আব্দুল হক বিন সায়ফুদ্দিন দাহ্ুআণ্ডি রাহমাতুল্লাহি তায়ালা আলাইহির (৯৫৮/১৫৫১ খ্রিস্টাব্দ] -১০৫২ / ১৬৪২], দিল্লী) আশয়াতুল লাময়াত কিতাবের মধ্যে অনেক হাদিসের বর্ণনায় নামাযের গুরুত্বের কথা বলা হয়েছে।
ওয়ালিয়া উদ্দিন খাতিবী তেব্রিজি মুহাম্মাদ বিন আব্দুল্লাহ রাহমাতুল্লাহি তায়ালার [৭৪৯ হিজরি/ ১৩৪৮ খ্রিস্টাব্দ] পার্সিয়ান হাদিসগ্রন্থ মিশাকাতুল মাসাবিহের যা মাসাবিহ কিতাবের একটি সংক্ষিপ্ত রুপ যা লিখেছেন ইমাম বেঘাণ্ডি হুসেইন বিন মেসুদ মুহিউস সন্নাহ রাহমাতুল্লাহি তায়ালা আলাইহি [৫১৬ হিজরি/ ১১২২ খ্রিস্টাব্দ]। আশয়াতুল লাময়াত কিতাবটি চার খণ্ডের। এটির নবম সংস্করণ বের হয় ১৩৮৪ হিজরি ১৯৬৪ থিস্টাব্দ লখনৌ, ভারত হতে।নামাযকে আরবি ভাষায় বলা হয় সালাত। নামাজের সঠিক অর্থ: ইবাদাত, রাহমত [সমবেদনা, ক্ষমা] এবং ইস্তেগফার [আল্লাহ তায়ালার কাছে ক্ষমা প্রার্থনা করা]।এই তিনটি কারণে নামাযকে বলা হয় সালাত।
১. হযরত আবু হুরায়রা (রা:) থেকে বর্নিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ” পাঁচ ওয়াক্ত নামায ও জুমার নামায পরবর্তাঁ জুমা পর্যন্ত আর পবিত্র রমযান মাসের রোযা পরবর্তঁ রমযান মাস পর্যন্তকৃত যাবতীয় (সগীরা) গুনাহসমূহের কাফফারা হবে। কবীরা গুনাহ্ করা থেকে বিরত থাকা ব্যাক্তির সগীরা গুনাহসমূহ মাফের সবব (কারণ) হবে, নামায মধ্যবর্তী সময়ে কৃত সগীরা গুনাহসমূহের মাঝে বান্দার হক হরণকারী গুনাহ ব্যতীত বাকীগুলি মুছে দেয়। মাফ পেতে পেতে যাদের সগীরা গুনাহের খাতা শূন্য হয় তাদেরকৃত কবীরা গুনাহের কারণে প্রাপ্ত আযাবের তীব্রতাকে হাস করে তবে মুছে দেয় না। কেননা কবীরা গুনাহ থেকে পরিত্রাণের জন্য বান্দাকে অবশ্যই তওবা করতে হবে। যাদের কবীরা গুনাহ নাই তাদের আধ্যাত্মিক মর্যাদা বৃদ্ধির কারণ হয়। উপরোক্ত হাদিস মুসলিম শরীফেও বর্নিত হয়েছে। পাঁচ ওয়াক্তের নামাযের ভ্রুটিগুলি থেকে ক্ষমা পাওয়ার জন্য জুমার নামাযসমূহ সবব (উপায়) হয়। আর জুমা নামাযসমূহের ব্রুটিগুলিকে রমযানের রোযা বিলুপ্ত করে।
২- আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু পুনরায় বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: "যদি কারো বাড়ির সামনে একটি পুকুর থাকে এবং সে প্রতিদিন তাতে পাঁচবার গোসল করে তার গায়ে কি কোন ময়লা থাকবে?, সাহাবিরা উত্তর দিলেন: ” নাহ রাসূলুল্লাহ কিছু থাকবে না,। তিনি বললেন: ”প্রতিদন পাঁচ ওয়াক্ত নামাযও তেমন। আল্লাহ তায়ালা, যে বাক্তি প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামায আদায় করে তার গুনাহসমূহ মুছে দেন, হাদিস শারিফটি বুখারি এবং মুসলিম শারিফে রয়েছে।
৩- আব্দুল্লাহ ইবনে মেসুদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, কোন পুরুষ যদি কোন বেগানা নারীকে চুমু খেয়েছিল।আনসারের একজন বাক্তি এঁ সময় খেজুর বিক্রি করছিলেন, এসময় একজন নারী আসে খেজুর কিনতে, এ নারীকে দেখে তার কামের উদ্রেক হয়।তিনি তাকে বলেন, আমার বাড়িতে আরও ভালো খেজুর আছে, আমার সাথে আসো যাতে আমি তোমাকে সেগুলো দিতে পারি। যখন তারা বাসায় পৌঁছালো, লোকটি তাকে জড়িয়ে ধরলো এবং চুমু খেল। সেই নারী তাকে বলল, কি করছেন আপনি? আল্লাহ তায়ালাকে ভয় করুন। তিনি রাসুল সাল্লাহি আলাইহিস সালামের কাছে আসলেন এবং বললেন তিনি কি করেছেন। রাসূলুল্লাহ আল্লাহ্র অহির জন্য অপেক্ষা করলেন। এরপর ব্যাক্তিটি ইবাদাত করলো। আল্লাহ তায়ালা সূরা হুদের একশত পনের নম্বর আয়াত নাযিল করলেন: দিনের দুই ভাগে এবং যখন সূর্য অস্ত যায় নামায আদায় করো। নিশ্চয় ভাল কাজ খারাপ কাজকে ধ্বংস করে।