Hakikat Books
Türkçe

Bölüm 47 / 73

অসুস্থতার সময় নামায

যদি কেউ দাঁড়াতে না পারে বা মনে করে দাঁড়ালে তার অসুস্থতা বৃদ্ধি পাবে, তবে তিনি বসে নামায আদায় করবেন, তারা রুকুর জন্য একটু ঝুকবেন, এরপর বসে থেকেই মেঝেতে তাদের নাক এবং কপাল ঠেকিয়ে সিজদা করবেন।তারপর তারা এমনভাবে বসবেন যা তাদের কাছে সহজ হয়। নিল অথবা পা আড়াআড়ি করে হাঁটুর পাশে হাত রেখে উবু হয়ে শরীর টেনে বসতে পারবেন। মাথা ব্যাথা দাঁত ব্যাথা এবং চোখের প্রদাহ অসুস্থতা ধরা হবে শত্রুর দৃষ্টিগোচর হওয়াও ওজরের অন্তর্ভুক্ত।

একইভাবে যার ওযু নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে তিনি বসে নামায আদায় করবেন। যদি কোন বাক্তি কোন কিছুতে হেলান দিয়ে দাঁড়িয়ে নামায আদায় করতে পারেন তবে হেলান দিয়ে আদায় করবেন। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে না পারলে তকাবীর ইফতিতাহ দিয়ে নামায শুরু করবেন এবং ব্যাথা শুরু হলে বসে পড়বেন। যদি কোন বাক্তি সিজদা করতে অক্ষম হয় তবে, তিনি দাঁড়িয়ে আয়াত পাঠ করবেন, এরপর রুকুর জন্য বসে ইশারায় রুকু আদায়ের পরে সিজাদহের জন্য আরেকটু বেশি মাথা নত করে আদায় করবেন। যারা শরীরটাকে নত করতে পারবেন না তারা মাথা নত করবেন। কোন কিছুর উপরে সেজদা করার প্রয়োজন নেই। কোন কিছুর উপর সিজদা করলে নামায সহিহ হবে কিন্তু একটি মাকরুহ করা হবে, কেননা জমিন থেকে উঁচুতে কোন কিছুতে সিজদা আদায় করা মাকরুহ। বসে এবং হেলান দিয়ে নামায আদায় করতে সক্ষম হলে তার জন্য শুয়ে ইশারায় নামায আদায় করা অনুমোদিত নয়।

আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামএকজন বাক্তিকে তার সামনে একটি বালিশ রেখে সিজদা করতে দেখলেন, তিনি বালিশটি তুলে ছুড়ে ফেল্লেন। অবিলম্বে লোকটি কাঠের একটি বস্তু তার সামনে রাখলেন।তিনি এটিও ছুড়ে ফেল্লেন এবং বললেন: ”জমিনের উপরে আদায় করো, [ তমার কপাল জমিনে রেখে]! তুমি যদি সেটি করতে অপারগ হও, রুকুর চেয়ে আরেকটু বেশী অবনত হয়ে ইশারায় আদায়!.বাহর উরাইক কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে(জায়নাল আবেদিন বিন ইব্রাহিম ইবনি নুজায়মি মিশ্রি রাশ্মাতুল্লাহ্ু আলাহি, ১৯২৬ - ৯৭০ [১৫৬২ ষিস্টাব্দ], মিশর, এটি লিখেছেন কেনয উদ দেকাইক কিতাবের সংক্ষিপ্তকরণে, যা আবুল বেরাকাত হাফিধ উদ দিন আব্দুল্লাহ বিন আহমেদ নেসেফি রাস্মাতুল্লাহু আলাইহি ৭১০ হিজরি [১৩১০ খ্রিস্টাব্দ, বাগদাদ] লিখেছেন, সূরা আল ইমরানের আকশত একানব্বই তম আয়াতে বলা হয়েছে, ”যারা দাঁড়িয়ে নামায আদায় করতে পারে। যারা পারে না তারা বসে নামায আদায় করে। এবং যারা এটিও পারে না, তারা শুয়ে নামায আদায় করবে।, যখন ইমরান বিন হুসায়িন রাদিয়াল্লাহু আনহু অসুস্থ হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামতাকে বললেন: দাঁড়িয়ে নামায আদায় করো! যদি তুমি তা না করতে পারো, তবে এক পাশে হেলান দিয়ে অথবা শুয়ে নামায আদায় করো।,[ যেমনটা দেখা যায়, যদি কেউ দাঁড়িয়ে নামায আদায় করতে না পারেন তাহলে বসে আদায় করবেন। যদি কেও কোন ভাবেই বসে থেকে নামায আদায় করতে না পারে তবে শুয়ে থেকে নামায আদায় করবে। যারা জমিনে বসতে পারে, বাসে কিংবা উড়োজাহাজে ভ্রমন করছে, আরাম চেয়ার কিংবা পা ঝুলিয়ে নামায আদায় করা অনুমোদনযোগ্য নয়। যদি কোন বাক্তি মসজিদে জামাতে দাঁড়িয়ে নামায আদায় করতে না পারেন তবে তিনি বাসায় দাঁড়িয়ে নামায আদায় করবেন। তেইশটি ওজরের কারনে জামাতে নামায না আদায় করলেও হবে। নিম্নোক্ত কারণগুলোর ক্ষেত্রে শুক্রবারের নামাযের জন্য আপনার প্রস্থান না করা জায়েজ: বৃষ্টি অসহ্য গরম কিংবা অত্যন্ত ঠাণ্ডা; আপনার সম্পদ এবং জানের উপর আক্রমনের ভয় থাকলে; ভ্রমনের সময় আপনার সহযাত্রীদের আপনাকে পরিত্যাগের শঙ্কা থাকলে; ভীষণ অন্ধকারাচ্ছন্ন হলে; দায়গ্রস্থ কোন গরিব মানুষের ধরা পড়ার এবং নিগৃহীত হওয়ার ভয় থাকলে; অন্ধ হলে; হাটার জন্য পা অক্ষম হলে; একটা পা কাটা হলে; পঙ্গু হলে; কাদা; হাটতে সক্ষম না হলে; হাটতে না পারার মত বয়স্ক হলে; ফিকাহের কোন অংশ বাদ পড়ার ভয় থাকলে; কারো প্রিয় খাবার হাত ছাড়া হওয়ার ভয় থাকলে; কোন ভ্রমনের জন্য বের হওয়ার সময় ঘনিয়ে আসলে; কোন মেডিক্যাল কর্মী নিজের দায়িত্ব অন্য কাউকে দেয়ার মত উপস্থিত না থাকলে; ভীষণ ঝড় বাদলের রাত্রি; মুত্রনালির জরুরি অবস্থা হয়ে থাকলে; কোন রোগির যদি এরকম ভয় থাকে তার রোগ বৃদ্ধির অথবা যিনি চিকিৎসায় কর্তব্যরত রয়েছেন তার দায়িত্ব নেয়ার মত যদি কেউ না থাকেন উপস্থিত; বয়সের কারনে হাঁটতে না পারলে।

কোন বাহন ব্যাবহার না করে হেটে মসজিদে যেয়ে নামায আদায় করা বুদ্ধিমানের কাজ। মসজিদে কোন চেয়ার কিংবা আরামকেদারায় বসে ইশারায় নামায আদায় করা অনুমোদিত নয়। ইসলামে বর্ণীতি নয় এমন কাজ করা বিদাত। এবং ফিকাহ কিতাবের মধ্যে লেখা রয়েছে বিতাদ করা কবিরা গুনাহ।] যদি কারো জন্য কিবলার দিকে ঘুরে নামায আদায় করা সম্ভব না হয় তবে তার সুবিধামত যেকোনো দিকে ফিরে নামায আদায় করবেন। যদি কেউ সোজা হয়ে শুয়ে থাকেন বা তার পিঠে হেলান দিয়ে থাকেন তবে নরম কোন কিছু তার মাথার নিচে দিতে হবে যাতে করে তার মুখ কিবলার দিকে ঘুরে থাকে। হাঁটু গুলো সমান ভাবে রাখতে হবে। যদি কোন বাক্তি ইশারায়ও নির্দিষ্ট সময়ে নামায আদায় করতে না পারে তার জন্য নামায ক্বাযা করা জায়েজ। নামায আদায় করা অবস্থায় যদি অসুস্থ হয়ে পরেন তবে যতক্ষণ সম্ভব নামায আদায় করবেন।

