Hakikat Books
Türkçe

Bölüm 61 / 73

মৃত ব্যাক্তির কাফন, দাফন ও জানাযার নামায

মুসলিম মৃত ব্যক্তি বা মুর্দাকে গোসল করানো, কাফনের কাপড় ও জানাযার নামায, তার দাফন সম্পাদন করা ফরযের মধ্যে অন্তর্ভুক্ত। মুসলিম মৃত ব্যক্তিকে মুদা) গোসল করানোর পর কাঠের কিংবা মার্বেলের তৈরি খাটিয়া (মুর্দা বহনের জন্য ব্যবহৃত যে কোন খাট) মাধ্যমে বহন করে সমাহিত করা। মৃত্য ব্যক্তির শার্ট” খুলার পর তাকে ওযু করিয়ে দিতে হবে। তারপর শরীরের উপরের অংশ তথা মাথা থেকে নাভি পযন্ত কুসুম পানি দিয়ে ধৌত করে দিতে হবে। নাভির নিচ থেকে হাঁটু পর্যন্ত অংশটা আবৃত রেখে পরিষ্কার করতে হবে। পরিষ্কারকারী ব্যক্তির পরিষ্কারের সময় তার ডান হাতে গ্লোবস লাগিয়ে নিতে হবে। গ্লোবস লাগানো হাত দিয়ে আবৃত জায়গা পরিষ্কার করতে হবে। পরে মৃত ব্যক্তির অপর পিঠও একইভাবে গ্লোবস লাগান হাত দিয়ে পরিষ্কার করে দিতে হবে। কাফনের তিনটি কাপড় থেকে একটি খাটিয়ার উপর প্রসারিত করতে হবে তার উপর মুর্দাকে শোয়াতে হবে। তারপর এ কাপড় দিয়ে মৃত ব্যক্তিকে আবৃত করে দিতে হবে। অতঃপর মুর্দাকে কফিনে স্থানান্তর করতে হবে। কাফন কাপড় তিন প্রকারের হয়ে থাকে। কাফনে ফরয যাকে কাফনে জুরুরতও বলে, কাফনে সুন্নত, কাফনে কিফায়া। কাফনে সুন্নত পুরুষের জন্য যা তিনটি নিয়ে গঠিত আর মহিলাদের জন্য পাঁচটি নিয়ে গঠিত। কাফনে কিফায়া পুরুষের জন্য যা দুইটি নিয়ে গঠিত এবং কাফনে কিফায়া মহিলাদের জন্য যা তিনটি কাপড় নিয়ে গঠিত। বাহর উর-রাফিকে বলা হয়েছে যে, ইজার, লাফিফা এবং হিমার মহিলাদের জন্য কাফনে কিফায়া। মহিলারা যখন জীবিত থাকবে তখন তাদেরকে অবশ্যই এতিন প্রকারের কাপড় দিয়ে নিজেদেরকে আবৃত করতে হবে। ইজার, বয়স্ক মহিলাদের জন্য যা দিয়ে শরীরের মাথা থেকে হাঁটু পর্যন্ত আবৃত করবে। ইবনে আবেদিনের মতে, লাফিফা হল মহিলাদের জন্য কামিস। অর্থাৎ মহিলারা যখন বাড়ির বাহিরে যাবে তখন তা পরিধান করে থাকে। দুরুল মুওতাকাতে লিখা হয়েছে, পুরুষ তার স্ট্রীর জন্য নাফাকা তথা কাপড়, খাবার থেকে শুরু করে যাবতীয় ব্যয়ভার সরবরাহ করবে। কাপড় বলতে এখানে হিমার (হিজাব) এবং মিলহাফা বুঝানো হয়েছে। যা সাধারণত নারীরা বাহিরে পরিধান করে। বর্তমান সময়ে যাকে ফেরাযা, মানতো বা ছায়া বলা হয়। অর্থাৎ মহিলাদের কাপড় তিন ভাগে হয়ে থাকে। যা সারশাফের ক্ষেত্রে হয় না। সারশাফ মুলত আধুনিকতা হিসেবে পরবর্তীতে আবিষ্কৃত করা হয়েছে। মহিলাদের ক্ষেত্রে সারশাফ পড়তে কোন সমস্যা হবে না এঁ সকল স্থানে যেখানে তার প্রচলন বা প্রথা