Hakikat Books
Türkçe

Bölüm 6 / 7

ইমাম আজম আবু হানিফা (রহ.)

কামুস আল-আলম বইটিতে আছে, ইমাম আজম আবু হানিফার নাম ছিল নু'মান। তার বাবার নাম ছিল সাবিত, এবং তীর দাদার নামও নু'মান ছিল। তিনি আহলুস সুন্নাহ এর ৪ জন ইমামের মধ্যে প্রথম। ইমাম অর্থ গভীর জ্ঞানের পণ্ডিত। তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রচারিত দীপ্তিমান ধর্মের একজন পথপ্রদর্শক। তিনি পারস্যের বিখ্যাত বংশের লোক ছিলেন।

তার দাদা ইসলামকে মনে প্রাণে আকড়ে ধরেছিলেন। তিনি ৮০ হিজরিতে জন্মগ্রহণ করেছিলেন। তিনি তার জীবদ্দশায়ে আনাস বিন মালেক, আব্দুল্লাহ ইবনে আবি আওফা, সাহল ইবনে সাদ আস সাইয়্যিদি এবং আবু আল ফাদি আমির ইবনে ওয়াসিলা (রা.) দেরকে দেখার সুযোগ পেয়েছিলেন। তিনি ইলমুল ফিকহর জ্ঞান অর্জন করেছিলেন হাম্মাদ ইবনে আবু সুলাঈমানের কাছ থেকে।

তিনি বিখ্যাত তাবেয়ীনদের এবং ইমাম জাফর আস সাদিক (রহ.) এর সাহচর্য্য পেয়েছিলেন। তিনি অসংখ্য হাদিস মুখস্থ করেছিলেন। তিনি প্রতিপালিত হয়েছিলেন একজন বিচারক হওয়ার জন্যে কিন্তু তিনি মাযহাবের ইমাম হন। তিনি বিশেষ এবং গভীর জ্ঞানের অধিকারী ছিলেন। অতি কম সময়ে তিনি ইলমুল ফিকহতে অনেক বেশি পান্ডিত্য লাভ করেন এবং সারাবিশ্বে তিনি বিখ্যাত হচ্ছে যান।

ইয়াযিদ ইবনে আমর, মারওয়ান ইবেন মুহাম্মদের আমলে যিনি ইরাকের শাসনকর্তা ছিলেন, যিনি ১৪তম এবং শেষ উমাইয়া খলিফা ছিলেন, যিনি মারওয়ান ইবনে হাকাম (রহ.), এবং যিনি মিশরের খলিফা নিযুক্ত হওয়ার ৫ বছর পরে ১৩২ হিজরিতে হত্যাকৃত হয়েছিলেন, ইমামে আজমকে কুফার আইন-আদালতের বিচারক হওয়ার আহ্বান জানাই। যেহেতু ইমামে আজমের যথে তাকওয়া, জ্ঞান এবং বুদ্ধি ছিল, তিনি তার প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তিনি মানুষের দুর্বলতার কারণে মানবাধিকার রক্ষা করতে না পারার ভয়ে থাকতেন। ইয়াযিদ ইমামে আজমকে তার মাথায় ১১০ বার বেত্রাঘাত করার নির্দেশ দেয়। ইমামে আজমের পবিত্র চেহারা মোবারক এবং মাথা ভাবলেশহীন হচ্ছে যায়। এর পরের দিন ইয়াযিদ তার দেওয়া প্রস্তাব উচারণ করে করে ইমামে আজমকে অত্যাচার করতে থাকে। ইমামে আজম বললেন, আমাকে পরামর্শ করার অনুমতি দেওয়া হোক। অনুমতি পেয়ে তিনি পবিত্র নগরী মক্কায় চলে যান এবং সেখানে ৫-৬ বছর অবস্থান করেন।

আব্বাসীয় খলিফা আবু জাফর মনসুর (রহ.) ইমামে আজমকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের প্রধান হওয়ার নির্দেশ দিলে তিনি তা প্রত্যাখ্যান করে এবং এর জন্যে তাকে কারাবরণ করতে হয়। তাকে বেত্রাঘাত করার এবং প্রত্যেক দিন ১০ বার বেশি আঘাত করার নির্দেশ দেওয়া হয়। যখন বেত্রাঘাতের পরিমাণ ১০০তে পৌঁছাই তখন তিনি শহীদের মৃত্যু লাভ করেন। আবু সাদ মুহাম্মদ ইবনে মনসুর আল হারিজমি (রহ.) যিনি মালিক শাহ এর অন্যতম উজির (যিনি তৃতীয় সেলজুকি সুলতান এবং যিনি সুলতান আলপারস্লান এর পুত্র), ইমামে আজমের রওজা মোবারকের উপরে সুন্দর একটি গম্মুজ তৈরী করেছিলেন। পরবর্তীকালে অটোমান সামাজ্যের সমাটেরা অনেকবার উনার রওজাকে সুশোভিত এবং সংস্কার করেছিলেন।

ইমামে আজম আবু হানিফা (রহ.) প্রথম ইলমুল ফিকহের সংকলন এবং শ্রেণীকরণ করেছিলেন, এবং জ্ঞানের প্রত্যেক শাখার জন্যে তথ্যসমূহ একত্রিত করেছিলেন। তিনি ফারায়েজ এবং শুরুত দুটি কিতাব লিখেছেন। তার অসংখ্য কিতাব তার জ্ঞানের বিশালতা, কিয়াসে তার অসাধারণ ক্ষমতা এবং তার হতবাক করার মত তাকওয়া, ন্মৃতা, এবং ন্যায়পরায়নতায় শ্যেতের প্রমাণ করে।

অটোমান সাম্রাজ্যের সময়ে হানাফি মাযহাব দিগদিগন্তে পৌঁছে যায়। হানাফি মাযহাব প্রায় রাষ্ট্রীয় মাযহাবে পরিণত হয়। পৃথিবীর অর্ধেকের বেশি মানুষ এবং আহলে সুন্নাহর অধিকাংশ অনুসারী হানাফি মাযহাব অনুসারে ইবাদত বন্দেগী করে থাকে। কামুসুল ইসলাম হতে দৃষ্টান্তরুপ উল্লেখ এখানে শেষ।

মিরাতুল-কাইনাত বইটি বর্ণনা করেঃ ইমামে আজম (রহ.) এর পূর্বপুরুষগণ ইরানের ফারিস অঞ্চল হতে এসেছেন। ইমামে আজমের পিতা ছাবিত হযরত আলী (র.) এর সাথে কুফায় সাক্ষাত করেছিলেন। তখন হযরত আলী (র.) তার এবং তার বংশধরদের জন্যে দোয়া করেছিলেন। ইমাম আজম (রহ.) তাবেয়ীনদের মধ্যে অন্যতম ছিলেন। তিনি আনাস বিন মালেক রে.) কে দেখেছিলেন এবং আরো ও অথবা ৭ জন সাহাবীর সাথে সাক্ষাত করেছিলেন। ইমাম আজম সাহাবীদের কাছ থেকে হাদিস শরীফের শিক্ষা গ্রহণ করেছিলেন।

