Hakikat Books
Türkçe

Bölüm 62 / 73

মৃত্যুর অবস্থা সম্পর্কে

হে গরীব ও দুর্বল প্রাণী, তুমি মৃত্যু থেকে বাঁচার জন্য যত দূরে যাও না কেন মৃত্যু তোমাকে গ্রাস করবে। তোমাকে মৃত্যুবরণ করতেই হবে। সে বলবে, আমি যদি তার নিকটবর্তাঁ হই তাহলে হতে পারে সে আমার কাছে কোন রোগ হয়ে আসত। অথবা যখন কোন সংক্রামক মহামারী, মারাত্মক কোন রোগ তোমার উপর আসে তাহলে তুমি অন্য কোথাও পলায়ন করতে এবং তা তোমাকে আর আক্রমণ করতে পারবে না এই জাতীয় কাল্পনিক ধারনার উপর বিশ্বাস স্থাপন করা হারাম। কোন প্রকার রোগ তোমার উপর তখনই বর্তাবে যখন আল্লাহ্ ইচ্ছা পোষণ করবে অন্যথা নয়। ওহে দুর্বল জাতের প্রাণী, কোথায় তুমি পলায়ন করছো? মৃত্যু হচ্ছে তোমার সর্বশেষ ঠিকানা। যা তোমাকে প্রতিশ্রুতি দেয়া হয়েছে। এক সেকেন্ডের জন্যেও তা মুলতবী করা হবে না। যখন তোমার মৃত্যুর ফরমান আসবে আল্লাহ্ তায়ালা তোমাকে চোখের পলক নেওয়ার জন্য কোন প্রকার অবকাশ দিবেন না। অর্থাৎ যখন তোমার মৃত্যুর সময় হবে তখন তা এক সেকেন্ড আগে কিংবা পরে হবে না। যথাসময়ে তোমার জান কবজ করে নেওয়া হবে। মহান আল্লাহ্ তায়ালা প্রত্যেক ব্যক্তির জন্য তার নির্দিষ্ট স্থান ঠিক করে রেখেছেন। এ ব্যক্তি তার অর্জিত সকল সম্পত্তি, পরিবার ও সন্তানদের রেখে এ স্থানে চলে যাবেন। কিন্তু তার আত্মাকে বাহির হওয়ার নির্দেশ দেয়া হবে না যতক্ষণ পযন্ত না সে এঁ মাটির ভিতরে প্রবেশ না করবে যে মাটি তার জন্য অপেক্ষা করতেছে। প্রত্যেক ব্যক্তি তার জন্য নির্ধারিত সময়ে মৃত্যুবরণ করবে। সুরা আরাফে চৌত্রিশ নাম্বার আয়াতে বলা হয়েছে, ”যখন তাদের সময় ফুরিয়ে আসবে তখন মৃত্যু এক সেকেন্ড আগে বা পরে আসবে না। ঠিক সময়ে আসবে”। মানুষ জন্ম নেওয়ার পূর্বে তার হায়াত নির্ধারিত করে দেয়া হয়েছে কত বছর সে দুনিয়ায় বসবাস করবে। যাহা লাওহে মাহফুজে লিপিবদ্ধ হয়ে আছে। কোথায় সে মৃত্যুবরণ করবে। সে কি তাওবা কিংবা তাওবা ছাড়া মৃত্যুবরণ করবে, বা কোন রোগের মাধ্যমে তার মৃত্যু হবে, এমন কি সে ঈমান কিংবা ঈমান ব্যতীত মৃতুবরণ করবে সব কিছু সেখানে লিখিত আকারে লিপিবদ্ধ হয়ে আছে। এ সম্পর্কে বিস্তারিত সুরা লোকমানের শেষ আয়াতে বর্ণনা করা হয়েছে। আল্লাহ তায়ালা মানুষের মৃত্যু সৃষ্টি করেছেন অনুরূপভাবে তার জীবনও তিনি সৃষ্টি করেছেন। সেই অনুসারে তিনি আমাদের রিজিক সৃষ্টি করে তা লাওহে মাহফুজে লিপিবদ্ধ করে রেখেছেন। আল্লাহ্ তায়ালা জানেন যে, তুমি কত নিঃশ্বাস এই দুনিয়াতে নিবে সেই অনুসারে তিনি