,দিনের দুই ভাগ হচ্ছে দুপুরের আগে এবং দুপুরের পরে। এটি সকাল, দুপুর এবং বিকেলের নামায। দিনের আলোর শেষের দিকে মাগরিবের নামায এবং তার কিছুখন পরে ইশার নামায। এই আয়াতে কারিমে বলা হয়েছে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাযের মাধ্যমে পাপ থেকে মুক্তি লাভ করা সম্ভব। লোকটি জিজ্ঞেস করলো: ” হে রাসূলুল্লাহ! এটি কি শুধু আমার জন্য, নাকি সকল উম্মাতের জন্য? তিনি বললেন: ”এটি সকল উম্মাতের জন্য।, হাদিস শারিফটি বুখারি এবং মুসলিম শারিফে এসেছে।
৪- আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন: ”একজন বাক্তি রাসুল সাল্লাহি আলাইহিস সালামের কাছে আসলেন এবং বললেন: (আমি একটি পাপ করেছি যার কঠিনতম শাস্তি উচিত!) রাসূলুল্লাহ তাকে জিজ্ঞেস করলেন না, তিনি কি পাপ করেছেন। যখন নামাযের সময় আসলো নবীজি নামায আদায় করলেন। লোকটি দাঁড়িয়ে রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলেন,আমি একটি পাপ করেছি, যার সাস্তি হওয়া উচিত। আল্লাহ তায়ালার কিতাব অনুযায়ী আমাকে শাস্তি দেন। তিনি বললেন: ”তুমি কি আমাদের সাথে নামায আদায়?, লোকটি বলল:হাঁ আমি করেছি। তখন রাসূলুল্লাহ বললেন দুঃখিত হয়ো না, আল্লাহ তায়ালা তমার গুনাহ ক্ষমা করে দিয়েছেন!এই হাদিস শারিফটি ইসলামের প্রধান দুটি কিতাব সাহিহায়ান এর মধ্যে লেখা রয়েছে। লোকটি ভেবেছিল সে একটি গভীর পাপ করেছে যার কঠিন শাস্তি হওয়া উচিত। নামায আদায়ের মাধ্যমে তার পাপ ক্ষমা করে দেয়া হয় এরমানে হচ্ছে পাপটি গুরুতর ছিল না। অথবা তিনি তাযির শাস্তির বদলে হাদ্দ শব্দটি ব্যাবহার করেছেন। তিনি হাদ্দ শাস্তি অব্যাহত রাখতে চাননি এটি তাই নির্দেশ করে। হাদ্দ হচ্ছে ইসলামে বণ্ণীতি শাস্তির একটি মাধ্যম। তাজির শাস্তিগুলো বিভিন্ন রকমের, এগুলো ইসলামিক বিচারকার্যের মাধ্যমে প্রদান করা হয়।তাজির অর্থ কোন মানুষকে ভালো ব্যাবহারের মানুষ বানানো। ইসলামে,হাদ্দের চেয়ে কম শাস্তি দিতে হবে।
[১]অশেষ রহমত কিতাবের দ্বিতীয় অধ্যায়ের ষষ্ঠ পরিচ্ছেদ দেখুন।
[২]অশেষ রহমত কিতাবের ষষ্ঠ অধ্যায়ের দশম পরিচ্ছেদ দেখুন।
৫. হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ ররা:) থেকে বর্নিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করেছি, আল্লাহ তায়ালার নিকট সর্বাধিক পছন্দনীয় আমল কোনটি? তিনি উত্তরে বললেন, ”যথাযথ ওয়াক্তে নামায আদায় করা,। কিছু হাদিস শরীফে বলা হয়েছে, ” মহান আল্লাহ ওয়াক্ত হওয়া মাত্রই আদায় করা নামাযকে অধিক পছন্দ করেন,। এরপর কোন আমলটি সবচেয়ে বেশি পছন্দ করেন? জিজ্ঞেস করলাম। তিনি বলেন, মা-বাবার খেদমত। তারপর কোন আমলটি পছন্দ করেন? বললেন, আল্লাহ্র রাস্তায় জিহাদ করাকে। এই হাদিসটি বিখ্যাত দুইটি সহিহ হাদিস কিতাব তথা বোখারী ও মুসলিম শরীফে বর্নিত আছে।অপর এক হাদিস শরীফে বলা হয়েছে, ” সর্বোত্তম আমল হল অপরকে খাবার খাওয়ানো,। আরেকটি হাদিস শরীফে আছে, ” সালামের প্রচলন ও প্রসার হল শ্েষ্ঠ ইবাদত,। অন্য একটি হাদিস শরীফে আছে, ” রাতে যখন সবাই ঘুমিয়ে থাকে তখন নামায পড়া সর্বেত্তিম ইবাদত,। আরেকটি হাদিসে আছে, ” কারো হাত ও মুখের দ্বারা অন্য কারো কষ্ট না পাওয়াটা সবচেয়ে মূল্যবান আমল,। এক হাদিসে আছে, ” জিহাদ হল সবচেয়ে মূল্যবান আমল,। অপর এক হাদিসে আছে, ” সবচেয়ে মূল্যবান আমল হল মাবরুর হজ্জ,।