একটি হাদিস শরীফ, যেটি ইমাম হারিজমী হযরত আবু হুরায়রা (র.) হতে বর্ণনা করেছিলেন মুত্তাসিল সনদে (যেই হাদিস বর্ণনাকারীদের মধ্যে নিরবিছিন্নতা রয়েছে), বর্ণনা করে, “আমার উম্মতের মধ্যে একজন লোক আসবে, তার নাম হবে আবু হানিফা। বড় হচ্ছে সে আমার উম্মতের জন্যে আলোর উৎস হবে।” আরেকটি হাদিস শরীফে বর্ণিত আছে, “একজন পুরুষ যার নাম নুমান ইবনে সাবিত এবং তাকে ডাকা হবে আবু হানিফা নামে, তার আবির্ভাব হবে এবং আল্লাহর দ্বীন ও আমার সুন্নাহ কে পুনরায় জীবিত করবে।” আরো একটি হাদিসে বর্ণনা করা হচ্ছে, “প্রত্যেক শতাব্দীতে আমার উম্মতেরা একজন পন্ডিতের সাক্ষাত পাবে, আবু হানিফা হবে তার সময়ের পণ্ডিত” এ তিনটি হাদিস মাউজুয়াতুল উলুম এবং দারুল মুখতার বইয়ে লিপিবদ্ধ করা হচ্ছে। এ হাদিসটি আরো বেশি প্রসিদ্ধ, “আমার উম্মতের মধ্যে আবু হানিফা নামের এক লোকের আবির্ভাব ঘটবে। তার দুই কাধের হাড়ের মাঝখানে একটি সুন্দর চিহ্ন থাকবে। আল্লাহ তা'য়ালা ইসলামকে তার দ্বারা পুনর্জীবিত করবেন।”

দারুল মুখতার এর ভূমিকায় লেখাঃ একটি হাদিস শরীফে বর্ণনা করে, “হযরত আদম (আ.) যেমন আমাকে নিয়ে গর্ব করত, আমিও আমার উম্মতের মধ্যে নুমান নামের একজন পুরুষকে নিয়ে গর্ব করি যাকে আবু হানিফা বলে ডাকা হবে। সে আমার উম্মতের জন্যে আলোর উৎস হচ্ছে উঠবে।” অন্য হাদিস শরীফ বর্ণনা করে, “নবীগণ আমাকে নিয়ে অহংকার করত এবং আমি আবু হানিফা কে নিয়ে অহংকার করি। যে তাকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসলো, যে তার বিরোধিতা করলো সে আমার বিরোধিতা করলো।” এ হাদিস গুলো আল-মুকাদ্দামা কিতাবে লিপিবদ্ধ করা হচ্ছে, লিখিত হচ্ছে বিখ্যাত পণ্ডিত হযরত আবু লাইস আস-সমরকন্দি এবং তাকাদ্দুমা কিতাবে বর্ণিত হচ্ছে যা পূর্ববর্তী কিতাবের ভাষ্য মুকাদ্দিমা কিতাবের শুরুতে ইমাম আজমের প্রশংসা করে অনেক হাদিস বর্ণনা করা হচ্ছে। দিয়াল মানাওভী কিতাবে, এটির একটি ভাষ্য, কাজী আবু বাকা বলেন, “আবুল ফারাজ আব্দুর রহমান ইবনে আল জাওযষী বলেন, আল খতীব আল বাগদাদীর কথার উপর ভিত্তি করে এ হাদিস গুলো মউযু।” তার এমন মন্তব্য গোড়ামির পরিচয় দেয়, এ হাদিসগুলো বেশ কয়েকজন বর্ণনা করেছেন। ইবনে আবেদিন, দারুল মুখতারে তার ভাষ্য প্রমান করেন যে হাদিসগুলো মউযু না এবং হাদিস গুলো আল খায়রাত আল হিসান কিতাব থেকে বর্ণনা করেন এবং ইবনে হাজার মাক্কী লিখেছেন, পৃথিবীর অলংকার কে ১৫০ হিজরিতে তুলে নেওয়া হবে। তিনি ফিকহ শাস্ত্রের বিখ্যাত পণ্ডিত শামস আল আইসম্মা আবদুল গাফফারি আল কারদারির কাছে গিয়েছিলেন এবং শায়খ কারদারি বলেন,, এ হাদিস গুলো অবশ্যই ইমামে আজম আবু হানিফা কে ইঙ্গিত করে যেহেতু তিনি ১৫০ হিজরিতে ইন্তেকাল করেছিলেন। বুখারী এবং মুসলিম শরিফের একটি হাদিসে রয়েছে, “যদি ঈমান শুক্র গ্রহে চলে যেত, ইরানের একজন লোক তা ফিরিয়ে আনত।” ইমাম সুয়ুতি, একজন শাফেয়ী পণ্ডিত, মন্তব্য করেন যে, “সর্সস্মিতক্রমে এটি স্বীকৃত যে এ হাদিস গুলো ইমামে আজম আবু হানিফা কে বোঝানো হচ্ছে।” নু'মান আলুসী তার ঘালিইয়্যা কিতাবে লিখেছেন, “এই হাদিস গুলো আবু হানিফা (রহ.) কে ইঙ্গিত করে এবং উনার দাদাও ইরানী বংশীয় ছিলেন। আল্লামা ইউসুফ, একজন হাম্লী পণ্ডিত, হাফিজ আল্লামা ইউসুফ ইবনে আব্দুল বারী (লিসবন, পর্তৃগাল এর কাজী) হতে তার তানওয়ির স্সহিফাতে বর্ণনা করেন, আবু হানিফা কে অপবাদ দিও না এবং যারা আবু হানিফা কে অপবাদ দেয় তাদেরকে বিশ্বাস করিও না। আল্লাহর কসম করে বলছি, আমি তার চেয়ে পণ্ডিত ব্যক্তি আর দেখিনাই, তার চেয়ে অধিক জ্ঞানী আর কাউকে দেখিনাই। আল খাতীব আল বাগদাদী যা বলেছে তা বিশ্বাস করিও না। সে একজন আলেম বিদ্বেশী লোক ছিল। সে ইমাম আজম আবু হানিফা, ইমাম আহমদ এবং তার শিষ্যদের নিন্দা করত। ইসলামের আলেমগণ তাকে ভূল প্রমান করে তাকে নিন্দিত করেছিল। ইবনে আল জাওযির নাতি, আল্লামা ইউসুফ শামসুদ্দিন বাগদাদী তার ৪০ খণ্ডের বইটিতে মিরাতুজ জামান বইটিতে লিখেছেন যে, তিনি অবাক হন যে উনার দাদা আল খাতীবকে অনুসরণ করত।

