Hakikat Books
Türkçe

Bölüm 36 / 73

জামাতে নামাযে রহমত

উদাহরণ স্বরূপ কেউ যদি জামাতে দুই রাকাত নামায আদায় করে এবং নিজে নিজে ২৭ রাকাত নামায আদায় করে তবে তার এই দুই রাকাতের সওয়াব সাতাশ রাকাত থেকে বেশি। অন্য বর্ণনায় এসেছে এমনকি জামাতে আদায় করা দুই রাকাত নামায একাকি এক হাজার রাকাত নামায অপেক্ষা বেশি সওয়াব। বিভিন্ন রেওয়াতে জামাতে নামাযের প্রচুর সওয়াবের বর্ণনা এসেছে। যেমন- ১। মুমিন একে অপরের সানিধ্যে আসলে তাদের মধ্যে ভালবাসার বন্ধন সৃষ্টি হয়। ২। অজ্ঞ কেউ অধিক জানা ব্যক্তির কাছ থেকে নামাযের অজানা বিষয় গুলো জানতে পারবে।

৩ যদি এক দলের নামাজ কবুল হয় এবং অপর দলের না হয়।তবে এই পূর্ববর্তীদের নামাযের বরকতে পরবর্তাঁদের নামায কবুল হয়ে যায়।

এক রেওয়াতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ”হে আমার উম্মত। তোমাদের জন্য আমি দুইটি পথ রেখে যাচ্ছি, একটা কুরআন এবং অপরটি আমার সুন্নাত যে ব্যক্তি এগুলা বাদে অন্য কিছুকে অনুসরণ করবে সে আমার উম্মত নয়।

আব্দুল গনি নাবলুসি রাহমাতুল্লাহ্ আলাহি [১০৫০-১১৪৩ হিজরি, ১৬৪০-১৭৩১ থ্রিস্টাব্দ] হাদিকা [ যা ইমাম বিরগিভির তারিকায়ে মুহাম্মদিয়া কিতাবের সারাংশ] কিতাবের নিরানব্বই পৃষ্ঠায় উল্লেখ করেছেন, আল্লাহ তায়ালা ইসলামের একটা অংশ কুরআনের মাধ্যমে এবং বাকি অংশ তিনি প্রকাশ করেছেন বা পুর্ণতা দান করেছেন রাসুল সাল্লাল্লাহু আলিহি সাল্লামের সুন্নাতের মাধ্যমে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত বলতে বোঝায় তার বিশ্বাস, বর্ণনা, প্রাকটিস, আচরণ, এবং কারো কোন কাজের প্রতি তার দিক নির্দেশনা বা সমর্থন। এই হাদিসটি আদিল্লাহ এ শরিয়া গ্রন্থের দ্বিতীয় হাদিস নিদেশ করে।

Bu bölümü başka dilde oku

Türkçe中文(普通话)中文(繁體)EnglishPortuguêsItalianoУкраїнськаNederlandsAzərbaycancaБългарскиNorskWolofEestiދިވެހި

Paylaş

WhatsApp Telegram X Facebook E-posta