Hakikat Books
Türkçe

Bölüm 37 / 73

জামাতের ইমামতি

ইমামকে জামাতে অনুসরণ করেন এমন চার ধরনের লোক রয়েছে, মুদরিক, মুক্তেদি, মাসবুক এবং লাহিক।

১। যে ব্যক্তি ইমামের সাথে তাকবিরেই হাত বাধে তিনি মুদরিক।

২। যে ব্যক্তি প্রথম তাকবির ধরতে ব্যর্থ হয় তিনি মুক্তাদি।

৩। মাসবুক সেই ব্যক্তি যে ইমামের এক বা দুই রাকাত নামায সম্পন্ন হওয়ার পরে জামাতে শরিক হন।

৪। লাহিক সেই ব্যক্তি যিনি ইমামের সাথে তাকবিরে তাহরিমা বাধেন এবং কোন হাদাস বা এরুপ জরুরত এর কারণে নামাজের মধ্যে ওযুর জন্য যান এবং অযুর পরে আবার নামাযে ইমামের সাথে যোগ দেন। এরুপ ব্যক্তির নামায ইমামের পেছনে সম্পূর্ণ নামায আদায়কারী, সম্পূর্ণ কিরাত পাঠকারী এবং সম্পূর্ণ" রুকু সেজদা দানকারী সমান হিসাবে গণ্য হবে। যেন সে পুরো নামায তাই ইমামের পেছনে আদায় করল। তবে তাকে ওযু করার জন্য নিকটস্থ কোন জায়গায় যেতে হবে এবং কার সাথে কথা বলা যাবে না। অনেক ফকিহের মতে ব্যক্তি দুরের কোন অজুখানায় ওযুর জন্য গেলে তার নামায ফাসিদ হয়ে যাবে।

কোন ব্যক্তি যদি দ্রুত ইমামের সাথে রুকু ধরতে গিয়ে পরিপূর্ণভাবে তাকবিরেই ইফতিতাহ এবং নিয়ত ছাড়াই দ্রুত রুকুতে চলে যায় তবে তার এঁ রাকাত ইমামের সাথে গণ্য হবে না। সে যদি এসে পরিপুর্ণভাবে নিয়ত তাকবিরে ইফতিতাহ এবং রুকুর তাসবিহ পাঠ করে তবে তার এ রাকাত ইমামের সাথে গণ্য হবে। তথাপি যদি ইমাম রুকু হতে সোজা দাঁড়ানোর পর যদি কেউ রুকুতে ঝুকে তবে তার এই রাকাত ও ইমামের সাথে গণ্য হবেনা।

Bu bölümü başka dilde oku

Türkçe中文(普通话)中文(繁體)EnglishPortuguêsItalianoУкраїнськаNederlandsAzərbaycancaБългарскиNorskWolofEestiދިވެހި

Paylaş

WhatsApp Telegram X Facebook E-posta