ইমাম গাজ্জালী (রহ.) তার ইয়াহিয়া কিতাবে বলেন, ইমামে আজমের প্রশংসা করে কিছু শব্দ ব্যবহার করেছেন যেমন আবিদ, জাহিদ এবং আল-আরিফ্কু বিল্লাহ। সাহাবায়ে কেরাম এবং ইসলামের আলেমগণের যদি ভিন্ন ধরনের দৃষ্টিভঙ্গি থাকে, সেটা এ কারণে না যে তারা একজন আরেকজন কে সমর্থন করতেন না বা একজন আরেকজনের সাথে ভালো সম্পর্ক ছিল না অথবা তারা একজন আরেকজন কে অপছন্দ করতেন; মুজতাহিদ (রহ.) আজমাইনরা ইজতিহাদের বেলায় একজন আরেকজনের সাথে একমত হতেন না আল্লাহ কে খুশি করার উদ্দেশ্যে ও ইসলাম প্রচারের জন্যে 1১ একজন আলেম রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখেছিলেন এবং জিজ্ঞেস করেছিলেন, “আপনি আবু হানিফার জ্ঞান বুদ্ধি সম্পর্কে কি বলবেন?” রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছিলেন, “প্রত্যেকেরই তার (ইমামে আজমের) জ্ঞানের প্রয়োজন হবে ”” আরেকজন আলে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছিলেন এবং জিজ্ঞেস করেছিলেন, “ইয়া রাসুলাল্লাহ, আপনি নুমান ইবনে সাবিতের জ্ঞান সম্পর্কে কি বলবেন যা তার আছে, যিনি কুফায় বসবাস করেন?” রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছিলেন, “তার থেকে শিক্ষা নাও এবং সে যেরকম বলে সেরকম করতে থাকো। সে একজন ভালো মানুষ।” ইমাম আলী (র.) বলেন, “আমি তোমাদেরকে একজন পুরুষ যার নাম আবু হানিফা হবে তার সম্পর্কে বলে যাছি, যে কুফার অধিবাসী হবে। তার বুক জ্ঞান এবং বুদ্ধিতে পরিপূর্ণ থাকবে। কিয়ামতের পূর্বে অনেক মানুষ ধ্বংস হবে শুধুমাত্র ইমামে আজমকে না মানার কারণে, যেমনিভাবে ধ্বংস হবে শিয়ারা, আবু বকর এবং ওমর (র.) কে না মানার কারণে।” হযরত আব্বাস (র.) ইমামে আজমের দিকে তাকিয়ে বলেন,, “যখন আমার পূর্বপুরুষদের ধর্মকে ধ্বংস করার মানুষ সংখ্যায় বৃদ্ধি পাবে তখন তুমি ইসলামকে পুনজীবিত করবে। তুমি ভীতদের জন্যে রক্ষক এবং দ্বিধাগ্রস্তদের জন্যে আশ্রয় হবে। তুমি ধর্মদ্রোহীদের সঠিক পথে নিয়ে আসবে। আল্লাহ তোমাকে সাহায্য করবে। যখন ইমামে আজম যুবক হলেন তিনি ইলমুল কালাম এবং ইলমুল মারিফার শিক্ষা গ্রহণ করেন এবং অত্যন্ত যোগ্যতাসম্পন্ন আলেমে পরিণত হয়। এরপর তিনি ইমাম হাম্মাদের সেবায় দীর্ঘ ২৮ বছর নিযুক্ত ছিলেন এবং সেখান থেকে পরিপকৃতা অর্জন করেন। যখন ইমাম হাম্মাদ ইন্তেকাল করেন তখন ইমামে আজম আবু হানিফা মুজতাহিদ এবং মুফতি হিসেবে তার জায়গা গ্রহণ করেন। ইমামে আজমের জ্ঞানের বিশালতা এবং সক্ষমতা তাকে সারাবিশ্বে পরিচিত করে তোলে। তার গুণ, জ্ঞান, সদ্বিবেচনা, আল্লাহভীতি, নির্ভরযোগ্যতা, উপস্থিত বুদ্ধি, ইসলামের প্রতি ভালোবাসা, ন্যায়পরায়ণতা এবং মানুষ হিসেবে তিনি সর্বগুণান্বিত ছিলেন, এ কারণে তার যোগ্যতা তার যুগের অন্যান্য আলেমদের চেয়ে অনেক উপরে ছিলো। সব মুজতাহিদগণ এবং যারা তাকে অনুসরণ করত এবং উচপদস ব্যক্তি এমনকি খ্রিষ্টানরাও তার প্রশংসা করত।

৪১. এটি 13110169595 ৮1189 গ্রন্থের ২য় পরিচ্ছেদ, এটি যে কোনো উসূলে হাদিসের তৈরি বানোয়াট মওযু হাদিস নয় তা বিস্তারিত আলোচনা করা হয়েছে।

ইমাম শাফেয়ী (রহ.) বললেন, আমি হযরত আবু হানিফার কাছ থেকে দোয়া প্রাপ্ত (তবারুক) হই। আমি প্রতিদিন তীর মাজারে যায়। যখন আমি বিপদের সম্মুখীন হয়, তখন তার মাজারে দুরাকাত নামাজ আদায় করি। আমি আল্লাহু তা'য়ালার নাম উচারণ করি, আর আল্লাহ আমাকে যা চাই তাই দেন। ইমাম শাফেয়ী ছিলেন ইমাম মুহাম্মদের শিষ্য।*২ তিনি বলেন, আল্লাহ তা'য়ালা দুজন ব্যক্তির মাধ্যমে আমাকে জ্ঞান দান করেন। আমি হাদিস শরীফ শিখেছি সুফিয়ান ইবনে ওয়াহিয়া এবং ফিকহ শিখেছি মুহাম্মদ আশ-শায়াবানী হতে। তিনি আরো বলেন, ধর্মীয় জ্ঞান অর্জনের ক্ষেত্রে এবং বৈশ্বিক জ্ঞানের ক্ষেত্রে আমাকে একজন ব্যক্তি সাহায্য করেছেন এবং আমি তার কাছে কৃতজ্ঞ। তার নাম ইমাম মুহাম্মদ। এবং আবার ইমাম শাফেয়ী বলেন, আমি ইমাম মুহাম্মাদের কাছ থেকে যা শিখেছি, তা আমি আয়ত্ত করতে পারতাম না যদি তিনি আমার শিক্ষক না হতেন। সকল জ্ঞানী ব্যক্তি ইরাকের পণ্ডিতবর্গের সন্তান, যারা কুফার পণ্ডিতবর্গেরও শিষ্য ছিলেন। আর তারা সকলেই আবু হানিফার শিষ্য ছিলেন। ইমামে আজম ৪ হাজার মানুষের কাছ থেকে জ্ঞান অর্জন করেন।

প্রত্যেক শতাব্দীর পন্ডিতেরা ইমাম আজমের মহতৃ নিয়ে অসংখ্য গ্রন্থ রচনা করেন। হানাফি মাযহাবে ১ লাখেরও বেশি ধর্মীয় সমস্যার সমাধান করা হয়। আল-হাফিজ আল কবির আবু বকর আহমদ আল-হারিজমি তার বিখ্যাত গ্রন্থ মুসনাদ লিখেন। সায়েফ আল আইমমা বর্ণনা করেন, যখন ইমাম আজম আবু হানিফা যখন কুরআন ও হাদিস থেকে কোন কিছু বর্ণনা করেন, তখন ওগুলো সম্পর্কে তিনি প্রথমে আলোচনা করেন তার শিক্ষকদের সাথে। তিনি ওই বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত আলোচনায় যেতেন না যতক্ষণ না পর্যন্ত সকলেই একমত পোষণ করেন।

তার ১ হাজার শিষ্য উপস্থিত থাকতো কুফার মসজিদে। তাদের মধ্যে ৪০ জন ছিল মুজতাহিদ। যখন তিনি কোন বিষয়ে উত্তর পেয়ে যান, তখন তিনি তার শিক্ষার্থীদের সাথে সেটা নিয়ে আলাপ আলোচনা করেন। তারা যাতে একসাথে অধ্যায়ন করতে পারে এবং তারা যেন একমত হতে পারে যে এটি কুরআন-হাদিসে উল্লেখ আছে।

