Hakikat Books
Türkçe

Bölüm 56 / 73

একজন মুমিনদের গুনাবলি

মুমিনের হকঃ একজন মুমিনের উপর আরেকজন মুমিনের সাতটি হক বা অধিকার রয়েছে।

১। মুমিনের আমন্ত্রণে (দাওয়াত) সাড়া দেওয়া।

২। অসুস্থ হলে দেখতে যাওয়া।

৩ত। মুমিন ব্যক্তির জানাযার নামাযে অংশগ্রহণ করা।

৪।তাকে উপদেশ প্রদান করা।

৫। তাকে অভিবাদন জানানো। ইন্দলেস ব্লিস নামক কিতাবের ৬২অধ্যায়ে বলা হয়েছে।

৬। তার দুঃখ কষ্টে অংশীদার হওয়া।

৭। যখন সে হাঁচি দেয় তখন তার আলহামদু লিল্লাহ্ এর জবাবে ইয়ারহামু কাল্লাহ বলা।

নোটঃ হাদিস শরীফে বর্ণিত আছে যে, ”মানুষ একে অপরকে ভালবাসবে আর এটাই হচ্ছে মানব জাতির প্রকৃতিগত বহিঃ প্রকাশ”। একজন মানুষের স্বভাবত নিয়ম হচ্ছে যে ব্যক্তি তাকে কোন কাজে সহযোগীতা করবে তার নফস বা অন্তর স্বভাবিকভাবে তাকে তার প্রতি দুর্বল হবে। আর এটা শিক্ষিত ও জ্ঞানী ব্যক্তিদের ক্ষেত্রে হয়ে থাকে। মানুষ যে তাকে সাহায্য করে সে তার প্রতি অনরুপভাবে দুর্বল বা তাকেও সাহায্য করার চেষ্টা করে। কথা আছে ভাল মানুষ ভাল মানুষকে পছন্দ করে, খারাপ মানুষ খারাপ মানুষকে পছন্দ করে। কিভাবে মানুষ একজন ভাল মানের মনের মানুষ খুঁজে পাবে যে কিনা তাকে অন্তরস্থল থেকে ভালবাসবে বা সাহায্য করবে। তাই আমাদের উচিৎ মানুষের সমালোচনার দিকে না তাকিয়ে শত্রু- মিত্র, মুসলিম- অমুসলিমের মাঝে হাসিমুখে ও সুন্দর বাক্যলাপের মাধ্যমে তাদের মাঝে বন্ধুত্ব বন্ধন তৈরি করা। আর এর জন্য প্রয়োজনে তাদের পরস্পরের মাঝে হাঁসিমুখে উওম বাক্যালাপ বিনিময়ের চেষ্টা চালান ও উপহার প্রদান করতে হবে। যখন একে অপরের মাঝে খারাপ বাক্য বিনিময় করে আমাদের উচিৎ হবে তা বন্ধ করে দেয়া। তখন দেখা যাবে এক পক্ষের আমাদের দিকে চলে আসবে ও আমাদেরকে শত্রু ভাবাপন্ন মনে করবে। আমাদের উচিৎ হবে না তাদের সাথে বিতর্কে লিপ্ত হওয়া বরং আমাদের কাজ হবে যারা বন্ধুত্বের মাঝে বাধা হয় অথবা শত্রুতা বৃদ্ধির আশঙ্কা থাকলে তাদেরকে ওখানে থামিয়ে দিতে হবে। আমাদের কারো সহিত রাগ করা চলবে না। রাসুল আমাদেরকে রাগ করতে নিষেধ করেছেন। হাদিসের পরিভাষায় ”তোমরা রাগান্বিত হইয়ো না, অর্থাৎ রাগ করো না”।

চারটি বিষয় গোপন করাঃ একজন ভাল মানুষ নিমন্মোক্ত চারটি বিষয় গোপন করে চলে- ১। তার দারিদ্রতা।

২। তার সাদাকাত।

৩। তার দুঃখ কষ্ট ৪। তার যাবতীয় সমস্যাবলী।

জান্নাতের ঢালঃ চার ধরনের মানুষের জন্য জান্নাত ঢাল হিসেবে ব্যবহ্যত হবে- ১। এমন ব্যক্তি যে তার জিহ্বাকে যিকিরে রূপান্তরিত করেছে।

২। এমন ব্যক্তি যে নিজেকে হাফিযে কালামুল্লাহ বানিয়েছে।

৩। এমন ব্যক্তি যে মানুষদেরকে খাইয়েছে।

৪। এমন ব্যক্তি যে রমযান মাসের সকল রোযা রেখেছে।

প্রত্যেক ব্যক্তির নিন্মোক্ত সাতটি বিষয় অর্জন করা আবশ্যক। আর তা হল- ১। কোন কিছু শুরু করার পূর্বে অবশ্যই বিসমিল্লাহ্ বলা।

২। কোন ভাল খবর শুনার সাথে সাথে আলহামদু লিল্লাহ্ বলা।

৩। কোন কাজ করার ক্ষেত্রে ইনশা আল্লাহ্ অবশ্যই যুক্ত করতে হবে।

৪। দু:সংবদ শুনে ইন্না-লিল্লাহ ওয়া ইন্না এলায়হি রাজেউন” পড়তে হবে।

৫।কোন খারাপ কাজ করে ফেললে সাথে সাথে তাওবা বা ইস্তিগফার পড়তে হবে। তাওবা করার অর্থ হল কৃত গুনাহের জন্য অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া। দ্বিতীয়বার এই যাবতীয় গুনাহ সম্পাদন না করা ও আল্লাহ্ তায়ালার কাছে গুনাহ করব না বলে প্রতিজ্ঞা বদ্ধ হওয়া। ইস্তেগফার অর্থ হল আস্তাগফিরুল্লাহ বলা। অর্থাৎ আল্লাহ্র কাছে গুনাহ ক্ষমার জন্য পার্থনা করা।

৬। অধিকাংশ সময়” কালেমা-তাইয়্যেবা পড়া। ”লাইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লাশারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়াহুয়া আলা কুষ্পি শায়্যিন কাদীর” পাঠ করা ও কালিমায়ে শরীফ পড়া। ”আশহাদু আল লাইলাহা ইট্লাল্লাহু ওয়া আশহাদু আল্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসালুহু”।

৭। রাতে ও দিনে এই দোয়াগুলো পড়া। ক)আস্তাগফিরুল্লাহ, খ) সুবহানাল্লাহি ওয়ালহামদু লিল্লাহি ওয়া লাইলাহা ইন্লাল্লাহু আল্লাহু আকবর, ওয়া লাহাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউয়ুল আজিম দোয়া পড়তে হবে।

Bu bölümü başka dilde oku

Türkçe中文(普通话)中文(繁體)EnglishPortuguêsItalianoУкраїнськаNederlandsAzərbaycancaБългарскиNorskWolofEestiދިވެހި

Paylaş

WhatsApp Telegram X Facebook E-posta