তা লাওহে মাহফুজে লিখে রেখেছেন। ফেরেশতারা তা পর্যবেক্ষণ করে থাকেন। আর যখন সময় পরিপূর্ণ' হয়ে যায় ফেরেশতারা তখন তা মালাকুল মাউতকে জানিয়ে দেয়। যদি তুমি তোমার পুরো জীবনটাকে কুরআনে বর্ণিত আদেশের আলোকে পরিচালিত করো, তদানুযায়ী আমল করো তাহলে তুমি একজন সুখী মানুষ হবে। সব কিছু আল্লাহ্র পক্ষ থেকে হয় এই কথা বিবেচনা করো। যে মারা গিয়েছে তার জন্য কান্নাকাটি করো না। এরূপ করলে ব্যক্তি ঈমান ব্যতিরেকে মৃত্যুবরণ করবে। আল্লাহ্ তায়ালার উপর সবসময় ভরসা রাখ। এটাই তোমার জন্য যথেষ্ট। আর যখন কোন প্রকার গুনাহ হয়ে যাবে তখন সাথে সাথে তাওবা করে ফেল।

আল্লাহ্ তায়ালা জিবরাঈল (আঃ) কে আদেশ করবেন,”আমার বন্দুদের জান (আত্মা) সহজ করে কবজ কর, আর আমার শত্রুদের জান রুনভাবে কবজ কর”। আউজুবিল্লাহ, যদি কোন ব্যক্তি অবিশ্বাসী হয় তাহলে তার ক্ষেত্রে এ অবস্থা হবে। ভবিষ্যতে একদিন হাজার কিংবা পঞ্চাশ বছরের সমান দিন হবে। এই বিষয় সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা রয়েছে। আল কুরআনে সুরা সেজদার পঞ্চম ও সুরা মেরাজের চতুর্থ নম্বর আয়াতে বিস্তারিত আলোকপাত করা হয়েছে। ফেরেশতারা অবিশ্বাসীদের জান নেওয়ার ক্ষেত্রে অনেক কঠিন হবেন। আর এই সম্পর্কে খুব কম বর্ণনা রয়েছে। আমাদের উচিত আল্লাহ্কে বিশ্বাস করা। যিনি আমাদেরকে সামান্য একটা বস্তু থেকে সৃষ্টি করেছেন। কিছু মৃত্যু মানুষকে মোচড় দেয় যার ফলে তারা বসন্তের মত একস্থান থেকে অন্যস্থানে বাক আবর্তন করে। সুরা নাজিয়াতে আল্লাহ্ তায়ালা এই সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেছেন। ফেরেশতারা এ সকল লোকদের সাথে নিষ্ঠুর আচরণ করে। এ সুময় তারা একে অপরের সাথে কথা বলতে থাকে। কিন্তু জিবরাঈল (আঃ) তদেরকে এই বলে আদেশ করেন যে তাদের উপর কোন প্রকার দয়া করবে না। মুনাফিকের আত্মা তার নাসিকার উপর চলে আসবে। অতঃপর ফেরেশতা তা আলগা করে ফেলবেন। অতঃপর তার সকল অঙ্গ প্রত্যঙ্গকে এমন করে চাপ দিবেন যে সে তার চোখের আলো হারিয়ে ফেলবেন। তখন ফেরেশতারা তাকে বলবেন, তুমি জান্নাতবাসী নও। তুমি কি ভুলে গিয়েছ নাকি জীবিত অবস্থায় কোন ধরণের কাজ সম্পাদন করেছিলে। ওহে হতভাগা ব্যক্তি, তোমার জন্য এ সকল আজাব প্রস্তুত রাখা হয়েছে যাহা কিনা মুনাফিক কিংবা অবিশ্বাসীদের জন্য রাখা হয়েছিল। এটা এ জন্যে যে তুমি দুনিয়াতে নামায, রোযা, যাকাত, সাদাকাত কিংবা মানুষকে দয়া কিছুই কর নাই। তুমি কোন প্রকার পাপ কাজ কিংবা হারাম কাজ পরিত্যাগ করনি। তোমাকে