যদি কোন বাক্তি বসে থেকে নামায আদায় করা অবস্থায় সুস্থ হয়ে যান তবে তিনি সেই অবস্থা থেকে দাঁড়িয়ে নামায আদায় করবেন। জ্ঞানহীন কোন বাক্তি নামায আদায় করবেন না। যদি পাঁচ ওয়াক্ত নামাযের সময়ের শেষ হওয়ার পূর্বেই তার জ্ঞান ফিরে তবে তিনি ক্বাযা নামায আদায় করবেন।যদি ছয় ওয়াক্ত নামাযর সময় পার হয়ে যায় তবে তাকে নামায আদায় করতে হবে না। সঠিক সময়ে ইশারায়ও নামায আদায় না করা হলে তার ক্বাযা যত দ্রুত সম্ভব আদায় করা ফরয। যদি কোন বাক্তি ক্কাযা নামায আদায়ের পূর্বেই মৃত্যু সজ্জায় উপনিত হন তবে তার রেখে যাওয়া সম্পদ থেকে তার আদায় না করা নামাযের ইশাকাতের ফিদিয়া আদায় করার জন্য উইল করে যাওয়ার ওয়াজিব নয়। তবে তিনি যদি পুনরায় সুস্থ হয়ে যান এবং নামাযের ক্বাযা আদায়ের জন্য সময় পান তবে তা ওয়াজিব হয়ে যাবে। যদি তিনি তার উইলে নির্দেশ না দিয়ে যান তবে তার উত্তরাধিকারীর জন্য কোন ইসলামি চিন্তাবিদের পরামর্শ ক্রমে তার নিজস্ব সম্পদ ব্যায় করে ইসাকাত আদায় করা অনুমোদনযোগ্য। এখানে আমরা নেয়ামতে ইসলাম থেকে নেয়া অংশের অনুবাদ শেষ করছি হাদিস শারিফে এভাবে উল্লেখ করা হয়েছে:চব্বিশটি কারন রয়েছে যা মানুষের দারিদ্রতা ডেকে নিয়ে আসে:

১-দারুরাত ছাড়া দারিয়ী প্রশ্রাব করলে। (দারুরাত, যা আপনাকে কাজটি করতে বাধ্য করে বা অন্য কোন উপায় নেই এটি ছাড়া।)

২-জুনুব অবস্থায় খাবার খেলে। (যখন আপনাকে গোসল করতে হবে)

৩-ক্ষুদ্র খাবারের যার উপর পিপড়া হেঁটেছে তা অবজ্ঞা করে না খাওয়া।

৪-পেয়াজ এবং রশুনের খশা পড়ানো।

৫-বড়দের সামনে দিয়ে আগ বাড়িয়ে হাটা।

৬-পিতামাতাকে নাম ধরে ডাকা।

৭-গাছ অথবা গুল্মের কাঠির সাহায্যে কারো দাঁত তোলা হলে।

৮-কাদা দিয়ে হাত ধোয়া হলে।

৯-গোবরাটের অপর বসলে।

১০-শৌচাগারে ওযু করলে।

১১-ধোয়া হয়নি এমন কোন পাত্রে খাবার রাখা হলে।

১২-কাপড় পরিহিত অবস্থায় শেলাই করা হলে।

১৩-ক্ষুধা লাগলে পেয়াজ খেলে।

১৪-অন্য কারো রুমাল ব্যাবহার করে মুখ মুছলে।

১৫-_ঘরে মাকড়শা বসবাস করতে দিলে।

১৬-জামাতে নামায আদায় শেষ হওয়ার সাথে সাথে বের হয়ে গেলে।

১৭-বাজারে সবার আগে যেয়ে সব শেষে আসলে।

১৮-কোন গরিব মানুষের কাছ থেকে রুটি কিন নিলে।

১৯-পিতামাতার সাথে উচ্চস্বরে কথা বললে।

২০-কোন কাপড় ছাড়াই ঘুমালে।

২১-কোন পাত্র বা বাসন না ঢেকে রাখলে।

২২-মোমবাতি ফু দিয়ে নেভালে।

২৩-বিসমিল্লাহ বলা ছাড়াই সবকিছু শুরু করলে।

২৪-দাঁড়িয়ে থেকে কারো শালওয়ার পরলে।

যদি কোন বাক্তি ঘুমাতে যাওয়ার আগে সূরা কাওসার পাঠ করে এবং বলে, ”হে রাব আমাকে আগামিকাল সকালের নামাযের সময় জাগ্রত করুন, বিজিনিল্লাহি তায়ালা, লোকটি নামাযের সময় জাগ্রত হয়ে যাবে।

Bu bölümü başka dilde oku

Türkçe中文(普通话)中文(繁體)EnglishPortuguêsItalianoУкраїнськаNederlandsAzərbaycancaБългарскиNorskWolofEestiދިވެހި

Paylaş

WhatsApp Telegram X Facebook E-posta