দেওয়া হবে এবং মহল্লার সবাই শুনতে পাবে। একত্রে আজান দেওয়াকে বলে আজান এ জাওহাক। হদয় কাড়া স্বরে আজানের ধ্বনিগুলো দূর হতে শোনা যাবে। হৃদয় ও আত্মাকে আলোড়িত করবে এবং ঈমান মজবুত করবে। মুয়াজ্জিন তার আযান এবং ইমাম তার কিরাত এমনভাবে পাঠ করবে যে জামাতের লোকজন এবং আশেপাশের লোক শুনতে পারে। বেশি উচ্চ স্বরে বা চিৎকার দিয়ে আজান বা কিরাত মাকরুহ। এটিও লাউড স্পীকারের অপ্রয়োজনীয়তা প্রমান করে।

এক কথায় বিশেষজ্ঞ উলামার মতে লাউড স্পিকারের আযান আযান নয়। আযান এ মুহাম্মাদি হল মুয়াজ্জিনের কণ্ঠ উচ্চারিত আযান। হাদিসে বর্ণিত আছে, শেষ দিবস যত ঘনিয়ে আসবে কুরআনে কারিম মিজমারের সাথে পড়া হবে। এটি আল্লাহর উদ্দেশ্যে পড়া না হবে না। অনেকেই আছে যারা কুরআন তিলাওয়াত করে কিন্তু কুরআন তাদের অভিশাপ দেয়। এমন একটা সময় আসবে যখন মুয়াজ্জিনরা হবে সব থেকে নিচ। এটি আল্লাহর সন্তষ্টির জন্য তিলাওয়াত করা হবে না। শুধুমাত্র আত্মতুষ্টির জন্য পাঠ করা হবে। মিজমার অর্থ বাদ্যযন্ত্রসহ। লাউড স্পীকারও একটি বাদ্যযন্ত্র। মুয়াচ্জিনদের এই হাদিস শরীফ অনুযায়ী ভীত হওয়া উচিত। এবং লাউড স্পীকার পরিত্যাগ করা উচিত।

অনেকে বলেন, লাউড স্পীকার প্রয়োজন কারণ এটি শব্দ দূরে নিয়ে যায়। আমাদের নবিজি বলেছেন, আমাকে যেভাবে ইবাদত করতে দেখ তোমরাও সেভাবে ইবাদত কর। যে ব্যক্তি ইবাদতে পরিবর্তন করল সে নতুন কিছু বিষয় সংযোজন করল। এটা বলা সঠিক নয় যে আমরা দ্বীনে নতুন কিছু প্রয়োজনীয় বিষয় সংযোজন করছি। ইসলামিক স্কলাররা শুধুমাত্র জানেন কথায় পরিবর্তন দরকার। তাদের মুজতাহিদ বলা হয়। তারা নিজের মত করে কিছু পরিবর্তন করেন না। সুতরাং এটি পরিস্কার যে মিজমার এর মাধ্যমে আজান দেওয়া পরবর্তা যুগে চালু হয়েছে। একমাত্র ব্যক্তির হৃদয়ই অপরকে আকৃষ্ট করে। অন্তর পরিস্কার আয়নার মতন। ইবাদত অন্তরের পরিশুদ্ধিতা বাড়িয়ে দেয়।

বিদআত এবং পাপ কাজ অন্তরকে অন্ধকারে ঢেকে দেয় ফলে আল্লাহ্ তায়ালার ফয়েজ ও নূর আসতে পারে না। সালিহ মুসলিমরা এটি বুঝতে পারেন এবং পেরেশান হন। তারা কখনো পাপ করতে চান না। তারা অধিক অধিক ইবাদত করতে চান। পাঁচ ওয়াক্ত নামায ব্যতীত তারা কামনা করে আরও বেশি যদি নামায পড়তে পারতো। গুনাহের দ্বারা নফসকে সন্তষ্ট করা হয়। সকল বিদআত এবং গুনাহ নফসকে আরও শক্তিশালি করে যা আল্লাহর শত্রু। আব্দুল্লাহ দেহলভি রহমাতুল্লাহ এর বিশিষ্ট খলিফা রাউফ আহমদ দারউল মারিফ নামক কিতাবে উল্লেখ করেছেন, মিজমার অর্থাৎ মিউজিকাল যন্ত্রের সাহায্যে কুরআনে কারিম তিলাওয়াত বা অন্য কোন ইবাদাতমুলক কাজ হারাম।

শাফেয়ি মাযহাবের কিতাব আব্দুল্লাহ্ বিন আব্দুর রাহমান এর আল মুকাদ্দিমা উল হাদরামিয়্যায় এবং ইউসুফ এরদেবেলি এর আল আনোয়ার লিয়ামাল ইল আবরার এ উল্লেখ রয়েছে, শাফেয়ি মাযহাব অনুযায়ী ইমামকে নামাজে অনুসরণ করা সহিহ হওয়ার জন্য তিনটি শর্ত প্রযোজ্য।

১। তার ইমামকে দেখতে হবে, ২। ইমামের আওয়াজ শুনতে হবে, ৩। তার এবং তার সামনের জামাতের লাইনের মাঝে তিন শত দিররাহ অর্থাৎ ১২৬ মিটার এর অধিক দূরত্ব হতে পারবে না। হানাফি এবং শাফেয়ি কোন মাযহাবে মতেই দূর হতে অর্থাৎ টিভিতে দেখে ইমামকে অনুসরণ করলে নামায হবে না। এটি এক ধরনের বিদআত যা সালফে সালেহিনদের আমলে দেখা যায় না।

সুরা নিসার ১০৪ নম্বর আয়াত হতে বোঝা যায়, যারা বিদআত করবে যেমন, টেলিভিশন অথাবা রেডিওর মাধ্যমে নামাজ আদায়- তারা জাহান্নামে যাবে। লাউড স্পিকার অথবা রেডিও হতে শোনা আযান যেমন নিজে আযান নয় শুধুমাত্র আযানের মত তেমনি আয়নায় মানুষের বা ফটোগ্রাফ যদিও ব্যক্তির অনেকটা অবিকল কিন্তু এটি এ ব্যক্তি নিজে নয়।

Bu bölümü başka dilde oku

Türkçe中文(普通话)中文(繁體)EnglishPortuguêsItalianoУкраїнськаNederlandsAzərbaycancaБългарскиNorskWolofEestiދިވެހި

Paylaş

WhatsApp Telegram X Facebook E-posta