দুনিয়াতে কাজ করার জন্য বলা হয়ে ছিল কিন্তু তুমি প্রতিশ্রুতি দেওয়ার পরেও তা সম্পাদন করনি। আল্লাহ্ তায়ালা বর্ণনা করেন যে, ”মুনাফিকরা এক দিনের জন্যও মৃত্যুর কথা চিন্তা করেনি, তারা সব সময় অহংকারীসুলভ আচরণ করতো। তারা কোন প্রকার নামায, সুন্নত বা ওয়াজিব কোন কাজ করে নি। তাই আজ তাদেরকে আমার আযাব বা নির্যাতন দেখতে দাও”। পুনরায় আযাবের ফেরেশতা তার নখগুলোকে উপড়িয়ে ফেলবেন, তার শরীর থেকে আত্মাকে আলাদা করে নিবেন। এভাবে সে বার বার করতে থাকবে। আবার তা পুনরায় আগের জায়গায় চলে যাবে। অনুরূপভাবে আল্লাহ্ তায়ালা পুনরায় আবার বলবেন। ”কোন নবী বা রাসুল কি কিছু বলেনি, আমাদের কিতাব কি তিলাওয়াত করোনি? তোমাদেরকে কি বলা হয় নাই যে অজ্ঞতাবশত কোন প্রকার কাজ করিও না এবং শয়তানকে অনুসরণ করিও না? এমনকি একথা বলা হয়নি যে সব কিছু মহান আল্লাহ্র পক্ষ থেকে তিনি সব কিছু জানেন”। দুনিয়ার সাথে মিশিয়ে যেওনা যা কিনা একদিন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ্ তায়ালা যা দিয়েছেন তার সাথে সন্তুষ্ট থাকার চেষ্টা করা। আল্লাহ্ তায়ালা যা দিয়েছেন তা থেকে গরীব মিসকিনদের সাহায্য করার চেষ্টা করা। সার্বভৌমত্যের অধিকার একমাত্র আল্লাহ্ তায়ালার জন্য। তিনি তোমাকে সৃষ্টি করেছেন ও তোমাকে তিনি রিষিক দান করেন। যদি কোন প্রকার রোগ তোমার উপর আসে তাহলে তার নিকট প্রার্থনা করবে তা থেকে উদ্ধারের জন্য। কিন্তু একথা বলা যাবে না যে আমাকে ডাক্তারকে বিনিময় দেওয়ার কারণে সে আমাকে ভাল করে দিয়েছে। একথা বলতে হবে যে আল্লাহ্ তায়ালা আমাকে রোগ থেকে উদ্ধার করেছে। যে সম্পত্তি তুমি তোমার বলে দাবি করছো তা মূলতঃ তোমার উপকারের স্বার্থে দান করা হয়েছে। এটা তোমার রোগ কিংবা দুঃখ কষ্টের প্রতিকারের জন্য নয়। যদি তোমার এঁ সম্পদ হালাল পন্থায় উপার্জন হয় তাহলে তা তুমি ব্যবহার করতে পারবে। আল্লাহ্ তায়ালা আদেশ করার মাধ্যমে তুমি তা গ্রহণ করতে পারবে। কোন প্রকারের সাহায্য তোমার সম্পদ, সন্তানাদি ও তোমার বন্ধুদের থেকে আসে না। সাহায্য একমাত্র আল্লাহ্র পক্ষ থেকে আসে। এমনকি তুমি যত চেষ্টা করো না কেন তুমি তোমার মৃত্যু থেকে কোনভাবে পলায়ন করতে পারবে না। অথবা পৃথিবীর যে কোন স্থানে অবস্থান করো না কেন তা তোমাকে গ্রাস করবে। সর্বশেষ তোমাকে এ স্থানে মাটি দিয়ে দাফন কর হবে যা তোমার সর্বশেষ স্থান কবর হিসেবে পরিচিত। যখন তোমার মৃত্যুর সময় হবে কেউ তোমাকে ক্ষতি করতে পারবে না। একমাত্র তোমাকে