এ ব্যাপারে শাহাদাতুল করিম আনন্দের সাথে বলেন, আলহামদুলিল্লাহ ওয়াল্লাহু আকবার এবং যারা তার সামনে উপস্থিত ছিল তারা এ বাক্যের পুনরাবৃত্তি করেন। তারপর তিনি তাদের বলতেন এটি লিখে নিতে। [রদ্দুল ওয়াহাবি কিতাব থেকে সংকলিত ]** মুজতাহিদ হওয়ার জন্য সর্বপ্রথম প্রয়োজন আরবি ভাষা এবং বিভিন্ন ভাষাবিজ্ঞান অর্থাৎ আওদাহ, সাহিহ, মারবি, মুতাওয়াতির, রদ করার পন্থা, বানোয়াট অভিধান, ফসিহ, রাদি এবং মাজমুন এর প্রকারভেদ, মুফরাদ, শায, নাদির, মুসতামাল, মুহমাল, মুরাব, মারেফা, ইশতেকাক, হাকিকত, মাজায, মুশতারিক, ইযদাদ, মুতলাক, মুকায়্যাদ, ইবদাল, কলব এসব বিষয়ে বিশেষ দক্ষতা। তারপর সরফ, নাহু, মায়ানি, বায়ান, বালাগাত, বাদি, উসুলে ফিকহ, উসুলে হাদিস, উসুলে তাফসির শাস্ত্রে বিশেষজ্ঞ হওয়া এবং ইমামদের ব্যাখ্যা বিশ্লেষণ করার শব্দগুলো মুখস্থ থাকা। ফকিহ হওয়ার জন্য এগুলো ছাড়াও প্রয়োজন প্রত্যেক বিষয়ের মূলপাঠ জানা এবং মূলপাঠের অর্থ, মর্মার্থ, ব্যাখ্যা উদ্ভাবন করা। মুহাদ্দিস তথা হাদিস শাস্ত্রে বিদ্বান হওয়ার জন্য প্রয়োজন শ্রবণমাত্র হাদিস মুখস্থ করা। হাদিসের অর্থ, মর্মার্থ, ব্যাখ্যা জানা অথবা ইসলামের বিধিবিধান অনুসারে মূলপাঠটি বোঝা আবশ্যিক নয়। যদি একজন ফকিহ এবং একজন মুহাদ্দিস কোনো একটি হাদিস শরিফ নিয়ে পরস্পর দ্বিমত পোষণ করেন, যেমন, একজন সহিহ আর অপরজন দয়িফ বলেন, তাহলে ফকিহ এর বর্ণনা প্রাধান্য পাবে। অতএব, ইমামে আজম এর যুক্তি এবং বর্ণনা অন্যাদের বর্ণনার চেয়ে প্রাধান্য পাবে। কারণ কোনোপ্রকার মধ্যস্ততা ছাড়া সরাসরি সাহাবায়ে কেরামদের নিকট হতে অসংখ্য হাদিস শরিফ শোনার কারণে তিনি ছিলেন সর্বশ্রে ফকিহ এবং প্রথম মুজতাহিদ। এ সর্বশ্রে ইমাম কর্তৃক কথিত সহিহ হাদিসকে সকল ইসলামিক বিদ্বান সহিহ বলে গণ্য করেছেন। একজন মুহাদ্দিস একজন ফকিহের সমমর্যাদাবান হতে পারেন না এবং তিনি কখনোই একজন মাযহাবের ইমাম এর পদমর্যাদায় উপনীত হতে পারেন না।

৪২. ইমাম আজম আবু হানিফার দুজন উল্লেখযোগ্য শিষ্য ছিলেন ইমাম মুহাম্মদ আশ-শায়াবানী ও ইমাম আবু ইউসুফ (রহ.).

*৩. এটি প্রথম ইন্ডিয়ায় ১২৬৪ (১৮৪৮ খ্রিষ্টাব্দে ) প্রকাশিত হয়, পুনরায় ফারসি ভাষায় ইস্তাম্মুলে ১৪০১ (১৯৮১ খিষ্টাব্দে) মুদ্রেত করা হয়।

মুহাদ্দিস আব্দুল হক দেহলভি (রহ.) তার সিরাতে মুস্তাকিম নামক গ্রহে উল্লেখ করেন কিছু হাদিস শরিফ রয়েছে যেগুলো ইমাম শাফেয়ি (রহ.) দলিল হিসেবে গ্রহণ করেছেন কিন্তু ইমামে আজম গ্রহণ করেন নি। লা-মাযহাবিরা এটিকে ইমামে আজমকে কলঙ্কিত করার একটি সুযোগ হিসেবে ব্যবহার করে এবং তারা দাবি করে ইমামে আজম হাদিস শরিফ অনুসরণ করেন নি। যাহোক, ইমামে আজম আবু হানিফা রহ.) সেসকল হাদিস গ্রহণ করেছেন যেগুলো বিশুদ্ধ এবং কোনো বিষয়ে দলিল উপস্থাপনে নির্ভরযোগ্য।

একটি হাদিস শরিফে বলা হচ্ছে : “আমার উম্মতের মধ্যে সবচেয়ে উপকারী হচ্ছে যারা আমার সময়ে বাস করেছেন, পরের সর্বাধিক উপকারী হচ্ছে যারা তাদের দেখে সফল হবে। এবং পরবর্তী সর্বাধিক উপকারীরা হলো তারা যারা তাদের পরে আসবে” এ হাদিস শরিফে দেখা যায়-তাবেঈগণ তবে-তাবেঈগণের চেয়ে বেশি উপকারী ছিলেন। ইসলামিক সকল উলামাগন'” সম্মত হন যে, ইমামে আজম আবু হানিফা (রহ.) কতিপয় সাহাবায়ে কিরামদের দেখেছেন। তাদের কাছ থেকে হাদিস শুনেছিলেন এবং এজন্য তিনি তাবেঈনদের মধ্যে একজন ছিলেন। উদাহরণস্বরূপ, ইমামে আজম সাহাবি আবদুল্লাহ ইবনে আউফ থেকে একটি হাদিস শুনেছেন যে- “যে ব্যক্তি আল্লাহর সম্ষ্টির জন্য একটি মসজিদ বানায় জান্নাতে তাকে একটি ঘর দেওয়া হবে।” শাফেয়ী মাযহাবের একজন বিশেষজ্ঞ জালালুদ্দীন সুযূতী তার গ্রন্থ তাবয়ীদে সাহিফা তে লিখেছেন যে, শাফেয়ী মাযহাবের একজন আলেম ইমাম আবদুল কারিম এ বিষয়ের (যেসব সাহাবাদের ইমামে আজম দেখেছিলেন) বর্ণনা দিয়ে একটি সম্পূর্ণ বই লিখেছিলেন।

