ফিকাহের আলেমদের সাতটি গ্রুপে ভাগ করা হচ্ছে। কামাল পাশাজাদা আহমাদ ইবনে সুলাইমান এফেন্দি (রহ.) তার রচনায় ওয়াকফ আন-নিয়্যত এ সাতটি গ্রেডকে নিম্রূপে ব্যাখ্যা করেছিলেন- ১. ইসলামের মুজতাহিদগণ : যারা ধর্মের চারটি উৎস থেকে পৃহিত সমস্যা সমূহের নিয়ম-নীতিসমূহ বিনির্মাণ করেছিলেন (আদিল্যায়ে আরবা/চারটি দলিল), এবং সে অনুসারে নীতিমালাগুলোকে তারা প্রতিতি করেছেন। এ পণ্তিতগণ হলেন- ২. আইয়িম্যায়ে আল মাযাহিব (অর্থাৎ, ইমামে আজম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফেয়ী, এবং ইমাম আহমাদ বিন হাম্ম্ল, ইসলামের এ চারজন বিশ্বস্ত ও সঠিক নেতাদের মাযহাবের অনুশীলন করা হয়।)* মাযহাবের মুজতাহিদগণঃ যারা চার মাযহাব অনুসৃত নীতিমালা থেকে নিয়মনীতি নিরুপণ করে থাকেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ইমাম ইউসুফ (রহ.), ইমাম মুহাম্মদ (রহ.)।
৩. মাসয়ালার ব্যাপারের মুজতাহিদগণ : এমন সব মাসয়ালা যা পূর্বে ইমামগণ কর্তৃক নিরুপিত হয়নি। এসব ব্যাপারে তারা ইমামদের অনুসরণ করে থাকেন। উনাদের মধ্যে উল্লেখযোগ্য আব্দুল্লাহ ইবনে হুসাইন খাখী, শামসুল আয়েম্মাহ আল-হাওয়ানী, কাদী খান হাসান ইবনে মনসুর আল ফারগানী (রহ.) প্রমুখ।
৪. আসহাবুত তাখরীজ : উনারা ইজতিহাদের ব্যাপারে স্বীকৃত নন। এমন সব বিজ্ঞ এ শ্রেণির অন্তর্ভুক্ত যারা মুজতাহিদদের নিরুপিত বিষয়াদি সংক্ষেপে বিশ্লেষণ করেন। যেমন- হাসান আদদ্বীন আল রাষী রহ.)।
৫. আরবাবুত তারজীহ : যারা মুজতাহিদগণের বিভিন্ন উদ্ধৃতি থেকে একটিকে পছন্দ করে নিয়েছেন। এ শ্রেণির অন্তর্ভুক্ত উল্লেখযোগ্য কয়েকজন হলেন আবুল হাসান আল কুদুরী এবং হিদায়া গ্রস্থের লেখক বুরহান উদ্দীন আলি আল মারগিনানী-যিনি চেঙ্গিস খানের বাহিনীর হাতে ১১৯৮ খ্রিস্টাব্দে শহিদ হন।
৬. মুকাল্লিক : যারা নিজেদের বিশ্বাসযোগ্যতার উপর ভিত্তি করে বিভিন্ন মাসয়ালা লিখেছেন এবং নিজেদের গ্রন্থে কোন মাসয়ালার বিরুদ্ধাচরণ করেননি। কানযুদ দাকায়েক এর সম্মানিত লেখক আবুল বারাকাত আব্দুল্লাহ ইবনে আহমদ আন নাসাফী (রহ.) এদের মধ্যে অন্যতম।
৭. এই শ্রেণিও মুকাল্লিদের* অন্তর্গত : যারা আসল এবং নকল মাসয়ালার পার্থক্য নিরূপণে সক্ষম।
মাযহাবহীন কোন ব্যাক্তিই নিজের জন্য সুপথ পায়নি খুঁজে; যদিও সে সকলের অনুকরণ করে, তবুও সে সঠিক নয়।
তোমার প্রেভ) করুণা কাম্য আমার-আমি যে অজ্ঞ ভীষণ; তোমার তরে কঠিন কী আর খোদা, তুমি দারুণ সদাশয়।
তোমার করুণা পাপীর তরে-আমিও যে বডড পাপী; আমি কী করে আমার কৃতকর্ম করি অস্বীকার! তুমি যে সর্বজ্ঞ।
মলিন চেহারায় আমি-শৃবঙ্খলিত, নিজেকেই নিয়েছি টেনে (পাপে)।
তোমার করুণা কাম্য আমার-আমি যে অজ্ঞ ভীষণ; তোমার তরে কঠিন কী আর খোদা, তুমি দারুণ সদাশয়।