নির্দেশ দেওয়া হয়েছে এ ভয়ঙ্কর নির্যাতন থেকে নিজেকে রক্ষা করার। আর এটা করতে পারলে তোমার কষ্ট কিংবা যাতনা থেকে নিজেকে রক্ষা করতে পারবে। দয়াময় আল্লাহ্ তায়ালা তোমাকে সুস্বাস্থ্য, সম্পত্তি ও সন্তান দান করেছেন। তুমি তখন আনন্দ চিত্তে তাদেরকে বলছো, আমাদের উপর দয়া করেছেন। আর যখন আল্লাহ্ তায়ালা কোন প্রকার রোগ কিংবা অন্য কিছু দিয়ে তোমাকে পরীক্ষা করেছেন তখন তুমি আল্লাহ্ তায়ালার প্রশংসা করার পরিবর্তে ক্রোধ প্রকাশ করো তার যাবতীয় দয়া ও তার প্রতি কৃতজ্ঞ হওয়ার কথা ভুলে যাও। আল্লাহ্ তায়ালা ইরশাদ করেন, ”ও আমার ফেরেশতারা তাকে পাকড়াও করো”। ফেরেশতারা তার রুহকে তার শরীরের নীচ থেকে চুল পযন্ত স্থানগুলো থেকে কবজ করবে। আল্লাহ্ তায়ালার আজাব থেকে কেউ নিজেকে রক্ষা করতে পারবে না। যখন মুদা ব্যক্তিকে খাটের উপর শুয়ে রাখা হবে তখন সে যন্ত্রণায় বিলাপ করতে করতে বলবে, আমি যদি জীবিত থাকা আবস্থায় দুনিয়ার জীবনে নিজেকে ইসলাম অনুযায়ী আমল করতে পারতাম তাহলে আমার অবস্থ এরূপ হতো না। অর্থাৎ আমি এখন নির্যাতন ভোগ করতাম না। এ অবস্থায় আল্লাহ্ তায়লার বানী, ”ও হে আমার অহংকারী বান্দারা, যাও তোমার এই সব বন্ধুদেরকে তোমার সম্পদের মাধ্যমে রক্ষা কর। দুনিয়ার জীবনে আমার পক্ষ থেকে যাওয়া কোন প্রকার রোগকে ভালভাবে গ্রহণ করোনি বা আমার কাছে সাহায্য চাওনি বরং আমার প্রতি অভিযোগ করেছো। এখন এ বান্দাহ নিপীড়নের মধ্যে আছে ও তার আত্মা যাবতীয় আযাবের স্বাদ নিচ্ছে। এটাই আমার শক্তি”। ফেরেশতারা তার এই কথাটি শুনবে ও তাদেরকে উপর করে শুয়ে রেখে বলবে, হে আমাদের প্রভু আপনার আযাব সত্য। আল্লাহ্ তায়ালা আমাদেরকে এই সম্পর্কে কুরানূল কারিমে বিস্তারিত জানিয়েছেন। অতঃপর আরেকটি আদেশ আসবে তার পক্ষ থেকে এই বলে তাকে পাকড়াও করো। তাদের পাকড়াও এমন কঠিন হবে যে শরীরের প্রত্যেক স্থানে তার ব্যথা অনুভব হবে। ফেরেশতারা তাদেরকে চিৎকার সম্বোধন করে বলবে, হে তআআল্লাহ্কে অস্বীকারকারীরা, প্রস্তুতি গ্রহণ কর। আজ হচ্ছে তোমাদের জন্য আজাবের দিন। কেননা তোমরা আল্লাহ্র সাথে অন্যকে অংশীদার স্থাপন করেছ। দুনিয়াতে তুমি অহংকারী ছিলে। গরীব আর মিসকিনদের সাথে খারাপ আচরণ করতে ও হারাম কাজ সম্পাদন করতে এমনকি সত্য মিথ্যার মধ্যে কোন প্রকার পার্থক্য করতে না। এই সকল বিষয়ে কুরআনে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। অতঃপর এ ব্যক্তি ফেরেশতাকে এক মুহূর্তের অবকাশের জন্য অনুমতি চাইবে যাতে করে সে নিজেকে গুছিয়ে