দারুল মুখতারে লিখা আছে যে, ইমামে আজম সাতজন সাহাবীকে দেখেছিলেন। চার মাযহাবের ইমামদের মধ্যে কেবল ইমামে আজম সম্মানিত তাবেঈয়ানদের একজন হওয়ার গৌরবার্জন করেন। ইলমে উসূলের একটি নিয়ম আছে যে, যারা কিছু স্বীকার করেন তাদের রিপোর্টের প্রতিবেদনের চেয়ে অগ্রাধিকার দেওয়া হয় যারা এটিকে অস্বীকার করে। এটা সুস্পষ্ট যে ইমামে আজম আবু হানিফা একজন তাবেঈ হচ্ছে চার মাজাহাবের ইমামদের মধ্যে শ্রেষ্ঠতুম। লা-মাযহাবিরা ইমাম আজমের ক্ষমতাকে অস্বীকার করে অথবা তিনি হাদিসশাস্ত্রে দুর্বল ছিলেন বলে তার উচ মর্যাদাকে নষ্ট করার চেষ্টা করে। যেভাবে তারা হযরত আবু বকর ও ওমর (র.) এর ক্ষমতাকে অস্বীকার করে, তাদের এ বিকৃত অস্বীকৃতি কোনো সাধারণ রোগ নয় যে প্রচার কিংবা উপদেশ দ্বারা একে সারানো যাবে, আল্লাহ তাদের পরিশুদ্ধ করুক।

মুসলমানদের খলিফা উমর (র.) তার খুতবার সময় বলেন, : “হে মুসলমানগণ! এখন যেমন আমি আপনাদেরকে বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবায় আমাদেরকে এভাবে জানিয়েছিলেন যে -“সর্বাধিক কল্যাণী লোকেরা হলো আমার সাহাবারা। তারপর সর্বাধিক কল্যাণময়ী হলো তাঁদের উত্তরসূরীগণ, এবং পরের সর্বাধিক হরো যারা তাদের পরে আসবে। তাদের পরে যারা আসবে তাদের মধ্যে মিথ্যাবাদী থাকবে। চার মাযহাব যা আজ মুসলিমরা অনুসরণ- অনুকরণ করছে তা হলো সেই লোকদের মাযহাব যাদের কল্যাণের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দ্বারা নিশ্চিত। ইসলামিক পণ্তিতগণ এঁক্যমত্যে ঘোষণা করেন যে, এ চার মাযহাব ব্যতিত অন্য কোনো নতুন মাযহাব গ্রহণ করা বৈধ নয়।

বাহরে রাইকের লেখক ইবনে নুযাইম আল-মিসরি (রহ.) তার রচনা ইসবাহ তে লিখেছেন : “হযরত ইমাম শাফেয়ী বলেন, যে, যেব্যক্তি ফিকাহ বিজ্ঞানের বিশেষজ্ঞ হতে চান তাকে আবু হানিফার বই পড়া উচিত। আবদুল্লাহ ইবনে মুবারাক বলেন, : “আমি আর একজন বিশেষজ্ঞও দেখিনি যেভাবে ফিকহের বিজ্ঞানে আবু হানিফা থেকে শিখেছি। মহান পণ্ডিত মাইসার আবু হানিফার সামনে নতজানু হতেন এবং তার থেকে জিজ্ঞাসা করে তিনি যা জানতেন না, তা শিখে নিতেন। আমি হাজার হাজার পণ্ডিতের অধীনে পড়াশোনা করেছি। তথাপি যদি আমি আবু হানিফাকে না দেখতাম তবে আমি গ্রীক দর্শনের জালিয়াতির মধ্যে পড়তাম।

আবু ইউসুফ বলেন, : “আমি আবু হানিফার মতো হাদিসের জ্ঞানে অগাধ জ্ঞানার্জন করতে কাউকে দেখিনি। তিনি যেমন দক্ষতার সাথে হাদিসগুলো ব্যাখ্যা করতে পারেন আর কোন আলেম তা পারেনা। মহান আলেম ও মুজতাহিদ সুফীয়ান ছাওরি বলেন, : “আবু হানিফার তুলনায় আমরা ছিলাম একটি চশমা বনাম চড়ুই। আবু হানিফা সকল আলেমদের নেতা। আলি ইবনে আসিম বলেন, “যদি আবু হানিফার জ্ঞানকে সমসাময়িক সকল পণ্ডিতের মোট জ্ঞানের সাথে পরিমাপ করা হতো তবে একত্রে তাদের সকলের থেকে আবু হানিফার জ্ঞান আরও বেশি প্রমাণিত হত। ইয়াজিদ ইবনে হারুন বলেন, “আমি এক হাজার আলেমের অধীনে পড়াশোনা করেছি। তাদের মধ্যে আমি আবু হানিফাকে যতটা পেয়েছি এমন আর কাউকে দেখিনি যে আবু হানিফার মতো করতে পেরেছে অথবা বেশি জ্ঞানী ছিলেন। দামেস্কের অন্যতম পণ্ডিত মুহাম্মদ ইবনে ইউসূফ আশ শাফেয়ী ইমাম আজমের অনেক প্রশংসা করেছেন, তার সক্ষমতার বিস্তারিত বর্ণনা করেছেন এবং তিনি স্বীয় গ্রন্থ উকুদুল জামান ফি মানাকিবিন নুমান এ ইমাম আজমকে সকল মুজতাহিদগণের ইমাম বলেছেন।

ইমাম আজম আবু হানিফা বলেন, : “আমরা সবকিছুর উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসকে শ্রদ্ধা ও ভালবাসি। আমরা সাহাবায়ে কেরামদের প্রতিটি শব্দের সন্ধান করে চয়ন করি এবং তারপর গ্রহণ করি। হিসাবে সেগুলো শব্দহলেও আমাদের কাছে তা কথার মতোই। রদ্দে ওয়াহাবী বই থেকে অনুবাদ এখানেই শেষ। এ বইটি ভারতে এবং ইস্তাম্বুলে ছাপা হয়েছিল যথাক্রমে ১২৬৪ [১৮৪৮ খ্রিস্টাব্দে] এবং ১৪০১ [১৯৮১ খ্রিস্টাব্দ]।

সাইফুল মুকাল্লিদীন আলা আনাকিল-মুনকিরিন গ্রন্থে, মাওলানা মুহাম্মদ আব্দুল জলিল ফারসি ভাষায় লিখেছেন : লা- মাযহাবিরা বলেছেন যে, হাদিসের জ্ঞানের ক্ষেত্রে আবু হানিফা দুর্বল ছিলেন।