সমস্ত মানবকূল পতিত, তুমিই তো কেবল সত্য প্রভু তুমি ব্যতীত আর যে কেউ নেই ইবাদতের অধিকারী।
সর্বহারা দাসেদের আছে কী করার তুমিই মহান।
১. এটি ছাড়াও এই সম্মানিত চার মাযাহাবকে যথাক্রমে, হানাফী, মালেকি, শাফেয়ী এবং হাম্বলি মাযহাব বলা হয়।
১. এই লোকেরা ফিকাহ পণ্ডিতদের মধ্যে গণ্য হতো, কারণ তারা কী পড়ে তা বুঝতে পারতো এবং মুকাল্লিদের মতো যারা বুঝতে পারে না তাদেরকে ব্যাখ্যা করতে পারতেন।
প্রথম খণ্ডের ২৬৭তম চিঠি
চিঠিটি হুসাম আদ দ্বীন আহমেদ (রহ.) এর জন্য লেখা :
সমস্ত প্রশংসা আল্লাহ তা'য়ালার জন্য। সালাত এবং সালাম আল্লাহর প্রিয় নবী হযরত মুহাম্মদ (দ.) এবং তার পরিবার পরিজনের উপর। আপনার চিঠি পেয়ে আনন্দিত যা আপনি এ ফকিরের কাছে প্রেরণ করেছেন। এ চিঠির বরকতে আল্লাহ আপনার মঙ্গল করুন। আল্লাহ প্রদত্ত কোন রহমতের কথা আমি লিখব! আমি কিভাবে এসবের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি! আল্লাহ প্রদত্ত আমাকে সঠিক পথে পরিচালিত করার নিমিত্তে জ্ঞানে ও মারেফতের যে নিগুঢ় বিষয় তা লিখা হচ্ছে। এবং তা পঠিত জ্ঞাত এবং অজ্ঞাত সকলের মাধ্যমে। যাই হোক, এসব জ্ঞানতত্তের নিগুঢ় রহস্য প্রকাশ পেতে পারেনা। বস্তুর এসব বিষয়ে কিছুই বলা সম্ভব নয় -না চিঠিতে, না কোন ভাবেই। এমনকি আমার সন্তান-যে মারেফতের পরিপকৃতা অর্জন করেছেন, তিনিও এসব তত্বের উচমার্গের অবস্থানের বিষয়ে কিছুই বলতে পারবেনা যা তিনি অর্জন করেছেন। এর মধ্যে এমন এক পর্যায় যা সুলুক এবং জযবা হ্যা এটি অবশ্যই ওসব রহস্য লুকায়িত রাখার জন্য।
আমি জানি, আমার রহমতপ্রাপ্ত সন্তান জ্ঞানের এসব নিগুঢ় রহস্য অর্জন করেছেন এবং ভুল ও দ্বিধা থেকে সংরক্ষিত। যেহেতু এসব রহস্য-তাই আমিও বাকরুদ্ধ। এসব রহস্য আমাকে মুখ খোলা থেকে প্রতিহত করে। সুরা শু'আরায় বর্ণিত আয়াত দ্বারা আমার অবস্থার উদাহারণ দিছি : আমার হৃদয় সন্কুচিত, আমার কথামালা অচল (আয়াত-১৩)।
সমস্ত কল্যাণ (মারেফত), যা আমরা গোপনে সচেষ্ট, নবুওয়াত থেকেই আগত। এবং যা পালাক্রমে নবী সৈ.) এর মালিকানাধীন। এবং উচ পর্যায়ের ফিরিশতাদেরও এ কল্যাণে অংশ রয়েছে। এ কল্যাণের জন্য তারাই নির্বাচিত-যারা নবী (দ.) এর অনুসৃত পথ মেনে চলেন এবং সম্মান করেন। হযরত আবু হুরায়রা (র.) বলেনঃ আমি নবী (দ.) এর কাছ দুরকম জ্ঞান অর্জন করেছি। প্রথমটি সম্পর্কে তোমাদের আগেই বলেছি, এবং দ্বিতীয় জ্ঞান সম্পর্কে তোমাদের বললে তোমরা আমাকে হত্যা করবে।
এই দ্বিতীয় প্রকার জ্ঞান হলো রহস্য। সকলে এটি বুঝতে পারেনা। আল্লাহ তা'য়ালা তার পছন্দজনকেই এ জ্ঞান দান করেন। নিচের চিঠির দিকে নজর দিন যা আমার এক সম্মানিত শিক্ষকের সন্তানের কাছে লিখা হয়েছিলঃ সম্মানিত শিক্ষক, এ ফকির (ইমাম রাব্বানির (রহ.) এর মতামত, তাসাউউফে বিদ'আত* ইসলামের বিধানে বিদায়াতের চেয়ে কম কুৎসিত নয়।