অর্থাৎ বান্দার হক ও কাযা নামায না থাকা অবস্থায় যে হজ্জ আদায় করা হয়। 'আল্লাহ্র জিকির করা, এবং 'নিয়মিত পালন করা আমলসমূহ, সর্বেত্তিম বর্ননাকারী হাদিসও রয়েছে।এর কারণ হল বিভিন্ন প্রশ্নকারীর অবস্থা সাপেক্ষে তাদের উপযোগী বিভিন্ন জবাব দেয়া হয়েছে। অথবা সময়োপযোগী জবাব প্রদান করা হয়েছে। যেমন ইসলামিয়্যাতের শুরুর দিকে সর্বোত্তম ও সবচেয়ে মূল্যবান আমল ছিল জিহাদ। ( আমাদের এই সময়ে সর্বোত্তম আমল হল লেখনীর মাধ্যমে, প্রচার ও প্রসারের মাধ্যমে কাফিরদের, মাজহাব বিরোধীদের মোকাবিলা করা, আহলে সুন্নাতের ই;তিকাদকে চারিদিকে ছড়িয়ে দেয়া। এরূপ জিহাদে লিপ্ত ব্যাক্তিদেরকে যারা অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, শ্রম দিয়ে সাহায্য করবে তারা এদের দ্বারা অর্জিত সওয়াবের ভাগীদার হবে। পবিত্র আয়াত ও হাদিসসমূহের দ্বারা বুঝা যায় যে, যাকাত ও সদকার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ আমল হল নামায তথাপি মৃত্যুর সাথে পাঞ্জারত কোন ব্যাক্তিকে খাবার-পানীয় ইত্যাদি দান করে তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা নামায আদায়ের চেয়েও অধিক গুরুত্বপূর্ণ হবে। অর্থাৎ স্থান, কাল, পাত্র ভেদে ভিন্ন ভিন্ন আমল অধিকতর গুরুত্ব অর্জন করে।)
৬- জাবির বিন আব্দুল্লাহ বলেন: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: (মানুষ এবং অবিশ্বাসের মধ্যে সীমানা হচ্ছে নামাজ পরিত্যাগ করা) নামায মানুষকে অবিশ্বাসী হতে দেয় না। যদি এটি পরিত্যাগ করা হয়, মানুষ অবিশ্বাসীতে পরিনত হতে শুরু করে। হাদিস শারিফটি মুসলিম শরিফে লিখা আছে। এই হাদিসটি প্রমাণ করে নামায পরিত্যাগ করা ভুল কাজ। অনেক সাহাবী বলেছেন যারা বিনা কারণে নামায পরিত্যাগ করে তারা অবিশ্বাসীতে পরিনত হয়। শাফি এবং মালিকী মাযহাব অনুসারে, তিনি অবিশ্বাসী হয়ে যায় না, যাই হউক তাকে হত্যা করা ওয়াজিব। মাহাফি মাযহাবের মতে তাকে প্রহার করতে হবে এবং জেলে বন্দি করতে হবে যতদিন নামায আদায় শুরু করে।
৭. উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বনিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, "মহান আল্লাহ তায়ালা পাঁচ ওয়াক্ত নামায আদায়ের আদেশ দিয়েছেন। যে ব্যাক্তি সুন্দরভাবে অযু করে ওয়াক্তমত এই নামাযগুলি পড়বে, এর রুকু ও সেজদা সমূহ যথাযথভাবে আদায় করবে তাকে ক্ষমা করার ব্যাপারে মহান আল্লাহ তায়ালা কথা দিয়েছেন।যে ব্যাক্তি নামায আদায় করল না তার ব্যাপারে মহান আল্লাহ তায়ালার কোন প্রতিশ্রুতি নেই। তিনি চাইলে তাকে ক্ষমাও করতে পারেন আবার আজাবও দিতে পারেন,। এই হাদিস শরীফটি ইমাম আহমদ, আবু দাউদ এবং নাসাঈ নিজ নিজ হাদিস কিতাবে বর্ণনা করেছেন। এখান থেকে বোঝা যাচ্ছে যে, নামাযের অন্যান্য শর্তসমূহসহ রুকু ও সেজদার প্রতি বিশেষ খেয়াল রাখা উচিত। মহান আল্লাহ তায়ালা কখনই ওয়াদা ভঙ্গ করেন না। অতএব, সহীহ- শুদ্ধভাবে নামায আদায়কারী ব্যাক্তিকে তিনি অবশ্যই ক্ষমা করবেন।