তাদের এ বক্তব্য প্রমাণ করে যে তারা অজ্ঞ বা হিংসুক। আল ইমাম আয-আযহাবী এবং ইবনে হাজার মক্কী বলেছেন যে, ইমাম আজম হাদিসের একজন পণ্ডিত ছিলেন। তিনি চার হাজার পণ্ডিত থেকে হাদিস শিখেছিলেন। তাঁদের মধ্যে তিন শতাধিক ছিলেন তাবেয়ীন এবং হাদিসের আলেম। ইমাম আশরানী আল মিজান এর প্রথম খণ্ডে বলেছেন যে : ইমামের তিনটি মাসনাদ নিয়ে পড়াশোনা করেছি তাদের সমস্ত তথ্য সরবরাহ করা হচ্ছে তাবেঈদের সুপরিচিত আলেমগণ থেকে। সলফে সালেহীনদের নিয়ে লা-মাযহাবিদের বৈরিতা, মুজতাহিদ ইমামদের প্রতি ঈর্ষা, বিশেষ করে মুসলিমদের নেতা আবু হানিফাও তাদের বাঁধার সম্মুখীন হয়েছিলেন। তাদের উপলব্ধি ও সীমিত বিবেক ইসলামি আলেমদের সৌন্দর্য ও শ্রেতের অস্বীকার করে। তারা সত্যের প্রতি এতটাই অসহি “ যে, ধার্মিক লোকেরা যা জানে তারা তা ও জানেনা। আর এটা এ কারণেই যে তারা ইসলামের ইমামদের অস্বীকার করে এবং এভাবে নিজেদের হিংসার শিরকে (বহু ইশ্বরবাদ) ধাবিত করে। এটি হাদায়েক বইয়ে লেখা হচ্ছে যে, যখন ইমাম আবু হানিফা হাদিস মুখস্থ করতেন তখন তিনি সেগুলো লিখে রাখতেন, তিন তার লেখা হাদিসের বইগুলো কাঠের ব্যাগে রেখেছিলেন, যার কয়েকটি তিনি যেখানেই যেতেন সর্বদা হাতে রাখতেন। তারা এ ব্যাপারে অস্যহমান যে, সৎ ব্যক্তিদের যা আছে তা তাদের কাছে নেই। আর এটি এ কারণে যে, তারা ইসলামে ইমামদের শ্রেষ্ঠতু কে মানতে পারেনা হাদায়েক গ্রন্থটিতে লেখা হচ্ছে-যযখন ইমাম আজম আবু হানিফা হাদিস মুখস্থ করতেন তখন তিনি সেটা লিখে রাখতেন। তিনি কিছু হাদিসের বই, যা তিনি লিখেছেন, কাঠের বডে রাখতেন এবং কিছু হাদিসের বই তিনি যেখানে যেতেন সাথে করে নিয়ে যেতেন। উনার উদ্বত করা কিছু হাদিস প্রমান করে না যে, তিনি অল্প কিছু হাদিস মুখস্থ করেছেন। এগুলো শুধু তারা বলে যারা ইসলামের গোড়া শত্রু। তাদের গোড়ামি ইমাম আজম আবু হানিফার শ্রেষ্ঠত্ প্রমান করে; যখন কোনো অযোগ্য লোক কোনো পণ্ডিত কে নিয়ে কথা বলে তখন পরের জনের যোগ্যতা প্রকাশ পায়।

একটি বড় মাযহাব প্রতি করা এবং শত শত, হাজার হাজার প্রশ্নের উত্তর দেওয়া এবং সেগুলো কুরআন এবং হাদিস দ্বারা প্রমাণ করা তার পক্ষে সম্ভব হবে না, যার তাফসীর এবং হাদিসের বিশেষ জ্ঞান নেই। বরং কোনো প্রকার মাযহাবের আদর্শ ছাড়া আধুনিক এবং অনন্য মাযহাব প্রতিষ্ঠা করা ইমাম আজম আবু হানিফার তাফসীর এবং হাদিসের ব্যাপারে যোগ্যতা প্রমাণ করে।

কারণ তিনি অসাধারণ শক্তি দিয়ে কাজ করে এ মাযহাবটিকে বের করে এনেছেন, তিনি সব হাদিস উদ্বত করার এবং হাদিসগুলোর প্রত্যেক রাবীদের নাম বর্ণণা করার সময় পাননি; এটা মর্যাদাপূর্ণ ইমামকে হিংসাত্মক ভাবে কলঙ্কিত করা বা কুৎসা রটানোর মত ব্যাপার নয়, কিন্তু এরকম বলে যে তিনি হাদিসে দুর্বল ছিলেন। এটা সবার জানা বিষয় যে, যোগ্যতা বা মেধা ছাড়া হাদিস বর্ণণা করার কোনো মূল্য নেই।

যেমন আব্দুল্লাহ আল বারর বলেন, যদি যোগ্যতা বা মেধা ছাড়া হাদিস বর্ণণা করা জায়েজ হতো তাহলে একজন বাড়ুদারের বর্ণণাকৃত হাদিসের মূল্য লোকমানের মেধার চেয়েও বেশি দামি হতো।

ইবনে হাজার মাক্কী হলেন শাফেয়ী মাযহাবের অন্যতম একজন পণ্ডিত। কিন্তু তিনি তার কিতাব কালাইদে লিখেছেনঃ হাদিসের বড় একজন পণ্ডিত আমাশ ইমাম আজম আবু হানিফাকে অনেক প্রশ্ন জিজ্ঞেস করলেন। ইমাম আজম আবু হানিফা তার প্রত্যকে প্রশ্নের উত্তর হাদিসসহ দিয়েছিলেন। আমাশ ইমাম আজম আবু হানিফার হাদিসে দক্ষতা দেখতে পেয়ে বলেন,, অহ, আপনি ফিকহের পণ্ডিত! আপনি যেন বিশেষ চিকিৎসক, এবং আমরা হাদিস পন্ডিতেরা হলাম ফার্মেসিস্ট। আমরা হাদিস বর্ণণা করি এবং বর্ণনাকারীদের নাম উল্লেখ করি, আর আপনি একজন যে এ হাদিসগুলোর অর্থ বুঝেন।

উকুদাল জাওয়াহিরিল মুনিফা গ্রন্থে লিপিবদ্ধ আছে- একবার এক লোক আসলেন এবং প্রশ্ন করলেন, উবাইদুল্লাহ ইবনে আমর তখন হাদিস পণ্ডিত আমাশের সাথে ছিলেন। পণ্ডিত আমার প্রশ্নের কথা চিন্তা করতে করতে ইমাম আজম এসে পরলেন। পণ্ডিত আমাশ প্রশ্নটির পুনরাবৃত্তি করলেন এবং ইমাম আজমকে উত্তর দিতে অনুরোধ করলেন ইমামে আজম তাৎক্ষণিক ভাবে প্রশ্নটির উত্তর ব্যাখ্যা সহ দিলেন। প্রশংসার সাথে আমাশ জিজ্ঞেস করলেন, হে ইমাম, কোন হাদিস থেকে আপনি এ সমাধান দিলেন? ইমাম আজম আবু হানিফা এঁ হাদিসখানা ইমাম বুখারী (র.) এর ও লক্ষ হাদিস মুখুস ছিল। তিনি তার মধ্যে মাত্র ১২ হাজার হাদিস তার কিতাবে উল্লেখ করেছেন কারণ হাদিস শরীফে বর্ণিত আজাব কে অনেক ভয় করতেন, যদি কোনো লোক কোনো কথা কে হাদিস বলে বর্ণণা করে, যা আমি বলিনি, সে জাহান্নামে কঠিন আজাবের সম্মুখীন হবে। অত্যাধিক তাকওয়া থাকার পরে ইমাম আজম আবু হানিফা হাদিস বর্ণণার জন্যে অনেক শর্তারোপ করেছেন। এবং সে হাদিস গুলোর বর্ণণা করেছেন যেগুলো উক্ত শর্ত পূর্ণ করেছে। অনেক হাদিস বিশারদ অসংখ্য হাদিস বর্ণণা করেছেন কারণ তাদের বিভাগ ছিল বড় আর তারা কম শর্তারোপ করেছেন। ভিন্ন শর্তারোপ করার কারণে কোনো হাদিস বিশারদ কখনও একে অপরের সম্মান খর্ব করেনি।