যখন তাসাউউফে কোন অদলবদল হয়, তখন বরকত ক্রমে বন্ধ হচ্ছে যায়। তাই তাসাউউফে যেন পরিবর্তন না হয় সে ব্যাপারে খুব যত্নশীল হওয়া উচিত। যদি কেউ তাসাউউফে ভিন্নতা আনার চেষ্টা করে তবে তাকে বাঁধা দিতে হবে- প্রয়োজনে জোরপূর্বকভাবে। সত্য এবং যথার্থ পথই প্রচার হতে হবে।
নিরাপদ এবং সম্মানের সাথে প্রার্থনায় শেষ করছি)।
৪০. এমন কিছু যা ইসলামের প্রাথমিক মুসলমানদের সময় জাতিগত প্রথা বা অনুশীলনগুলিতে বা আধ্যাত্মিক আচরণে বিদ্যমান ছিল না এবং যা পরে ইসলামে সংযুক্ত করা হয়েছিল তাকে বিদআত বলা হয়। সমস্ত বিদআত খারাপ এবং কুৎসিত।
প্রথম খণ্ডের ২৬৮ তম চিঠি
এই চিঠিখানা খানান এর কাছে লিখিত। এইখানে উল্লেখ করা হচ্ছে বিজ্ঞরা নবীর উত্তরসূরী এবং জ্ঞানের গোপন অংশ কী : প্রশংসা আল্লাহ তা'য়ালার জন্য এবং নবী (দ.) এর উপর সালাত ও সালাম। আমি আপনার সুস্বাস্যসহ নিরাপত্তা কামনা করছি। আমাদের লক্ষ্য জ্ঞানের মূল উত্তরসূরী নিরূপণ করা। আমার হাতে থাকা সময়ের সর্বোচ ব্যবহারের মাধ্যমে আমি এ ব্যাপারে কিছু কথা লিখছি। হাদিস শরীফে বর্ণিত : জ্ঞানীরা নবীদের উত্তরসূরী।
নবী (দ.) এর প্রদানকৃত দুই প্রকারের জ্ঞান রয়েছে।
১. শরীয়তের জ্ঞান ২. গুপ্ত জ্ঞান নবীর উত্তরসূরীপ্রাপ্ত জ্ঞানী সকল এ উভয় জ্ঞানের অধিকারী। যিনি কেবল একটি মাত্র জ্ঞানের অধিকারী তিনি উত্তরাধিকারী নন। উত্তরাধিকারীগণ উভয় জ্ঞানের অংশপ্রাপ্ত। যিনি কেবল এক প্রকারের জ্ঞান অংশ প্রাপ্ত হচ্ছেন তিনি উত্তরাধিকারী নন, বরং খতদাতা। খতদাতা কেবল তার অংশটুকুই পান। নবী (দ.) হতে বর্ণিত : আমার উম্মতের মধ্যে জ্ঞানীরা বনী ঈসরাইলের নবীদের সমতৃল্য।
উত্তরাধীকারী প্রাপ্ত নন এমন কেউ পূর্ণ জ্ঞানের অধিকারী নন, তারা কেবল নির্দিষ্ট একটি জ্ঞানের অধিকারী হতে পারেন। যেমন- ফিকহ বিষয়ে জ্ঞানপ্রাপ্ত ব্যক্তি। সুতরাং বলা চলে তিনিই প্রকৃত জ্ঞানী, যিনি উত্তরাধিকার প্রাপ্ত, যিনি উভয় প্রকার জ্ঞানের অংশপ্রাপ্ত। অনেকেই ইলমে ইসরার কে তাওহীদে ওজুদীর জ্ঞান হিসেবে ব্যাখা করে থাকেন। তারা বলেন, এ জ্ঞান সালিকগণ কর্তৃক হ্ল অবস্থায় অনুভূত হয়। হাল্ হলো-ইহাতা (আত্মসমর্পণ), কুরব্ (নৈকট্য), মাইয়াত (সংযুক্তি)। কিন্তু বস্তুত এমনটি নয়। এ সমস্ত জ্ঞান গুপ্তজ্ঞানের অন্তর্ভুক্ত নয়, এবং এসমস্ত নবুওয়াত পদমর্যাদার সমতুল্যও নয়। এসব জ্ঞান তাসাউউফের পরম মুহুর্তে অর্জিত হয় যা চৈতন্য অবস্থায় অর্জিত জ্ঞান নয়। বস্তুত নবীর অধিকৃত জ্ঞান হলো ইসলামি আইনে সংযুক্ত এমন গোপন জ্ঞান যা চৈতন্য জ্ঞান। এমন জ্ঞান কখনো অচৈতন্য জ্ঞানের সাথে মিশ্রিত নয়। তাসাউফের পরমানন্দ মুহুর্তে প্রাপ্ত জ্ঞান বেলায়াতের অংশ হতে পারে নবুওয়তের নয়। বেলায়াত যদিও নবীদের সংযুক্ত বিষয় তবুও বেলায়াত এবং নবুয়তের মধ্যে তুলনা চলেনা। ফার্সি বয়াতের বঙ্গানুবাদঃ সূর্য উদিত হয়, পুরো পৃথিবীকে উজালা করে।