নিতে পারে। সে দেখতে পারবে ফেরেশতা তার পাশে বিদ্যমান। সে আরও দেখতে পারবে যে ফেরেশতা তার উপর পৃূর্বের শাস্তির কথা ভুলে গিয়ে আবার অমানসিক নির্যাতন শুরু করে দিবে। ফেরেশতারা তাকে জিজ্ঞেস করবে তুমি আজ এখানে কেন? সে বলবে তোমরা আমার মৃত্যুর পর আমাকে এখানে নিয়ে আসছ। তারা বলবে তোমার রেখে আসা সম্পত্তির কি হল। তার মালিক তোমার সন্তানরা ও তোমার নিকট আত্মীয়রা পেল। তোমার কি উপকার হল তাতে। যখন সে মৃত্যু সম্পর্কে ফেরেশতাদের থেকে এই সব কথা শুনতে পাবে তখন সে এদিক সে দিক ঘুরতে থাকবে কি করবে সে নিজে বুঝতে পারবে না। এই সম্পর্কে আল্লাহ্ রাসূল ইরশাদ করেন। ”যখন সে ফেরেশতাকে শুনতে পাবে বা দেখতে পাবে সে তার চোখের সামনে একটি ওয়াল দেখতে পাবে। যেখানে সে নিজেকে দেখার পূর্বে নিজের মৃত্যুকে দেখতে পাবে”। সে যখন তার ডান পাশে তার মৃত্যু দেখতে পাবে সাথে সাথে সে বামে তাকাবে সেখানেও সে তার মৃত্যু দেখতে পাবে। ফেরেশতা চিৎকার দিয়ে বলবে আমি সেই ফেরেশতা যে কিনা তোমার মাতা পিতার রুহ কবজ করেছি। তাদের পর এখন তোমার রুহ নেওয়ার জন্য এসেছি। তোমাকে তোমার আত্মীয় স্বজনরা অনেক সাহায্য সহযোগিতা করেছে কিন্তু কোন প্রকার কাজে আসেনি। আমি অনেক শক্তিশালী ফেরেশতা যে কিনা তোমার পূর্বে' তোমার চেয়ে অনেক শক্তিশালী লোকদের রুহ কবজ করেছিলাম। মৃত্য ব্যক্তিকে খাটিয়ায় শোয়ানোর সময় সে ফেরেশতার সাথে কথা বলতে থাকবে। এঁ সময় আজাব দানকারী ফেরেশতারা তাকে ত্যগ করে চলে যাবে। যখন সে দেখতে পাবে জিবরাঈল (আঃ) তার ফেরেশতাদেরকে আজাব প্রদানের ক্ষেত্রে উৎসাহ দিচ্ছে তা দেখে সে এ মুহূর্তে আরও ভয় পেয়ে যাবে যে সামনে তার জন্য কি অপেক্ষা করতেছে। জিবরাঈল (আঃ) তাকে জিজ্ঞেস করবে, দুনিয়া থেকে তুমি কি পেলে? সে বলবে দুনিয়া থেকে আমি প্রতারনা ছাড়া আর কিছুই পাই নাই। আমি যদি ভাল কাজ করতাম তাহলে আমার আজ এই অবস্থা হতো না। অতঃপর ফেরেশতারা তার সামনে তার অর্জিত সম্পদ উপস্থাপন করবে। এ সকল সম্পদ যা সে দুনিয়াতে হালাল হারামের পার্থক্য ছাড়া অর্জন করে ছিল। তার পর তার সম্পত্তি তাকে বলতে থাকবে” ওহে অবিশ্বাসী বান্দা, তুমি আমাকে অর্জন করে ছিলে এবং তা কোন প্রকার যাকাত কিংবা সাদাকাত প্রদান ব্যতীত নিজের জন্য ব্যয় করেছিলে। আর এখন আমি তোমার কোন কাজে আসবো না। যে সব লোকদের তুমি অপছন্দ করতে আমি এখন তাদের হয়ে গেলাম। তারা আমাকে তোমার কোন কৃতজ্ঞতা ছাড়া পেয়ে গেল”। এ অবস্থায় সে তার চার দিকে তাকাবে এবং দেখবে সকল কিছু