Hakikat Books
Türkçe

Bölüm 45 / 73

নামায আদায় করা

নেয়ামত-ই-ইসলামের মধ্যে এভাবে উল্লেখ করা হয়েছে; সকল প্রাপ্ত বয়স্ক এবং বিচক্ষণ মুসলিমের জন্য প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামায আদায় করা ফরয। কেউ অন্য কোন ব্যক্তির হয়ে নামায আদায় করে দিতে পারবে না। কোন ব্যক্তি তার আদায়কৃত নামায অথবা অন্য যে কোন ইবাদতের সওয়াব অন্য কোন ব্যক্তিকে দান করতে পারে [সে জীবিত হোক বা মৃত। তাদের প্রত্যেককে (অর্থাৎ যাদেরকে কৃত ইবাদতের সওয়াব দান করা হয়েছে) ঠিক ততটা সওয়াব দেওয়া হয় যতটা দানকারী অর্জন করে এবং দানকারীর কাছ থেকে কোন সওয়াব কেটে নেওয়া হবে না। এভাবে নামায আদায় এবং তার সওয়াব দান করা তদানুযায়ী আপনার বিপক্ষ অথবা ঋণদানকারীর অনুকৃপা অর্জন যাতে করে তারা তাদের অধিকারের দাবী ত্যাগ করে তবে তা অনুমোদনযোগ্য নয়। একজন ব্যক্তি যিনি বিশ্বাস করেন নামায ফরয (দৈনিক পাঁচ ওয়াক্ত) এবং তখনও নামাজ আদায় করে না কোন ওজর ছাড়া তিনি অবিশ্বাসী হবেন না। তবে ফাসিকে পরিনত হবেন। এটি উল্লেখ্য, বিশ্বাসযোগ্য ইসলামী উৎস হতে উদ্ধৃত যে, একটি মাত্র বাদ দেওয়া নামাজের জন্য সত্তর হাজার বছর জাহান্নামের আগুনে পুড়তে হবে। একজন ব্যক্তি (যিনি দৈনিক পাঁচ ওয়াক্ত নামায থেকে বিরত থাকেন) তাকে জেলে পাঠাতে হবে এবং ততদিন পর্যন্ত সেখানে থাকতে হবে যতদিন না পুনরায় সে নামায আদায় শুর“ করে। যখন কোন শিশুর বয়স সাত বছর হয়ে যাবে তখন তাকে নামাযের জন্য নির্দেশ করতে হবে। যদি সে দশ বছর বয়সে নামায আদায় না করে তবে তাকে হাত দিয়ে প্রহার করতে হবে। এটি তিন বারের বেশি করা যাবে না। কোন লাঠি দিয়ে আঘাত করা যাবে না। লাঠির দ্বারা প্রহার হত্যার অপরাধে দোষী প্রাপ্তবয়স্ক ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য একটি শাস্তি, এবং সেক্ষেত্রেও আদালতের রায় প্রয়োজন। কোন পুরুষ তার স্ত্রীকে লাঠি দ্বারা প্রহার করতে পারবে না। কোন জীবন্ত প্রাণীর মাথায় অথবা মুখে অথবা বুকে অথবা পেটে আঘাত করা অনুমোদন যোগ্য নয়। অসুস্থ ব্যক্তির জন্যও তার শক্তি ও সামর্থ্য অনুযায়ী নামায আদায় করা ফরয। অশেষ রহমতের চতুর্থ অংশে নামায সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে।

Bu bölümü başka dilde oku

Türkçe中文(普通话)中文(繁體)EnglishPortuguêsItalianoУкраїнськаNederlandsAzərbaycancaБългарскиNorskWolofEestiދިވެހި

Paylaş

WhatsApp Telegram X Facebook E-posta