৮- হযরত আবু ইমাম বাহিলি রাদিয়াল্লাহু আনহু বলেছেন: রাসূলুল্লাহ বলেছেন- পাঁচ ওয়াক্ত নামায পড়, রোযা রাখ একমাস, তোমার সম্পদের যাকাত দাও, নির্দেশসমূহ মানো, তোমার রবের জান্নাতে প্রবেশ কর। অর্থাৎ যারা নামায আদায় করে, রোযা রাখে, তাদের সম্পদের যাকাত দেয় এবং তাদের উপর আল্লাহ্ তায়ালা এবং তার খালিফাদের নির্দেশ মেনে চলে পৃথিবীতে তিনি জান্নাতে প্রবেশ করবেন। এই হাদিস শারিফটি উল্লেখ করেছেন ইমাম আহমেদ এবং তিরমিযী। যদি কোন ব্যাক্তি ঘুমাতে যাওয়ার আগে সূরা কাওসার পাঠ করে এবং বলে, ”"হে রব আমাকে আগামী কাল সকালের নামাযের সময় জাগ্রত করুন, বিইজনিলাহি তায়ালা লোকটি নামাযের সময় জাগ্রত হয়ে যাবে।
৯. আসহাবে কিরামদের মধ্যে বিখ্যাত বুরাইদা-ই আসলামি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্নিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে, ”তোমাদের সাথে আমার সম্পর্কের মূল ভিত্তি হল নামায। নামায ত্যাগকারী ব্যাক্তি কাফিরে পরিণত হয়,। এই হাদিস থেকে নামায আদায়কারী ব্যাক্তির মুসলমান হওয়ার বিষয়টি প্রতীয়মান হয়। আরো বোঝা যায়, যে ব্যাক্তি নামাযকে গুরুত্ব দেয় না, অবশ্য পালনীয় কর্তব্যের তালিকায় প্রথমে স্থান দেয় না, নামাযকে ফরয হিসেবে গ্রহন করে না এবং এ কারণে আদায় করে না সে কাফির হয়ে যায়। ইমাম আহমদ, তিরমিজি, নাসাঈ এবং ইবনে মাজাহ উপরোক্ত হাদিস শরীফটি নিজ নিজ গ্রন্থে উল্লেখ করেছেন।
১০- আবু জর গেফারি বলেছেন, ”শরতের দিনে, রাসূলুল্লাহর সাথে ঘুরছিলাম, পাতা ঝরে পড়ছিল। তিনি দুটি ডাল ভাঙ্গলেন আকস্মিক। তিনি বললেন, ও আবু জার, যখন কোন বাক্তি আল্লাহ তায়ালার সন্তুষ্টির জন্য ইবাদাত করে, তখন তার পাপসমূহ এভাবে পাতা ঝরার মত করে ঝরে পড়ে। ইমাম আহমেদ এই হাদিসটি উল্লেখ করেছেন।
১১- যাইদ বিন খালিদ জুহানি থেকে বর্নিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে, ”কোন মুসলমান ব্যাক্তি যদি সহীহ-শুদ্ধভাবে খুণশ্ড সহকারে দুই রাকাত নামায আদায় করে তবে তার পূর্বেকার গুনাহসমূহ মাফ করে দেয়া হয়,। অর্থাৎ মহান আল্লাহ তায়ালা তার সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেন। এই হাদিস শরীফটি ইমাম আহমদের কিতাবে বর্ণিত আছে।
১২- আবদুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্নিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে, ”কোন ব্যাক্তি নামায আদায় করলে এ নামায কিয়ামতের দিনে নূর (আলো) ও বুরহান (দলিল) এ পরিণত হবে এবং তার জাহান্নাম থেকে মুক্তির উছিলা হবে। আর নামাযকে মুহাফাজা (সংরক্ষণ) না করলে তা নূর ও বুরহানে পরিণত হবে না এবং সে নাজাত পাবে না। কারণ, ফেরাউন, হামান ও উবেই বিন খালাফ এর সাথে জাহান্নামে অবস্থান করবে,। দেখা যাচ্ছে যে, কোন ব্যাক্তি যদি ফরয, ওয়াজিব, সুন্নাত ও মুস্তাহাবসহ যথাযথভাবে নামায আদায় করে তবে এই নামায কিয়ামতের সময়ে তার জন্য নূর হয়ে সঙ্গ দিবে। আর যথাযথভাবে নামায আদায় না করলে, নামাযকে মুহাফাজা না করলে কিয়ামতের দিবসে কাফিরদের সাথে একত্রে থাকতে হবে। অর্থাৎ তাদের সাথে জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করতে হবে। উবেই বিন খালাফ মক্কার কুখ্যাত কাফিরদের অন্যতম ছিল। উহুদের যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজের মুবারক হাত দ্বারা তাকে জাহান্নামে পাঠিয়ে ছিলেন। উপরোক্ত হাদিস শরীফটি ইমাম আহমদ ও দারিমী নিজ নিজ কিতাবে বর্ণনা করেছেন। আর ইমাম বায়হাকী তার শুয়াবুল ঈমান নামক গ্রন্থে লিপিবদ্ধ করেছেন। তিরমিজি শরীফে বর্ণিত আছে যে, প্রসিদ্ধ তাবেয়ীদের অন্যতম আবদুল্লাহ্ বিন শাকিক বলেছেন, ”সম্মানিত সাহাবীগণ রাদিয়াল্লাহু আনহুম ইবাদতসমূহের মধ্যে শুধুমাত্র নামাজ ত্যাগ করাকে কুফর হিসেবে আখ্যা দিয়েছেন,।আবদুল্লাহ বিন শাকিক হযরত উমর, হযরত আলী, হযরত উসমান এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহুম থেকে হাদিস শরীফ বর্ণনা করেছেন। তিনি হিজরী একশত আট সালে ইন্তিকাল করেছেন।