তার বিপরীত। তখন সে আরও ভেঙ্গে পড়বে। এ অবস্থায় শয়তান একটি পাত্র নিয়ে হাসতে হাসতে তার পাশে আসবে তার ইমানকে চুরি করার জন্য। সে এ পাত্রের মধ্যে ঠাণ্ডা পানিকে ঝাকুনি দিয়ে তার পাশে আসবে। আর এ অবিশ্বাসী ব্যক্তি তাকে দেখতে পাবে কিন্তু কিছুই করার থাকবে না। শয়তান তখন হাসতে থাকবে। এটা হচ্ছে এ অবস্থার প্রতি ইঙ্গিত যা কিনা হঠাৎ করে ধনী হওয়া ব্যক্তির তার গরীব বন্দুর সাথে আচরণের মত। যদি এ ব্যক্তি সাদাত না হয় তাহলে সে শয়তান কে বলবে আমাকে একটু পানি পান করতে দাও। সে বলবে আল্লাহ্ সকল কিছুর সৃষ্টিকর্তা নয় একথা বললে দিবো। মৃত ব্যক্তি যদি তখনও নিজেকে ঈমানের কাছাকাছি হওয়ার দৃষ্টান্ত উপস্থাপন করতে পারে তাহলে হয়ত আল্লাহ্ তায়ালা তার গুনাহ মাফ করে দিবেন। আর যদি শয়তানের সাথে এঁক্যমত পোষণ করে তাহলে আগের মত অবস্থা বিরাজ করবে। যদি হিদায়াত আসে তাকে উদ্ধারের জন্য তাহলে সে অভিশপ্ত শয়তান কিংবা তার পানিকে প্রত্যাখ্যান করবে। যদি কোন ব্যক্তির সময় শেষ হয়ে যায়, এবং সে যদি বিশ্বাসী হয় তাহলে জিবরাঈল (আঃ) তার রহমতের ফেরেশতাদেরকে তার রুহ শরীর থেকে বাহির করার নির্দেশ দেন। তিনশত ষাট জন রহমতের ফেরেশতারা তার রুহকে জিবরাঈল (আঃ) এর হাত থেকে গ্রহণ করবে। তার এই রুহকে তারা জান্নাত পরিদর্শন করিয়ে পুনরায় আবার সেখানে নিয়ে আসবে যেখানে তাকে দাফন করানো হবে। আর যদি সে ঈমান ব্যতীত মৃত্যুবরণ করে তাহলে তিনশত ষাট জন ফেরেশতা তার রুহকে জাহান্নামের ঝাক্কুম নামক গাছ পরিদর্শন করাবে। যা কিনা আল কাতরার চেয়েও কাল। আর তার আত্মাকে মোড়িয়ে রাখা হবে। জাহান্নাম পরিদর্শন শেষে তাকে সেই স্থানে আনা হবে যেখানে তাকে সমাহিত করা হবে। যদি কোন ব্যক্তি বালেগ হওয়ার পর দুনিয়াতে দীর্ঘদিন যাবত বসবাস করল। কিন্তু আল্লাহ্র কোন আদেশ পালন না করার পাশাপাশি তাওবাবিহীন মৃত্যুবরণ করল তাহলে তাকে সকল প্রকার শাস্তির মুখামুখি করানো হবে। এবং জাহান্নামে তার জীবন স্থায়ী হবে। একমাত্র রাসুল এর শাফাতের মাধ্যমে আল্লাহ্ তায়ালা যদি তাকে হিদায়াত দান করেন তাহলে সে সেখান থেকে রক্ষা পাবে। অন্য কোনভাবে সে জাহান্নাম থেকে মুক্তি পাবে না। এই বিষয়ে ইন্দলেস ব্লিস নামক গ্রন্থের পয়ত্রিশ অধ্যায়ে বিস্তারিত আলোকপাত করা হয়েছে।

লা

Bu bölümü başka dilde oku

Türkçe中文(普通话)中文(繁體)EnglishPortuguêsItalianoУкраїнськаNederlandsAzərbaycancaБългарскиNorskWolofEestiދިވެހި

Paylaş

WhatsApp Telegram X Facebook E-posta