শুকতারা দীর্ঘক্ষণ প্রত্যক্ষ করা যায়না কখনো।
এইসমস্ত বিষয় আমি আমার বই এবং চিঠিতে ব্যাখ্যা করেছি। নবুওয়াতের জ্ঞান হলো সমুদ্রের অনুরূপ, অন্যদিকে বেলায়াত সেই সমুদ্রের ফোটার সমতুল্য। যে সমস্ত ব্যক্তিরা বলে থাকেন বেলায়াত নবুয়ত থেকে অগ্রাধিকারপ্রাপ্ত তাদের কথা ভিত্তিহীন, যেহেতু তারা নবুয়াতের পদমর্যাদা সম্পর্কে অজ্ঞ। তাদের অনেকেই এ দাবি করেন যে : নবীগণের বেলায়াত তাদের নবুয়তের চেয়ে অগ্রাধিকারপ্রাপ্ত। কিন্তু তারা নবুয়ত কী ছিল তা বুঝতে পারেন না। একই কথা তাদের জন্য প্রযোজ্য যারা বলেন, সাকার এর অবস্থা (চৈতন্যহীন) এবং অন্যমনস্ক অবস্থা) কে সাহুর অবস্থার (প্রশান্ত অবস্থা) তুলনায় শ্রেয় মনে করেন।
একটি ফার্সি প্রবাদে আছে-পবিত্রতার জগতে মাটির সমত্ল্য আর কি হতে পারে?
তাদের সাকারকে সাহুর তুলনায় শ্রেয় মনে করা-মর্যাদাবানদের সাহু ও অজ্ঞ লোকদের সাহুকে সমান মনে করার ফসল। অজ্ঞ ও মর্যাদাবানদের সাকারকে সমান মনে করার বিনিময়েও যদি তারা এ ধরণের কথা থেকে বিরত থাকতো, তবে খুব ভালো হতো। কারণ, যে কোনো বিজ্ঞ লোকই জানেন যে নিশ্চিতরূপে সাহু প্রশান্ত ভাব) সাকার (চৈতন্যহীনতা) থেকে উত্তম। একই ব্যাপার ঘটে অজ্ঞদের সাহু এবং মর্যাদানবানদের সাহুর ক্ষেত্রে। বেলায়তকে নবুওয়তের চেয়ে উত্তম মনে করা এবং সাকারকে সাহুর চেয়ে উত্তম মনে করা-কুফরকে ইসলামের চেয়ে উত্তম মনে করার শামিল। কারণ, কুফর ও অজ্ঞতা বেলায়তের সমত্ল্য, অন্যদিকে নবুয়তে ইসলাম ও মারিফত বিদ্যমান থাকে। মানসুর হাল্লাজ আরবি এ দুই পংক্তি বর্ণনা করেন, যার ববঙ্গানুবাদ - আমি আল্লাহর দ্বীনে বিশ্বাস করি না, কুফর অবশ্যই দরকার এটাই সত্য, যদিও মুসলমানরা তা পছন্দ নাই করুক।
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফরি থেকে বেঁচে ছিলেন এবং নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করেছেন। সুরা বনী ইসরাইলের ৮৪ নম্বর আয়াতে বর্ণিত হচ্ছে-তাদেরকে বলুন-প্রত্যেকেই আপন প্রকৃতি অনুযায়ী কাজ করে। এটা জেনে রাখা দরকার, ইসলাম ধর্মে ইসলাম কুফরের তুলনায় উত্তম, একইভাবে হাকিকতেও (ইসলামের অন্তর্নিহিত প্রকৃতি) ইসলাম কুফরের চেয়ে উত্তম।
কারণ, ইসলামই বাহ্যিক হক্কাকতের উপস্থিতি।
প্রশ্ন : যেখানে কুফর (অবিশ্বাস), জাহেল (অজ্ঞতা) এবং সেকর উলিউয়াত জেম নামক গ্রেডে এর (উচতর) গ্রেড রয়েছে সেখানে ইসলাম, সহিহ এবং মারিফাত বলা হয়। তারপর, কিসের চিন্তা আমাদের কুফর, সেকার এবং জাহেল এর একের বলার মূল্যায়ন করা উচিত?