যদি তা না হত, তাহলে ইমাম মুসলিম (র.) ইমাম বুখারি (র.) কে আপত্তি করে কিছু বলতেন। সতর্কতা ও আল্লাহ ভীঁরুতার দরূন অল্প কিছু হাদিস শরিফ উল্লেখই ইমাম আবু হানিফা (র.) এর প্রশংসা ও তার গুণকীর্তনের অন্যতম কারণ।** মিরাতুল কায়েনাত নামক কিতাবে উল্লেখ আছে, ইমামে আজম আবু হানিফা (র.) মসজিদেই ফজরের নামাজ আদায় করতেন এবং দুপুর পর্যন্ত তার শিষ্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতেন। আছরের নামাজ আদায়ের পর এশা পর্যন্ত পুনরায় তাদের পাঠ দিতেন। নামাজের পর তিনি বাড়ি গিয়ে কিছুক্ষণ বিশ্রামের পর আবার মসজিদে ফিরে এসে ফজর পর্যন্ত ইবাদত করতেন। সলফে সালেহিনের অন্যতম মিসার ইবনে খাদেম আল কুফি, যিনি ১১৫ হিজরি সনে (৭৩৩ খ্রিস্টাব্দ) ইন্তেকাল করেন, সহ আরো অনেক মহান ব্যক্তি এটি উল্লেখ করেন।

ব্যবসার মাধ্যমে হালাল পদ্ধতিতে তিনি জীবিকা নির্বাহ করতেন অন্যান্য জায়গায় পণ্য বিক্রির আয় দিয়ে তিনি তীর শিষ্যদের অভাব পূরণ করতেন। আয়ের একটা অংশ তিনি পরিবারের জন্য ব্যয় করতেন এবং সমপরিমাণ গরীবদের দান করতেন। তাছাড়া তার মা-বাবার রূহের প্রশান্তির জন্য প্রতি শুক্রবার তিনি গরীবদের মাঝে বিশটি স্বর্ণমুদ্রা দান করতেন। সাত রাস্তা সমপরিমাণ দূরতৃ থাকা সত্বেও কখনো তিনি তার শিক্ষক হাম্মাদ (রহ.) এর ঘরের দিকে তার পা প্রসারিত করেন নি। একবার তিনি জানতে পারলেন, তার এক সহকর্মী বেশ কিছু পণ্য ইসলাম বহির্ভূত পন্থায় বিক্রি করেন। ইমামে আজম সহকর্মীর উপার্জিত এঁ নব্বই হাজার আখছার একটিও না নিয়ে সবটুকু গরীবদের দিয়ে দেন। দস্যুদের কুফা আক্রমণ এবং মেষ চুরির পর তিনি আশংকা করেছিলেন হয়ত মেষগুলো জবাই করে বাজারে বিক্রি করা হবে। তাই তিনি সাত বছর পর্যন্ত মেষ খাওয়া থেকে বিরত থাকেন। কারণ, তিনি জানতেন একটি মেষ সর্বোচ সাত বছর পর্যন্ত জীবিত থাকে। তিনি ন্যুনতম হারাম থেকেও নিজেকে বাঁচিয়ে চলতেন। তিনি প্রতি পদক্ষেপে ইসলামকে অনুধাবন করতেন।

**. সাইফুল মুকাল্লেদীন আলান্নাকাইল মুনকিরীন।

ইমামে আজম আবু হানিফা (রহ.) চল্লিশ বছর যাবৎ এশার নামাজের অযু দ্বারা ফজরের নামাজ আদায় করতেন (অর্থাৎ, এশার নামাযের পর ঘুমাতেন না।) তিনি পঞ্চানন বার পবিত্র হজ্ম আদায় করেছেন। শেষ হজ্বের সময় তিনি পবিত্র কাবা শরিফে দুরাকাত নামাজ আদায় করেন এবং এ নামাজে সম্পূর্ণ কুরআনুল কারিম তেলাওয়াত করেন। তারপর, ভত্রন্দনরতসুরে প্রার্থনা করেন, হে আমার আল্লাহ তা'য়ালা! আপনার যোগ্য পন্থায় আপনার এবাদত করতে আমি সক্ষম নয়। কিল, আমি খুব ভালো ভাবে উপলব্ধি করেছি যে আপনাকে বুদ্ধিমত্তা দিয়ে উপলব্ধি করা সম্ভব নয়। আমার এ উপলব্ধির কারণে আমার এবাদতের ক্রুটিসমুহ ক্ষমা করে দিন। ঠিক সেই মুহুর্তে একটি কণ্ঠস্বর শোনা যায়, হে আবু হানিফা! আপনি আমাকে খুব ভালো ভাবেই স্বীকার করেছেন এবং চমৎকারভাবে আমার এবাদত করেছেন। আমি আপনাকে এবং সে সকল মুসলিমদের ক্ষমা করে দিয়েছি যারা পৃথিবীর সমাপ্তি পর্যন্ত আপনার এবং আপনার মাযহাবের অনুসরণ করবে। তিনি প্রতি দিন এবং প্রতি রাতে পবিত্র কুরআনের শুরু হতে শেষ পর্যন্ত তেলাওয়াত করতেন।

ইমামে আজম এতই মুত্তাকি ছিলেন যে, তিনি ত্রিশ বছর যাবৎ প্রতিদিন রোজা রাখতেন (নিষিদ্ধ পাঁচদিন ব্যতীত)। তিনি প্রায় সময় এক অথবা দুই রাকাতে পুরো পবিত্র কুরআন তেলাওয়াত করতেন। এবং মাঝে মধ্যে নামাজের অভ্যন্তরে অথবা বাহিরে জান্নাত এবং জাহান্নামের বর্ণনাসূচক একটি আয়াত কান্না করতে করতে তেলাওয়াত করতেন।* যে সকল মানুষ শুনতেন তারা তাকে সান্ত্বনা দিতেন। বিশ্বনবী হযরত মুহাম্মদ (দ.) এর উম্মতদের মধ্যে যারা নামাজের একটি রাকাতে সম্পূর্ন কুরআন তেলাওয়াত করতেন তারা হলেন, হযরত উসমান বিন আফফান (া.), তামিম আদ্দারি (রা.), সাদ বিন যুবায়ের (রা.) এবং ইমামে আজম আবু হানিফা (রহ.)। তিনি কারো কোনো ধরনের উপহার গ্রহণ করতেন না। গরীবের মতো পোশাক পরিধান করতেন। কিন্তু আল্লাহর দয়া প্রদর্শনে খুবই মুল্যবান পোশাক মাঝেমধ্যে পরিধান করতেন। তিনি পঞ্চান্ন বার হজ্জ আদায় করেছেন এবং কয়েক বছর মক্কায় অবস্থান করেছেন শুধুমাত্র তার ওফাত স্থানেই তিনি সাত হাজার বার পুরো পবিত্র কুরআন তেলাওয়াত করেছিলেন। তিনি বলেন, সারা জীবনে আমি একবার হেসেছি এবং এর জন্য অনুতপ্ত হয়েছি। তিনি অল্প কথা বলতেন এবং গভীর চিন্তা করতেন। তিনি তার শিষ্যদের সাথে ধর্মীয় বিভিন্ন বিষয়বস্তু নিয়ে আলোচনা করতেন। এক রাতে এশার নামাজ জামায়াতের সাথে আদায় করার সাথে সাথে বের হওয়ার সময় তিনি তাঁর শিষ্য ইমাম জুফার (রহ.) এর সাথে বিভিন্ন বিষয় সম্পর্কে কথা বলতে আরম্ভ করলেন। তখন তার এক পা মসজিদের ভেতরে এবং অন্য পা মসজিদের বাহিরে ছিল। আলোচনাটি ফজরের নামাজের আজান পর্যন্ত অব্যাহত ছিল। তারপর, অন্য কোন কাজ না করে তিনি ফজরের নামাজ আদায় করতে গেলেন। তিনি তার উপার্জনের চার হাজার দিরহামের অতিরিক্ত সবকিছু দান করে দিতেন। হযরত আলী (রা.) বলেন, ব্যক্তিগত ভাতা চার হাজার দিরহাম পর্যন্ত রাখা জায়েয।