চালু আছে। যেখানে গুনাহের কোন আশংকা থাকবে না। নিজেকে অন্যদের থেকে পৃথক করে উপস্থাপন করা নিজেকে আকর্ষণ করানোর জন্য সারশাফ পরিধান করা ফিতনার কারণ হতে পারে। যা ইসলামে হারাম করা হয়েছে। কাফনে ফরয হল, মহিলা ও পুরুষের জন্য একটি কাপড় নিয়ে গঠিত কাফনের কাপড়। কোন প্রকার উপাদান ব্যবহার করা ব্যতীত সাধারণ মানের সিষ্ক কাপড়, যাহা পুরুষের জন্য একটি ও মহিলাদের জন্য দুইটি কাপড় নিয়ে গঠিত। জানাযার নামাযের ইমাম নির্ণয়ের ক্ষেত্রে নিয়ম অনুসরণ করতে হবে। আর তাযদি সে মুসলমান হয়, শহরের বিচারক, জুমার নামাযের খতিব ও সর্বশেষ ওয়ারিশ কর্তৃক নিযুক্ত ইমাম। ইমামে হাই কিংবা জানাযার নামাযের ইমামতি করবেন এ ব্যক্তিকে অবশ্যই মৃত ব্যক্তির সম্পর্কে বিস্তারিত জানতে হবে। অর্থাৎ যখন সে জীবিত ছিল। পরে তা ওয়ারিশের উপর নির্ভর করবে, চাইলে সে নিজেই ইমামতি করতে পারবে। আর যদি সে অনুপস্থিত থাকে তাহলে এমন ব্যক্তি নামায পড়াবে যে উপরোক্ত লোকদের মধ্যে অন্তর্ভুক্ত না এক্ষেত্রে ওয়ারিশের যা চায় তাই করতে পারবে। অর্থাৎ যাকে ইচ্ছা তাকে দিয়ে নামায সম্পাদন করাতে পারবে। এ সম্পর্কে বিস্তারিত ইন্দলেস ব্লিস নামক গ্রন্থের চতুর্থ ও পঞ্চম অধ্যায়ে বিস্তারিত দেয়া আছে। কোন ব্যক্তির মৃত দেহের অর্ধেক অংশ পাওয়া গিয়েছে বাকি অংশ পাওয়া যায় নাই তাহলে মৃত ব্যক্তির এ অংশের জন্য জানাযার নামায পড়ার প্রয়োজন নেই আবার কোন ব্যক্তির মৃত দেহের অংশ ছোট ছোট আকারে পাওয়া গিয়েছে তাহলে তার জন্য জানাজার নামায লাগবে না। আর যদি সবগুলোকে একসাথ করা হয় তাহলে তার জন্য নামায আদায় করতে হবে। কোন ব্যক্তির মৃতদেহকে বা মুর্দাকে গোসল করানোর পর সমাহিত করার জন্য নেওয়া হয়েছে এই মুহূর্তে বলা হল যে মুর্দার একটি হাত ধোয়া হয় নাই তাহলে তা ধোয়ার পর তাকে সমাহিত করতে হবে। অন্যভাবে বলা যায় যে, জানাযার নামায সম্পাদন করার পর সমাহিত করার জন্য কবরে আনা হল, তখন বলা হল তার একটি হাত ধোয়া হয় নাই তাহলে তার এ হাতটি পরিষ্কার করে নামায আদায়ের পর তাকে দাফন বা সমাহিত করতে হবে। আর যদি মুর্দাকে দাফন করার পর বলা হয় তাহলে আর মূুর্দাকে কবর থেকে উঠানোর কোন প্রয়োজন নেই। আর যদি মুর্দাকে বাহিরে কোথাও পাওয়া গিয়েছে ও তাকে গোসল করানো হয় নাই এমনকি সমাধিও হয় নাই তাহলে অবশ্যই তাকে গোসল করানোর পর দাফন করতে হবে। আবার কোন মুদ্দাকে তায়াম্মুম করে গোসল করানোর পর যদি পানি পাওয়া যায় তাহলে তাকে ইচ্ছা করলে দাফন বা আবার পুনরায় পানি দিয়ে গোসল করাতে পারবে।