১৩- তাবেঈনদের মধ্যে অন্যতম আব্দুল্লাহ বিন শাফিক বলেছেন- ”আশহাবে কারিম রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ইবাদাতের মধ্যে শুধু নামায বাদ দিলেই অবিশ্বাসী হয়ে যায়।,, তিরমিজি এমনটি উল্লেখ করেছেন আব্দুল্লাহ বিন শাফিক হাদিসটি সংগ্রহ করেছেন উমর, আলী, উসমান এবং আয়শা রাদিয়াল্লাহু আনহুম এর কাছ থেকে। তিনি ১০৮ হিজরি সনে মারা যান।
১৪- হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্নিত তিনি বলেন, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, 'তোমাকে যদি টুকরো টুকরো করে কেটেও ফেলা হয় কিংবা আগুন দিয়ে পোড়ানোও হয় তবুও মহান আল্লাহ তায়ালার সাথে কাউকে শরীক করিও না। ফরজ নামায কখনো ত্যাগ করিও না। যে ইচ্ছাকৃতভাবে ফরয নামায ত্যাগ করে সে ইসলাম থেকে বের হয়ে যায়। মদ পান করিও না। কেননা মদ সকল অনিষ্টের চাবি,।এই হাদিস শরীফটি ইবনে মাযাহ এর গ্রন্থে উল্লেখ আছে। এখানে দেখা যাচ্ছে যে, কেউ যদি ফরয নামাযসমূহ অবজ্ঞা ভরে ত্যাগ করে তবে সে কাফির হয়ে যায়। যদি অলসতার কারণে ত্যাগ করে থাকে তবে সে কাফির না হলেও বড় গুনাহ সম্পন্নকারী হয়। তবে শরীয়তে যে পাঁচটি অবস্থাতে ফরয নামায আদায়ের দায়ভার থেকে মুক্তি দেয়া হয়েছে সে অবস্থার কারণে আদায় না করলে গুনাহ হবে না। মদ ও আ্যালকোহল জাতীয় পানীয় মানুষকে মাতাল করে, তার বিচার বুদ্ধি লোপ করে। আর বিচার বুদ্ধিহীন ব্যাক্তি সব ধরনের পাপ কাজ করতে সঙক্ষম।
১৫- আলী রাদিয়াল্লাহু আনহু উল্লেখ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: হে আলী! তিনটি কাজে কখনো দেরি করো না, যখন নামাযের সময় আসে সাথে সাথে তা আদায় করো। যখন মৃতের কবরের প্রস্তুতি শেষ হয় সাথে সাথে জানাজার নামায আদায় করো। যখন কোন মেয়ের যোগ্য পাত্র পাও, সাথে সাথে তাকে তার সাথে বিবাহ দিয়ে দাও ইমাম তিরমিজি রাহিমাল্লাহু তায়ালা হাদিসটি উল্লেখ করেছেন।
কফুর অর্থ ধনি নয়, বা অনেক সম্পদের মালিক নয়। এর অর্থ একজন সহিহ মুসলিম, যে আহলে সুন্নাহর অনুসারী, নামায আদায় করে, নেশা করে না, আল্লাহ তায়ালার নির্দেশ মেনে চলে এবং জীবন ধারণের জন্য অর্থ উপার্জন করে। যারা তাদের জামাইয়ের কাছে সম্পদের আশা করে, তারা তাদের মেয়েদেরকে সঙ্কটের মধ্যে ফেলে দেয়। তারা তাদের মেয়েদের জাহান্নামে নিক্ষেপ করে। একইভাবে মেয়েদের জন্যও নামায আদায় করতে হবে, অবশ্যই খোলা মাথা, হাতে এবং একা বাইরে যাবে না, এমনকি কোন নামাহরাম পুরুষের সাথেও না।]