উত্তর : সাহ ও অন্যান্য শ্রেণিগুলিকে ফারাক বলা হয় সাহু এবং তাই সাথে ঘন সেকার সঙ্গে তুলনা গ্রেডকে জেম বলে অভিহিত করা হয়। সাহ এবং সেকার সেখানে একত্রিত হচ্ছে। ইসলাম এবং কুফরও এ গ্রেডগুলিতে একত্রিত হচ্ছে। অনুরূপভাবে, মারেফাত ছাড়াও লধযষ (অজ্ঞতা) দিয়ে সংযুক্তি করা হচ্ছে।
যদি লিখা সম্ভব হতো, আমি এর দীর্ঘ দীর্ঘ সংজ্ঞা প্রদান করতাম যা ফারাক নামে পরিচিত গ্রেডগুলিতে রাজ্য এবং মারেফাত এবং ততক্ষণে বর্ণিত সেকার এবং এর মতো অন্যান্যরা কীভাবে সেই গ্রেডগুলিতে অন্যকে ঘৃণা করেছে তা নির্ণয় করা যেতো। যথেষ্ট যত্ন সহকারে বিবেচনা মানুষকে আগ্রহী করে তুলবে বিষয়টি বুদ্ধির সহিত পরিষ্কারভাবে বোঝার জন্য। এটি অবাক করার বিষয়, না, অত্যন্ত অবাক করার, সত্যিই! এটি বলা যথেষ্ট যে, নবীগণ (আ.) সেসব অর্জন করেছে যা নবুওয়াতের পথে তাদের মহত ও শ্রেষ্ঠতু, বেলায়তের পথে নয়!
বেলায়ত নবুয়তের অংশ বৈ কিছুই নয়। যদি বেলায়তই অগ্রাধিকার প্রাপ্ত হতো, তবে সর্বপ্রধান ফেরেশতা, যার বেলায়ত সবার চেয়ে বেশি, তিনি নবুয়ত থেকে অগ্রাধিকার প্রাপ্ত হতেন, (বস্তুত যা নয়) এবং যারা বলে বেলায়ত নবুয়ত থেকে অগ্রাধিকারপ্রাপ্ত, তাদের মনে ফেরেশতাদের মধ্যে সর্বোচজন নবীগণ হতে শ্রে।” তাদের এ চিন্তা আহলে সুন্নাতের চিন্তা থেকে অনেক বেশি তফাতে। যারা এমন মন্তব্য করে তারা নবুয়ত কী সে ব্যাপারে অজ্ঞ। যেহেতু নবুয়তের সেই সময়টা অতীতের গভীর অতলে অবহেলিত হচ্ছে, তাই সকলের ধারণা নবুয়ত বেলায়তের তুলনায় নগন্য। তাই আমাকে এ বিষয়ে দীর্ঘ আলোচনা করতে হচ্ছে।
হে প্রভু! আমাদের সমস্ত পাপ ক্ষমা করো, আমাদের পদাঙ্ক যেনো সঠিক পথে চলে, অবিশ্বাসীদের বিরুদ্ধে আমাদের সংগ্রামে সাহায্য করো। আমিন