কোন শহরে একসাথে অনেকগুলো মানুষ মারা গেলে তাদেরকে ইচ্ছা করলে এক সাথে জানাযার নামায পড়ে দাফন করা যাবে। তবে উত্তম হচ্ছে তাদের প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে নামায সম্পাদন করতে পারলে। জানাযার নামাযের জন্য নিয়্যত অবশ্যই এভাবে করতে হবে, ”আমি আল্লাহ্র সন্তুষ্টি ও মৃত মুসলিম ব্যক্তিটির কল্যাণের জন্য এ ইমামের পিছনে চার তাকবীরের সহিত জানাযার নামায আদায় করছি”। কোন ব্যক্তি অন্য কোন ব্যক্তি কিংবা যাত্রীকে অপহরণ করার কারণে গ্রেপ্তার করা হল বিচারক অথবা তার অভিভাবক তাকে হত্যার আদেশ দিল, দেশের বিরুদ্ধে বিদ্রোহ করার কারণে হত্যা করা হয়েছে কিংবা এমন ব্যক্তি যে তার মাতাপিতাকে হত্যা করেছে তাহলে এই তিন ব্যক্তির জন্য জানাযার নামায সম্পাদন করা যাবে না। দুররুল মুখতারের মতে, আত্নহত্যাকারী ব্যক্তির জন্য জানাযার নামায পড়া যাবে। অর্থাৎ যে ব্যক্তি নিজেই নিজেকে হত্যা করেছে।

সুন্নি মুসলিমের ১০ টি বৈশিষ্ট্যঃ

১। সুন্নি মুসলিম সব সময় মসজিদে গিয়ে জামাতের সাথে নামায আদায় করবে। ২। সে এ ইমামের পিছনে জামাতের সাথে নামায সম্পাদন করবে যে ইমাম ফাসিক কিংবা খারাপ কোন গুণাবলীর অধিকারী না হয়।

৩। সে মোজার উপর মাসেহ করা বৈধ জানবে। এই বিষয়ে বিস্তারিত ইন্দলেস ব্লিস নামক কিতাবের চতুর্থ অধ্যায়ে বিস্তারিত উল্লেখ করা আছে।

৪। সে কোন সাহাবায়ে কেরামের নিন্দা করবে না।

৫। সে দেশের বিরুদ্ধে কোন প্রকার বিদ্রোহ করবে না।

৬। সে ধর্মীয় কোন বিষয়কে সামনে রেখে কোন প্রকার সংগ্রাম কিংবা মারামারি করবে না।

৭। সে নিজের মধ্যে ধর্মের বিষয়ে কোন প্রকার সন্দেহ করবে না।

৮। ভাল কিংবা মন্দ সবকিছু আল্লাহ্র পক্ষ থেকে আসে এই কথায় বিশ্বাস স্থাপন করবে।

৯। সে মুসলামানদের মধ্যে তাদের কিবলা সম্পর্কে কোন প্রকার বিভ্রান্ত প্রচার করতে পারবে না।

১০। সে সকল সাহাবীদের মধ্য থেকে চারজন খলীফাকে তথা হযরত আবু বকর, ওমর, উসমান এবং আলী (রাঃ) কে অগ্রাধিকার প্রদান করবে। রট্ধ

Bu bölümü başka dilde oku

Türkçe中文(普通话)中文(繁體)EnglishPortuguêsItalianoУкраїнськаNederlandsAzərbaycancaБългарскиNorskWolofEestiދިވެހި

Paylaş

WhatsApp Telegram X Facebook E-posta