১৬- হযরত আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বনিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে, 'নামাযের ওয়াক্ত হওয়ার সাথে সাথে যারা নামায আদায় করে মহান আল্লাহ তায়ালা তাদের উপর সন্তুষ্ট হোন। আর যারা ওয়াক্ত শেষ হওয়ার পূর্বে আদায় করে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন,। এই হাদিসটি তিরমিযী শরীফে বর্নিত আছে। ইমাম শাফি এবং হাম্বলি মাজহাবের মতে প্রত্যেক ওয়াক্তের নামায সঠিক সময়ে আদায় করতে হবে। মালিকী মাজহাবও প্রায় একই কথা বলে। যাই হউক প্রচণ্ড গরমের সময় একজন ব্যাক্তি দুপুরের নামায কিছুটা দেরীতে আদায় করতে পারবেন। হানাফি মাজহাবের মতে রাত্রি এবং সকালের নামায কিছুটা দেরীতে পড়া উত্তম এবং মাসের যে সময় প্রচণ্ড গরম থাকে সে সময় দুপুরের নামায কিছুটা দেরীতে পড়া যায়। বিকেলের নামাযের সময় শুরুর পূর্বে দুপুরের নামায এবং অন্যান্য নামায পরবর্তি নামাযের সময় আসার পূর্ব: পর্যন্ত আদায় করা যায়, ইমাম আবু হানিফার তারাফ্যান মতবাদ অনুসারে। বিস্তারিত অশেষ রহমত কিতাবের ১০ অধ্যায়ের ৪ পরিচ্ছেদে দেখুন।
১৭- উম্মু ফারওয়া রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে একদা কোন আমলটি সর্বোত্তম বলে জিজ্ঞাসা করা হল। উত্তরে আল্লাহ্র রাসূল বললেন, সর্বোত্তম ইবাদত হল ওয়াক্ত হওয়ার সাথে সাথে আদায় করা নামায,। এই হাদিসটি ইমাম আহমদ, তিরমিযী এবং আবু দাউদ রেঃ) নিজ নিজ হাদিস গ্রন্থে উল্লেখ করেছেন। নামায এমনিতেই সর্বেত্তিম ইবাদত। ওয়াক্ত হওয়ার সাথে সাথে যদি তা আদায় করা হয় তবে তা আরো উত্তম হয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্নিত, তিনি বলেছেন, "রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জীবনে একাধিকবার ওয়াক্তের শেষে নামায আদায় করতে দেখিনি,।অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সারা জীবনে একবার শুধু নামাযকে ওয়াক্তের শেষে আদায় করেছিলেন।
১৮- আয়শা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমি দ্বিতীয় বার কোনদিন রাসূলুল্লাহকে নির্ধারিত সময়ের পড়ে নামায আদায় করতে দেখি নি।
১৯-হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহু উল্লেখ করেছেন, রাসূলুল্লাহ বলেছেন, ”যে সকল আল্লহ তায়ালার মুসলিম বান্দারা তাতাও নামায বার রাকাত আদায় করে ফরয নামাযের পরে আল্লাহ তায়ালা তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করেন।,মুসলিম শারিফে এই হাদিসটির উল্লেখ রয়েছে। রাসুলুল্লাহ পাঁচ ওয়াক্ত নামাযের পড়ে যে নামায আদায় করতেন সুন্নাত হিসেবে সেগুলোই সুন্নাত নামায, অন্যভাবে নফল নামায।
২০- তআব্দুল্লহ বিন শাকিক তাবেঈনদের মধ্যে অন্যতম বলেছেন, আমি জানতে চেয়েছি আয়শা রাদিয়াল্লাহু তায়ালা আনহুর কাছে, যা রাসূলুল্লাহর নফল নামায। তিনি বলেছেন দুপুরের ফরয নামাযের আগে চার রাকাত এবং পরে দুই রাকাত, বিকেলের এবং রাতের ফরয নামাযের পূর্বে দুই রাকাত নামায, প্রত্যেক দিন সকালের ফরযের পূর্বে দুই রাকাত নামায আদায় করতেন। মুসলিম, আবু দাউদ রাদিয়াল্লাহু তায়ালা এই হাদিসটি উল্লেখ করেছেন।
২১- হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্নিত, তিনি বলেন, 'রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নফল ইবাদতসমূহের মধ্যে ফযরের দুই রাকাত সুন্নতকে সবচেয়ে বেশি নিয়মিতভাবে পালন করেছেন। এই হাদিস শরীফটি বুখারী শারীফেও আছে, মুসলিম শরীফেও আছে।এই হাদিস শরীফ থেকে বুঝা যাচ্ছে যে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা পাঁচ ওয়াক্ত নামাযের ফরযগুলির সাথে আদায়কৃত সুন্নত নামাযসমূহকে নফল নামায হিসেবে গণ্য করেছেন।