খলিফা মনসুর ইমামকে খুব সম্মান করতেন। তিনি ইমামকে দশ হাজার আখছা এবং একটি জারিয়া উপহার দিয়েছিলেন। কিন্তু ইমাম সেগুলো গ্রহণে অসম্মতি জানান। সে সময় একটি আকছা একটি রৌপ্যের দিরহামের সমমূল্যের ছিল। ১৪৫ হিজরি সনে, ইবরাহীম ইবনে আব্দুল্লাহ ইবনে হাসান ইবনে আলী (রা.) তার ভাই মুহাম্মদ (রা.), যিনি নিজেকে মদিনা মুনাওয়ারার খলিফা দাবি করেছিলেন, এর সাহায্যের জন্য লোক নিয়োগ দিছিলেন। তিনি যখন কুফায় আগমন করেন, গুজব রটে ইমাম তাঁকে সাহায্য করছিলেন। মনসুর এটি শুনতে পায় এবং ইমামকে কুফা হতে বাগদাদ নিয়ে যায়। তিনি ইমামকে বলেন, ইমাম যেন সবাইকে বলেন, আইনসঙ্গতভাবে মনসুরই খলিফা।

পরিবর্তে তিনি ইমামকে বিচার বিভাগের সভাপতিত্বের পদ প্রস্তাব করে। তিনি ইমামকে খুব নিপীড়ন করে। তথাপি, ইমাম সেটি গ্রহণ করেন নি। মনসুর ইমামকে কারারুদ্ধ করে এবং চাবুক দিয়ে ত্রিশটি বেত্রাঘাত করে। তারা পবিত্র পা রক্তাক্ত হচ্ছে যায়। মনসুর অনুশোচিত হয় এবং ইমামকে আরও ত্রিশ হাজার আখছা প্রদান করে। কিন্তু তা আবার প্রত্যাখাত হয়। তিনি আবার ইমামকে কারারুদ্ধ করে এবং প্রতিদিন আরও দশটি করে বেত্রাঘাত বৃদ্ধি করতে থাকে।

(বিভিন্ন মত অনুসারে) একাদশতম দিনে জনগণ বিদ্রোহী হওয়ার ভয়ে ইমামকে জোরপূর্বক শায়িত করা হয় এবং বিষাক্ত পানীয় তাকে পান করানো হয়। মৃত্যু আসন্ন হলে তিনি সেজদারত হন। প্রায় পঞ্চাশ হাজার মানুষ তার জানাযার নামাযে শরীক হন। জনসাধারণের প্রচুর ভিড়ের কারণে অনেক প্রতিবন্ধকতার তার নামাজে জানাযা আদায় করা হয় এবং মাগরিবের নামাজের আগে তা সম্পাদন সম্ভব হয় নি। প্রায় বিশ দিন পর্যন্ত তার কবরে অনেক লোকজন যিয়ারত করতে আসেন এবং তার কবরের পাশেই তার নামাজে জানাযা আদায় করা হয়।

**. আল্লাহর প্রেমে নামাজের ভিতরে কান্না করলে হানাফি মাজহাব অনুসারে নামাজ বিনষ্ট হয় না।

তার শিষ্য হওয়ার সৌভাগ্য অর্জন করেছিলেন সাত হাজার তিনশত জন যাদের প্রত্যেকেই নিজ গুনাবলি ও কর্মের মাধ্যমে সুখ্যাতি অর্জন করেছিলেন। তাদের অনকেই মুহাদ্দিস, মুফতি ছিলেন। তার নিজ পুত্র হযরত হাম্মাদ (রহ.) ছিলেন তার উল্লেখযোগ্য শিষ্যদের অন্যতম। মিরাতুল কায়েনাত বইয়ের অনুছেদের এখানেই ইতি ঘটেছে।

তারা নেতৃবৃন্দ (রহ.) ছিলেন আহলে-দ্বীনের পথনির্দেশক। ইমামে আজম এবং তার শিষ্যদের মধ্যে শিক্ষাদানের ব্যাপারে মতপার্থক্য ছিল, যা তাদের ইজতিহাদ উপলব্ধির মাধ্যমে বুঝা যায়। এ হাদিসটি উক্ত মতপার্থক্যকে উপকারী সাব্যস্ত করে, আমার উম্মতের মতপার্থক্য আল্লাহর রহমত। তিনি আল্লাহকে বেশি ভয় করতেন এবং কুরআন কে নিজের মধ্যে ধারণ করতে দৃঢ় সংকল্পবদ্ধ ছিলেন। তিনি তার শিষ্যদের বলেন,, যদি তোমরা কোনো বিষয়ে এমন দলিল পাও যা আমার কথার সাথে অসামঞ্জস্যপূর্ণ তাহলে আমার কথাকে অস্বীকার করে দলিল কে গ্রহণ কর। তার শিষ্যরা কসম করে বলেন,, তারা ইমামে আজম থেকে শুনেছিলো, এমন কি যদি তাদের কথাও ইমামে আজমের কথার বিরুদ্ধে কোনো দলিলের ভিত্তিতে যায় (তারা যেন ইমামের আজমের কথা কে অস্বীকার করে তাদের টা গ্রহণ করে)।

হানাফি মাযহাবের মুফতিদের ফতোয়া দিতে হয় ইমামে আজমের কথার সাথে সামঞ্জস্য রেখে। যদি তারা ইমামে আজমের কথা খুজে না পায় উক্তি বিষয়ে, তখন তারা ইমামে আবু ইউসুফ কে অনুসরণ করবে। তার (ইমাম আবু ইউসুফ) পরে ইমাম মুহাম্মদ কে অনুসরণ করবে। যদি কোনো বিষয়ে ইমামে আজমের কথার সাথে ইমাম ইউসুফ ও ইমামে মুহাম্মদের কথা না মিলে, তখন মুফতিরা যেকোনো একজনের কথার উপর ভিত্তি করে ফতোয়া দিতে পারবে। যখন কোনো মুফতি জরুরী (এমন এক অবস্থা যে কারো কাছ থেকে সাহায্য নেওয়া সম্ভব না) ফতোয়া প্রদান করবে, তখন যেই মুজতাহিদ সহজ উপায় দেখিয়েছিলো তার কথার সাথে সামঞ্জস্য রেখে ফতোয়া দিতে পারবে। তিনি এমন কোনো ফতোয়া দিতে পারবেন না যার সাথে কোনো মুজতাহিদের কথার কোনো সামঞ্জস্য নেই। তার দেওয়া সমাধান ফতোয়া হিসাবে পরিগণিত হবে না।**

Bu bölümü başka dilde oku

Türkçe中文(普通话)中文(繁體)EnglishPortuguêsไทยItalianoNorsk

Paylaş

WhatsApp Telegram X Facebook E-posta