ইসলামের মহান আলেম, আল্লাহ ভক্তদের নেতা, দালালাতপন্থী, বিদায়াতপন্থী ও মাজহাব বিরোধীদের বিপক্ষে আহলি সুন্নাতের শক্তিমান রক্ষক, সত্য দ্বীনকে প্রচারের জন্য আল্লাহ্র পক্ষ থেকে দ্বায়িত্ব প্রাপ্ত, বিদায়াতকে নির্মূলকারী বিখ্যাত মুজাহিদ, ইমাম- ই রব্বানী মুজাদ্দিদ- ই আলফে সানী আহমদ বিন আবদুল আহাদ ফারুকী শেরহিন্দী রাহমাতুল্লাহি আলাইহি কর্তৃক রচিত ইসলামের ইতিহাসে নজিরবিহীন, 'মাকতুবাত নামক গ্রন্থের উনত্রিশতম মাকতুবে (পত্রে) বলেছেন যে, আল্লাহ তায়ালা যা কিছু অনুমোদন করেছেন তা ফরয এবং নফল। ফরয ইবাদাতের সাথে নফলের তুলনায় নফলের তেমন কোন গুরুত্ব নেই। নিদিষ্ট সময়ে ফরয নামায আদায় করা এক হাজার বছর নফল আদায়ের চেয়েও গুরুত্বপূর্ণ। সকল প্রকার নফল যেমন নামায রোযা যাকাত ফিকর সব একি রকম। অধিকিন্তু ফরয নামাযের সময় এর সুন্নাত এবং আদাবসমূহ পালন করা নফলের চেয়ে অধিক গুরুত্বপূর্ণ। সকালের নামায জামাতে আদায়ের পর হযরত উমার রাদিয়াল্লাহু আনহু জামাতের দিকে তাকালেন, দেখলেন একজন সদস্য অনুপস্থিত, তিনি জিজ্ঞেস করলেন সে কোথায়। তার সাথীরা বললেন, ”তিনি প্রত্যেক রাতে নফল ইবাদাত করেন। ধারণা করা যায় ঘুমের কারণ তিনি জামাতে অংশ গ্রহণ করতে পারেন নি।, আমিরুল মুমিনিন বললেন, যদি সে সারারাত ঘুমিয়ে সকালে জামাতে নামায আদায় করে তবে তা অধিক উত্তম।, মাকরুহ এবং নফল ইবাদাতসমূহ, তাফাক্কুর মুরাকাবা বাদ দিয়ে ফরয আদায় করা অধিক গুরুত্বপূর্ণ। হাঁ যদি এগুলো একসাথে পালন করা যায় মাকরুহ না করে তবে তা অবশ্যই ফযিলতপূর্ণ। ফরয ছাড়া এসবের কোনই মূল্য নেই। এই কারণে, জাকাতের জন্য একটি স্বর্ণ মুদ্রা দেয়া, নফল ইবাদাতের জন্য হাজার স্বর্ণ মুদ্রা খরচের চেয়ে উত্তম। যাকাতের মুদ্রা দেয়ার সময় এর আদবের দিকে লক্ষ রাখতে হবে, যেমন যাকাত নিকট আত্মীয়দের মধ্যে দেয়া নফল আদায়ের জন্য দানের চেয়ে উত্তম। এছাড়া, যারা মাঝ রাতের পরে নফল নামায আদায় করতে চান, তারা অবশ্যই পূর্বের ক্বাযা নামায আদায় করবেন। আল্লাহ্র নির্দেশসমূহকে বলা হয় ফরয, তার নিষেধসমূহকে বলা হয় হারাম। আমাদের রাসুলের নির্দেশসমূহ সুন্নাত এবং তার নিষেধসমূহ মাকরুহ। এই সবগুলোকেই এক সাথে বলা হয় আহকামে ইসলামিয়্যা। ভালো চরিত্রের অধিকারী হওয়া এবং মানুষেকে সাহায্য করা ফরয। যারা আহকামে ইসলামিয়্যার কোন একটি নিয়ম অমান্য করে বা বিশ্বাস না করে তবে সে কাফির, মুরতাদে পরিনত হবে।
যারা এসবগুলোতেই বিশ্বাস করে তারা মুসলিম। যে সকল মুসলিম অলসতার কারণে ইসলাম মেনে চলে না তারা ফাসিক। যে সকল ফাসিক ফরয আদায় করে না এবং হারাম কাজ করে তারা জাহান্নামে যাবে। সেই ব্যাক্তির কোন কাজ এবং সুন্নাত কবুল হবে না। সেগুলোর জন্য কোন সওয়াব দেয়া হবে না। যদি কোন ব্যাক্তি যাকাত দেয়, একটি মাত্র মুদ্রা খরচ করে, তার মিলিয়ন মুদ্রা খরচে ভালো কাজে কোন ফায়দা নেই। কোন সওয়াব দেয়া হবে না মসজিদ, বিদ্যালয় কিংবা হাসপাতাল এবং চ্যারিটি প্রতিষ্ঠান স্থাপনে। তারা এ নামাযের যে কোন একটি আদায় না করা হলে তার রাতের ইবাদাত কবুল করা হবে না। ফরয এবং ওয়াজিব ছাড়া যে সকল ইবাদাত করা হয় সে গুলো সুন্নাত নয় তো নফল। সুন্নাত হচ্ছে নফল ইবাদাত। এই বর্ণনা অনুযায়ী যারা ক্বাযা নামায আদায় করেন তারা এই সব সুন্নাতের ক্বাযা নামাযও আদায় করবেন একই সময়ে। ফরয আদায় করা এবং হারাম থেকে দূরে থাকা, মিলিয়ন নফল আদায়ের চেয়ে উত্তম। যারা ফরয আদায় করে না এবং হারাম কাজ করে তারা জাহান্নামে যাবে। তার নফল ইবাদাত তাকে রক্ষা করতে পারবে না। ইবাদাতে পরিবর্তন আনা বিদাত। ইবাদাতের সময় বিদাত করা হারাম এবং তা ইবাদাতকে বাতিল করে দেয়।
[১] এটি বলার কোন প্রয়োজন নেই যে, নিকট আত্মীয়রা তাদের মধ্যে পড়বে না, যেমন নিজের স্ত্রী, শিশু বাবা মা যাদের আপনার সহযোগিতার প্রয়োজন আছে।
ফাসিক ইমামের পেছনে নামায আদায় করা যাবে না, যেমন যাদের স্ত্রী কন্যারা পর্দা করে না, যারা বিদাত করে যেমন লাউড স্পীকার ব্যাবহার করে।তার প্রচারণা এবং মনগড়াধর্মীয় কথা শোনা উচিত না।তার কিতাবসমূহ পড়া উচিত নয়। তার সাথে হাসি মুখে এবং ভদ্রভাবে কথা বলা উচিত তিনি বন্ধু হউন অথবা শত্রু। কার সাথে তর্ক করা উচিত নয়। একটি হাদিসে বর্ণনা করা হয়েছে: (এক জন মূর্থের সাথে তর্ক করো না)।
ইবাদাত হৃদয়ের বিশুদ্ধতা বৃদ্ধি করে। পাপ হৃদয়কে দূষিত করে ফেলে, তার হৃদয় পুলকিত [ফয়য] হয় না। প্রত্যেকটি মুসলিমের ইমান, ফরজ, হারাম সম্পর্কে জানা উচিত। সেগুলো না জানা তার জন্য কোন ওজর হতে পারে না।এটি ঠিক এরকম, জানার পরেও বিশ্বাস না করা।
মাকতুবাত কিতাবটি ফার্সি ভাষায় লিখিত। হযরত ইমাম রাব্বানি ভারতের সেরহেন্দ শহরে ১০৩৪ হিজরি, ১৬২৪/ খ্রিষ্টাব্দে মারা যান। তার সমস্ত জীবন বৃত্তান্ত তুরকিশ কিতাব হাকস যুনভেসি কালারি, সায়াদেত এবেদিয়্যা এবং এশাবে কারিম এবং ফার্সি কিতাব বেরেকাতের মধ্যে লেখা রয়েছে।
পূর্বের লেখা অনুযায়ী পাঁচ ওয়াক্ত নামযের নফল সুন্নাতের সমান। যেহেতু ফরয নামাযের পর আদায় করা হয়, সেহেতু অন্যান্য নামাযের চেয়ে এটি অধিক গুরুত্বপূর্ণ। যদি কেউ কোন ওজর ছাড়া নির্দিষ্ট সময়ে নামায আদায় না করে তবে সে গভীর পাপ করবে, যদিও সে নামাযে অনেক গুরুত্ব প্রদান করে থাকে। সে ফারাও এবং হামানদের সাথে নরকে থাকবে। অন্যান্য নামায যেমন সুন্নাত নফল তাকে এই আজাব থেকে রক্ষা করতে পারবে না।এই জন্য নামাযের ফরয নামাযের ক্বাযা আদায় করতে হবে। ক্বাযা আদায়ে দেরি করা পাপ। এই পাপ করা থেকে বিরত থাকতে হবে। ক্বাযা নামায আদায় করা ফরয, হাজার বার তওবা করার চেয়ে সুন্নাত আদায় করা অধিক উত্তম। যদিও কোন ওজরের কারণে সুন্নাত বাদ দেয়া যায়, তবে প্রত্যেকটা মুসলিমের এটি আদায় করা প্রয়োজন, কোন ওজর ছাড়া বাদ দেয়া নামাযের ক্বাযা আদায় করা ফরয। ইসলামী চিন্তাবিদদের মতে সকালের নামাযের সুন্নাত আদায় করা ওয়াজিব। যত তাড়াতাড়ি সম্ভব ক্বাযা নামায আদায় করে এই পাপ থেকে বাঁচা যায়। পাঁচ ওয়াক্ত নামাযের ক্বাযা আদায়ের পর সুন্নাত আদায় করতে হবে নিয়মিত ভাবে। কোন ওজর ছাড়া সুন্নাত আদায় না করা গভীর পাপের। আর যে সুন্নাত অস্বীকার করে সে কাফির।
যদিও যত তাড়াতাড়ি সম্ভব কোন ওজরের কারনে ছেড়ে দেয়া নামাযের ক্বাযা আদায় করতে হবে, হানাফি মাঝহাবের আলেমদের মতে, ফরজ নামাযের ক্বাযা আদায়ের পূর্বে' তার সুন্নাত আদায় করা যায়, যদিও নির্ধারিত সময়ে ওজর ছাড়া নামায আদায় না করা গভীর গুনাহ। যাই হউক এই ব্যাখ্যা এটি প্রমান করে না যে, কোন ওজর ছাড়া নামাযে দেরি করা অনুমোদনযোগ্য। উপরন্তু অনুমোদন যোগ্য এর মানে ভালো বা ওয়াজিব নয়। অনেক বিষয় আছে যেগুলো একই সাথে অনুমোদন যোগ্য এবং মাত্রুহ। এটির বদলে ধামাইদের সাদাক ই ফিতর আদায় করা যায়, যদিও এটি মাত্রুহ। অশেষ রহমত কিতাবের সাদাকা ই ফিতর অংশুটুকু দেখুন বিস্তারিত জানার জন্য। ধামাই এর অর্থ মুসলিম দেশে বসবাসরত অমুসলিম।